somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটিমের জন্মদিন ও কিছু কথা

১৯ শে মে, ২০০৮ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে এটিমের জন্মদিন। এটিমের একজন শুভাকাংখী ও সমর্থক হিসেবে তাদের উদ্দেশ্যে আমার এই পোস্ট।

আমি গতবছর যখন ব্লগে আসি তখন থেকেই দেখতেছি জামাতিদের চিৎকাত চেচামেচি। ব্লগের পাতার পর পাতা জুড়ে একের পর জামাতিদের পোস্ট। তাদের নেতার জীবন কাহিনী। তখন শুনি এটিমের নাম। তাদের দেখতাম গালি দিয়ে অধৈর্যভাব নিয়ে এইসব পোস্টে ঝাঁপিয়ে পড়তে। প্রথম প্রথম একটু অবাক হইলেও কিছুদিন গেলেই বুঝে গেলাম কারনটা আসলে কি। বারবার জামাতিগুলো এক জিনিস পোস্ট করে। উদাহরণ হিসেবে বলতে পারি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা। এই সাবজেক্টে জামাতিরা একের পর এক পোস্ট দিয়ে গেছে। আর এটিম নন-এটিম অনেকেই প্রমাণ সহকারে পোস্ট দিয়ে গেছে। তারপরও জামাতিগুলোর এই টপিকে পোস্ট দেয়া থামে না। কতক্ষণ কতদিন আর এইসব সহ্য করা যায়! তাই এটিমের মেম্বারদের যখন দেখি সুশীল ভাষায় বুঝানো বাদ দিয়ে জামাতিগুলোকে গালি, ব্যাঙ্গাত্মক পোস্ট ইত্যাদির মাধ্যমে জামাতিগুলোর পিছে লেগে থাকে, তখন সত্যিকার অর্থেই খুশি হই। ব্লগে আমি যখন আসি, তখন সাধারণ ব্লগারদের তেমন পার্টিসিপেট করতে দেখতাম না, এখন দেখি অনেকেই এগিয়ে এসেছেন জামাতিগুলোকে দমণে। এইটার শুরু কিন্তু আমার মতে মোটামোটি এটিমের করা। অবশ্য এটিমের জন্মের আগে থেকেই যা বুঝলাম বিচ্ছিন্নভাবে জামাতি খেদাও আন্দোলন চলে আসছে। এটিম এইটাকে একটা নির্দিষ্ট ওয়েতে চলতে সাহায্য করেছে।

অক্টোবরে রাজপথে শিবির মারা নিয়েও গতবছর জামাতিদের চিল্লাচিল্লি দেখছি। একের পর এক পোস্ট দিয়ে ব্লগের পাতা জামাতিগুলো ভরে দিয়েছিল কান্নাকাটি দিয়ে। তাদেরকে দৌড়ের উপরে রাখার জন্য এটিম সাধারণ ব্লগারদের হেল্প করেছে। আমি তাদের থেকেই শিখেছি জামাতিদের সাথে কথা নয়, তাদেরকে বুঝানো নয়, তাদেরকে গদাম লাথির উপরে রাখতে হবে।

এটিমের এই হার্ডলাইন কেউ কেউ পছন্দ করে না। কিন্তু এইটা সত্য যে এই হার্ডলাইনে যাওয়া আর ব্লগারদের সচেতনতা বৃদ্ধির কারনেই জামাতিগুলো এখন আর তেমন সুবিধা করতে পারে না ব্লগে।

এটিম করার কারনে দেখছি পিয়াল ভাইকে তার ফ্যামিলি নিয়ে উলটাপালটা কথা শুনতে। তারপরও তিনি আছেন, রাগে দুঃখে চলে যান নাই। আইজুদাকে বারবার ব্যান করা হয়েছে, হাসিব ভাই সহ অন্যদেরকে গালি শুনতে হয়েছে। তাও তারা আছেন।

এটিমের মেম্বারদেরকে দেখেছি জামাতি বা জামাতিদের প্রতি দুর্বল ব্লগারদেরকেও অ্যাটাক করতে। এইটা কারো কারো পছন্দ না! কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের প্রতি হার্ডলাইনে যাওয়া ঠিকই আছে। কারন তারা ১০ টা সুশীল পোস্ট দিয়ে ১ পোস্ট দেবে কামরুজ্জামান ছানা কেন ব্যানড বা নির্বাচিত পোস্টে কেন মুক্তিযুদ্ধের পোস্ট! তাই এইসব মিচকাগুলো ভালো লিখলেও বর্জনযোগ্য।

আমি সুশীল, গালি দিতে পারি না, ভাষায় আক্রমানত্মক হইতে পারি না। তাই এটিমের মেম্বারদেরকে ধন্যবাদ জানাই এইভাবে জামাতি ছাগু দমণ করে আমাকে সুশীল হয়ে থাকতে দেবার জন্য।

এইবার একটু সমালোচনাও করি। এটিমের দুইটা জিনিস আমি পছন্দ করি না। একটা হলো ধর্ম নিয়ে দেয়া পোস্ট, যেইটা গতবছরই অবশ্য বন্ধ হয়ে গেছে। এই জিনিসটা আমার ভালো লাগে নাই কখনো। আরেকটা জিনিস হলো এটিমের মেম্বারদেরকে একটু সহনশীল হবার রিকোয়েস্ট করি যারা নন-জামাতি তাদের প্রতি। একটা সমস্যা হলো এটিমের মেম্বারদের পারসোনালি কারো সাথে ইন্টার‌্যাকশনকেও অনেকে গুলিয়ে ফেলে এটিমের এজেন্ডা হিসেবে। ফলে সাধারণ ব্লগাররা কিছুটা বিভ্রান্ত হয় এটিমের উদ্দেশ্য নিয়ে। এই বিষয়ে এটিমের মেম্বারদের একটু সচেতনতা কামনা করি।

পরিশেষে এটিমের সাফল্য বজায় থাকুক, এই কামন করি।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪২
৫৬টি মন্তব্য ৪৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×