somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... আফসোস জাগে খালি!
বিমার ব্যান'কে হয়তো তেমন গুরুত্ব দেয় না তারা কেউ, এখন আর সে নিয়মিত ব্লগিং করে না, তার ব্লগে থাকা না থাকা তেমন চোখে পড়ে না বা ব্লগে তার অভাবে কমেন্ট কমও পড়তেছে না। সা.ইন মাতিয়ে রাখা সেই প্রতিবাদী যুবকের ব্যান করা নিয়েও মাথাব্যাথা নাই আর তাদের। এইসবে কেন জানি তেমন আক্ষেপ বা ক্ষোভ আর জাগে না। শুধু একটাই রিকোয়েস্ট তার পোস্টগুলো ফিরিয়ে দিন। আপনাদের কাছে হয়তো সেগুলো শুধু কয়েকটা লিরিকের পোস্ট। কিন্তু যে লিখেছে তার কাছে সেই পোস্টগুলো খুবই আপন।


লেখালেখি তেমন ভালো লাগে না। তাই কমেন্ট অফ করে রাখলাম।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/29045248 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/29045248 2009-11-18 02:41:14
মজা দেখতে চান? http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28914828 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28914828 2009-02-22 19:01:01 কেন বিরক্ত হয়ে গেছি!
সবচেয়ে অবাক ব্যাপার হই, তারে কিছু বললেই আরো কিছু ব্লগার তাদের গায়ে টেনে নেয় ব্যাপারটা। নাস্তিক হইলে যেনো কেউ খারাপ হইতে পারবে না। নাস্তিক হইলে পুত পবিত্র হইতে হবে। নাস্তিক হইলে কেউ কোনো দোষ করতে পারবে না।

নাস্তিক আস্তিক ব্যাপার বাদ দিয়ে একবার চিন্তা করেন সবাই, এই লোক ব্লগে কি রকম একটা ইরিটেটিং ক্যারাকটার হয়ে দাঁড়িয়েছে।

ব্লগে তো আরো নাস্তিক আছে। কই তারা তো এমন করে না।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28909353 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28909353 2009-02-10 21:48:30
হেপ্পি বাড্ডে দেকিল! আরাফাত শান্তর জন্মদিন। ঘার তেরা সরল পোলা। গালি দিলেও হাসিমুখে হজম করে নেয়। তয় বেশি অভিমানী। ব্লগে এসে তার নাম হয়ে যায় দেকিল। সে এক ইতিহাস।

পোলাডা ছাত্র মোটামোটি ভালোই। এখনো ফার্স ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠতে পারে নাই। আগামী বছর পারবে আশা করতেছি।

যাই হোক, জন্মদিন মোবারক হউক। অনেক অনেক শুভকামনা রইলো।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28899796 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28899796 2009-01-20 07:20:53
শুভ জন্মদিন জোনাকি! জোনাকির জন্মদিন। নতুন যারা ব্লগিং করে তারা হয়তো তারে দেখে নাই। অ্যাটলিস্ট ছয় সাত বা আরো বেশি সময় ধরে ব্লুগে অনিয়মিত সে। গতবছর তার সাথে একটা ব্লগীয় যুদ্ধ হয়েছিলো। আমি জিতেছিলাম সেখানে। <img src=" style="border:0;" />

ইদানিং তার মধ্যে শিল্পী হবার শখ জেগেছে দেখলাম! যেখানেই থাকুক ভালো থাকো।

মিস করি গত বছরের ব্লগের ফ্রেন্ডগুলোকে। অনেকেই হাওয়া হয়ে গেছে।


হেপ্পি বাড্ডে জোনাকি ওরফে জুনাক পোকা।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28891964 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28891964 2009-01-02 07:58:42
খিচুড়ি রান্না! জমজমাট মজার খিচুড়ি! " style="border:0;" /> <img src=" style="border:0;" /> রান্না এখনো চলতেছে।

১. রাইস কুকারে ২ পট চাল আর ২ পট ডাল ধুয়ে বসিয়ে দিন।
২. প্রায় ডবল পানি দিন।
৩. তার উপরে তেল পরিমানমত দিয়ে সামান্য হলুদ, জিরা, গরম মশল্লার গুঁড়ো দিয়ে দিন। লবনও এই সময়ে দিয়ে দিয়েন।
৪. আলু থাকলে কেটে দিয়ে দিন।
৫. পানি গরম হয়ে গেলে কাটা সবজি ঢেলে দিন।
৬. রান্না প্রায় হলে গেলে ঢাকনা তুলে দেখেন কি অবস্থা। লবণ কম হলে আরেকটু দিয়ে দিন।
৭. ব্যস! হয়ে গেলো খিচুড়ি। এইবার মুরগি বা ডিমের সাথে খেয়ে ফেলুন।


বি.দ্র. এইভাবে খিচুড়ি রান্না করার সময়ে আমার একটা সমস্যা হয় পানি নিয়ে। কখনো কম কখনো বেশি হয়ে যায়। আফসুস! দেখা যায় যে পানি কম হইছে। তখন আবার গরম পানি ঢালি, আবার রাইস কুকারকে অন করার ট্রাই চালাই। এইরকম করতে করতে ল্যাটকা খিচুড়ি টাইপ একটা জিনিস শেষ পর্যন্ত রান্না হয়!]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28889020 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28889020 2008-12-28 04:13:16
বিজয় দিবসে নিজ কথা! হানাদারের হাত থেকে মুক্তি পাবার দিন।
তাও আসে না মনে কোনো হাসি, কেনো জানি মনে পড়ে যারা স্বজন হারিয়েছিলো তাদের কথা।
এতোগুলো মাস কষ্ট করে লুকিয়ে থেকে বা পরদেশে তাবুবাসী হয়ে এই একটি দিনের অপেক্ষায় ছিলো তারা।
ছেলেকে স্বামীকে যুদ্ধে পাঠিয়ে নিজেও যতটা পারে সাহায্য করে আর পরিবারের দেখভাল করে যাওয়া সেই নারীদের কথা।
নষ্ট লোকগুলোর কাছে নিজেকে হারানো সেই মায়েদের কথা।
সে তরুনদের মত হতে পারি নাই, যারা রাজনীতিতে হয়তো কোনো দিন জড়ায় নাই, তাও দেশের টানে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে।
আমি এতোটা সাহসী না, যুদ্ধে যাওয়ার চেয়ে হয়তো ভিনদেশে শরনার্থী হয়ে থাকতে চাইবো, এতোটা স্পিরিট আমার মধ্যে নেই যে তোমাদের মতো অস্ত্র হাতে দেশ ছিনিয়ে নেবো। তোমাদের কিছুটা হিংসা করি। আমি কেমন তা পরখ করার কিছু পাই না। স্বাধীন দেশের আইন মেনে চলা একজন আমি, যুদ্ধাপরাধীদের সামনে যেয়ে কিছু বলার সাহস না থাকা একজন আমি। আমি পারবো না এই কীটগুলোকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করতে। শুধু ফেইসবুকে রিকোয়েস্ট পাঠাই এদের নির্বাচিত না করতে। এইটুকুই আমার ক্ষমতা। তাই তোমাদের হিংসা করি। তোমাদের সময়ে জন্ম নিলে হয়তো এই কীটগুলোকে তোমাদের হাতে মরতে দেখে উল্লাসটুকু করে যেতে পারতাম!

