আমার প্রিয় পোস্ট

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

ছেলেবেলার স্মৃতিকথা–১২

২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০২

শেয়ারঃ
0 0 0



এলোমেলো কথন। কোন লাইনের সাথে পরের লাইনের মিল নেই।

আমি তখন ক্লাস ফোরে পড়ি। স্কুল থেকে আসার পথে পড়ে পাবলিক লাইব্রেরি। মাঝে মাঝে সেখানে যেতাম। ঐ সময়েই প্রথম লাইব্রেরিতে যাওয়া শুরু করি। কার্টুন (মনে হয় চাইনিজ) বেশ কিছু সিরিজ ছিলো। মজা করে পড়তাম। ঐগুলো দোকানে পেতাম না। তো ক্লাস সিক্সে যখন পড়ি, তখন পাবলিক লাইব্রেরিতে যাওয়াটা নেশা হয়ে গেছিলো কয়েক মাসের জন্য। প্রচুর বই পড়ে ফেলেছিলাম সেই সময়ে। মাঝে মাঝে আমার এক বন্ধু যেত আমার সাথে। লাইব্রেরি থেকে বের হয়ে পাশের মার্কেটে ভিডিও গেইমস খেলতাম (পিস্তলের একটা খেলতাম মনে আছে, মোস্তফা মনে হয় খেলি নাই ঐ সময়ে, নাইন টেনে খেলছিলাম মনে আছে।)। তো যেই কথা বলার জন্য এতো বকবক, সিক্সে থাকতে লাইব্রেরি থেকে দুইটা বা তিনটা বই মেরে দিছিলাম জ্যাকেটের ভিতরে করে। পরে অবশ্য খারাপ লাগছিলো, কিন্তু ফেরত কেমনে দেই ভেবে দেয়া হয় নাই।

ক্লাস সিক্স বা সেভেনে স্কাউটে যোগ দেয়ার শখ হয়। তো বছরের মাঝামাঝি বা লাস্টের দিকে যোগ দিলাম। কিছুদিন পরে বিজয় দিবস উপলক্ষে স্টেডিয়ামে নিয়ে রোদের মাঝে অনেকক্ষন দাঁড়িয়ে থেকে সেই শখও মিটে গেলো। আর ভুলেও যাই নাই।

ঐ সময়ে বাপের আগ্রহে দিলাম ক্যাডেট কলেজে পরীক্ষা। আমার মাথায় ছিলো খালি সাধারন জ্ঞানের পড়ার নেশা। খাইলাম ডাব্বা! বাপে চেইতা ফায়ার!

ক্লাস নাইনে এসে স্কুল চেঞ্জের জন্য প্রথম ভর্তি পরীক্ষা দেই মতিঝিল আইডিয়ালে। ঐটাতেও খাই ডাব্বা!

ক্লাস ফোরে পড়ার সময়ে এক বন্ধুর ঘুড়ির মাঞ্জার টাকা বাপের পকেট থেকে চুরি করি। পরে ছোট ভাইটা ঝাড়ি খায় বাপের কাছে। আমি সাধু মানুষের মত চুপচাপ থাকি। এখন অবশ্য এইসব মনে পড়লে খারাপও লাগে মাঝে মাঝে।

৯১ এর ঘুর্নিঝড় দেখছিলাম। ভয়াভয় জিনিস। সিড়িঘরে বসে রাত কাটাইছিলাম। শেষের দিকে অবশ্য ঘুমিয়ে গেছিলাম মনে হয়। বাসার বেশ কিছু জানালা ভেঙ্গে গেছিলো। তখনো বুঝি নাই কি হইছে আসলে। সকাল হবার পরে টের পাই কি লংকা কান্ড ঘটে গেছে।

ক্লাস ফোর ফাইভের দিকে এক মোয়াজ্জেম সাহেব এসে ভোরবেলাতে আমাকে আর আমার ছোট ভাইকে কোরান পড়াতেন। তো বেশিরভাগ সময়ে ৬ টা বা ৬.৩০ এর দিকে উনি আসতেন। ওনার ডাক শুনে আমি বা ছোট ভাই যেয়ে মেইনগেট খুলে দিতাম। মাঝে মাঝে ইচ্ছে করে খুলতাম না, উনি অনেকক্ষণ ডাকাডাকি করে চলে যেতেন। হি হি! কলিং বেইল বাজাতেন না, বাবা মা ঘুমাচ্ছে দেখে।

তখন মনে হয় সেভেনে পড়ি। বিটিভি সিএনএন আর বিবিসি এর কিছু কিছু অংশ বিকাল বেলা আর সকাল বেলা দেখাতো। ঐ সময়ে একটা স্টাইল শো হতো। ঐটা খুব আগ্রহ নিয়ে দেখতাম।

 

প্রকাশ করা হয়েছে: স্মৃতিকথা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: কেয়া! :P

