আমার প্রিয় পোস্ট

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

ঈদ মোবারক

১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪১

শেয়ারঃ
0 0 0

সবাইকে অনেক অনেক ঈদ মোবারক।

আমি অবশ্য দুই দিন আগেই ঈদ করে ফেলেছি।


দেশের বাইরে আসার পর প্রথমে পেলাম রোজার ঈদ। তখনো দেশি কারো সাথে পরিচয় হয় নাই। তো এক মুসলমান ছেলে খবর দিল কালকে ঈদ। আবার আরেকজন বলল তার পরের দিন ঈদ। আমি কনফিউজড! প্রথম দিনেই ঈদ করাটাই ভালো হবে চিন্তা করে ঐদিন গেলাম ঈদের নামাজ পড়তে। ইউনিভার্সিটির মসজিদে পড়লাম কিন্তু ইমাম সাহেব কোন দেশি কে জানে! অতিরিক্ত তাকবীর মনে হয় দিলো বারোটা বা দশটা। যা আছে কপালে আমিও হাত উঠাইলাম নামাইলাম। নামাজের পরে দেখি খুতবাও নাই! যাইহোক নামাজ পরে রুমে এসে দেশে বাসায় কথা বললাম তারপর নাস্তা খেয়ে দিলাম ঘুম। সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়ে থাকলাম, তারপর নেটে গুতাগুতি করে টাইম পাস করলাম অন্য সব দিনের মত। কোরবানীর ঈদেও সেইম কাহিনী। তারপরের রোজার ঈদে কিছু বাঙ্গালির সাথে পরিচয় হল, দেশি একটা মসজিদের খবর পেলাম কিন্তু বেটারা ঈদ পালন করবে একদিন পরে তাই আবারো ঐ আগের মসজিদে গেলাম। এইবার দেখি খুতবা দিল, মুনাজাতও হইল! তারপর এক দেশি বন্ধুর বাসায় খাওয়া দাওয়া করে আগের বছরের দুঃখ কিছুটা কমালাম!


এই বছরে গেলাম চাঁন রাতের মেলায়! এতো সুন্দর সুন্দর মেয়ে দেখে মাথা আউট পুরা! কেনার মত কিছুই নাই, খালি মেয়েদের কাপড় চোপড়, তো আমরা মেয়ে দেখেই টাইম পাস করলাম। এইবারো ঐ বাংলাদেশি মসজিদে ইফতারের পর বিশাল ঝগড়াঝাটি নাকি হইছে কবে ঈদের নামাজ হবে! তো চিল্লাচিল্লি করে ওরা ডিসিশন নিলো অন্য সবার সাথেই এইবার একদিনে ঈদ পালন করবে। সুখবর!দেশি স্টাইলে নামাজ আদায় করলাম। কিন্তু শুক্রবার দেখে নামাজ পরেই ডিপার্টমেন্টে দৌড় দিলাম কামলা খাটতে। সন্ধ্যার সময়টা পার করলাম এক সিনিয়র ভাইয়ের বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে। তারপর শনিবার ছিল অয়ান ডিশ পার্টি ঐ ভাইয়ের বাসায়। আমার ভাগে পড়ছিল চিকেন ফ্রাই। সোজা জিনিষ, ওভেনে গ্রিল করে হাজির হলাম খাইতে।

সবাইকে আবারো ঈদ মোবারক।

--------------
মানবী আপাকে অসংখ্য ধন্যবাদ লেখার আইডিয়া দেবার জন্য।

 

প্রকাশ করা হয়েছে: বকবক  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
বিহংগ বলেছেন: ভাই, আপনাকেও ঈদ মোবারক। কয়েক বছর থাকেন বাইরে। দেখবেন সব সয়ে গেছে। কল্যান কামনা করছি।
২. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
বিহংগ বলেছেন: সরি , রাশেদ ৫ দিতে ভুলে গিয়েছিলাম। ঈদের সেলামী। আবার এসে দিয়ে গেলাম।
৩. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
রাশেদ বলেছেন: আপনাকেও ঈদ মোবারক। ভালো থাকবেন।
৪. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
মানুষ বলেছেন: ঈদ মোবারক @ রাশু
৫. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
রাশেদ বলেছেন: তোমারেও ঈদ মোবারক।
৬. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
মুনিয়া বলেছেন: ঈদ মুবারাক
কোথায় করছেন ঈদ তা কিন্তু লেখেন নি...
৭. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
বিহংগ বলেছেন: রাশেদ ভাই,
আমার "ব্রেনের খাবার" টা একবার পড়ে আসুন।
৮. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
রাগ ইমন বলেছেন: ঈদ মোবারক রাশু
আনন্দে রঙ্গে ভাসু
রেজালা খাইয়ো খাসু
বিবাহ করিও আশু !

