আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? অনেক দিন পর লিখতে বসলাম। কিছুক্ষণ ফাইজলামী মুডে থাকতে ইচ্ছা করছে। আসুন কিছু অমৃত বচন (প্রস্তাবিত) শুনি থুক্কু দেখি।
বচন ১।
আমি যখনই সাফল্যের চাবিকাঠি খুজে পাই...........কে জেন শালার তালাটা বদলে দেয়। (কপাল! চাবি কোন কামেই আহে না)
বচন ২
আমার সাফল্যের রাস্তাটা না জানেন সব সময় Under construction !
বচন ৩
ভুল করা মানুষের ধর্ম্। ভুল মাফ করা বসের পলিসি নয়। (চাকুরীজিবী ভাইজানদের জীবীত আত্মার স্মরণে)
বচন ৪
মদ খেলে কোন সমস্যার সমাধান হয় না..............সত্যি বলতে কি দুধ খেলেও হয় না। (এই কথাটা কেউ বলে না জানেন?)
বচন ৫
ভেবে দেখেছেন- লোন পেতে হলে সবার আগে আপনাকে প্রমাণ করতে হয় আপনার লোনের প্রয়োজন নেই!!!(জমির দলিল আর সোনার গয়না নিয়ে মানুষ কেন যে ব্যাংকে দৌড়ায় বুঝি না)
বচন ৬
লাইনে দাড়িয়েছেন? দেখবেন আপনার পাশের লাইনগুলোর চেয়ে আপনার লাইনটা স্লো চলছে। আর আপনার লাইনে যে কাউন্টার আছে সেটায় থাকা লোকটা সবচে আস্তে কাজ করছে!!! (সঙ্গে আর এফ এলের নতুন টুল টা নিয়ে অনেক দিক দিয়ে সুবিধা পাবেন)
বচন ৭
প্রত্যেক পুরুষ জীবনে সুন্দরী, সমঝদার, সুশ্রী আর সু-রাধুনী স্ত্রী চায়। কিন্তু বিবাহ আইনে লেখা আছে একবারে একাধিক নারীকে আপনি বিবাহ করিতে পারিবেন না। (হায় আল্লাহ! কোন প্যাকেজও নাই)
বচন ৮
মানেন আর নাই মানেন- বিবাহ/বিয়ে ডিভোর্সের প্রধানতম কারণ। (অভিজ্ঞতার আলোকে)
বচন ৯
আমার বউ বলে, আমি নাকি কিছুই শুনি না.............মানে এরকমই একটা কিছু বলেছিল আর কি! (মন্তব্য নিষ্প্রয়োজন)
বচন ১০
ভালবাসা অন্ধ! কিন্তু বিবাহ একদম চোখ খুলে দেয়।
বচন ১১
আমার বিবাহিত জীবন খুব শান্তিপূর্ণ- আমি বউয়ের সঙ্গে কথা বলি না, বউ আমার সাথে কথা বলে না। (আহ! কি শান্তিরে!!!)
বচন ১২
আপনার বউয়ের জন্মদিন মনে রাখতে চান? জাস্ট একবার ভুলে গিয়ে দেখুন, চেষ্টা করেও আর কোন দিন ভুলতে পারবেন না। (৬ মাসের ওয়ারেন্টি প্রযোজ্য)
বচন ১৩
আমি আগে খুব খুউউউউব খুশি ছিলাম। তারপর আমার বিয়ে হয়ে গেল! (একলাফেই জীবিত থেকে বিবাহিত)
বচন ১৪
প্রত্যেক মানুষের জীবনে বিবাহ করা উচিত- কারণ খুশি থাকাটাই জীবনে সবকিছু নয়!!! (সুখে থাকলে ভূতে কিলায় আরকি!)
আজকে আর না। যদি ভাল লাগে আবার কোন দিন লিখব। ও প্রসঙ্গত বলে রাখা ভাল,
ম্যাটেরিয়াল সবগুলোই নেট থেকে নেয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