স্বার্থপরের মত ভাবি, তোমরা কেনো মেরে রেখে গেলে না এদের সবাইকে! আমাদের তো ক্ষমতা নেই এদের মারার!

এই দিনটি তাই আনন্দের ও বেদনার। পতাকা উড়ানোর উল্লাসের দিন, দেশ পাওয়ার খুশির দিন, আর কষ্ট স্বজন হারাবার, আর হতাশা যুদ্ধাপরাধীদের বেঁচে থাকার।


পাকিস্তানীদের বিচার চাইবার আগে, তাদের ক্ষমা চাইবার আগে আমি এই যুদ্ধাপরাধীদের বিচার চাই।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28883130 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28883130 2008-12-16 08:54:59
আরেকটা গান!
সোনারও পালঙ্কের ঘরে

লিখে রেখেছিলেম দ্বারে

যাও পাখি বল তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেকো ভালো থেকো

মনে রেখো এ আমারে

বুকের ভেতর নোনা ব্যাথা

চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপার একা।।

যাও পাখি বল তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেকো ভালো থেকো

মনে রেখো এ আমারে

মেঘের উপর আকাশ ওড়ে

নদীর ওপাড় পাখির বাসা

মনে বন্ধু বড় আশা।।

যাও পাখি যারে উড়ে

তারে কইয়ো আমার হয়ে

চোখ জ্বলে যায় দেখবো তারে

মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বল তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেকো ভালো থেকো

মনে রেখো এ আমারে

সোনারও পালঙ্কের ঘরে

লিখে রেখেছিলেম দ্বারে

যাও পাখি বল তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেকো ভালো থেকো

মনে রেখো এ আমারে


ডাউনলোড লিঙ্ক


আশরাফ পোলাডারে থ্যাঙ্কু।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28868438 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28868438 2008-11-13 06:21:57
গান! মন তোরে কেমনে বুঝাই
একলা হাঁটো রে মন
একলা হাটো রে!

মনরে মন রে
তুই বড় বোকা
নিজের বুঝ বুঝলি না
খাইয়া গেলি ধোঁকা!
মনরে ওরে মন
তুই বড় বোকা
নিজের বুঝ বুঝলি না
খাইয়া গেলি ধোঁকা!

এ কেমন ভালোবাসা
ভিটে মাটি ছাড়ো
এখানে তরি বেঁধে
আছে পাগল পাড়া
যে ভুলিয়ে দেবে
বলি বলি বলি তারে

বুঝি বুঝি সবই বুঝি
বোঝে না হৃদয়
আমার সাথে কেনো
এমন হয়
__________
থাকে নিরব পিছুটান
হয় না বোঝানো তারে
হয় না দেখা!!!!!!!!!!!!!
মনরে মন রে
তুই বড় বোকা
নিজের বুঝ বুঝলি না
খাইয়া গেলি ধোঁকা!
মনরে ওরে মন
তুই বড় বোকা
নিজের বুঝ বুঝলি না
খাইয়া গেলি ধোঁকা!

[link|http://www.esnips.com/doc/f970d751-01ec-4a58-9bf0-96bd1516337a/01[1].-RUMI---Dunia|ডাউনলোড লিঙ্ক]


শান্তকে থ্যাঙ্কস গানটার জন্য।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28866865 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28866865 2008-11-09 21:14:28
বাংলা ছবির গান! বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা

মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো

আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে
তরুলতা

পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো

আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা!!

তুলিরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা



মাসুদ রানা ছবির গান। গায়িকা সেলিনা আজাদ


ডাউনলোড লিঙ্ক

আরেকটি ভার্শন


ছবি কৃতজ্ঞতা ]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28865839 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28865839 2008-11-07 07:48:43
শুভ জন্মদিন অমি রহমান পিয়াল ভাই! অমি ভাইয়ের জন্মদিন।

ব্লগে যখন আসি তখন থেকেই দেখি উনি খুব অ্যাকটিভ জামাতি ছাগু দমনে। ওনার অনেক পোস্ট পড়ছি যেগুলোর ইনফো আগে কখনো কোথাও পাই নাই। মুক্তিযুদ্ধ সময়ে লেখালেখির জন্য ওনাকে ধন্যবাদ দেয়ার দরকার মনে করি না! এইরকম লেখাই কাম্য ওনার কাছ থেকে। একজন সাংবাদিক হয়েও নিজের অরিজিনাল নামেই উনি ছাগু দমন করে গেছেন সব সময়ে। গালি গালাজও দিছেন প্রচুর। নিজের নামে থেকে এইভাবে ছাগু দমন করার সাহস খুব বেশি মানুষ দেখান নাই। কাছাকাছি সময়ে আরেক কিছিমের ছাগু দমনেও ওনারে সাথে পেয়েছি; সেজন্য অনেক ধন্যবাদ দেই আমি ব্যক্তিগতভাবে ওনাকে। ওনার সাথে মিলে আরেকটা অসম্পূর্ণ কাজ শেষ করার কথা আমার বেশ কয়েক মাস ধরে, সময়ের অভাব আর আলসেমি করে করা হলো না।

ওনার জন্মযুদ্ধ গ্রুপ্টাও কিছুটা থমকে গেছে। নতুন তেমন কোনো লেখা আর আসতেছে না।

আমি ভাবতাম উনি শুধু একাত্তর নিয়েই লিখেন বুঝি! পরে একটা ফিকশন পরে ওনার এই টাইপের লেখার ভক্ত হয়ে গেছি। একটা লেখার লিঙ্ক দিলাম। ফিকশন : উৎসর্গ রাসেল (........)