ঃ)
৯. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
রাশেদ বলেছেন: ধন্যবাদ। আপনাকেও ঈদ মোবারক।

ইংল্যান্ডে করলাম ঈদ।
১০. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
রাশেদ বলেছেন: রাগু তোমারেও ঈদ মোবারক।
১১. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
বায়েজীদ বলেছেন: ইংল্যান্ডে তো অনেক মানুষ, ঈদ নিশ্চয়ই অনেক ভাল হয়!
১২. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০২
রাশেদ বলেছেন: আমার প্রিচিত মানুষজন কম। তাই বেশি সুবিধার ঈদ হয় না আমার জন্য।
১৩. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
রাশেদ বলেছেন: গন্ডার, আইজু ভাইদের ঈদ মোবারক। আপনাদের পোস্ট নাই, তাই আমার এইখানেই দিয়া দিলাম।
১৪. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
মাহবুবা আখতার বলেছেন: ঈদ মোবারক। ঈদে আরো মজা করবেন আগামীবার এই কামনা করলাম।
১৬. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:১৮
মিরাজ বলেছেন: ঈদ মোবারক রাশেদ। ইংল্যান্ডে কোথায় আছেন?
১৭. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৭
আরণ্যক যাযাবর বলেছেন: রাশেদ পুস্ট দিসে। এইটাইতো আমগো লাইগা ঈদের ব্যাপার।

পুরা ৫।
রাশেদ ভাইডু, আমাদের সবারই একি অবস্থা। ঈদ নাইক্কা লাইফ! ডোন ওয়রি ম্যান!
১৯. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৬
মুকুল বলেছেন: রাশেদ ভাইয়ের পোস্ট!!! আগে ৫, তারপরে কথা!!!
============================
নিয়মিত পোস্ট না দিলে কইলাম খবর আছে!!!
ঈদ মোবারক!!!
২০. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:২২
এস্কিমো বলেছেন: ভালইতো ঈদ হলো মনে হচ্ছে।

যা হোক ...ঈদ উপলক্ষে আরেকটা পোস্ট পেলাম ...ধন্যবাদ।
২১. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১০
বিহংগ বলেছেন: রাশেদ, নতুন গল্প লিখেছি। আশাকরি পড়বেন।
টপ রেটেড হওয়ার জন্য আবারো ৫+
২৪. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:৫৯
রাশেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনাদেরকেও ঈদ মোবারক।
২৫. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:১০
মানুষ বলেছেন: তুমি দেখি সেলিব্রেটি হইয়া গেছ
২৬. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:১৯
রাশেদ বলেছেন: এইটা দেখি টপ রেটে ঢুকসে। খুশিতে দুইটা লাফ দিলাম।


রেটিং দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈদে একটা বড় গিফট পেলাম। ধন্যবাদ।
২৮. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:২৪
মানবী বলেছেন: এইতো ঈদের সময় আনন্দে কেটেছে.. 'সকালে ঘুম, নামাজ পড়ে ঘুম, একটু জেগে আবার ঘুম'... টাইপ প্রেডিকশন ঠিক হয়নি! বেকড্/গ্রিলড চিকেন খেতে ভালো হয়েছিলো আশা করি :)

ঈদ মুবারক রাশেদ

২৯. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:২৯
রাশেদ বলেছেন: মানবী আপা, ঠিক বলেছেন। এইবার বিদেশে আসার পর সবচেয়ে ভালো ঈদ কেটেছে। আপনাকেও ঈদ মোবারক।

হি হি! চিকেন টিক্কা মাসালা ইউজ করেছিলাম। তাই ভেজালে পড়ি নাই। মাখাইয়া ওভেনে ২০-৩০ মিনিট, কেল্লা ফতে!
৩০. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩১
মানুষ বলেছেন: রাশুর দেখি এখন আর পা মাটিতে পড়ছে না।
৩১. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩৪
মানবী বলেছেন: রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ রাশেদ ভাইয়া।

টপ রেটেডের জন্য আনন্দিত হয়েছেন, অনেক অভিনন্দন :)
৩২. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩৬
রাশেদ বলেছেন: হি হি! @ মানু

একটাই খালি দুঃখ, দেশে কথা বলতে পারতেছি না। লাইন যায় না। বাসা থেকেও ট্রাই করে পাইতেছে না। ইমেইল আর এস এম এস এ খবর নেয়ানেয়ি হইছে।


ধন্যবাদ @ এস্কিমো ভাই
৩৩. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩৭
রাশেদ বলেছেন: @ মানবী আপা...আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আইডিয়া কিন্তু আপনি দিয়েছিলেন।
৩৪. ১৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:২৯
রাশেদ বলেছেন: ধন্যবাদ @ মাহবুবা আখতার, নাজিরুল হক, মিরাজ, আসল ট্র্যাপ, ফারহান দাউদ, সারওয়ারচৌধুরী


