আমার প্রিয় পোস্ট
- নতুন ডিজিটাল ক্যামেরা মালিকের প্রথম ছয়টি ভুল - হাসান বিপুল
- লোকাল হিরো, রেইনবোর কবীর ভাই এবং একজন ঝিনুক - হাসান বিপুল
- শুভ জন্মদিন, রাশেদ - মোসতফা মনির সৌরভ
- ৭ নভেম্বরের ব্যবচ্ছেদঃ কি পেলাম কি হারালাম - সীমানা ছাড়িয়ে
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- ঈদের আনন্দ ও এগিয়ে যাওয়া পথ.......... - রেটিং
-
ঈদ ও পূজা উপলক্ষে একখানা স্বপ্নদৃষ্ট পোস্ট
- আশরাফ মাহমুদ
- ক্লেদাক্ত বৃষ্টিতে নতুন ঈশ্বরের সাথে......(উৎসর্গ রাশেদ ও এক্সিমো) - অন্যমনস্ক শরৎ
- সামুব্লগ বিবাহ -৩ - আউলা
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- বিবর্তনের 'স্মৃতিফলক': শহীদ প্রজন্ম,বুয়েট - ফারহান দাউদ
- ঝড়ের প্রতীক্ষায় - নীলকণ্ঠ
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- (কল্প গল্প) --- রোবসেপিয়ান্সের ভালোবাসা - শান্তির দেবদূত
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- ৮০০তম পোষ্টঃ কিছু আবোল-তাবোল কথা - এস্কিমো
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- অৌড টু রাশেদ ভাই - প্রাকৃত
- ENIGMA প্রেমীদের জন্য এবার ENIGMA ভিডিওগ্রাফির ডিভিডি - শয়তান
- সেবা প্রকাশনীর কিছু জনপ্রিয় বইয়ের উৎস সন্ধান - জানজাবিদ
- ইতিহাসের পাতা থেকে - বোলারস ব্যাকড্রাইভ
- একজন খুব সাধারণ বাবার জন্য। - নরাধম
- মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ তিন ছাত্র মুক্তিযোদ্ধা জগৎজ্যোতিদাস, তালেব ও গিয়াস - শামস শামীম
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- Summer of 69 :: বুয়েটিয়ান ভার্শন(আমার প্রথম ভিডিউ পুষ্ট) - ভাঙ্গা পেন্সিল
- আমাদের টমি আর শের আলীর গল্প - এস্কিমো
- চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই - চিটি (হামিদা রহমান)
- রাখাল তোমাকে চিঠি.................... - সুলতানা শিরীন সাজি
- আমাদের আয়নায় তোমাদেরও ছায়া পড়ে - আশরাফ মাহমুদ
- মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম - একরামুল হক শামীম
- একজন অদেখা আপন - অমি রহমান পিয়াল
- আজকা ড়াষুর জন্মদিন - বিষাক্ত মানুষ
- মুক্তিযুদ্ধে বাবা হারানো এক মেয়ের কথা................... - সুলতানা শিরীন সাজি
- প্রবাসী ব্যাচেলরদের জন্য অতি সরল রেসিপি - আতিকুল হক
- কারন, মেঘ দিয়েছে প্রথম চুম্বন ...। - খোলাচিঠি
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- অবাঞ্চিত দুরাশা - অন্ধকারের রাজকন্যা
- তুমি আছো বলে [কবিতা] - রোডায়া
- রাজকন্যা তোমায় - অদৃশ্য
- পরী এবং বিশটি বছর - ধূসর মেঘমালা
- ইচ্ছে করে ----- [উইনিং] - বিষাক্ত মানুষ
- আমি মরে গেলে কী হবে এই ব্লগবাড়ি ? ( হোসেইনের কবিতাঞ্জাল ) - হোসেইন
- ও বন্ধু তোমায় ----- (আইয়ুব বাচ্চু) - বিষাক্ত মানুষ
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- বালক হেটে চলে বালিকার পিছু পিছু - আসিফ আহমেদ
- বর্তমান ( উতসর্গ- ব্লগার রাশেদ ভাইকে) - একরামুল হক শামীম
- কাজলাদিদি .............. উতসর্গ আউলাদি - হনলুলু
- সহজিয়া উবুন্টু ৮.০৪ শিক্ষা!!! - রোকন
- সমর্পন - রোডায়া
- ...অত:পর ! - প্রজাপতি
- হয়তো সে আসে ধীরে... - নীলাঞ্জনা
- আজ তুমি আসবে বলে - ইরতেজা
- উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ...... - হনলুলু
- নির্বোধ ভালবাসার গল্প: কয়জনে পারে? -1 (সত্যকাহিনী) - জ্বিনের বাদশা
- কবিতা 2: স্বপ্নের ফেরীওয়ালা - জ্বিনের বাদশা
- ডাল উইথ সাওয়ার কার্ড - আউলা
- প্রথম সবকিছু - রোডায়া
- বালক - বালিকা - স্বপ্নকর
- না পাঠানো চিঠি - তামিম ইরফান
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- রঞ্জনা ----- (অঞ্জন দত্ত) - বিষাক্ত মানুষ
- স্ট্রীম থেকে মেইনস্ট্রিম : বাংলাদেশ (খন্ড ০২) - তৌফিক আহমেদ
- সালাউদ্দিনকে - ২ (শেষ) - নরাধম
- ভালোবাসার এপাশ ওপাশ - আনোয়ার সাদাত শিমুল
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- :: কাল ঘুম নেমে আসে তার দু'চোখ জুড়ে :: - নজমুল আলবাব
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- শুভ জন্মদিন,রাশেদ - মোসতফা মনির সৌরভ
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- হু্ম্ম্.........থ্রি চিয়ারস ফর রাশু! - নরাধম
- স্থিরচিত্র - ফয়সল
- নভেম্বর রেইন, আমার প্রিয় দুঃখ গান - লাল দরজা
- প্রেসারকুকারে পুডিং (ব্লগে "হুমম" কমেন্টটা জনপ্রিয়কারী বন্ধুর জন্য) - েজবীন
- রাশেদের কোবতে - মানুষ
- অবশেষে বিরিয়ানি রেসিপি - হাসিব
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- লুই কান এবং বাংলাদেশ - তানভীর
সবার জন্য ভালোবাসা (আনব্যানড হবার কিছু প্রতিক্রিয়া)
০৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৭
আমি সামহোয়ার ইন ব্লগের কথা প্রথম শুনি আরিফ জেবতিক ভাইয়ের ভ্যালেরিকে নিয়া করা পোস্টের লিঙ্ক থেকে। এক বন্ধু মেসেঞ্জারে লিঙ্কটা দিলো (সেও আছে সামহোয়ারে তবে বেশি নিরব ছেলে); আরেকজন দিল পিডিএফ ফাইল একই পোস্টের। কৌতুহল জাগলো, গেলাম ব্লগ সাইটটিতে। কিন্তু ফ্রন্ট পেইজের অবস্থা দেখে বেশি সুবিধার মনে হইলো না! কয়েকজনের ব্লগে গেলাম। দুর্ভাগ্যবশত ওইগুলা জামাতিদের ব্লগ ছিলো। আমিও ওইসব পোস্ট পড়ে খোদা হাফেজ জানিয়ে দিলাম সাইটটাকে। আর যাই হোক, জামাতিদের সাইটে থাকার ইচ্ছে নাই। কিছুদিন পরে আবার কেন জানি আসলাম। এইবার বেশ কিছু ভালো পোস্ট চোখে পড়লো। আস্তে আস্তে পড়া শুরু করলাম। অবশেষে জুলাই ৭, ২০০৭ তারিখে রেজিস্ট্রেশন করে ফেললাম। প্রথম বেশ কিছু দিন গেছে এইখানকার অবস্থা বুঝতে আর মানুষজনদের সাথে পরিচিত হইতে। তারপর থেকে নিয়মিত এখানে লগইন করা শুরু।