হোন্ডা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ্য ছিলেন। এখন সুস্থ্য আছেন মোটামোটি। রাজকন্যা আর ভাবী সহ ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ওনার বিয়েটাও মনে হয় ব্লগে লাইভ টেলিকাস্ট হয়েছিলো টাইপ। এইটা ঠিক সিউর না, ভুলে গেছি। পুরানরা বলতে পারবেন। <img src=" style="border:0;" />

শুভ জন্মদিন অমি ভাই।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28863316 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28863316 2008-11-02 08:14:50
দিলেম মনকে ছুটি! আমার রুমে নিকোটিনের ধোঁয়া
সব যে মূল্যহীন
রেখে শুধু স্মৃতি!

মন আজ তাই ভালো নেই
মনকে দিলেম ছুটি
সিক্ত থেকে রিক্ত আমি
স্বপ্ন আজ ভিন্নগামী!

ভুলেও আর চাই না
স্বপ্নেও যে বলি না
মিছে তোমার ভয়
সব আমারই খেলা!

ভুলের সেই খেলাতে
শূন্য হয়েছি আমি
গোলপোস্টটি ফাঁকা ছেড়ে
আজ হাত কামড়ে মরি!

সব যে লাগে যন্ত্রনা
মনকে দিলেম তাই ছুটি
আমিও যে চাই মুক্তি
অসহ্য সেই পংক্তি!

কষ্ট পেয়েছো তুমি
রিক্ত হয়েছি আমি
সব শূণ্যতা মিলিয়ে যাক
মনকে তাই ছুটি!

তোমার সেই হাসিটা
চোখ বুঁজে ভাবি
পারি না হাসতে
দিলেম মনকে ছুটি!]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28861258 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28861258 2008-10-28 22:32:54
ভালো কোবতে! নীল আকাশের নিলীমা
ছিলো এক ডাইলেমা
বাতাসে মৃদু গন্ধ
চারপাশ নিস্তব্ধ।

২.
মেঘেদের নির্মল হাসি
দেখে আমি আসি
বৃষ্টির টুপুর টাপুর
কানে বাজে নুপুর।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28861207 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28861207 2008-10-28 20:33:03
দু পা ফেলিয়া দেখিলাম চক্ষু মুদিয়া!
লন্ডন আই দেখলাম, কিন্তু হাইট ফোবিয়া মারাত্মক থাকার কারনে আর চড়া হয় নাই। দেশে শিশুপার্কের টা তে চড়েছিলাম একবার। পাশের পার্লামেন্ট ভবনটাও দূর থেকে দেখলাম। তারপর থেমস এর উপরে HMS Belfast নামের ২য় বিশ্বযুদ্ধ আমলের এক যুদ্ধ জাহাযে উঠলাম। ভালোই লাগলো জায়গাটা। তারপর দৌড়াদৌড়ি করে পাশের লন্ডন টাওয়ারের উপরে উঠে হাটাহাটি করে বাস স্টেশনে চলে আসি ফেরত আসার জন্য।

এই প্রথম টিউব এ চড়লাম। ভেবেছিলাম না জানি কি হবে! মুভিতে দেখে দেখে এই ধারনা হয়েছিলো। কিন্তু প্রথম যেটাতে উঠলাম দেখি পুরা নরমাল ট্রেন! পার্থক্য খালি এইটা মাটির নীচ দিয়ে যায়। পরে ট্রেম চেঞ্জ করে আরেকটাতে উঠলাম, ঐটার আন্ডারগ্রাউন্ড ট্রেন ভাব ছিলো। হি হি!]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28861137 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28861137 2008-10-28 18:00:32
সাময়িক পুস্ট! কালা কামিন রে মাইনাস! http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28860821 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28860821 2008-10-28 05:25:32 আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরি করেছো দান।
তুমি জানো নাই
তুমি জানো নাই
তুমি জানো নাই
তার মূল্যেরও পরিমাণ

রজনীগন্ধার অগোচরে
যেমন রজনী সকলের ঘরে সৌরভে
তুমি জানো নাই
তুমি জানো নাই
তুমি জানো নাই
মরনে আমার ঢেলেছো তোমার গান


আমার জীবন পাত্র উচ্ছলিয়া
মাধুরি করেছো দান।

বিদায় নেবার সময় এবার হলো
প্রসন্ন মুখ তোলো!
মধুর মরনে পূর্ণ করিয়া
সপিয়া যাব প্রাণ চরনে
যারে জানো নাই
যারে জানো নাই
যারে জানো নাই
তার গোপন ব্যাথার
নিরব রাত্রির
আজি হোক অবসান
আমার জীবন পাত্র উচ্ছলিয়া
মাধুরি করেছো দান।


ডাউনলোড লিঙ্ক ]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28860248 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28860248 2008-10-26 23:23:27
Estranged--GNR

অডিও লিঙ্ক







When you're talkin to yourself
And nobody's home
You can fool yourself
You came in this world alone
(Alone)

So nobody ever told you baby
How it was gonna be
So what'll happen to you baby
Guess we'll have to wait and see
One, two

Old at heart but I'm only 28
And I'm much too young
To let love break my heart
Young at heart but it's getting much too late
To find ourselves so far apart


I don't know how you're s'posed
To find me lately
An what more could you ask from me
How could you say that I never needed you
When you took everything
Said you took everything from me


Young at heart an it gets so hard to wait
When no one I know can seem to help me now
Old at heart but I musn't hesitate
If I'm to find my own way out


Still talkin' to myself and nobody's home
(Alone)


So nobody ever told us baby
How it was gonna be
So what'll happen to us baby
Guess we'll have to wait and see


When I find out all the reasons
Maybe I'll find another way
Find another day
With all the changing seasons of my life
Maybe I'll get it right next time
An now that you've been broken down
Got your head out of the clouds
You're back down on the ground
And you don't talk so loud
An you don't walk so proud
Any more, and what for


Well I jumped into the river too many times
to make it home
I'm out here on my own, an drifting all alone
If it doesn't show give it time
To read between the lines
'Cause I see the storm getting closer
And the waves they get so high
Seems everything We've ever known's here
Why must it drift away and die


I'll never find anyone to replace you
Guess I'll have to make it thru, this time
Oh this time
Without you


I knew the storm was getting closer
And all my friends said I was high
But everything we've ever known's here
I never wanted it to die]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28860224 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28860224 2008-10-26 22:51:16
বিয়ের দাওয়াত!