@ যাযু...ঠিক কইছো মিয়া। তয় ঈদটা এইবার এনজয় করছি।


@ মুকুল ভাই...দোয়া করবেন যেনো পোস্টাইতে পারি।


@ এস্কিমো ভাই, এইবার ঈদটা অন্য দুইবারের চেয়ে হাজারগুণ ভালো কেটেছে।
৩৫. ১৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪০
জ্বিনের বাদশা বলেছেন: ঈদ মুবারাক @রাশেদ
চিকেন ফ্রাই পাঠান তাড়াতাড়ি
৩৬. ১৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪১
জোনাকি বলেছেন: আরে এ তো দেখি ছুপা রুস্তাম!!
৩৭. ১৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩১
মোসতফা মনির সৌরভ বলেছেন: ৫, ঈদ মোবারক। প্রথম পোস্ট ই টপ রেটেড!! মন দিয়ে লিখে যান.... হা হাহা... ব্লগে লেখকদের ভুবনে স্বাগতম।
৩৮. ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১০
মনের কথা বলেছেন: রাশু, তুমি দ্বীপের থেইকা ফিরলা ক্যামনে!! এইডা নিয়া আরেকটা পুস্ট দ্যাও।
৩৯. ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩১
ছায়ার আলো বলেছেন: ঈদ মোবারক রাশেদ ভাই :)
৪০. ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: এবার আমার প্রথম অভিজ্ঞতা হলো দেশের বাইরে ঈদ করার। আপনাদের মত লিখতে পারলে সেই করুন কাহিনি লিখ্যা দিতাম।

রাষূ ভাই রে ঈদ মোবারক
৪১. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৭
তীরন্দাজ বলেছেন: দেরীতে হলেও

ঈদ মোবারাক রাশেদ....!
৪২. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৫
রাশেদ বলেছেন: @ জ্বিনের বাদশা...জাপান থেকে একটা উড়াল দেন।


@ জোনাকি...ম্যায়নে কেয়া কিয়া!


@ মোসতফা মনির সৌরভ...এইটা লেখতেই খবর হয়ে গেছে। দেখা যাক নেক্সট পোস্ট কবে আসে!


@ মকু...দ্বীপে তোমারে ফেলাইয়া আসছি যে! ঐটা নিয়ে লেখতে গেলে তো দুঃখের কাহিনী হয়ে যাবে!


@ ছায়ার আলো...


@ বিমা...সইয়া যাবে কিছুদিনের মাঝেই। আমার এই আজাইরা পোস্টের থেকে তোমার গানের পোস্ট অনেক ভালো।


@ তীরন্দাজ...ধন্যবাদ।


আপনাদের সবাইকে ঈদ মোবারক।
৪৩. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৪
মানুষ বলেছেন: তোমার এই কপি পেষ্ট লেখা টপ রেটেড হইল ক্যামনে?
৪৪. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৫
রাশেদ বলেছেন: মানুর একদিন কি আমার একদিন!
৪৫. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৮
মাথামোটা বলেছেন: হি হি হি
পাচাইছি।
৪৬. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪১
মানুষ বলেছেন: এই কপি পেষ্ট লেখা টপরেটেড করার জন্য নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই।
৪৭. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৮
রাশেদ বলেছেন: মানু ম্যা তেরি খুন পিজায়ুঙ্গা! আব তেরা কেয়া হাল হোগা!
৪৮. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫২
মানুষ বলেছেন: ম্যা তুঝে এইসা ধোলাই দেঙ্গা, তেরা সাকাল বাদাল জায়েগা
৪৯. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৩
মানুষ বলেছেন: আই হায় কটমট আর মনখারাপের বাগ দেখি ঠিক কইরা দিছে
৫০. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৫
রাশেদ বলেছেন: হা হা! আমারে মাইর দিতে গেলে দেখি তোমার মন খারাপ হয়। ভালু ভালু!
৫১. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: ঈদ মোবারক।লেখা ভাল লাগল পড়ে তাই ৫।
৫২. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০০
রাশেদ বলেছেন: @ নূর-ই-হাফসা...ধন্যবাদ।
৫৩. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৬
রাশেদ বলেছেন: @ মাথু, ধন্যবাদ।
৫৪. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৫
ছায়ার আলো বলেছেন: এইটা টপ রেটেড হওয়াতে ভালো লাগলো
আজকাল কি সব পোস্ট টপে যায়...এইটা মনে হয় টপ রেটেড এর মধ্যে একমাত্র শান্তিপূর্ণ পোস্ট।
৫৬. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:১৬
আহমেদ শারফুদ্দীন বলেছেন: আরে রাশু তোমার এই পোষ্টটা তো আমার চোখেই পড়েনাই, দেখ আমি কিরম বলদ। সরি। ভাল থাইক। ৫
৫৮. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৩১
ডাক্তার অব সারোয়ারাইটিস বলেছেন: নাজির শাইল তোমারে ইদ মোবারক।
৫৯. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৩৫
নাজিরুল হক বলেছেন: ডাক্তার অব...........ডিসঅর্ডার, তোমারেও ঈদ মোবারক।
৬১. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৪৪
নাজিরুল হক বলেছেন: তুম সুন্দর একখান মন্তব্য করছো বইলা।
৬২. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৪৯
ডাক্তার অব সারোয়ারাইটিস বলেছেন: আনব্যান করো, নুরা রোগে পাইসে নাকি তোমারে শুধু ব্যান ব্যান খেলও
৬৩. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৫২
নাজিরুল হক বলেছেন: তোমার কি কাহিল লাগে না ডেইলি এক খান নতুন আইডি বানাইতে? মনে হয় লাগে না তাই আরেক খান বানাইয়া লও।
৬৪. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৫২
রাশেদ বলেছেন: ধন্যবাদ @ নাজিল আযামী, আহমেদ শারফুদ্দীন, নাজিরুল হক