এখন আসি আসল কথাতে। আমি আমার স্টিকি পোস্ট এডিট করেছিলাম কর্তৃপক্ষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে এখানে কি চলতেছে। বারবার জানানোর পরেও কোন ব্যবস্থা নেয়া হয় নাই। রিপোর্ট অ্যাবিউজ বাটনের কোন কার্যকারিতাও তো চোখে পড়ে নাই। তাই আর কোন উপায় ছিল না তাদের দৃষ্টি আকর্ষনের। আর কতবার বলবো! সবাই বলতেছে তারপরও এইসব পোস্ট আসেঃ মুক্তিযোদ্ধারা রেপ করেছে, হত্যা করেছে, সেইগুলোর বিচার কেন হয় না। দিনের পর দিন এইসব পোস্ট দেখে এটাকেই আমি প্রতিবাদের ভাষা হিসেবে নিয়েছি। আমি তার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত না। কিন্তু পাঠকদের কাছে তখনো ক্ষমা চাইছিলাম, এখনো চাই পোস্টের কনটেন্ট সরানোর জন্য। আমাকে কর্তৃপক্ষ থেকে দোষ দেয়া হয়েছে পরিবেশ অস্থিতিশীল করার জন্য। কিন্তু এইটুকু তারা চিন্তা করলেন না যে কেন এই প্রতিকী প্রতিবাদটুকু করলাম, নীতিমালা বহির্ভূতভাবে ব্যান করে দিলেন। এখানে এসেছি প্রিয় বাংলাদেশ সম্পর্কে জানতে আর বাংলা অক্ষর দেখতে। আমার প্রিয় এই সাইটের পরিবেশ খারাপ করার কোন প্ল্যান আমার কখনো ছিল না, হবেও না।
শুধু দুঃখ লাগে যখন দেখি জামাতিদের আস্ফালন, রাগ লাগে যখন দেখি জামাতিরা এই সাইটটিকে টয়লেট-নর্দমা বানানোর আপ্রাণ চেষ্টা চালায়, ক্ষোভ জাগে যখন দেখি মুক্তিযুদ্ধের পোস্ট স্টিকি হলে গা জ্বলা জামাতিগুলোর বাতের ব্যথা নিয়েও নৃত্য।
সা. ইনকে ভালোবাসতাম দেখেই এখানে পরে থাকতাম দিন রাত। অনেকের সাথেই খুব ভালো পরিচয় হয়ে গেছে। অনেকে আমার সিনিয়র বা জুনিয়র। তারপরও তাদের অনেককেই নাম ধরেই ডাকি, তুই তোকারি তুমি করেও কথা বলি কারো কারো সাথে। তারাও আমাকে বলে। অনেককে বড় ভাই সুলভ শ্রদ্ধাও করি। ভার্সিটি লাইফ যখন শেষ হয়, তখন ভেবেছিলাম কখনো আর হয়ত সেইরকম বন্ধুত্ব কারো সাথে হবে না আর। কিন্তু এই ব্লগে এসে টের পেলাম বন্ধুত্ব হতে কোন সময় লাগে না, সীমানা লাগে না। অনেকের সাথে জীবনে দেখাও হবে না, অনেকের আসল নামও জানবো না কোনদিন, তারপরও এই যে ভালো লাগা, একসাথে পথ চলা, এইটাকে কি নাম দিবো!
সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবার জন্য ভালোবাসা রইলো। আপনাদের সরব নিরব প্রতিবাদ দেখে যে মন খারাপটুকু ছিল ব্যান হবার পরে তা কেটে গিয়েছিল। আপনাদের সবগুলো লেখা সবগুলো কমেন্ট আমি পড়েছি। জানি নিরস স্বরে শুধু ধন্যবাদ বলাটা অনেক কম শোনায়। সম্ভব হলে এর থেকে আরো সুন্দর ভাষাতে কৃতজ্ঞতা জানাতাম। কিন্তু এটা শুধু আমার লিখতে না পারার দুর্বলতাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক ধন্যবাদ।
একটা কথা না বলে পারছি না, এইটা একটা লুপের মত হয়ে গেছে। দেশবিরোধী পোস্ট আসবে...আন্দোলন করা হবে...ঐ নিক তখন ব্যান হবে আর সাথে আন্দোলনকারী কিছু নিকও ব্যান হয়...আবার আন্দোলন চলে আনব্যানের জন্য...আনব্যান হয়ে ফিরে আসে...তারপর কিছুদিন খুব ভালো একটা পরিবেশ থাকে...তারপর আবার দেশবিরোধী পোস্ট আসা শুরু হবে... এই জিনিসটা দেখতে দেখতে বিরক্ত কিছুটা আমি। দেশ বিরোধী পোস্ট আসলেই আবার এস্কিমো ভাই, আমি বা অন্য অনেকেই অবশ্যই ঝাঁপিয়ে পড়বে। ফলে কি সে বা তারা আবার ব্যান হবে? সচলায়তন ক্লোজড সার্কেল, পেচালি তেমন ভালো লাগে না কারো; আর কোন সাইট নাই দেখেই তারা জানেন যে আমরা এইখানে থাকতে বাধ্য। আমি তাই নতুন একগাদা ব্লগিং সাইট আসাকে স্বাগতম জানাই যাতে করে এই অবস্থার অনেক পরিবর্তন হয়। বেশ কয়েকটা সাইট আসার কথা শুনেছি, সেগুলোর জন্য শুভকামনা রইলো, প্রচুর ব্লগিং সাইটই কেবল অবস্থার উন্নতি হতে সাহায্য করবে বলে মনে করি। কমিউনিটি ব্লগিং সাইট হওয়া উচিত অফ দা ইউজার, বাই দা ইউজার আর ফর দা ইউজার।
প্রকাশ করা হয়েছে: সাম্প্রতিক বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: থ্যাঙ্কু।
লেখক বলেছেন: ![]()
মুহিব বলেছেন:
খুব ভাল লাগছে আপনাক দেখে। যা হইছে ভুলে যান। আসেন আবার শুরু করি গল্প করা। প্রথমে আপনার কথা বলুন। আমরা আপনাকে খুবই পছন্দ করি। ভাল থাকবেন।
লেখক বলেছেন: হা হা! হবে হবে।
ফেরারী পথিক বলেছেন:
আরে রাশেদ ভাই,ইশশ.....
এতোদিন ব্লগে আসলে কান্না পাইতো.....
ওয়েলকাম ব্যাক.....
আবারো ওয়েলকাম ব্যাক....
লেখক বলেছেন: ধন্যবাদ আপ্নাকেও।
স্বাগতম রাশুদা
.....অনেক ভাল্লাগতেছে তোমারে দেইখা
...তোমার কমেন্ট অনেক মিস করতাছিলাম
লিখতে থাকো...পড়তে থাকো...নিরন্তর...
লেখক বলেছেন: চলছে চলবে... ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
আরিফ জেবতিক বলেছেন:
ওয়েলকাম ব্যাক রাশেদ ।নীতিমালা বহির্ভূতভাবে ব্যান করা একটা খারাপ নজির হয়ে থাকল । যে আইন আইনপ্রনেতা নিজেই মানেন না , সেই আইনের কোন নৈতিক শক্তি থাকে না । আপনার আর এস্কিমোর ব্যানের ঘটনা তাই আপনাদেরকে নয় , সামহোয়্যার কর্তৃপক্ষকেই দীর্ঘমেয়াদে অশান্তিতে ফেলবে বলে আশংকা করি ।
তবে ব্যান হওয়ায় আপনার একটা লাভ হয়েছে । আমরা যে আপনাকে কতো ভালবাসি সেটা বেশ প্রমান করা গেল ।
লেখক বলেছেন: যেই জেবতিক ভাইয়ের পোস্টের কারনে আমার ব্লগিং শুরু, তার কমেন্ট পেয়ে আমি সত্যি খুশি। ![]()
আইনের কথা আর কি বল্বো! আপ্নিই সব বলে দিলেন।
একক উন্মুক্ত ব্লগিং প্লাটফরম হওয়ায় তারা যেন স্বেচ্ছাচারিতার সুযোগ না নেন ।
কারন এ রকম বিশৃংখলা থেকে এটা উপলব্ধি করার সময় এসেছে যে ব্লগিংয়ে মনোপলি থাকা উচিত নয় ।
চে বলেছেন:
আপনার প্রত্যাগমন শুভ হোক।
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন:
রণাঙ্গণে আবার স্বাগতম!