তো সকালে পৌঁছালাম চট্রগ্রাম। ফ্রেন্ডকে ফোন দিয়ে রিকসা নিয়ে তাদের বাসায় চলে গেলাম। শুরু হলো গল্পগুজব। আরো কিছু ফ্রেন্ড ছিলো চট্রগ্রামের, ভার্সিটিতে পড়ার সময়ে পরিচয়। তাদের সাথেও দেখা হলো। সারাদিন তুমুল আড্ডা দিয়ে কাটলো। মাঝে ফয়েজ লেক ঘুরে আসলাম। সন্ধায় গেলাম পতেঙ্গা। সেখানে চুপচাপ বসে বসে ভার্সিটি আমলের মজার সব স্মৃতিচারণ চললো কিছুক্ষণ। তারপর শুরু হলো হেরে গলায় গান। সাথে যেই কয়েকজন ছিলো, কারো গলায়ই সুর নাই বা কয়েক লাইনের বেশি কোনো গান জানি না। তাও চালাতে থাকলাম।

এক পোলা এসে তখন পানীয় লাগবে নাকি জিজ্ঞাসা করলো। কিনে ফেললাম একটা! পতেঙ্গায় আগেও অনেক আসছি, কিন্তু কোনদিন খাই নাই। সেদিন খেয়ে ফেললা, সেখানে বসে। বার্মিজ ছিলো নাকি খেয়াল নাই, তবে খানিকটা করা ছিলো। কেরু খাওয়া পেটেও টের পাচ্ছিলাম কিছু নামতেছে গলা দিয়ে!

যাইহোক, পরের দিন রাতে দাওয়াত ৮ টায়। আমরা সবাই সেজেগুজে রওয়ানা দিলাম ৮ টার দিকে। যেয়ে দেখি কেউ নাই! এক ছেলে বারবার মানা করছিলো এতো আগে না যেতে! পাত্তা দেই নাই। দিলাম বন্ধুকে ফোন। বলে যে এইতো আসতেছি। তাও কোন খবর নাই। কি আর করা! চুপচাপ বাইরে দাঁড়িয়ে থেকে বিড়ি খাই আর গপ্প করতে থাকলাম। অবশেষে তারা আসলো। আমাদের খেতে ডাকলেও বসি নাই, ভাবলাম পরেই খাই। বন্ধুকে বলেও রেখেছিলাম যে পরে খাবো তার সাথে। আমরা বাইরে দাঁড়িয়ে মেয়ে দেখি আর হিসাব নিকাশ করি; বিড়ি টানাও চলছিলো। তো অনেকক্ষণ পরে আমাদের হুশ হলো, ব্যাপার কি! ঐ বন্ধুকে তো দেখতেছি না অনেকক্ষণ ধরে। ভিতরে যেয়ে উঁকি দিলাম। দেখি সে খাচ্ছে, ভাবে মনে হলো এইটা লাস্ট ব্যাচ। আমি তাড়াতাড়ি বাইরে এসে বাকিদের বললাম কাহিনী। সবাই একটু ভ্যাবাচেকা খেয়ে গেছে। এখন ভিতরে যাই কিভাবে। শুধু আত্মীয় লোকজনের খাওয়া দাওয়া চলতেছে মনে হলো। তাড়াতাড়ি ভাগলাম।

এখন যাদের সাথে ছিলাম, তাদের সাথে আরো দুইজন সিনিয়র ভাই থাকে। ফলে বাসায় যেয়ে যে পুরানো যা আছে খাবো, কেমন জানি লাগতেছিলো। চরম বেইজ্জতি কান্ড! তাড়াতাড়ি জিইসির মোড়ে চলে গেলাম। দেখি সব দোকান বন্ধ। আশে পাশে খোঁজা শুরু করলাম। কোন হোটেল পাচ্ছি না, যেখানে খাওয়া দাওয়া করা যায়। পরে একটাতে দেখি আলো জ্বলে। সেখানে দৌড়ে চলে গেলাম। অর্ডার দিলাম। খাওয়া আসে না, অনেকক্ষণ পরে বেশ কিছু খাবার দিলো। কিন্তু যা অর্ডার দিয়েছিলাম, সেগুলো পাই নাই। একজন এসে বললো, এইগুলোই শুধু আছে এখন। আর কিছুই নাই এই মুহূর্তে। কি আর করা। মনে হয় স্টাফ কারি ছিলো সেগুলো। হামলে পরে সাবাড় করলাম তাড়াতাড়ি।

তারপর আসতে ধীরে বাসায় চলে আসলাম সেই বন্ধুরে দুনিয়ার সব গালি দিতে দিতে। বিয়ে বাড়িতে যেয়ে গিফট দিয়েও খাওয়া মিস! তাকে এখনো অবশ্য বলা হয় নাই এই কাহিনী লজ্জা পাবে দেখে।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28860214 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28860214 2008-10-26 22:37:32
আরেকটা! ব্যান না খাইয়া যাই!
লানত মেরে উপার! <img src=" style="border:0;" />

এইবার হাচাই যাইগা, মুখ ধোয়া শেষ। নাস্তা খাইতে গেলাম। আইসা আরেকটা পুস্ট দিমু। <img src=" style="border:0;" /> আর সবার রিপ্লাই দিমু। <img src=" style="border:0;" />

মডু যদি কাচি চালায়, খাইয়ালামু! <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28859625 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28859625 2008-10-25 19:45:14
ফ্লাডিং পোস্ট! বল্গে দেকি পুস্ট কম আইতাচে!


বিশ্বাত্মার গান। সাত সামুন্দার। নাইকাটার নাম ভুইলা গেচি। মইরা গেচে মেয়েটা। শালীর বেটির নামটা কি!