@ আশু...সমস্যা নাই।
৬৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৫৩
রাশেদ বলেছেন: আইজু ভাই, আপনাকে ঈদ মোবারক।
৬৬. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৫৪
ডাক্তার অব সারোয়ারাইটিস বলেছেন: রাশেদ মিয়া ইদ মোবারোক কেমুন আচেন আপনে
৬৭. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৫৫
রাশেদ বলেছেন: ভাল আছি। তুমি কইরা কন। নো আপত্তি। কই উধাও হইছিলেন? দুই তিন দিন দেখলাম না।
৬৮. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৫৯
ডাক্তার অব সারোয়ারাইটিস বলেছেন: বউয়ের আন্ডারে আচিলাম। রাখাল তার গরু চড়ায় আমি বউরে পাবলিকের বাসা থেকে বাসা বেড়াইতে লইয়া গেসিলাম। পড়াশুনা কেমন চলতাসে তোমার
৬৯. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:০১
রাশেদ বলেছেন: বেচারা বিবাহিত মানুষ!

চলতেছে মোটামোটি। সেকন্ড ইয়ারে কেবল শুরু হইল তো, প্রেসার কম এখন।
৭০. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:০৩
তানভীর বলেছেন: রাশেদ, ঈদ মোবারক (বিলেটেড )।
ভালো ঈদ কাটানোর জন্য অভিনন্দন।
৭১. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:০৬
রাশেদ বলেছেন: @ তানভীর ভাই, ধন্যবাদ। আপ্নাকেও ঈদ মোবারক।
৭৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩৬
রাশেদ বলেছেন: @ ব্রেইনিয়াক...ধন্যবাদ।


@ গুড ফর নাথিং...আপ্নাকেও লেট ঈদ মোবারক।
৭৬. ১৬ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫১
ব্রেইনিয়াক বলেছেন: সবাই হাত খুইলা নিগেটিভ মার্কিং কইরা যান ...
এই পোস্টরে টপ থিকা নামাইতে হইব, ঝগড়াঝাঁটি নাই, এইটা আবার কেমুন টপ রেটেড পোস্ট? আমি মাইনাস ৫ দিছি।
৭৮. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:৩৯
জোনাকি বলেছেন: রাশু
তুমনে এছে আপনা পোষ্ট টোপ রেটেড কার লিয়া।ইছ লিয়ে তুম ছুপা রুস্তাম। ফিরভি ম্যা তুমকো উস্তাদ নেহি মানুঙ্গি
৭৯. ১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:৫৮
রাশেদ বলেছেন: কাইলকা তোমার খবর করুম। এখন গেলাম। @ জোনাক পোকা
৮০. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৬
মনিটর বলেছেন: রাশেদ ভাইয়ের পারফরম্যান্স ভীষণ কনসিস্টেন্ট! আই লাইক ইট!
৮১. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৯
অচেনা বাঙালি বলেছেন: আর্রে!
রাশু তো ফাটায়া লাইছে।
ইট্টু দিরং হইছে, তারপরেও কই-
ঈদ মোবারক।
৮২. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:১৫
রাশেদ বলেছেন: @ মনিটর...


@ অচু...তোমারেও ঈদ মোবারক।
৮৩. ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৩
জোনাকি বলেছেন: রাশু
তুম মেরা কুছ নেহি বিগার ছাকতে!!
মুহুহাহা!! ইয়াদ নেহি উছদিনকি বাত?
৮৪. ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:০২
কেএসআমীন বলেছেন: ৮৩টি মন্তব্য দেখলাম। টায়ার্ড। মন্তব্য নিষ্প্রয়োজন।
৮৫. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৯
মানুষ বলেছেন: রাশু কি পরের পোষ্ট কুরবানীর ঈদে ছাড়বা?
৮৬. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৩
মারুফ রাশেদ বলেছেন: বিদেশেও ঈদ লইয়া ঝামেলা।

রাশেদ আপনার লেখা পড়ে ভালো লাগছে।
৮৭. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৩
রাশেদ বলেছেন: হা হা! দোয়া কইর।
৮৮. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৩
রাশেদ বলেছেন: @ মারুফ...ধন্যবাদ।
৮৯. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৬
মন ভাল না বলেছেন: ভালা আছেন নাকি গুরু??
৯১. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৩
মন ভাল না বলেছেন: বেশী ভাল না...টেনশন হইতেছে....
৯২. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৬
রাশেদ বলেছেন: পরিক্ষা হয়ে গেছে?
৯৩. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০০
মন ভাল না বলেছেন: না,হইলে আর টেনশন করমু ক্যান?
৮ তারিখে...সামনের মাসের..
৯৪. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০২
রাশেদ বলেছেন: দোয়া রইল। ভাল মত প্রিপারেশন নাও। ব্লগে কি কর? ফুটো এইখান থাইকা। সারা জীবন পইরা রইছে ব্লগানোর লাইগা। আপাতত ক্ষেমা দাও।
৯৫. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৩
মন ভাল না বলেছেন: যামু না..
ঈদের জন্য ছুটি নিছি...
৯৭. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৬
মন ভাল না বলেছেন: আপনে কবে গেছেন ঐখানে?
৯৯. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১০
শীমুলতা বলেছেন: রাশেদ ভাই ধান্দাবাতি আমারে ব্যান করসে। মাইয়া রাজাকার কইসি দেইখা!!
১০১. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৭
রাশেদ বলেছেন: গত ডিসেম্বরে আসছিলাম। এইবার যাবার প্ল্যান আছে, দেখি কি হয়!