২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: হিক! :P

৩. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১০
নিঃসঙ্গ বলেছেন: :| এলোমেলো কথন। কোন লাইনের সাথে পরের লাইনের মিল নেই।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: :D :D

৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১২
ভাইরাস! বলেছেন: তখন মনে হয় সেভেনে পড়ি। বিটিভি সিএনএন আর বিবিসি এর কিছু কিছু অংশ বিকাল বেলা আর সকাল বেলা দেখাতো। ঐ সময়ে একটা স্টাইল শো হতো। ঐটা খুব আগ্রহ নিয়ে দেখতাম।

পোলাতো ছোটোবেলাতেই পেকে গেছিলো দেখা যাচ্ছে
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: এইটা পাইকা যাওয়া নাকি! :P

৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: আহারে ... কত কথা মরে করায় দিলি !!!

পাব্লিক লাইব্রেরীর চাইনিজ কমিকস আমিও পড়ছি । বই মার্তে চাইছি অনেকদিন.. মাগার ভয়ে আর পারি নাই ।

ঘুড্ডি মাঞ্জা দিছিলাম একবার ৪০ টাকা খরচ কইরা । সেই সময় এইটা রেকর্ড হইছিলো পাড়ায় :D

স্টাইল শো আমারো ব্যাপক পছন্দের অনুষ্ঠান ছিলো :D
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: হা হা! জ্যাকেট এর ভিতরে সাবধানে লুকিয়ে মেরে দিছিলাম। :D

০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: হুমম...

৭. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
শফিউল আলম ইমন বলেছেন: হি হি হি.......ফাজিল পোলা।:)
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: অতিশয় ভালো পোলা। :P

৮. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
বরুণা বলেছেন: ক্লাস ফোর ফাইভের দিকে এক মোয়াজ্জেম সাহেব এসে ভোরবেলাতে আমাকে আর আমার ছোট ভাইকে কোরান পড়াতেন। তো বেশিরভাগ সময়ে ৬ টা বা ৬.৩০ এর দিকে উনি আসতেন। ওনার ডাক শুনে আমি বা ছোট ভাই যেয়ে মেইনগেট খুলে দিতাম। মাঝে মাঝে ইচ্ছে করে খুলতাম না, উনি অনেকক্ষণ ডাকাডাকি করে চলে যেতেন। হি হি


গুড গুড !! ঠিক করতে।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: :D

৯. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
নাজনীন খলিল বলেছেন:
আহা এত ছোটবেলা থেকেই চোর হয়ে গেল ছেলেটা!!!!!!
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: হিক! :|

১০. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
আউলা বলেছেন: ছি ছি ছি!! চোর ছ্যাচরে ব্লগটা ভরে গেছে দেখছি!!
ছি!! ছি! ছি!!
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: আব্বে! :-P

১১. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
ফজল বলেছেন: সেই যে আমার নানা রঙের দিনগুলি....
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: মেলাদিন বাদে দেখলাম আপনাকে। :)

১২. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
রাশেদ বলেছেন: কাইতে গেলাম। আইতাচি।
১৩. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: নাজনীন খলিল বলেছেন:
আহা এত ছোটবেলা থেকেই চোর হয়ে গেল ছেলেটা!!!!!!

=P~=P~=P~
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: :-P

১৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আহারে ! এম্নেই পুলাডা চোর হইয়া গেল :)
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: পুলাডা ভালাই আছিলো। :P

১৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
অক্ষর বলেছেন: কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ, এই ছেলেটা না ফ্লাডিং করতেছে
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: খিক খিক!

০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: ক্যায়া হুয়া! :P

১৮. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৪
তারার হাসি বলেছেন: আমি এত খেলাধুলা করতাম না, রাতদিন পড়তাম গল্পের বই। তবে আমি এত খারাপ ছিলাম না... কোনদিন বই চুরি করি নাই।
চুরি করা খুব খারাপ ...
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: হি হি! ভালো আপু। :P

১৯. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১২
আসিফ বলেছেন: হুমম... ছোটবেলার কথা মনে করাই দিলেন।
স্কুলে থাকতে ব্রিটিশ কাউন্সিলে বই পড়তে যাইতাম। কোন বই মারি নাই।
কার্টুন কমিক্স বলতে ইন্দ্রজাল কমিক্স, টিনটিন, আরচি, এ্যাসটারিক্স, ডি.সি. কমিক্স পড়তাম। কমিক্সের পোকা ছিলাম।
৮৯এর বন্যা দেখেছিলাম - আমাদের বাসার নীচতলায় হাটু পানি। ছোটদের সবাইকে খালার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবে নৌকা ভ্রমন করছিলাম একদিন মনে আছে। :)
আরবি শিখাতে হুজুর আসতো বিকালে - মেজাজটাই খারাপ হয়ে যাইত তখন।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: ৮৮ এর বন্যা হবে মনে হয়। :)