লেখক বলেছেন: হু!
লেখক বলেছেন: হা হা! থ্যাঙ্কস।
লেখক বলেছেন: হ, একই মেইল দুইজনকে cc করছে। উনি অসুস্থ ছিলেন, চেক করছেন নাকি জানি না।
লেখক বলেছেন: থ্যাঙ্কু ভাইজান।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
এস্কিমো কই? তাকেও... স্বাগতম
লেখক বলেছেন: আইচ্ছা। ![]()
আশিক হাসান বলেছেন:
প্রত্যাগমন শুভ হোক।
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
কৌশিক বলেছেন:
ফুলেল শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আরিফ জেবতিক বলেছেন:
একক উন্মুক্ত ব্লগিং প্লাটফরম হওয়ায় তারা যেন স্বেচ্ছাচারিতার সুযোগ না নেন ।কারন এ রকম বিশৃংখলা থেকে এটা উপলব্ধি করার সময় এসেছে যে ব্লগিংয়ে মনোপলি থাকা উচিত নয়
............... একমত । একটা কর্তৃপক্ষ ছাড়া ব্লগ প্লাটফরমও হতে পারে নিরীক্ষা করার জন্য । সেখানে কোন আইন নেই , কানুন নেই , কর্তৃপক্ষ নেই । ছাগল কে ছাগল বলার অবাধ স্বাধীনতা ।
লেখক বলেছেন: Wild Wild West, Jim West, desperado, rough rider
No you don't want nada
None of this, six gunin this, brotha runnin this,
Buffalo soldier, look it's like I told ya
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
ওযেল কাম ব্যাক।
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
দুঃখবিলাস বলেছেন:
কি খবর রাশু, ওয়েলকাম ব্যাক।
লেখক বলেছেন: কেমুন আছেন? এইতো চলতেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাস্কর ভাই।
রুধীণ বলেছেন:
ভালো আছ ?অনেক দিন পরে সে দিন লগ ইন করে জানতে পারি তুমি ব্যান।
প্রত্যাগমন শুভ হোক।
এবং নব উদ্যোমে চলবে লক্ষ্যে পৌছাঁবার পথচলা।
লেখক বলেছেন: কেমুন আছেন আপুনি, পিচ্চিটা আছে কেমন?
আমি আছি ভালোই। চলছে চলবে...
চির সবুজ বলেছেন:
এতদিন এখানে লগইন করতে না পারলেও নিশ্চই ব্লগ দেখেছেন আশা করি। আপনার গর্ব করা উচিত যে আপনার ব্লগসাথিরা আপনার ব্যান হওয়ার পর থেকে এই ব্লগে প্রতিদিন আন্দোলন করেছেন, কীবোর্ড বিরতীতে গিয়েছেন।ভালো থাকবেন। আবারো আবার ভাল লেখা পড়ার আশায় থাকলাম।
এস্কিমো কই?
লেখক বলেছেন: হু, দেখছি ব্লগ নিয়মিত। সবার কাছেই আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে।
অরুনাভ বলেছেন:
ওয়েলকাম ব্যাক......সবই ঠিক আছে ..... কিন্তু মনে হচ্ছে কেমন যেন তার ছিড়ে গেছে.......হয়তো নিজের তারের নড়বড়ে অবস্থা দেখে এমন মনে হচ্ছে.....
এনিওয়ে হ্যাপী ব্লগিং.........
লেখক বলেছেন: ঠিক ধরেছেন ভাইজান। আমি নিজেই বুঝতেছি সুর খানিকটা বেসুরো হয়ে গেছে। কি আর বলব!
ধন্যবাদ আপ্নারে।
হুররররররররররররর......রেরে এ এ এ এ এ এ এ এ .........রাশু , কখন আনব্যান হইলা? আরে? কিছুই জানিনা। গুড। তোমার অনুভুতিও পড়লাম। কি সুন্দর করে লিখছো। ওয়েলডান ম্যান।
এইওবার সবার ব্লগে ব্লগে যাও এবং একটা করে কমেন্ট মেরে আসো.........হা
হা......।আচ্ছা , মুকুলের খবর কি? ইজ হি ব্যাক আলসো?
লেখক বলেছেন: হা হা! যাব আবার সবার ঘরে। ![]()
জানি না। ও বিরক্ত এইসব ব্যান আনব্যানের খেলায়।
থ্যাঙ্কু।
লেখক বলেছেন: হি হি! থ্যাঙ্কস।
মাহবুব সুমন বলেছেন:
মনটা ভালো হয়ে গিয়েছে, এ কদিন অনেক মনটা খারাপ ছিলো রাশেদ ভাতিজার জন্য। এ কয়দিন গান পর্যন্ত শুনি নাই। এখন শুনবো সব চাইতে প্রিয় গানটি। আজকের দিনটি তোমার জন্য.................এবার নিজের ব্লগ বিরতি প্রতয়াহার করলাম।
তো............শুরু হোক।
লেখক বলেছেন: টাকিলা চাচ্চু!! অনেক ধন্যবাদ আপনাকে। ![]()
এইটা আবার কার গান!! শুনি নাই আগে। ![]()
শুরু! সুর খানিকটা কেটে গেছে টাকিলা চাচ্চু।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
গুড টু সি ইয়া....
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
তারিক টুকু বলেছেন:
আপনাকে পেয়ে ভালো লাগছে।
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
লেখক বলেছেন: থ্যাঙ্কু। ![]()
দিন বদলায় দিন বদলায়! দিন বদলের পালা গুনি...
লেখক বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ। আছি ভালোই।
দোলাহাসান বলেছেন:
খুব ভাল লাগছে আনব্যান হয়েছেন দেখে। শুভেচ্ছা রইল।পোস্টের সাথে সহমত।+
লেখক বলেছেন: থ্যাঙ্কু আপনারে।
নবজন্ম বলেছেন:
রাশু ভাই শুভেচ্ছা। আপনের আনব্যান দাবি করে আমি দুইটা পোষ্ট দিছিলাম এবং কিছু কমেন্টস দিছিলাম।যার ফলে আমিও ব্যান হইছিলাম। গত কালই ছাড়া পেলাম। তয় প্রথম পাতায় আসার অনুমতি এহনও পায়নি।
ভালো থাইকেন।
লেখক বলেছেন: হ। দেখছিলাম আপনার সিরিজ কমেন্ট। তারপর মুছে দিছে তাও দেখছিলাম। তখন বুঝছি যে ব্যান খাইছেন।
থ্যাঙ্কস কষ্ট করার জন্য।
হ্যারি সেলডন বলেছেন:
জানা, এই নাটকটা না করলে হতনা? কোন কারন ছাড়াই ব্যান করলেন আবার এখন রাশুদাকে দেখে ভাল লাগছে? ভাল লাগাটা আরও আগেই অনুভব করা যেত যদি একটু ইগোইস্টিক না হতেন আপনারা, তাইনা? যাহোক আপনাদের ব্লগ যখন যা ইচ্ছে তাই করবেন, ইচ্ছে হলে পোস্ট নির্বাচিত করবেন পরক্ষণেই ব্যান মারবেন কারণ ছাড়াই, শতশত ব্লগারের পরামর্শ অগ্রাহ্য করবেন।হ্যাপি ব্লগিং। রাশুদা, কি বলব, আমার তেমন খুশি লাগতাছেনা। কেমন জানি একটা তার কেটে গেছে। সামথিং ইজ মিসিং, ব্লগটাকে আগের মত আপন মনে হচ্ছেনা। তবুও এস্কিমোভাই আর তোমাকে অভিনন্দন।
লেখক বলেছেন: হ, অনুভুতিটা এখন একটু হইলেও অন্যরকম, আগের মত না, সুর কিছুটা কেটে গেছে বুঝতেছি।
নিয়ান্দার্থাল বলেছেন:
ওয়েলকাম ব্যাক রাশেদ ভাই।আমি কিছু দিন হলো নিয়মিতো ব্লগ করছি, যদিও অনেক পুরোনো পাপী। অনেকদিন থেকেই জানি সবার কথা। কাজের চাপে নিয়মিত লগইন করার সময় পাইনি।
দুঃখের কথা, যে দিন থেকে নিয়মিতো ব্লগ করছি সে দিন থেকেই আপনারা ব্যান।
তারপরও ফিরে এসেছেন....... স্বাগতম। এস্কিমো ভাইকেও।
আবার সবাই মিলে রাজাকার...জামাতিদের ঠ্যাংগানো যাবে।
লেখক বলেছেন: নিক তো ভাই মাশাল্লাহ!