শীমুলতা...রয়ে সয়ে...
১০২. ১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২০
মন ভাল না বলেছেন: যাইগা ভাইজান...দোয়া রাইখেন......
১০৪. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৬
তাহসিন আহমেদ বলেছেন: রাশেদ ভাই,আপানর পোস্ট দেখি নাই।
ঈদ মোবারক।দেরি হয়ে গেল।
লেখা ভাল হয়েছে।
ভালো থাকবেন।
৫।
১০৫. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১৬
মৈথুনানন্দ বলেছেন: শুভেচ্ছা। রাশেদ - মেডিক্যালে তো এটাই আপনার ফাইন্যাল ইয়ার চলছে - এতো সময় বের করে ব্লগিং করছেন দেখে অবাক হয়ে গেছি।
১০৬. ১৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩১
রাশেদ বলেছেন: @ ইনতু...হি হি! ধন্যবাদ।


@ মৈথুদা...ধন্যবাদ। মেডিক্যাল! আমি তো ভাই মেডিক্যালে পড়ি না। আপনি অন্য কারো সাথে গোলাইয়া ফেলছেন।
১০৭. ১৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৪৪
ইরতেজা বলেছেন: ঈদ মোবারক ভাইজান
এত এত মন্তব্য। বাপরে
১০৮. ১৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৭
রাশেদ বলেছেন: ধন্যবাদ ইরতেজা। আপনাকেও ঈদ মোবারক।
১০৯. ১৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:২১
উদাসী স্বপ্ন বলেছেন: সরি রাশু, ঈদ মোবারক দিতে দেরী হইয়া গেলো। বাসায় কি সবার লগে কথা হইছে? না হইলে এখনই একবার কথা কও। তুমার মা তুমার জন্য অনেক আশায় আছে মনে হয়!
১১০. ১৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৭
েজবীন বলেছেন: কেন জানি কখন মনে হয়নি তুমি দেশের বাইরে থেকে ব্লগে আছো . . .
ঈদ মোবারক দেরী করে দিলাম।
ভালো থাকো অনেক।

ঈদ শুভেচ্ছা ৫
১১১. ১৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০২
রাশেদ বলেছেন: @ জেবিন...ধন্যবাদ।


@ উদা...পরে বাসা থেকেই ফোন দিছিল।
১১২. ১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৬
নেই মানুষ বলেছেন: ঈদ মোবারাক। আপনার তো তবু ভাল, আমার ঈদ কাটসে ক্লাস কইরা
১১৩. ১৯ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৪২
রাশেদ বলেছেন: ধন্যবাদ @ নেই মানুষ
১১৪. ১৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৩৭
মনিটর বলেছেন: রাশেদ ভাই/ আপনার সাথে আমার টাইম মিলে না।এখন পৌঁনে আটটা বাজে।একটু পরে দৌড়ানি শুরু।মহাখালির জ্যামটা অসহ্য।
কেমন আছেন?
১১৫. ১৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৪১
রাশেদ বলেছেন: ভালো আছি। হা হা!! আপনি কাজে যাবেন আর আমি এখন ঘুম দিতে যাবো।


মহাখালির জ্যাম!! বাপরে!! বিভিষিকা একটা! সমবেদনা রইল আপনার জন্য।
১১৬. ১৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৪৭
মনিটর বলেছেন: দেশে আসলে আওয়াজ দিয়েন। দিদার পাইলে খুশি হবো।
১১৭. ১৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৫১
রাশেদ বলেছেন: ইচ্ছা আছে সামনে, সিউর না এখনো। জানামু নে আপনারে।


দিদার মানে কি বন্ধু নাকি অন্য কিছু!
১১৯. ২০ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:০০
মনিটর বলেছেন: দিদার মানে সাক্ষাত।
বন্ধু হলো হাবীব।
১২০. ২০ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৩
মনের কথা বলেছেন: মুইছা দেও মুইছা দেও.....আগের টা




রেটিং:৫.০/১০আপনি এই পোস্টকে একবার রেটিং করেছেন মন্তব্য লিখুন ২০টি মন্তব্য ১১৪বার পঠিত

রাশেদ বলেছেন :
২০০৭-১০-১৯ ২১:২১:১৪
অভিনন্দন। শুভেচ্ছা বানানের এই অবস্থা কেন!

এতো তাড়াতাড়ি ৫০ টা হইয়া গেছে!! মেরা নাম্বার কাব আয়েগা!