এতো ভালো পোলা! বই মারে নাই। :P

২০. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২০
মানুষ বলেছেন: আহারে ছুডুকালের কথা মনে পড়া গেল। পাবলিক লাইব্রেরীতে যাই নাই, তবে ইশকুলের লাইব্রেরী থেকে মেলা বই পড়ছি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মেলা বই আমার কাছে আছে
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: সাবাস পোলা। :D

০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: থ্যাঙ্কু।

২২. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৪
পারভেজ বলেছেন: নিজের কথাগুলিও লিখে ফেলতে ইচ্ছা করছে :P
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: লিখে ফেলেন। :)

২৩. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৬
রাগিব বলেছেন: আমাদের কলেজিয়েটের ডেশিফটের ছেলেপেলে ক্লাসে দেরি করে ফেলতো, কারণ সকাল দশটার দিকে সিএনএনের স্টাইল দেখাতো :)
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: হা হা! সেই সময়ে সেইটা এক মহা আকর্ষণ ছিলো। :)

০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: :| :|

২৫. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৭
তামিম ইরফান বলেছেন: সিএনএনের স্টাইল শো টা আমারও প্রিয়া আছিলো:D
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: হা হা! :D

২৭. ২৬ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:০৭
কুম্ভকর্ণ বলেছেন: বই চোর------------>বউ চোর!
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: হো! আমিও চুরি করুম। ;)

২৮. ২৬ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: যারা যারা সাধু সাজতাছে .. তারা কমবেশি সবাই বই চুরি করছে আমি শিউর ।

আর মার্ক টোয়েন বলে গেছেন -- বই চুরি করা খারাপ না
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: হ! বই কিনে না পড়ে চুরি করাই উত্তম। জ্ঞানীরা বলে।

২৯. ২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৬
কঁাকন বলেছেন: আহারে
পোলাপাইন আমার কত বই চুরি করসে :(
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: ভালো হইছে।

৩০. ২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১০
দ্বিধা বলেছেন: রাজশাহী লাইব্রেরীর চাইনীজ কমিকগুলো আমিও পড়সি…মজার ছিল কমিকগুলো । :D
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: হে হে!

৩১. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৩
নিবিড় অভ্র বলেছেন: হুমম.......

আমার অনেক বই যাগো লিগা গায়েব...... তাগো পাইলে.....X(
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: হা হা! আমি বন্ধুদের অনেক বই মেরে দিছিলাম। তিন চার এমনকি ৫ বছর পরেও তারা বই ফেরত নিয়া গেছে। :(

৩২. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬
মুকুল বলেছেন: ৯১ এর ঘূর্ণঝড়ের কথা মনে আছে। আমাদের বাসার উপর দিয়ে বিদেশী বড় বড় হেলিক্প্টার ত্রাণ নিয়ে আসা যাওয়া করতো। বিশাল বিশাল সব হেলিকপ্টার! রাশিয়ার ক্প্টারও ছিলো।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: হা হা! কিছু পাও নাই? :P

৩৩. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:১২
মুকুল বলেছেন: চরের দিকে গেলে হয়তো পাইতাম!
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: নিজের লাইগা না হইলেও তার লাইগা আনলে পারতা! তেরো নদী চর পেড়িয়ে তার জন্য বিদেশি খাবার আনতে গেছো বলে কথা। :P

৩৪. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:১৭
পারভেজ বলেছেন: বই চুরির ব্যাপক অভিজ্ঞতা ছিল :( . আমাদের বিদ্যা চুরির গল্প . যাই হোক। বিদ্যার কারবারে দোষের কিছু নাই ;)
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: হা হা!

৩৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১০
কঁাকন বলেছেন: রাশু ভাইরে কী লগিন দেখি নাকি চোখে ধান্দা দেখি :|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৮

লেখক বলেছেন: হা হা! :P :P

৩৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩১
কঁাকন বলেছেন: হাসেন কেন

ব্লগে কেউ আসেনা :(; আড্ডায় না ; হুমায়ও না
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: কই, সারাদিন তো আড্ডা পোস্ট দেখি, মাঝে মাঝে উঁকি দেই তো। লগইন করি না তেমন আর। সময় নাই। :(

৩৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৫
রোবোট বলেছেন: বালিকার কি খবর? তোমার বালিকার কথা শুনেই গেলাম। চোখে আর দেখলাম না। বয়স হয়ে গেসে, কতদিন আর বাঁচি কে জানে?
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৫

লেখক বলেছেন: আফসুস! আমিও দেখলাম না! :P

 

মোট সময় লেগেছে ১.০২১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখনো ছাত্র।
থাকি এক দ্বীপের কোনায়।
কাজের ফাঁকে ব্লগ ঘুরে বেড়াই।
আর মাঝে মাঝে
গান আর হাবিজাবি পোস্টাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