ধন্যবাদ আপনাকে। ফিরে না এসে উপায় যে নেই ভাই। ![]()
লেখক বলেছেন: হুমম... ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ![]()
তামিম ইরফান বলেছেন:
ড়াআআআআআআআশু ভাঈঈঈই আপনারে পাইয়া যে কি ভালো লাগতেছেএকমত@হ্যারি সেলডন
লেখক বলেছেন: হু। সুর কেটে গেলে জোড়া লাগতে সময় লাগে, হয়ত জোড়া লাগে হয়ত লাগে না!
ধন্যবাদ দিলাম না তোমারে! কেন দিমু! সাথে না থাকলে মাইর দিতাম দেখা হইলে! হি হি! ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
হনলুলু বলেছেন:
@ জানা আপা, এইসব নাটক করা ছাইরা দ্যান।
আপ্নাগোর আর কী কমু? নিজের ব্লগ , যা ইচ্ছা তাই করবেন। আমরা কওয়ার কে?
হনলুলু বলেছেন:
জানা আপারে মাইনাচ
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
পুণঃআগমনের জন্য স্বাগতম।।।
লেখক বলেছেন:
থ্যাঙ্কস।
সুদৃষ্টি বলেছেন:
মুক্ত কন্ঠে সবাই নিজ নিজ কথা কইব তারেই ব্লগ বলে। তা রাজাকার রাজাকারের কথা কইব। তারে যুক্তি দিয়া কাটাইতে পারবেন না এমন কমজোর নিজেদের মনে করেন কেনও?ঘরে ফেরার অভিবাদন জানিয়ে বলছি
আমার কথা হল, সব ব্যান আনব্যানের পুষ্প হয়ে উঠুক। ব্লগের বাগানে শত শত পুষ্প ফুটতে থাকুক।
লেখক বলেছেন: তাগো সবকিছুকেই যুক্তি দিয়া ৫০০ বার বুঝানো হয়েছে কমপক্ষে। আর কতবার বুঝানো হউক চান?
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: হি হি! থ্যাঙ্কু থ্যাঙ্কু। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
লেখক বলেছেন: ![]()
আমিও দিলাম হাসি। ![]()
শান্তির দেবদূত বলেছেন:
WELCOME BACK[img|http://media.somewhereinblog.net/images/thumbs/XRayOfPeaceblog_1207656913_1-roses.jpg
WELCOME BACK
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু। ![]()
আপ্নারেও শুভেচ্ছা।
লেখক বলেছেন: হুমম...![]()
জানা বলেছেন:
আপনি আপনার বোধ, প্রঞ্গা, ধারণা এবং বিবেচনার সামর্থ অনুযায়ী বিষয়টি বিভিন্নভাবে দেখতেই পারেন; অদরকারী বিতর্কে যেতে চাইনা। আর এ,ও আশা করি পুরো বিষয়টি আদ্যপান্ত আপনি অবগত আছেন।
নতুন করে তিক্ত(সবার জন্যই) বিষয়ে আলোচনায় না আনাই বোধ করি স্বস্তিকর। আবারো বলছি,
রাশেদ এবং এস্কিমোর ফিরে আসায় আমরা আনন্দিত। এই ব্লগে ওঁদের নিয়মিত বিচরণ সর্বোপরি তঁাদের স্টিকি করে রাখা মূল্যবান লেখাগুলো কেউ ভোলেনি আমি নিশ্চিত। তারপরের ঘটনা(দুঃখজনক!) আশা করি তা আর কেউ মনে রাখবে না! আর তা হবে সবার জন্যই আনন্দের।
শুভ ব্লগিং.....। @ হ্যারি সেলডন
লেখক বলেছেন: আরে! বোম্বের নায়ক চেনাচুর দেখি। থ্যাঙ্কস। ![]()
লেখক বলেছেন: ইহাই প্রশ্ন!
সুতরাং বলেছেন:
রাশেদ, প্রত্যাবর্তনের জন্য শুভ কামনা থাকলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ![]()
লেখক বলেছেন: হি হি! থ্যাঙ্কু থ্যাঙ্কু। আসছি আসলাম! হি হি!
নিলা বলেছেন:
শুকুর আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠেই এই সুখবরটা পেলাম আমার পুরা স্প্রিং ব্রেকটা মাটি গেলো এইবার। ভাবছিলাম তোমারে নিয়া কতবেলরে পচামো। সেটা আর হইলো না
লেখাটা খুব ভালো লাগছে। আর তোমাকে ব্লগে আবার ফিরে পেয়ে খুব খুব ভালো লাগছে। অনেক অনেক শুভেচ্ছা রইলো। আগের মত করে লিখতে থাকো। ভালো থেকো।
লেখক বলেছেন: মেলা বড় কমেন্টের লাইগা থ্যাঙ্কু।
কতবেলরে সাইজ করা হইবেক! নো চিন্তা। ![]()
পড়ার জন্য থ্যাঙ্কস।
আরিফুর রহমান বলেছেন:
আমার কেন জানি মনে হয়, কেউ একজন (বা কয়েকজন) কোন এক লুকানো শক্তিশালী মহল কে 'চেতাতে' চায় না।যতই অপকর্ম করুক না কেনো, মনে হয় কারো টিকি যেন কোথায় বাঁধা পড়ে আছে।
(টাকা পয়সা জড়িত নাকি!)
সেই শক্তিশালী মহল কিভাবে এই টিকিতে হাত দিতে পারলো!!
লেখক বলেছেন: হুমম...
মোস্তাফিজ রিপন বলেছেন:
রাশেদ, আপনার ওপর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে সহ-ব্লগারদের ভালোবাসা।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান।
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু।
নাভদ বলেছেন:
স্বাগতম রাশেদ।
ভাল লাগল আপনাকে দেখে আর অবাক হলাম জানা এর কমেন্টে।
-----------------------------------------------------
জানা বলেছেন:
...........আশা করি তা আর কেউ মনে রাখবে না!
------------------------------------------------------
দূ:খিত জানা, আর কারো কথা জানি না তবে আমি মনে রাখব, এতে কারো কিছু আসুক বা যাক।
সেই সাগর নীল তো আবার ব্লগিং শুরু করে দিয়েছে যতদূর জানা গেল। সেলুকাস!
লেখক বলেছেন: ধন্যবাদ নাভদ ভাই।
তারা এইটা বুঝতে পারে না যে সুর কখন কেটে যায়! আফসোস!
মনিটর বলেছেন:
কিসের জন্য অভিনন্দন? মডুরাম/সীতার গোয়ার্তুমির ১০ দিন পার হওয়ার জন্য?ফানি, ভেরি ফানি।
কোন প্রতিক্রিয়া নাই।মন বলে যাই যাই।
লেখক বলেছেন: হ। ![]()
কি আর কমু ভাইজান। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কস সাজিপু।
আছি একরকম ভালোই। ![]()
গিফার বলেছেন:
কি খবর ভাই কেমন আছেন ? কেমন লাগছে আনব্যান হইয়া?
লেখক বলেছেন: আছি ভালোই।
ভালোও লাগতেছে আবার অন্যরকম একটা কিরম জানি লাগতেছে! বুঝতেছি না!
অমি রহমান পিয়াল বলেছেন:
ভালো লাগছে রাশেদকে দেখে। মিছিলের মুখ থেকেই নায়কেরা জন্ম নেয়, বেরিয়ে আসে নতুন বীর। স্বাগতম
লেখক বলেছেন: ধন্যবাদ পিয়াল ভাই।
এস্কিমো বলেছেন:
রাশেদ আবার কি জমবে মেলা, বট তলায় হাট তলায়?