মনে পড়চে দিব্যা ভারতী।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28859614 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28859614 2008-10-25 19:23:53
ছেলেবেলার স্মৃতিকথা–১২

এলোমেলো কথন। কোন লাইনের সাথে পরের লাইনের মিল নেই।

আমি তখন ক্লাস ফোরে পড়ি। স্কুল থেকে আসার পথে পড়ে পাবলিক লাইব্রেরি। মাঝে মাঝে সেখানে যেতাম। ঐ সময়েই প্রথম লাইব্রেরিতে যাওয়া শুরু করি। কার্টুন (মনে হয় চাইনিজ) বেশ কিছু সিরিজ ছিলো। মজা করে পড়তাম। ঐগুলো দোকানে পেতাম না। তো ক্লাস সিক্সে যখন পড়ি, তখন পাবলিক লাইব্রেরিতে যাওয়াটা নেশা হয়ে গেছিলো কয়েক মাসের জন্য। প্রচুর বই পড়ে ফেলেছিলাম সেই সময়ে। মাঝে মাঝে আমার এক বন্ধু যেত আমার সাথে। লাইব্রেরি থেকে বের হয়ে পাশের মার্কেটে ভিডিও গেইমস খেলতাম (পিস্তলের একটা খেলতাম মনে আছে, মোস্তফা মনে হয় খেলি নাই ঐ সময়ে, নাইন টেনে খেলছিলাম মনে আছে।)। তো যেই কথা বলার জন্য এতো বকবক, সিক্সে থাকতে লাইব্রেরি থেকে দুইটা বা তিনটা বই মেরে দিছিলাম জ্যাকেটের ভিতরে করে। পরে অবশ্য খারাপ লাগছিলো, কিন্তু ফেরত কেমনে দেই ভেবে দেয়া হয় নাই।

ক্লাস সিক্স বা সেভেনে স্কাউটে যোগ দেয়ার শখ হয়। তো বছরের মাঝামাঝি বা লাস্টের দিকে যোগ দিলাম। কিছুদিন পরে বিজয় দিবস উপলক্ষে স্টেডিয়ামে নিয়ে রোদের মাঝে অনেকক্ষন দাঁড়িয়ে থেকে সেই শখও মিটে গেলো। আর ভুলেও যাই নাই।

ঐ সময়ে বাপের আগ্রহে দিলাম ক্যাডেট কলেজে পরীক্ষা। আমার মাথায় ছিলো খালি সাধারন জ্ঞানের পড়ার নেশা। খাইলাম ডাব্বা! বাপে চেইতা ফায়ার!

ক্লাস নাইনে এসে স্কুল চেঞ্জের জন্য প্রথম ভর্তি পরীক্ষা দেই মতিঝিল আইডিয়ালে। ঐটাতেও খাই ডাব্বা!

ক্লাস ফোরে পড়ার সময়ে এক বন্ধুর ঘুড়ির মাঞ্জার টাকা বাপের পকেট থেকে চুরি করি। পরে ছোট ভাইটা ঝাড়ি খায় বাপের কাছে। আমি সাধু মানুষের মত চুপচাপ থাকি। এখন অবশ্য এইসব মনে পড়লে খারাপও লাগে মাঝে মাঝে।

৯১ এর ঘুর্নিঝড় দেখছিলাম। ভয়াভয় জিনিস। সিড়িঘরে বসে রাত কাটাইছিলাম। শেষের দিকে অবশ্য ঘুমিয়ে গেছিলাম মনে হয়। বাসার বেশ কিছু জানালা ভেঙ্গে গেছিলো। তখনো বুঝি নাই কি হইছে আসলে। সকাল হবার পরে টের পাই কি লংকা কান্ড ঘটে গেছে।

ক্লাস ফোর ফাইভের দিকে এক মোয়াজ্জেম সাহেব এসে ভোরবেলাতে আমাকে আর আমার ছোট ভাইকে কোরান পড়াতেন। তো বেশিরভাগ সময়ে ৬ টা বা ৬.৩০ এর দিকে উনি আসতেন। ওনার ডাক শুনে আমি বা ছোট ভাই যেয়ে মেইনগেট খুলে দিতাম। মাঝে মাঝে ইচ্ছে করে খুলতাম না, উনি অনেকক্ষণ ডাকাডাকি করে চলে যেতেন। হি হি! কলিং বেইল বাজাতেন না, বাবা মা ঘুমাচ্ছে দেখে।

তখন মনে হয় সেভেনে পড়ি। বিটিভি সিএনএন আর বিবিসি এর কিছু কিছু অংশ বিকাল বেলা আর সকাল বেলা দেখাতো। ঐ সময়ে একটা স্টাইল শো হতো। ঐটা খুব আগ্রহ নিয়ে দেখতাম।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28859606 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28859606 2008-10-25 19:02:30
তুই তুই তুই

দুঃখটুকু চেপে রাখ
সুখটুকু বিলিয়ে যা
নিজের আর কয়দিন
অন্যকে স্বপ্ন দেখা

বাঁধা হয়ে দাড়াস নে
সুখ তাকে বুনতে দে
নিজের সুখের আগুনে
তারে তুই পুড়াস নে

চাইলেই কি আর সব হয়
হাত বাড়িয়েও ধাক্কা সই
তোর থেকে প্রিয় কেউ নেই
তোর সব ভালো চাই তাই

তোর গন্ধ ভুলি নাইরে
তোর নিরব চাহনি আজো পোড়ায় যে
তোর টোলছাড়া গালই আমার প্রিয়
তোর পাতলা ঠোঁটেই মদেছিলাম
তোর উষ্ণতাটুকু আজো অমলিন

তবুও
ভুলেও আর চাইবো না
তোকে মনেও পড়বে না
তুই যে ছিলি আমার সবি
তবুও
তোর সাথে যে আড়ি

স্বার্থপরের মত
সুখী হ তুই
ভুলেও কাঁদি না
চোখে পানি আসে না
সুখী হ তুই

মুখপুড়ী সুখী হ তুই!!
তুই তুই তুই!! ]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28856961 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28856961 2008-10-19 19:09:37
হিন্দী গানঃ বালি সাগু

চুরালিয়া হ্যায়





দিল চিজ হ্যায় কেয়া না জানা

]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28856745 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28856745 2008-10-19 08:27:00
ছেলেবেলার স্মৃতিকথা–১১