রাশেদ বলেছেন :
২০০৭-১০-১৯ ২১:২২:১৩
হেডিংটা চমতকার দিছেন। বুঝাই যায় নাই ঘটনা কি।

(দিদার মানে দর্শন। কত আর নিজের খাইয়া তুমারে শিখামু)
১২১. ২০ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৪
মনের কথা বলেছেন: কও দেখি কুথায় পাইছি?
১২২. ২০ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৪০
রাশেদ বলেছেন: @ ভুলভুলাইয়া...বাইচা আছি।


@ মনিটর...আমার জ্ঞানের অবস্থা দেখলেন ভাই! এতো হিন্দি ছবি দেখি তাও এইটার মানে জানি না!


@ মকু...তোমারে না কইছি আড়াল থাইকা চুপকি মাইরা কথা শুনবা না! তনুরে জানাইয়া দিমু কইলাম!!




যতই জানিবা ততই ভুলিবা
জানিবার চেষ্টা বৃথা তাই!
(আমার কথা না, জ্ঞানী গুণীদের কথা)
১২৩. ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ১:০৯
ছায়ার আলো বলেছেন: ঐ মিয়া, আমার জেন্ডার নিয়া কনফ্যুশন ক্যান??
আমি ১০০% পোলা...কসম!
১২৪. ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:০৭
বিহংগ বলেছেন: প্রিয় রাশেদ ভাই,
কেমন আছেন।
১২৬. ২২ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৫০
বিহংগ বলেছেন: রাশেদ ভাই,
দেরীতেও রিপ্লাই করার জন্য ভালো লাগলো।
১২৭. ২৩ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৮
বিহংগ বলেছেন: বুঝতে হ্য়তোবা সময় লাগবে।
১২৮. ২৩ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:০০
রাশেদ বলেছেন: হয়তো। ঐখানে চলে জ্ঞানগর্ভ আলোচনা। আমার পোষায় না। মাঝে মাঝে গল্প পড়তে যাই খালি।
১২৯. ২৩ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:০১
বিহংগ বলেছেন: রাশেদ ভাই,
কেমন আছেন। আপনি কি আমাকে সচলায়তনের এড্রেস টা জানাবেন।
১৩০. ২৩ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৪৯
বিহংগ বলেছেন: ধন্যবাদ, রাশেদ ভাই।
১৩১. ২৩ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৫৩
বিহংগ বলেছেন: রাশেদ ভাই, এইমাত্র ঘুরে আসলাম।কেমন যেন হিজিবিজি মনে হলো।
১৩৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৫৫
রাশেদ বলেছেন: এইতো দিনকাল যাইতেছে এক রকম!
১৩৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৫৯
মৈথুনানন্দ বলেছেন: রাশেদ মনে হয় স্থপতি। ভার্সিটির পাঁচ বছর শুনে তাই মনে হচ্ছে। মানে নিছক নির্দোষ কৌতূহল আর কি। অওর ক্যায়া?
১৩৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ২:০৯
রাশেদ বলেছেন: হি হি!! এবারো হয় নাই। আমাদের চার বছরের কোর্স সেসন জট নামক এক উদ্ভট জিনিষের কারনে ৫ বছর লেগেছিল।
১৩৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৫৮
রাহা বলেছেন: রাশেদ ঈদ মোবারক যদি অনেক বাসী
১৩৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩০
রাশেদ বলেছেন: আপনারেও বাসি ঈদ মোবারক।
১৩৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
মানুষ বলেছেন: রাশু, তুমি পুতুলের লেখা খারাপ বলছ কেন? সে মনে হয় রাগ করছে।
১৩৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৩
রাশেদ বলেছেন: আমি ফাইজলামি করছিলাম, তাইতো হাসির ইমোটিকন দিছিলাম। এখন থাইকা আর বেশি কথা কমু না, সবাই খালি ভুল বুঝে।
১৪০. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
রাশেদ বলেছেন: ধুর! কি উলটা পালটা ইমোটিকন আসে, দিলাম মনখারাপ আইলো কটমট! মনে থাকে না এই উলটা পালটা।
১৪১. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
মানুষ বলেছেন: বেচারা নতুন আইছে আর তার সাথে তুমি এইরাম ব্যাভার করলা। এখন যদি রাগ কইরা সচলায়তনে চইলা যায় তাইলে?
১৪২. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
রাশেদ বলেছেন: তাইলে অইখানে যাইয়া পইড়া আসবা!! খিকজ!
১৪৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০৭
রাশেদ বলেছেন: কি মিয়া! ঐটা সৌরভের ব্লগে যাইয়া করেন!!
১৪৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৫
তানভীর মুস্তাফিজ খান বলেছেন: পাইছি আপনারে, খালি কন সামহোয়ারের লিঙ্ক দিমুনা :P
আপনে শিশু ব্লগার হইলে আমি তো এখনো জন্মাই ই নাই, মাল্টিপ্লাই আর ৩৬০ ছাড়া আর কোথাও লিখি না :|
ভবিষ্যতে সময় পাইলে সামহোয়ারে নিয়মিত হব, এখন এসে খুব ভাল লাগছে কেউ গালাগালি করেনা আর :)
১৪৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১:০৯
রাশেদ বলেছেন: হায় হায়! পিচকা চিননা ফেলছে! খুইজা পাইলা কেমনে?