জানি না। কেমন জানি ভয় ভয় লাগছে, কি করে বসি, আবার ঘটনার শিকার হই।
যাই হোক .....রাশেদের জন্যে কয়েকটা ছাগল জবাই করে তেহারী বসানো হোউক।
লেখক বলেছেন: আহা! তেহারি খাব। ![]()
হুমম...তা বুঝতেছি।
আইরিন সুলতানা বলেছেন:
শুভেচ্ছা, স্বাগতম, রাশু ভাইয়ের আগমন...
এই ব্যান এর খবর শোনার পর থেকে মাথায় ঘুরতে থাকা লেখাগুলোতে ব্রেক দিয়েছিলাম.....অপেক্ষায় ছিলাম...
এইবার আবার শুরু করব...
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু।
হি হি! শুরু কইরা দেন। ![]()
এরশাদ বাদশা বলেছেন:
অনেকদিন ব্লগে আসিনাই। কাজের চাপে নিঃশ্বাস ফেলার জো ছিলোনা। একটু ফাঁক পেয়ে লগ ইন করতেই দেখলাম, পোস্টের পর পোস্ট আপনাকে নিয়ে । আপনি নাকি ব্যান। বিশ্বাস করুন, এতো খারাপ লেগেছিলো, যে মনে হয়েছিলো, এরচে লগআউট থাকাটাই বেটার ছিলো। প্রণব ভাইকে বলছিলাম সে কথা। বলেছিলাম, ভাবছি ফ্রিজ হয়ে যাবো কিনা। আর আমি, যে কিনা গল্পের বাইরে অন্য কোন বিয়ষ নিয়ে পোস্ট দেওয়াটাকে গর্হিত কাজ বলে মনে করি(!) সেই আমিই চিন্তা করলাম, সা,ইনের জৌলুসহীনতা নিয়ে একটা পোস্ট দেবো। প্রণব ভাইকে বললাম, যতোদিন রাশেদ ভাই আনব্যান না হচ্ছেন ততোদিন কোনো নতুন পোস্ট নয়। কারণ, সা,ইনে আমি আপনাকেই লেখার প্রেরণা বলে মনে করি। সেই আপনিই যদি না থাকেন, তাহলে পোস্ট কোন কামে? খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, যদিও অনেক দেরিতে খবরটা পেলাম। ভালো থাকবেন, রাশেদ ভাই। খুব ভালো, সবসময়। (বিশাল মন্তব্য করে ফেললাম, বিরক্ত হবেন না তো আবার?)
লেখক বলেছেন: হ, বিরক্ত হইছি এত বড় কমেন্ট দেখে! ![]()
অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনাদের প্রতিবাদ দেখে আসলেই খুব ভালো লাগছে।
আপ্নিও ভালো থাইকেন।
লেখক বলেছেন: হে হে!
একরামুল হক শামীম বলেছেন:
রাশেদ ভাই স্বাগতম।
লেখক বলেছেন: থ্যাঙ্কু শাইম্মা। ![]()
বাফড়া বলেছেন:
ওয়েলকাম ব্যাক। কি আর কমু............ তুমি তো দেখতাছই ব্লগ তুমার লাইগা পাগল হয়া গেছিল।
লেখক বলেছেন: ঠেঙ্কু। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কস মেহরাব।
লেখক বলেছেন: আব্বে! নাজু ভাইরে ক মিলাদ দিতে! ![]()
ছবি পাল্টাইয়া আবার বলদ হ বেটা।
![]()
বাফড়া বলেছেন:
রাশু, তুমরা ব্যান থাকাকালীন সময়ে জ্বিনের বাদশার দেয়া পোস্ট টা পড়ে দেখ। মনে হয় এব্যাপারে আসলেই চিন্তা করা দরকার
লেখক বলেছেন: পড়ছি তখনি। দেখা যাক কি হয়...
অরন্য আগুন বলেছেন:
ও , আপনিই তাহলে সেই বিখ্যাত রাশেদ?
লেখক বলেছেন: ![]()
কতবতবকতকত বলেছেন:
ধুর পোস্ট পরে পড়মু, আগে তোমারে মিষ্টি মুখ করাই একটু, কি কও ছ্যাকুঢ়শূ?কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারব না। ওয়েলকাম ব্যাক দোস্ত।
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু।
![]()
শুকনা মিস্টই ভালো লাগে না!
হে হে!
![]()
মেলা থ্যাঙ্কস তোমারে।
প্রণব আচার্য্য বলেছেন:
স্বাগতম রাশেদ ভাই
লেখক বলেছেন: ভাইজান ধন্যবাদ আপ্নারে।
হ্যারি সেলডন বলেছেন:
জানা, বাহ্, খুব সুন্দর বলেছেন। ব্যক্তিগতভাবে আপনার এবং আরিলের প্রতি আমার শ্রদ্ধা আছে অনেক। কিন্তু ভুলতে বলেছেন একটা অন্যায়কে? অতীত ভুলে সবাই মিলে ব্লগ গড়ব? বাহ্, কথাগুলো দেখেন কি সুন্দর ড়াজাকারদের সাথে মিলে যাচ্ছে। তারাও বলে অতীত ভুলে সামনের দিকে সবাই মিলে এগিয়ে যাই!রাশুদা আর এস্কিমোভাইয়ের ব্যানের পর এত ব্লগারের অনুরোধ, দাবিকে সম্পূর্ণভাবে পায়ে ঠেলে আপনারা প্রমাণ করলেন ব্লগাররা আপনাদের জন্য কিছুই না। You guys don't give a damn.
যাহোক কথা বাড়াতে চাইনা। ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
রণদীপম বসু বলেছেন:
ফিরে আসাকে স্বাগত জানাচ্ছি। অবশ্য আমাকে আগে দেখেন নি। নতুন। তবে নীতির প্রশ্নে আপোষ করে কখনো পতিতাবৃত্তির খাতায় নাম লেখাবেন না, কামনা রইলো। একগাদা যুক্তিহীন ভাড়ামোর চেয়ে যুক্তির শানিত একটা কলম অনেক কার্যকর। ওটা বিফল হয় না। অসংখ্য কালো অন্ধত্বের ভীড়ে এক টুকরো আলোর মুগ্ধতা অনেক বেশি আকর্ষণীয়। ভিন্নতাটাই চিহ্নক হয়ে থাকবে। শুরু করুন তাহলে আবার। সঙ্গে আছি সবসময়, যতক্ষণ যোদ্ধা থাকবেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: সুন্দর কমেন্টের জন্য থ্যাঙ্কস।
বিবর্তনবাদী বলেছেন:
রাশেদ ভাই স্বাগতম। আপনি ফিরে এলেন তাই শুভেচ্ছা জানাতে লগ ইন করলাম।ব্লগটা খুব ভাল লাগত। কিন্তু কর্তৃপক্ষের প্রতিদিনের ব্যান আনব্যানের নাটকে ক্লান্ত। আর লেখার ইচ্ছা নেই এখানে। আপনারা ভাল থাকুন।
লেখক বলেছেন: আমিও কিছুটা বিরক্ত। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু।
লেখক বলেছেন: হুমম...ভুল বলেন নাই!
ব্লুজ বলেছেন:
শুভেচ্ছা। আমার বিশ্বাস আপনি কোন দোষ করেননি। ব্লগে যে বিশ্বাস অর্জন করেছেন তা অমূল্য। রাজাকারদের প্রসংগে সেই বিশ্বাসে কোন আপোষ নয়।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ওয়েলকাম ব্যাক!
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
ফাহমিদুল হক বলেছেন:
ওয়েলকাম ব্যাক!
লেখক বলেছেন: ধন্যবাদ ফাহমিদ ভাই।
শাহেদুর রহমান বলেছেন:
স্বাগতম...
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
কুঙ্গ থাঙ বলেছেন:
ফিরেছেন দেখে ভাল লাগল।
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
চিকনমিয়া বলেছেন:
রাশেদ পুলাডারে কত পচন্দ করিরেএএএএ, পুলাডা কি হেইডা জানে?
লেখক বলেছেন: সাহস দেখি বাড়ছে! ![]()
আমার নাম ধইরা ডাকে!! কান মইলা দিমু কইলাম!
![]()
চিকনমিয়া বলেছেন:
শুভেচ্ছা স্বাগতমরেরেরেরে
লেখক বলেছেন: হে হে! ![]()
স্বাক্ষর শতাব্দ বলেছেন:
ওয়েলকাম ব্যাক!!!
