The Tilt নামে একটা সিরিজ লেখা শুরু করেছিলাম মুক্তিযুদ্ধের সময়ে আমেরিকার ভূমিকা নিয়ে। মুলত নিক্সন গ্যাং এর পাকিস্তানের দিকে অন্ধভক্তির কিছু নমুনা আর কারন এখানে পাওয়া যায় যা The Tilt নামে পরিচিত। এইখানে মূলত তাদের বিভিন্ন টেলিগ্রাম আর আলোচনার মেমোগুলোর অনুবাদ দেয়ার চেষ্টা করবো।
প্রথম পর্ব
ডকুমেন্ট ১: সিলেক্টিভ কিলিং
(U.S. Consulate (Dacca) Cable, Selective Genocide, March 28, 1971, Confidential, 2 pp. Source: Record Group 59, Subject Numeric File 1970-73, Pol and Def, Box 2530)
কনসাল জেনারেল আর্চার ব্লাড টেলিগ্রাম করেন যে মিলিটারির কাছে আওয়ামী লীগের কর্মীদের লিস্ট রয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী হত্যাকান্ড চলছে। তাদের ছাড়াও ছাত্র নেতা ও শিক্ষকদেরকেও টার্গেট করা হয়েছে। শিক্ষকদের মধ্যে ফজলুর রহমান (অ্যাপ্লাইড ফিজিক্স এর হেড), প্রফেসর দেব (ফিলোসফি ডিপার্টমেন্টের হেড), এম. আবেদীন (হিস্ট্রি ডিপার্টমেন্টের হেড) দেরকে হত্যা করা হয়েছে। শিক্ষক রাজ্জাক (পলিটিক্যাল সাইন্স) এর ব্যাপারে গুজব রয়েছে তিনি মারা গেছেন।
এছাড়া পাকি মিলিটারির সহায়তায় নন-বেঙ্গালি মুসলিমরা মানুষের উপরে হামলা চালাচ্ছে ও বাঙ্গালি আর হিন্দু হত্যা করে চলেছে। অনেক বাঙ্গালি আমেরিকানদের কাছে আশ্রয় চাচ্ছে।
ব্লাড শেষে মন্তব্য করেন প্রাইভেটলি হলেও আমেরিকার তরফ থেকে পাকিস্তানের কাছে এইভাবে হত্যাকান্ডের বিরুদ্ধে কিছু বলা দরকার। ব্লাড পূর্ব পাকিস্তানকে উল্লেখ করেন “a reign of terror by the Pak Military”.
পিডিএফ ডাউনলোড
ডকুমেন্ট ২: মেমোরান্ডাম
(Memorandum for Dr. Kissinger, Situation in Pakistan, March 28, 1971, Secret, 2 pp.
Source: NPMP, National Security Council Files, Country Files, Middle East, Box 625)
এইটাতে দেখা যায় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অফিসার Sam Hoskinson পূর্ব পাকিস্তানের বিদ্ধস্ত অবস্থার কথা জানান প্রেসিডেন্টকে আর জিজ্ঞাসা করেন এই বিষয়ে আলোচনা করার জন্য। এই মেমোরান্ডামে স্বীকার করে নেয়া হয় পূর্ব পাকিস্তানের রক্তাক্ত অবস্থার কথা আর নতুন পলিসি তৈরির প্রয়োজনীয়তার কথা।
পিডিএফ ডাউনলোড
সূত্রঃ
The Tilt: The U.S. and the South Asian Crisis of 1971
National Security Archive Electronic Briefing Book No. 79
Edited by Sajit Gandhi
December 16, 2002

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