তোমার টেকি পোস্টগুলা এইখানে ছাড়তে পার।






@ শারফু...ভালো আছি। তোমার খবর কি? আবার মানুষ হইছ দেখা যাইতেছে!
১৫০. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:০৬
লতিফ হোসাইন বলেছেন: ঘটনা কি? লিখেন না কেন আর? কেন যেন মনে হচ্ছে আপনার লেখাগুলো ভালো লাগবে। এখনও পর্যন্ত যেটুকু পড়লাম তা সহজ, সাবলীল আর মজার। শেয়ার করুন আরো। মুক্ত হস্তে।... :)
১৫১. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:১০
রাশেদ বলেছেন: হি হি! ধন্যবাদ। লেখার থাইকা কমেন্ট করা অনেক সোজা। লেখার কিছুই মাথায় আসে না। মানবী আপার বুদ্ধিতে ঈদ নিয়ে লেখেছিলাম। আবার কোন দিন কিছু মাথায় আসলে লেখব।
১৫২. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৩৬
লতিফ হোসাইন বলেছেন: রাশেদ। এটা আপনার তিন নম্বর হাত - মানে অজুহাত। ডান আর বাম হাতের পর সব বাঙ্গালীরই আছে ওটা - আমারও। আইডিয়া নাই মানে কি? আপনার লেখা থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। সেইগুলার জবাব দেন। আপনার ঈদটা কোন দেশে ছিল? ওয়ান-ডিশ পার্টি বাংলাদেশে চালু হলে কি করতেন? আপনার অনুভুতি কি হতো। যে দেশে সেটা প্রথমবার দেখেছেন (অন্যান্য অনেক কিছুর মতই) তখন কেমন লেগেছে? নিজের দেশের সঙ্গে কিভাবে তুলনা করেছেন? জানতে চাই। প্লীজ। আমার পক্ষ থেকে অতি আগ্রহ মনে হলে তার ব্যাখ্যাও দেবো, আগে লেখেন।
১৫৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৪৪
রাশেদ বলেছেন: আমাকে তো ভয় পাওয়াইয়া দিলেন! আপনি কে? চেষ্টা করব লেখার, কিন্তু রেজাল্ট আসবে বলে মনে হয় না।

কিছু উত্তর এইখানেই দিয়ে দিলাম।


ইংল্যান্ডে করলাম ঈদ। বাংলাদেশ হইলে আমার মা বা বিয়া করার পর বউ বা বাসার কাজের লোক রান্না করত আর আমি খাইতাম! ওয়ান ডিশ পার্টি মজাই লেগেছে কারন মেলা আইটেম খাইতে পারছি একদিনে! তুলনার ব্যাপারটা বুঝি নাই।


আপনাকে ধন্যবাদ শুভানুধ্যায়ী হিসেবে। কিন্তু আমি হইলাম আইলসার ধারি নাম্বার ওয়ান!
১৫৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩০
আজরাইল বলেছেন: ফাউ ফাউ শুধুই পড়বার চাস। নতুন লেখা পাঠা। ফাই পড়ার জায়গা এইডা না..
খাইসি তোরে........................
১৪ তারিখ ঈদ গেছে, আর তুমি খালি পড়বার লাগসো!
১৫৫. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৮
মনিটর বলেছেন: মুজতবার সমস্যা কি? শীত আসায় পাগলামি বাড়তেছে নাকি?
১৫৬. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৪
রাশেদ বলেছেন: তাইত! কখন এই কাম করল আমার পোস্টে!খেয়াল করি নাই। এইটা নকল নিক। ইচ্ছা কইরা গালি দিয়া পরে আসলটা আরেক্তা পোস্ট ঝাড়বে ঐটা নকল নিক! আমি ভালো পুলা। সবাই দেখি রিভার্স সাইকোলজি খেলতে চায়!!
১৫৭. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৮
মনিটর বলেছেন: অ। এরও আইডি হ্যাক হইসে?চারকোনা কুকর্মে ব্লগে টেকা দায়
১৫৮. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৫১
রাশেদ বলেছেন: হি হি! ক্লিক কইরা দেখেন, নয়া নিক। কিন্তু তারই কাম, আমি সিউর।
১৫৯. ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৫
বিহংগ বলেছেন: রাশেদ ভাই, ঘটনা কি?
এইমাত্র বাইরে থেকে আসলাম।
১৬০. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৪৮
মানবী বলেছেন: পরবর্তী পোস্ট কুরবানী ঈদে!
১৬১. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৫২
রাশেদ বলেছেন: দোয়া রাইখেন। অ্যাট লিস্ট ঐ সময়ে যেন একটা দিতে পারি।
১৬৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৩
মানুষ বলেছেন: উদুর দুইটা ক্লোন দেখলাম, উদাসি স্বপ্ন আর উদাসী স্বপ্নু
১৬৪. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৯
কেএসআমীন বলেছেন: ভাইজান, আমার ব্লগে জামায়াতীদের বিষয়ে ভোটাভুটি চলছে। ভোট প্রয়োগ করলে খুশী হবো।
১৬৫. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৩:১৮
রাশেদ বলেছেন: তুমি জিমেইল ইউজ কর।
১৬৬. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৩:১৯
মানুষ বলেছেন: আমি সবকটা ইউজ করি
১৬৭. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৮:৩১
দেবদারু বলেছেন: রাশেদ ভাই, সরি........ দেরিতে দেখছি লেখাটা........ দেরিতে ঈদ মোবারক........ঈদের পরপরই টাইফয়েড হলো.....তাই অনেকদিন পর বসলাম....... এখন অবশ্য সুস্থ। আপনার খবর কি? লেখা চাই এবং অবশ্যই ৫!
১৬৮. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ৩:৫২
রাশেদ বলেছেন: দেবদারু ভাই, ধন্যবাদ দেরিতে হলেও পড়ার জন্য। আপনাকে অনেক দিন ব্লগে দেখি নাই। এখন কারন বুঝলাম। ভালো থাইকেন।
১৬৯. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৭
বিহংগ বলেছেন: রাশেদ ভাই,
নতুন ম্যাসেজ আছে, আশাকরি পড়বেন।
১৭০. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৯
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: পুরনো লেখা আগ্রহ নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৭১. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:১০
রাশেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনার লেখাগুলা শেষ করতে হবে। মজাই লাগতেছে পড়ে।
১৭২. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:২৮
তানভীর বলেছেন: মৈথুনানন্দের প্রথম কমেন্টের পরে আর আসি নাই এই ব্লগে...ঐটা দেখে ভাবছিলাম মেডিকেল! ধাতুর 'হিরো রিয়াজ'-কেও আমার খুব পছন্দ আছিল...ভাল ড্রাম বাজাইত
১৭৩. ০৬ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০০
শাহানা বলেছেন: অনেক দেরিতে হলেও বলি লেট ঈদ মুবারাক।
১৭৪. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৩
রাশেদ বলেছেন: হা হা! শাহানা আপু আপনাকেও লেট ঈদ মোবারক। হা হা!
১৭৫. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:২০
তানজিলা হক বলেছেন: রাশেদ ভাইয়া,
আপনার এ ছোট বোনটার মন খুব খারাপ।মন ভালো কইরা দেনতো।
১৭৭. ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৫
মানবী বলেছেন: সত্যিই কবিতা লিখেছেন ? :-)