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
লেখক বলেছেন: তোমাগো সবাইরেও ধন্যবাদ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
বস খবর কি?মন ভালো?ওয়েলকাম।মেইল পাঠাইছি! পাইছো?
লেখক বলেছেন: মেইল চেক দিমু। এখন কামের মাঝে আছি। রাইতে রিপ্লাই পাইবা। ::
আলী আরাফাত শান্ত বলেছেন:
কি কামে?ব্লগের কামে?হে হে।
লেখক বলেছেন: আরে না। এখন আবার আরেক কামে যাব। আম্মমাআআআআআআ
লেখক বলেছেন: জ্বি জনাব ভালো আছি। যাক আদব কায়দা শিখছে কিছু!
![]()
রোকন বলেছেন:
আপনার জন্য লোকজনের ভালোবাসা দেখে প্রচন্ড হিংসা হচ্ছে। তারপরও আপনাকে ফেরত পেয়ে ভীষন খুশী হয়েছি। স্বাগতম আরেকবার!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: থ্যাঙ্কস বস।
কতবতবকতকত বলেছেন:
কি করমু কও,নেট ঘাইটা এরচে বেশী কিছু পাইলাম না। দেশে থাকলে মিষ্টির দোকানে গিয়া ছবি তুইলা তারপর দিতাম! লেখক বলেছেন: আইচ্ছা। আমিই খাইয়া নেবো। ![]()
বিভীষিকা বলেছেন:
ওয়েলকাম ব্যাক ভাইয়া।
লেখক বলেছেন: থ্যাঙ্কু। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু। মেলা থ্যাঙ্কু। ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
তোমারে সামহোয়ারের লোকজন অনেক ভালবাসে।ভালবাসার মূল্য রাইখো!!তোমারে মাইনাস দেয় কেডা???
ভালো থাইকো।
লেখক বলেছেন: চিন্তা কইর না পাগলা। ![]()
দেয় কতজন দেবার লাইগা। ![]()
আছি ভালোই। মন ভালা হইছে?
লেখক বলেছেন: আর কইয়েন না ভাইজান! ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
আমি ভয়াবহ মনখারাপ আছি।কিন্তু তোমারে ব্লগে পাইয়া মনটা এখন একটু ভালো।তুমি ভালো থাইকো।আর একটু কম ঘুমায়ো।কারন দিনে দিনে যে খোদার খাশি হইতেছো।
লেখক বলেছেন: মন খারাপ কেন!! আবার নয়া কি হইলো!!
আমি খোদার খাশি হইতাছে তোরে কেডা কইলো!!
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
কতবতবকতকত বলেছেন:
আমারে পচাইবা? ওক্কে, আমিও তক্কে তক্কে আছি! আহো খালি একবার!!!
তোমাগো বিরুদ্দে যুদ্ধ ঘোষনা করলামমমমমমমম!!!!!
লেখক বলেছেন: কতবেলরে আবার ডরায় কেডা!!
![]()
অমিত বলেছেন:
অয়েলকামব্যাক
লেখক বলেছেন: থ্যাঙ্কু।
নির্বাসিত বলেছেন:
ভাল লাগছে আপনাকে পেয়ে। তবে সুর কেটেছে কোথাও। নতুন কিছু ব্লগসাইট আসুক। তাহলে হয়তো এইরকম ঘটনা আর ঘটবে না।লেখক বলেছেন: ভাল লাগ্লো আপনার কমেন্ট পেয়ে।
লেখক বলেছেন:
![]()
হ্যারি সেলডন বলেছেন:
হাহহাহাহা........আউলিয়া তুমি তো দেখি মহামানবী!
মামু বলেছেন:
অয়েলকামব্যাক, আফটার ভেকেশন.............
------------------------------------------------------------------------
আপনারা ২ জন ব্যানড ব্যক্তি মূলতা একই ব্যক্তি।
এইটা একটা সাজানু নাটুক, যেকানে ব্যান খাইচি একটা ভান নেওয়া হইচিল।
নিঃসন্দেহে পেইড ব্লগার। যিনি ১০ দিনের ছুটি কাটিয়ে এসেচে।
(সারাদিন গালাগালি কইরা ব্যান খায় না, আর হটাৎ ছুটু একটা করানে ব্যান করল? কটালের আমস্ত্ত মনে লইতাচে।)
{ আমার নিজস্ব মতামতঃ কাউকে আঘাত করার জন্য না}
লেখক বলেছেন: বাপের শালা মামুর বুদ্ধি হাটুতেও নাই, পায়ের নখের আগা দিয়া বের হয়ে গেছে! ![]()
কোবরেজ বলেছেন:
ওয়েলকাম ব্যাক
আপনাদের অনেক মিস করছি।
------------
@মামু তোর বাপ, চাচা ব্যক্তি মূলতা একই ব্যক্তি।
লেখক বলেছেন: ওরে মাথু দেখি আমারে আপনি কইরা কয়! ![]()
রাহা বলেছেন:
ওয়েলকাম ব্যাক, রাশেদ ।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান।
হৃদয়ের সংলাপ... বলেছেন:
ওয়েলকাম ব্যাক । আপনি যে তারপরও ব্লগিং করছেন সেটা থেকে পরিস্কার আপনি কতটুকু ভালবাসেন এ ব্লগ । কিন্তু আমি আর এ ব্লগকে ভালবাসি না । ঘৃণা করি । তাই বিদায় জানাতে লগইন করলাম । আপনাদের অনৈতিক ব্যান দেখে প্রতিবাদ করেও ব্লগারদের সম্মান করেনি অথরিটি । অপমানিত হলাম আমরা । আর আমি অপমানিত হলে সেখাণে থাকতে পারি না । ভাল থাকবেন ।
লেখক বলেছেন: হুমম...
ভক্কডা বলেছেন:
ফিরা আসাতে খুশী হইছি। আজিব হইলেও সত্যি যে আমার সা.ইনের সাথে পরিচয়ও একই ভাবে ( বন্ধুর কাছ থেকে আরিফ জেবতিকের পোস্ট পড়ার আহ্বান পেয়ে)
লেখক বলেছেন: হি হি! তাই নাকি। ![]()
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ![]()
মানুষ বলেছেন:
ওয়েলকাম ব্যাক ব্রো। সরি লেটে আসলাম। সারাদিন ব্যাস্ত ছিলাম
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু। ![]()
কি আকামে ব্যস্ত আছিলা! ![]()
আজহার ফরহাদ বলেছেন:
প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানাই রাশেদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নিলা বলেছেন:
আরে আসতে দেরী হয়ে গেলো! মিষ্টি আছে ত আমার জন্য নাকি সব শেষ করে ফেলছো ড়াশু!?
লেখক বলেছেন: সব বেশ! চাইটা পুইটা হাড়ি আছাড় দিয়া ভেঙ্গে সব খেয়ে ফেলছি। ![]()
তীরন্দাজ বলেছেন:
রাশেদ, আপনি ফিরেছেন, সেজন্যে অনেক অভিনন্দন। আমি নিজেও একটি প্রতিবাদী পোষ্ট দিয়েছিলাম। কতৃপক্ষ কোন কারণ না দর্শিয়ে মুছে দিয়েছিলেন। ওটা আমি আবার দিচ্ছি। তারপর আর লগিন করতে ইচ্ছে করেনি এখানে। তারপর একটি মাত্র পোষ্ট খুব জরুরী মনে করায় দিয়েছিলাম। কতৃপক্ষ যে পোষ্টটি মুছে দিয়েছিলেন, তা আবার পোষ্ট করছি।
লেখক বলেছেন: তীরুদা, ধন্যবাদ। হু ভিজিটর হিসেবে নেটে ছিলাম আমি। দেখেছিলাম আপনার পোস্টটা। ডিলিট যে করছে সেইটাও দেখেছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
কতবতবকতকত বলেছেন:
রাশেদ, প্রবাশঁ কন্টরে তোমার ব্লগ থেকে খেদাও তো, তুমি তো জানই তুমি ব্যান থাকা অবস্থায় ও কি করছে!শালার ঘরে শালা একটা!!!!
