আমার দেশে এখন সত্যি শান্তি বিরাজ করছে। আগের মতো হরতাল , মিটিং, মিছিল, সমাবেশ হয় না। জালাও-পোরাও হয়না। দুর্নীতিও কমে গেছে। সন্ত্রাসী - মাস্তানও কমে গেছে। নেতা-নেত্রীদের জালাময় ভাষনও আর দেখা যায় না। সব কিছু কমে গেছে। এটাই ভাল।
আমরা পরবাসীরা এটাই চাই। সবাই কাজ করবে, খাবে ঘোমাবে।
অষ্ট্রেলিয়া নাগরিকদের প্রথম শর্ত হলো: সরকার নাগরিকদের সুযোগ-সুবিধা দিবে এর বিনিময় জনগনও সরকারকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের দেশে তা হয়ে উঠে ন। নেতা নেত্রীরা একটা ভাল কাজ করলে সেটা মিডিয়াতে প্রচরনার জন্য জোর প্রচেষ্টা চালায়। আমাদের দেশে নাগরিক সুযোগ সুবিধা বলতে কিছুই নেই। বিদুতের লোডশোডিং, পানির যন্ত্রনা, গ্যাসের মাত্রাতিরক্ত দাম, বাস ভাড়া অহরহ বৃদ্বি, নিরাপত্বা নেই, তারপরেও জনগন সরকারকে কর দিয়ে যাচ্ছে।
অস্ট্রেলিয়া মানুষরা প্রচুর পরিশ্রমী। তারা আমাদের দেশে চেয়ারে দুলার চেয়ে ঝাড়ু দেওয়া ডের চেয়ে পছন্দ করে। এখানকার মানুষরা যে বেশি পরিশ্রমী তাকেই সব চেয়ে বেশি পছন্দ করে। অনেক অষ্ট্রেলিয়ানকে দেখেছি তারা পলিটিক্স নিয়ে আলাপ করতে নারাজ। কবে তাদের ইলেকশন তাদরে মাথা ব্যাথা নেই। অথচ্ দুই মাস পরেই তাদের ইলেকশন। কোন সাইনবোর্ড নেই, ব্যানারও নেই। কিন্তু আমার দেশ তার উল্টো। দুই-তিন বৎনর আগেই থেকেই ইলেকশনের হাওয়া বইতে শুরু করে। আমাদের পলিটিক্স আমাদেরকে কি দিয়েছে?
কেন আমার দেশের জনগন এই বোধময় সৃষ্ঠি হয় না। যে পলিটিক্সের জন্য হাজার হাজার মানুষকে প্রান দিতে হয়, যে পলিটিক্সের কারনে শত শত কোটি টাকা লোটপাট হয়, যে পলিটিক্সের কারনে দেশকে বিক্রি করতেও কুন্ঠিত বোধ হয়না, সেই পলিটিক্সকে কেন আমার দেশ এতো লালন পালন করে!!!
আমার দেশ কেন একটা রাষ্ট্র মডেল হতে পারে না?
এই তত্ত্ববধায়ক সরকার এসেছে, ভালই হয়েছে। দেশের মানুষ অনেক কিছু অজানা জিনিস জানতে পারবে। কিন্তি যখন এর মেয়াদ শেষ হবে তখন কি হবে? আবার আগের মতো ফিরে যাবে না তো।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।