এলোমেলো কথা। এক লাইনের সাথে আরেক লাইনের মিল নাই।

যেই বছর ইন্টার দিলাম সেই বছর হাসিনার সরকার ট্যাক্স ফ্রি করলো কম্পিউটারের জিনিসপত্রের উপরে। ফার্স্ট ইয়ার থেকেই বাপের পিছনে ঘুরতে ছিলাম কম্পিউটার কিনে দেবার জন্য। পরীক্ষা দিয়েই আবার ঘ্যান ঘ্যান শুরু করলাম দুই ভাই মিলে। তখন পেন্টিয়াম ২ এর মার্কেট চলতেছে। সেই সময়ে আসলো সেলেরন প্রসেসর। পেপারে দেখতাম নিয়মিত পেন্টিয়াম ২ সেইম কনফিগারেশন কিন্তু দামের পার্থক্য হাজার দশেকের মত। কিছুদিন জিজ্ঞাসা করে জানলাম এইটা সেলেরন কিন্তু লেখে না বিজ্ঞাপন দেবার সময়ে।

তো প্র্যাকটিক্যাল শেষ হবার পরের থেকেই আবার চিল্লাচিল্লি শুরু করলাম। রাজী হইলো। বাজেটে দেখছে যে কম্পিউটারের দাম ২৫০০০-৩০০০০ এর মাঝে মেনে গেছে ট্যাক্স ফ্রি দেখে। আমি একটা কনফিগ আনলাম; দাম সেই আগের মতই ৪২০০০-৪৪০০০ টাকা। বাপরে তো আর কোনভাবে বুঝাতে পারি না, নতুন মডেলের দাম কমে না! সেইমই থাকে। যাইহোক, রাজী হইলো অবশেষে।

তারপর বাসায় যখন আনলাম পিসি। কি যে আনন্দ লাগতেছিলো। খুঁজা শুরু করলাম গেইমসের সিডি। এনএফএস ১ পাইলাম। মনের আনন্দে খেলতে থাকলাম। সাথে ডস আমলের পুরান কিছু গেইমসও, প্যারা, লোটাস, প্রিন্স অফ পার্সিয়া। এই প্রিন্স অফ পার্সিয়া প্রথম খেলি নানা বাসায়, ক্লাস নাইনে উঠছি কেবল। কোবভাবেই পারতাম না, দুই তিন লেভেল পরেই আমি শেষ! ঐদিকে দেখতাম আমার ছোট ভাই, কাজিন এরা কি সুন্দর একের পর এক পার হয়ে যাচ্ছে। পরে ক্লাসের এক ফ্রেন্ড একটা চিডকোড শিখিয়ে দেয়! আমি সেইটা নিয়ে একদম লাস্ট স্টেজে চলে যেতাম মাঝেরগুলো না খেলেই।

তো কম্পু কেনার পরে সাথে মাইক্রোসফট প্লাস বলে একটা জিনিস দিছিলো। ঐটাতে টক বলে একটা প্রোগ্রাম ছিলো। মজা লাগতো কিছু লেখলেই বলে বলে শুনাইতো। কম্পুর শুরুর দিকে এইসব ব্যাপার বেশ ইনজয় করতাম।

মাসখানেক যাবার পরেই দেখি কেমুন কেমুন লাগে। পোলাপাইনের কাছ থেকে গান, ছবি এইসব কপি করবো কেমনে! আমার আরেক ফ্রেন্ড আমার সাথে কম্পু কিনছিলো। দুইজনে যুক্তি করে হার্ডডিস্ক খুললাম দুইজনেরটাই। খুলে আরেক ছেলের বাসায় যেয়ে কপি করতে গেলাম। কিন্তু জাম্পার, কেবল ইত্যাদির সেটিংস তেমন না বুঝার জন্য ভালৈ ফ্যাকরা হইছিলো।

নরটনের বা NC এর একটা স্পলিটার ছিলো। ঐটা দিয়ে মুভি থেকে ক্লিপ বানাইতাম। তারপর বাকি অংশটুকু মুছে দিতাম। বেশ কিছুদিন এইভাবে করার পরে পাইলাম আইফিল্মএডিট। তারপর আরামে ড্র্যাগ করতাম আর কাটতাম। গান শুনার জন্য উইনঅ্যাম্পের খবর পাইছিলাম মাস ছয়েক পরে মনে হয়। ঐ সময়ে কেমনে চালাইতাম মনে নাই।

তবে গান রিপ করাটা খুব কষ্টে যাইতো সেই সময়ে। প্রথমে ওয়েভ ফাইল হিসেবে বানাইতাম, সাইজ হইতো মনে হয় ৪০-৫০ এমবি। তারপর ওয়েভ থেকে এমপিথ্রি বানাতাম। অনেক সময় নষ্ট হইতো। তারপর পাইলাম এমপিথ্রি এনকোডার। কি যে আরাম হইলো, তিন মিনিটেই দেখা যাইতো একটা গান পুরা রিপ করে ফেলছি। তারপর মিউজিকম্যাচ জিউক বক্স। আহা! আরো আরাম।

মাস সাতেক পরে পিসি ওয়ার্ল্ড বা এই টাইপের নামের একটা ম্যাগাজিনে পেলাম রেডহ্যাট লিনাক্সের ফ্রি সিডি। ম্যানুয়াল মন দিয়ে পড়ে ইচ্ছে হইলো লিনাক্স ইন্সটলের। করলামও ইন্সটল। কিন্তু তারপর কি জানি করে কম্পু আর বুট হইতেছিলো না। গুতাগুতি করতে যেয়ে গান রাখা একটা ড্রাইভ দিলাম হাওয়া কইরা! ছোট ভাইটা হেবি চেতছিলো তখন আমার উপরে।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28856534 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28856534 2008-10-18 20:13:43
ছেলেবেলার স্মৃতিকথা–১০