লেখক বলেছেন: এই পোস্টে আপাতত সবাই মাপ। ![]()
হু, নেটে ছিলাম সারাক্ষনই। দেখছি স কিছুই। শাওনের লাফানিও দেখছি।
লেখক বলেছেন: থ্যাঙ্কু। ![]()
লেখক বলেছেন: কতবেলরে একটা আছাড় দিলেই কি জাইবে! হে হে! ![]()
নিবেদীতা বলেছেন:
রাশু.... কি যে ভাল লাগছে তোমাকে দেখে।এত দিন একদমই ভাল লাগেনি। মনটা ভাল হয়ে গেল।
আজ মনের যত গান শুনাব দূঃখ ভুলিয়া
মন তোমার লাগিয়া
আজ ভালবাসার কথা কব স্বপ্ন ভরিয়া
ও মন তোমার লাগিয়া....
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু। আমারো মন মেজাজ ভালো ছিল না তেমন। তবে আগের মত হতে সময় লাগবে অনেক, এইটুকু বুঝতেছি।
ধন্যবাদ, এইটা কি গান না কবিতা?
লেখক বলেছেন: আমার বাম পায়ের কেনি আঙ্গুল্টা নড়ে উঠলো! মশা বসলো নাকি বাপু! কে জানে! ![]()
নূহান বলেছেন:
ভাল লাগল , আপনাকে আবার ব্লগে পেয়ে ।
লেখক বলেছেন: থ্যাঙ্কস আপনাকে।
কতবতবকতকত বলেছেন:
@নিবেদীতা, রাশেদের কিন্তু আরেকটা নাম আছে...সেইটা হইলো ছ্যাকুঢ়শূ। সো, সাধু সাবধান!!!লেখক বলেছেন: হে হে!
![]()
লেখক বলেছেন: কি কুকাম করছেন আপ্নে জানেন!
লেখক বলেছেন:
![]()
দেশপ্রেমিক বলেছেন:
রাশেদ, নিজের কুকীর্তি ঢাকতে মুক্তিযুদ্ধরে ঢাল বানানোর কৌশল ভালই রপ্ত করছো। তবে এটা সবার জানা হয়ে গেল যে তুমি আর বিশ্বাসযোগ্য নও। আদর করে মাথায় তুললে তুমি হেগে মুতে একাকার করে দেবে, যে কোন সময় যে কোন ব্লগে। তাই একাধিক ব্লগ বাজারে আসার খবরে তোমার আনন্দিত হবার কিছু নাই। তুমি অবশ্য অন্য কারনে আনন্দিত হতে পার। সামহয়ারের ব্যবসা লাটে উঠবে, এই উদ্দেশ্যে তোমাদের সকল প্রচেষ্ঠা সফল হয়ে যাচ্ছে দেখে তুমি তো খুশি হবেই লেখক বলেছেন: নিরপরাধ আর বিদ্রোহী নিকের কি হইলো!!
আমার কুকীর্তির বর্ননা শুনি একটু।
মানুষ বলেছেন:
তাদের মাথা আউলাইয়া গেছে।
লেখক বলেছেন:
![]()
তানজিলা হক বলেছেন:
"কমিউনিটি ব্লগিং সাইট হওয়া উচিত অফ দা ইউজার, বাই দা ইউজার আর ফর দা ইউজার।"ভালো ব্লগ পাইলে এখানে আর আসব না।
লেখক বলেছেন: হুমম...
ধন্যবাদ তোমারে কমেন্টের জন্য।
হ্যারি সেলডন বলেছেন:
পাকপ্রেমিকটারে খাঁচায় ভর, ছাগলকে খাঁচায় রাখতে হয়!
লেখক বলেছেন: ![]()
প্রবাস কন্ঠ বলেছেন:
আপনাকে যেই দিন ব্যান করা হয়েছিল, সেইদিন কিছু চঞ্চল ব্লগার আপনার আনব্যানের দাবিতে একই লেখা বারবার দিতেছিল, ফলে আসল ঘটনা আমরা শান্তিপূর্ণ ব্লগাররা জানতে পারছিলাম না। তাই আমি বিরক্ত হয়ে লিখেছিলাম '' যদি রাসু আর এস্কিমোকে আনব্যান না করা হয় তাহলে কি মহাভারত অশুদ্ধ হইয়া যাবে'' আপনিই বলুন আমি কি খারাপ কিছু লিখেছিলাম ?
লেখক বলেছেন: নারে ভাই!
বিহংগ বলেছেন:
রাশেদভাই, আপনি হলেন ব্লগারদের আপনজন।লুজিয়ানার কোনো ব্লগারের সাথে কি আপনার জানাশোনা আছে।
লেখক বলেছেন: ধন্যবাদ বিহংগ ভাই।
নেহি, কাউকে চিনি না ঐখানের। ![]()
দেশপ্রেমিক বলেছেন:
নাহ ... আল্লা ... কি বলে! তুমার কুকীর্তি! তুমি হইলা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ... তুমার আবার কুকীর্তি! ক্যান ... জানো না ... তুমরা খুন ধর্ষণ মাগীবাজি কর্লেও সেইটা সুকীর্তি! বিজিত শক্তি বইলা কথা ...
যদি সত্যিই অন্য কোথায় চলে যাও তাইলে প্লিজ সাথে নিয়া যাইয়ো আমাকে। ভাল থাকো।
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু। খুশি হইলাম কমেন্ট পাইয়া। ![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রিয় রাশেদ, ভীষণ ভীষণ ভীষণ ভাল্লাগছে । অভিনন্দন ।তবে, একটা সুর কেটে গেছে সত্যি ।
লেখক বলেছেন: শিপন ভাই, থ্যাঙ্কস। ![]()
রন্টি চৌধুরী বলেছেন:
এতশত কমেন্টের ভীরে এই কমেন্ট চোখে পড়বে না হয়ত, তবু বলি...তুমি ফিরে আসায় স্বস্তি পাচ্ছি।
লেখক বলেছেন: কি যে কন রন্টিদা। সবার বেশিরভাগ পোস্ট কমেন্ট পড়ি আর নিজের পোস্টেরটা পড়ব না। ![]()
আপনার পোস্টটা পড়ছি আগেই। অনেক ধন্যবাদ আপনাকে।
রন্টি চৌধুরী বলেছেন:
দা কুমড়া বলার কুনো দরকার না। আমি বুইড়া না। বরং মাত্রাতিরিক্ত ইয়াং, বড় বড় একটা ভাব দেখাই শুধু....
লেখক বলেছেন: হা হা! তাই নাকি। আইচ্ছা রন্টি ডাকুম এখন থেকে। কমেন্ট দেইখা বুইড়া বুইড়া লাগে। ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
যাক অবশেষে মুক্তি, এতদিন আসতাম, কিন্তু লগইন করতাম না, কি খারাপ লাগত প্রিয় কিছুজনের জন্য......।
লেখক বলেছেন: থ্যাঙ্কু। অনেক ধন্যবাদ আপনাকে।
শফিউল আলম ইমন বলেছেন:
রাশুদার আগমন...শুভেচ্ছার স্বাগতম।আপনেরে দেখে অনেক ভালো লাগতেছে কিন্তু এই ব্লগের প্রতি আগের মত টানটা নেই....
তয় আপনে ছাড়া সা.ইন. যে অচল সেটা প্রমাণ হইল।
ভালো থাকুন।
লেখক বলেছেন: হ, সুর কিছুটা কেটে গেছে ইহা সত্য। ![]()
এখন কর্তৃপক্ষ ব্যাপারটা বুঝলেই হইল, মানে, কোন পোস;টগুলা সামহোয়ারকে অস্থিতিশীল করার জন্য দেয়া হয়
লেখক বলেছেন: থ্যাঙ্কস আপনাকে। ![]()
তারা যদি এত কিছু বুঝতো তাইলে তো হইতোই। ![]()
েজবীন বলেছেন:
(.................। ..............., ?........................ওফ!! অনেক কিছু বলে ফেললাম..... জলদি থ্যাংকুটা বলে ফেল
(রাশু, ভালো থাকো অনেক)
লেখক বলেছেন: ওলেলে! কত কথা বলে রে! ![]()
থ্যাঙ্ক্য থ্যাঙ্কু। তুমিও ভালো থাইকো।
কাজ করে খাই বলেছেন:
কমেন্ট আর কমেন্ট! পড়তে পড়তে ক্লান্ত! ভালো থাকুন।
লেখক বলেছেন: খিক খিক!
