মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারন হরষে।।
হৃদয়ও গগণে সজল ঘন
নবীন মেঘে রসেরও ধারা বরষে
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারন হরষে
তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ঐ শোনা যায়।।
বাজে আলখিত তারি চরণে
বাজে আলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নুপুরও ধ্বনি
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারন হরষে
গোপনও স্বপনে ছাইল
অপরশও আঁচলের নব নীলিমায়।।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।।
সে যে মন মোর দিল আকুলে।।
জল ভেজা কেতকীর দূর সুবাসে
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারন হরষে।
হৃদয়ও গগণে সজল ঘন
নবীন মেঘে রসেরও ধারা বরষে
দোলে মন দোলে অকারন হরষে।।
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারন হরষে।।
অডিও লিঙ্ক--শাহানা বাজপেয়ী
অর্নবের কম্পোজ করা শাহানার গাওয়া রবীন্দসঙ্গীতগুলো আমার খুবই ভাল্লাগছে। হয়তো অনেকেই এইসব ফিউশন পছন্দ নাও করতে পারেন।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