২০০৫ সালের ৮ই সেপ্টেম্বর আমি বাইরে আসি। আসার সময়ে এয়ারপোর্টে বাবা আসছিলো সাথে, আর আম্মু আর ছোট ভাই বাসা থেকেই বিদায় দেয়। ইমিগ্রেশনে দেখি অফার লেটার দেখলো, আর ব্যাঙ্ক স্টেটমেন্টসগুলো দেখলো। তারপর ছেড়ে দিলো। প্লেনে ওঠার পর আমি চিন্তা করতেছিলাম কিভাবে কি করবো, পাশের একজন বললো সিট বেল্ট বেঁধে বসে থাকেন। সিট বেল্ট বাঁধার পরে চিন্তা করতেছিলাম, শুধু কি এই নাকি আরো সেফটি মেজার আছে! পরে দেখি, না খালি সিট বেল্ট! তারপর খাবার দিলো, আমি ল্যাম্ব নিলাম, খাওয়ার পর কেমন কেমন জানি লাগতেছিলো। স্বাদ পছন্দ হয় নাই। চুপচাপ দেখলাম প্লেন ওড়া, পেট শক্ত করে বসেছিলাম। কিন্তু কিছুই তেমন টের পাই নাই ওড়ার সময়ে। যাইহোক, দুবাইতে ছিলো ৬ ঘন্টার ওয়েটিং। চুপচাপ বসে আছি। ম্যাকডোনাল্ডস থেকে শখ চাপলো খাইতে। যেয়ে হাল্কা কিছু কিনে খাইলাম। তারপর এক দোকানে দেখি খুচরা বিড়ির প্যাকেট বেঁচে, বিড়ি কিনে খাওয়া শুরু করলাম। সাথে একটা গল্পের বই ছিলো, সেইটাও পড়লাম, তাও টাইম কাটে না! পরে ভোর বেলাতে ফ্লাইট আমার। গেটের কাছে যেয়ে বসে থাকলাম।

ইংল্যান্ডে নামার পরে পাসপোর্ট কন্ট্রোলে যেয়ে আমি সব কাগজপত্র বের করে বসে আছি। কিন্তু ইমিগ্রেশনের লোকে শুধু অফার লেটার দেখলো (সিউর না, যতদূর মনে হচ্ছে অফার লেটারও দেখে নাই) আর কোর্সের নাম জিজ্ঞাসা করলো। তারপরই ছেড়ে দিলো। আমি অবাক, কারন কিছুদিন আগে লন্ডনে বোমা হামলা হয়েছে, আমি ভেবেছিলাম ভালোই জেরা করবে সাউথ এশিয়ান দেখে। তারপর আমাকে একটা চেয়ার দেখিয়ে ওয়েট করতে বললো। আমি একটু চিন্তায় পড়ে গেলাম, ওয়েট কিসের জন্য! কিছুক্ষণ পর এক মহিলা এসে একটা রুমে নিয়ে গিয়ে আমার ঠিকানার পোস্টকোড ভেরিফাই করলো, সিউর হবার জন্য আমার অ্যাকোমোডেশন ওকে আছে নাকি। টিবির টেস্ট তখন বাধ্যতামূলক ছিলো না, কিন্তু তাও আমি করে নিয়ে গিয়েছিলাম। সেইটাও দেখালাম। তারপর বের হয়ে লাগেজ নিয়ে বের হলাম কাস্টমস এরিয়া থেকে।

সেখানে ইউনি থেকে ওয়েলকাম স্কিমের লোকজন ছিলো। তারা বললো একটু ওয়েট করার জন্য। আরেকজন আসবে, তারপর নিয়ে যাবে হলে। আমি বিড়ি খাওয়ার কথা জিজ্ঞাসা করলাম তাদেরকে। বলে বাইরে যেয়ে খেতে। আমি বাইরে বের হয়ে চিন্তা করতেছি, যে কোন জায়গায় খাওয়া যাবে নাকি কোন আইন আছে! দেখি এক বুড়ো বুড়ি বিড়ি খাচ্ছে। তাদের কাছ থেকে লাইটার নিয়ে বিড়ি ধরিয়ে ছাই ফেলার কথা চিন্তা করতেছি। তখন দেখি তারা সেইখানেই বিড়ির ফিল্টার ফেলে চলে গেলো! আমি বুঝলাম দেশি স্টাইল, কোন সমস্যা নাই!

তারপর হলে এসে পৌঁছালাম। আমি একটু হতাশ। বিদেশ বলতে যেরকম বুঝি সেইরকম লাগতেছে না। রাস্তাঘাট ময়লা ময়লা, রাস্তায় বৃষ্টির পানি, পাতা পড়ে আছে।

আসার পরে বের হলাম হল থেকে দেশে ফোন করার জন্য। একজনকে জিজ্ঞাসা করায় সে একটা দোকানে যেতে বললো, যেয়ে একটা কলিং কার্ড কিনে ফোনবুথ থেকে বাবাকে ফোন দিলাম। তখন পর্যন্ত বিদেশে আসার ফুর্তিতে আছি। বাবা ফোন ধরে আমার গলা পেয়ে কথা বলার স্টাইল কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। ঐসময়ে খুব খারাপ লাগছিলো। ইচ্ছে হচ্ছিলো দেশে ফিরে যাই।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28854024 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28854024 2008-10-13 01:36:36
শুভ জন্মদিন মাথু ওরফে মাথামোটা!
এই পোলাটার সাথে খাতির ব্লগেই। প্রথম দিকে একবার মনে হয় একটু ভেজাল লেগেছিলো, এছাড়া ওর সাথে বেশ ভালো খাতির আমিসহ মেলা ব্লগারেরই। পোলাটার বেশ কিছু গুণের কারনে আরো জনপ্রিয়তা পায়। হে হে! ঐ সময়ে যারা ছিলেন ব্লগে তারা বেশ ভালো করেই জানেন।

দেশে যেয়ে এইবার ওর সাথে মেলাক্ষণ আড্ডা দেই একদিন। আরো দেখা করার ইচ্ছে ছিলো কিন্তু সময়ের অভাবে হয় নাই।

এই পোলাটা যে কয়বার ব্যান খেলো হদিস নাই। অরিজিনাল ব্লগের লিঙ্ক দিলাম।

আবারো জন্মদিনের শুভেচ্ছা।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28852489 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28852489 2008-10-09 00:12:44
ঈদ! http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28849970 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28849970 2008-10-01 04:37:30 ছেলেবেলার স্মৃতিকথা–০৯

এক লাইনের সাথে আরেক লাইনের মিল নাই কোনো!