থ্যাঙ্কু।
মানবী বলেছেন:
:-)
লেখক বলেছেন: ![]()
""শ্রাবণী"" বলেছেন:
শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: থ্যাঙ্কস।
লেখক বলেছেন: আরে তুমি! কেমন আছো?
আছি আমি মোটামোটি ভালই। ![]()
যাই হোক ভাল আছেন তো? পরে কথা হবে নে।
লেখক বলেছেন: আছি ভালোই। আচ্ছা পরে কথা হবে।
অনেক দেরিতে মন্তব্য করলাম- আসলে সা.ইনে... আসতে আর ভালো লাগছিল না। ভালো থাকবেন।
ভেবেছিলাম সা.ইন.... ছেড়ে দেব, তবে এখন দারুণ লাগছে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: মেলা থ্যাঙ্কস আপনাকে।
সাইফুর বলেছেন:
হ..ঠিক..ভালা..খুশি...আনন্দিত
লেখক বলেছেন: হে হে! ![]()
আসম বলেছেন:
আপনার প্রতি সবার ভালোবাসা এবং আপনার মতাদর্শের প্রতি সংহতি, আপনাকে আরো শক্তি যোগাবে, এই কামনায়। প্রত্যাবর্তনের শুভেচ্ছা।
লেখক বলেছেন: সুন্দর কমেন্টের জন্য থ্যাঙ্কস।
ব্লগে এখন কম আসা হয়।কয়েক দিন আগে হঠাত ঢুকে আপনার ব্যান এর কথা শুনে খারাপ লাগছিল বাট আশ্চর্য হইনাই। এদের দিয়ে সব সম্ভব।
যাইহোক,আগের মতই ফাটাইতে থাকেন
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ![]()
রাগ ইমন বলেছেন:
ড়াষু ও বরফ মানবের প্রত্যাগমন সকলের জন্য শুভ হোক। (কেউ কেউ বাদে) ড়াষু এবং বরফ মানবের ব্যান এর প্রতিবাদে প্রকাশিত পোস্ট গুলোতে মন্তব্য করতে না পেরে একখান কিবতে লিখেছিনু । যদিও ড়াষু আমারে পছন্দ করে না , তথাপি , বাংলা সাহিত্যের এই রুপ বাইন ফিশ কিবতে (যারে মুছা যায় না) সৃষ্টির সুযোগ তৈরী করে দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন !
লেখক বলেছেন: হায় হায়! রাগু কয় কি!! তুমার না পাত্রী খোজার কথা আমার লাইগা! তোমারে অপছন্দ করুম কেন তাইলে! খিক খিক! ![]()
রাগ ইমন বলেছেন:
প্লাস
রোডায়া বলেছেন:
ওয়েল কাম ব্যাক রাশেদ৷ তোমার জনপ্রিয়তা দেখে বড়ই হিংসা হইতাছে, হা হা হা৷
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু। ![]()
চিকনমিয়া বলেছেন:
স্যার আজকা কিমুন আচেন?
লেখক বলেছেন: আদব কায়দার উন্নতি দেখে আমি খুশি। বেচে থাক।
![]()
আছি ভালোই।
বিষাক্ত মানুষ বলেছেন:
তোরে দেইখা ভাল্লাগতাসে রে দোস্ত ।কি লাভ !!!
থিংগস উইল নেভার বি দ্যা সেইম এগেইন ।
এত ছোট মানসিকতা নিয়া সাইট চালালে কেমনে হবে !
হ্যাভ টু ফাইন্ড অ্যা পারমানেন্ট সলিউশন ।
লেখক বলেছেন: কি আর কমু! সত্য বচন। ![]()
আবুল বাহার বলেছেন:
রাশেদ আর এস্কিমো ফিরে আসায় যেন মরা গাছে (সাইনে )ফুল ফুটলো । ব্যাপারটা মনে রাখলে তাদেরই মঙ্গল ।
ওয়েলকাম ব্যাক রাশেদ ।
৩০৭টি মন্তব্য আছে এইখানে অর্ধেক হল জবাব । ১৫৩জন ব্লগারের মন্তব্য আছে তয় ছাগুদের কোন মন্তব্য নাই.
হাউ ফানি!!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: হে হে! থ্যাঙ্কস তোমারে।
![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু। ![]()
নিবিড় অভ্র বলেছেন:
ও মা এই কদিন সাইন ইন করি নি..........আপনি চলে আসায় ভাল লাগছে.......।
একটু দেরি হল বোধহয়!!!!
লেখক বলেছেন: হি হি! থ্যাঙ্কু।
বেশি দেরি হয় নাই। কালকে আনব্যান হইছি।
ৃৃমম বলেছেন:
অয়েলকাম ব্যাক রাশেদ। হুমম.....শুভেচ্ছা রইলো। হ্যাপী ব্লগিং।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
কতবতবকতকত বলেছেন:
লাশেথ বলেছেন: আপনারা কি আমারে মাইরা ফেলবেন নাকি? একটা পোস্ট দিলে পরের তিনদিন ধইরা হেইটার উত্তর দিতে হয়। আপনাগো কমেন্টের উত্তর দেয়ার লাইগা আমার তো দেখতাচি একটা এক্সট্রা হাত লাগাইতে হইবো।
লেখক বলেছেন: ডড়াইচি! হিক! হিক! ![]()
লেখক বলেছেন: হে হে! ![]()
সলিল বলেছেন:
শুভ হোক পুনরাগমন। বড্ড দেরী হয়ে গেল শুভেচ্ছা জানাতে। কি করবো, ব্লগে আসতে আজকাল আর তেমন ইচ্ছা করে না।
ভালো থাকবেন।
শুভেচ্ছা এস্কিমো ভাইকেও।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কস। ![]()
নিলা বলেছেন:
প্রবাস কন্ঠ বলেছেন: রাশেদ ভাই, কতবত (নিলা ভাবীর দেওয়া নাম -কতবেল) আমার উপর ক্ষেপা কেনো বলুন তো ?
*****************************************************************
এই প্রবাস কন্ঠ কে?! বেশি উল্টা পাল্টা কথা কইবার লাগছে
লেখক বলেছেন: হু দেখছি।
প্রীটি সোনিয়া বলেছেন:
বেশ অনেকদিন পরে ব্লগে ঢুকলাম....ঢুকেই আগে অনলাইন লিষ্ট চেক করলাম ,দেখি আপনার নাম সাথে মানুষ ও আরও কয়েকজন প্রিয় ব্লগারের নাম দেখে খুশিতে মনটা ভারে গেল।আপনাকে যে আনব্যান করা হয়েছে সেজন্য খুব ভাল লাগছে যেটা বলে বুঝাতে পারবো না।আবার স্বাগতম ব্লগের ভুবনে।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: মেলা থ্যাঙ্কস তোমারে।
ব্যর্থ প্রেমিক বলেছেন:
ভাইজান, তুমি শেষ পর্যন্ত আইলা। তুমি নাই.........কেউ আমার পোস্টে কমেন্টও করে নাই। সময় পাইলে একবার ঘুইরা আইসো......View this link
লেখক বলেছেন: হি হি! আচ্ছা।
লেখক বলেছেন: হুমম...
প্রাকৃত বলেছেন:
ওয়েল কাম ব্যাক রাশেদ! সত্যি তোমাকে খুব মিস করছিলাম!
লেখক বলেছেন: থ্যাঙ্কু।
দূরন্ত বলেছেন:
হুমম..ব্লগে আপনার সদর্প পদচারণা দেখে খুব খুব ভাল্লাগছে।
(একটু দেরী হয়ে গেল; দৌড়ের উপর আছি..)
লেখক বলেছেন: থ্যাঙ্কস আপ্নারে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...








































আমি প্রথম মন্তব্য করতাছি বিশ্বাস হইতাছে না......
ওয়েলকাম ব্যাক
আমার কী যে ভাল্লাগতাছে.....