নিজের ব্লগে পোস্ট করলে ভালো হয়। আর, আপডেটের কি খবর ভাইয়া!
১৭৮. ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৪১
রাশেদ বলেছেন: হি হি! মানবী আপু। আসলেই লেখছি। বেশ কিছু দিন আগে লিখে রাখছিলাম। তারপর হঠাত কি মনে করে মানুষের একটা পোস্টে কমেন্ট আকারে দিয়ে দিছিলাম। ঐ ফাজিল ঐটা আবার একটা পোস্ট হিসেবে ছেড়ে দিছে। ভালই হইছে প্রসংশা পাইছি!


!@@!2254354 পাবেন কোবতেটা।


আপাতত খালি গরু, মুরগি খাইতেছি। ভেজি রান্নার টাইম পাইতেছি না। উইকেন্ডে ব্লগে বসে থাকি নাইলে দাওয়াত খাইতে যাই। বেশ কিছু দাওয়াত পাইছি গত কিছু দিন ধরে। যদি রান্না খারাপ হয় তাইলে আপনার পোস্টে যেয়ে চিল্লাচিল্লি কইরা আসবো, চিন্তা কইরেন না!! আর ভালো হলে চেপে যাবো!!
২০ শে মে, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: হিক!

২০ শে মে, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: :P

২৪ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৪

লেখক বলেছেন: অ্যা!

১৮৪. ১৫ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১২
সাঈফ শেরিফ বলেছেন: ব্রিটেন আর কানাডায় তো দুনিয়ার সব মোল্লারা আস্তানা গাড়ছে, সেখানে শিয়া-সুন্নি, আহলে হাদীস বিভিন্ন মত পন্থার মসজিদ-মোল্লা খুজে বের করা মোটেও দুরূহ কিছু না। রোজা রাখলে রোজা কবে শেষ হবে এটা ভেবে ঈদের দিন গুনি আমি, ব্যক্তিগত জীবনে ভোগবাদী -ভোজবাজী ঈদ জিনিস টা পালন করিনা, বিশ্বাস আর আড়ম্বরটাও সেভাবে নাই আমার।
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৪

লেখক বলেছেন: আচ্ছা। :) তা ঠিক বটে।

২৪ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৪

লেখক বলেছেন: হু!

০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: আপ্নারেও।

১৮৭. ০৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
তানজিলা হক বলেছেন: ঈদ মোবারক

দিতে ভুলে গিয়েছলাম
০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: তোমারেও ঈদ মোবারক।

০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: জ্বি স্যর! আপ্নেকেও ঈদ মোবারক।

 

মোট সময় লেগেছে ২.২৮৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখনো ছাত্র।
থাকি এক দ্বীপের কোনায়।
কাজের ফাঁকে ব্লগ ঘুরে বেড়াই।
আর মাঝে মাঝে
গান আর হাবিজাবি পোস্টাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