আমি তখন ক্লাস ফোরে। একজনের কাছে বাসায় পড়তাম, তো সে আমাকে একটা বই কিনে দিলো। ড্রাকুলা সিরিজের। আমিই বলছিলাম তাকে কিনে দিতে। তো পড়ার পরে তো আমার হালুয়া টাইট! এমন ভয় পাইছিলাম যে বেশ কিছুদিন টয়লেটে গেলেও আল্লাহর নাম নিতাম। বাসায় কেউ না থাকলে কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকতাম তাও টয়লেটে যাইতাম না। বেশি দরকার পড়লে আল্লাহর নাম আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যাইতাম। আম্মু এই অবস্থা দেইখা ভালো ঝাড়ি দিছিলো একবার।

ফোরে না থ্রিতে তিন গোয়েন্দার বই প্রথম পড়ি। নাম ছিলো খুব সম্ভবত সাগরসৈকত। সিউর না যদিও এইটা প্রথম বই নাকি। তবে বইটার প্রচ্ছদ দেখে খুব পছন্দ হইছিলো। রবিনসন ক্রুসো যখন পড়ি তখন খুব ইচ্ছে করত দ্বীপে চলে যাইতে। সেইম অনুভুতি হইতো সুইস ফ্যামিলি রবিনসন পড়েও। আবার চিল্ড্রেন অফ দ্য নিউ ফরেস্ট পড়ে ইচ্ছে করতো বনে যেয়ে থাকি।

সিক্সে বা সেভেনে থাকতে সাগরসৈকত বইটা প্রথম কিনি। কালেকশন করার ইচ্ছে ছিলো। প্রচ্ছদ দেখে আমার এক বন্ধু স্কুলে রটাইয়া দিলো আমি উলটাপালটা বই কিনি! অতিশয় ভালো পোলার নামে এ কি ধরনের মিথ্যা কথা!! ছি ছি!

আবার ফাইভে যখন ছিলাম তখন মাসুদ রানা প্রথম পড়ি। নাম ভুলে গেছি, তুরস্ক নিয়ে কাহিনী, সেইরকম বই ছিল। পরে ভলিউম যখন কিনলাম দেখি যে অনেক কিছুই বাদ দিয়ে দিছে। ঐ বইটা তখন পড়ে বেশ আমোদ পাইছিলাম।

টিনটিন পড়া শুরু করে অনেক লেটে। এইটে বা নাইনে থাকতে। টিনটিন, অ্যাস্টেরিক্স এইগুলা একসাথে শুরু হয় পড়া। নন্টে ফন্টে, হাদা ভোদা, বাটুল ক্লাস ফোর বা থ্রির এক্সাম শেষে পাই। বাপ আগেই কিনে রেখেছিলো, কিন্তু দেয় নাই। ফাইনাল এক্সাম শেষ হলে তারপর হাতে পাই।

ফেলুদা আর শঙ্কু অবশ্য আরো আগে পড়ছিলাম। ভালোই লাগতো।

হুমায়ুন আহদেদ এর প্রায় সব বই পড়ছি, তবে কিনি নাই তেমন, মাক্সিমাম দুই চাইরটা কিনেছিলাম। তার প্রথম মনে হয় অমানুষ পড়ছিলাম।

আরো ছোট থাকতে ওয়ান বা আরো আগে হয়তো রূপকথার বইও বেশ পড়েছিলাম। আরো একটা বইয়ের নাম মনে পড়েঃ চোর এসে বই পড়েছিলো। এই বইয়ে প্রথম টিনটিনের নাম শুনি। এইটা মনে হয় টু থ্রির দিকে পড়েছিলাম। নাম দেশ ফুল ফল খেলার সময় চ তে সব সময়ে এই বইটার নাম লেখতাম। কিন্তু আমার কাজিনরা কোনদিন এইটা অ্যাক্সেপ্ট করে নাই! বলে আমি নাকি নাম বানাইছি জাপানি রুই এর মত!

স্কুলে থাকতে কত কষ্ট করে টাকা জমাইতাম বই কেনার জন্য। টিফিনের টাকা, ঈদের সালামির টাকা ইত্যাদি যাই পাইতাম সব বই কেনার জন্য রেখে দিতাম। আর এখন বই কেনার তেমন কোন তাগিদ নিজের মধ্যে মনে পড়ে না। পাইলে পড়ি, নাইলে নাই!]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28849598 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28849598 2008-09-30 05:25:46
শুভ জন্মদিন বিমা (বিষাক্ত মানুষ) বিমা'র জন্মদিন। ব্লগে মনে হয় না বিমা'কে চিনে না এমন কেউ নাই। একের পর এক গানের লিরিক্স দিয়ে যাচ্ছে সে। অনেক গান বিমার কাছ থেকেই প্রথম শুনি আমি। পোলাডা ভালো গানও গায় নাকি! :-* দেশে থাকতে নাকি টুকটাক সারেগামার প্র্যাকটিস করেছিলো গ্যারেজে বসে বসে! <img src=" style="border:0;" /> তারপর বেশি ত্যক্ত ব্যক্ত হয়ে ওরে ওর বাসা থেকে বহিস্কার করে বিদেশে পাঠিয়ে দেয়! এরপর থেকে বিমা কাউরে আর গান শোনাতে না পেরে ব্লগে এসে ঝাল মিটাচ্ছে! /<img src=" style="border:0;" />


পোলাটা আমার ব্যাচেরই। প্রথমে আপনি, তুমি আর এখন তুই তোকারি করে কথা বলি। ভালো পোলা! তয় আমার মত অতিশয় ভালো পোলা না আর কি! B:-)

শুভ জন্মদিন বিমা। ভালো থাকিস।]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28838798 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28838798 2008-09-04 20:51:04
Always on my mind--Elvis Presley





Willie Nelson

এলভিস প্রিসলি

পেট শপ বয়েজ


লিরিক্স

Maybe I didn't treat you
Quite as good as I should have
Maybe I didn't love you
Quite as often as I could have
Little things I should have said and done
I just never took the time

You were always on my mind
You were always on my mind

Tell me, tell me that your sweet love hasn't died
Give me, give me one more chance
To keep you satisfied, satisfied

Maybe I didn't hold you
All those lonely, lonely times
And I guess I never told you
I'm so happy that you're mine
If I make you feel second best
Girl, I'm sorry I was blind

You were always on my mind
You were always on my mind

Tell me, tell me that your sweet love hasn't died
Give me, give me one more chance
To keep you satisfied, satisfied

Little things I should have said and done
I just never took the time
You were always on my mind
You are always on my mind
You are always on my mind

লিরিক্স সোর্স ]]>
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28834606 http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28834606 2008-08-25 06:21:39