সম্পূর্ন ফ্রীতে আপনার নিজের ডোমেইন সহ বাংলা ব্লগিং টিউটোরিয়াল!!!
০৮ ই মে, ২০০৯ দুপুর ১২:০৮
আপনারা যারা ব্লগিং এর পৃথিবীতে নতুন বা নিজের ডোমেইন সহ ব্লগ খুলতে চান তাদের জন্য সুখবর।।
সম্পূর্ন ফ্রী তে ওয়েব সার্ভার এর সুবিধা সহ এবং ফ্রিতে co.cc ডোমেইনের মাধ্যমে আপনার নিজের একটি ওয়েব সাইট বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর অবশ্যই আপনার ওয়েবসাইটে কোন প্রকার বিজ্ঞাপন থাকবে না
আমি সিন্ধান্ত নিয়েছি বাংলা ব্লগিংকে উৎসাহিত করতে আমার ব্লগ বাংলা ওয়েব সাইটে নিয়মিত ভাবে টিউটোরিয়াল লিখব।
কেমন হবে টিওটোরিয়াল:
আমি আবার টিউটোরিয়ালকে তিনটি পর্যায়ে ভাগ করেছি।
১) পরিক্ল্পনা।
২) বাস্তবায়ন ।
৩) এবং উন্নয়ন।
প্রথম পর্যায় পরিকল্পনা প্রথম পোষ্ট বাংলা ব্লগিং এর প্রথম ধাপ-পরিকল্পনা । আমি নিয়মিত ভাবে একটি ব্লগ তৈরী করার প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ন বাংলায় টিউটোরিয়াল লিখব যাতে আপনার অতি সহজে আপনার একটি বাংলা ওয়েব সাইট তৈরী করতে পারেন।
কেন এমন সিন্ধান্ত?:
আমি অনেকদিন আগে আমার ব্লগ বাংলা এর মত একটি ব্লগ কিভাবে তৈরী করতে হবে সে বিষয়ে লিখতে চেয়েছিলাম। এতে আপনাদের কাছ থেকে প্রচুর ফিডব্যাক পেয়েছিলাম।কিন্তু শারিরিক অসুস্থতার কারনে আমি লিখতে পারছিলাম না।
তাই দেরীতে হলেও আজ থেকেই লেখা শুরু করলাম। আশা করি আপনাদেরকে আমার লেখাগুলো সাহায্য করবে ধন্যবাদ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা ব্লগিং টিউটোরিয়াল ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আকাশ_পাগলা বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
শ্যামা বলেছেন:
আপনি সুস্থ হয়েছেন জেনে ভালো লাগলো।আরো ভালো লাগলো আপনার বাংলা বিষয়ে সাহায্য করার মানষিকতা জেনে। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ সময় বের করে অনুগ্রহ করে দ্রুত টিউটোরিয়ালটা দিন। তাতে আমার মতো বাংলায় যারা কাজ করতে চাচ্ছে কিন্তু না জানার কারনে পারছে না তাদের বিশেষ উপকার হয়।
আমি যদিও অনলাইনে অনেক ঘাটাঘাটির পর একটু সমাধান করতে পেরেছি একাই তথাপি আপনার প্রেফেশনাল সাহায্য চাচ্ছি।
দেখুন: http://www.amarjibon.com
অনেক ধন্যবাদ আপনার ইচ্ছের জন্য। অপেক্ষায় থাকলাম একটি পুনাংগ ও সহজ টিউটোরিয়ালের জন্য।
লেখক বলেছেন: আমি প্রতিদিন একটি করে নতুন পোষ্ট দেবার সিদ্ধান্ত নিয়েছি। অতএব আমার ওয়েবসাইটিতে নজর রাখুন।
আপনাকে ধন্যবাদ।
মুক্ত বয়ান বলেছেন:
বাহ.. চমৎকার.. ++
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। আশা করি আমার চেষ্টা সফল হবে।
প্রচেত্য বলেছেন:
সাথে আছি
রতন সুন্দর পাড়ই বলেছেন:
আপনারা সাথে থাকলেই কেবল মাত্র আমার এই প্রচেষ্টা সফল হবে।
ইসানুর বলেছেন:
++++++
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ
গৌতম রায় বলেছেন:
ওয়েব সাইট নিয়মিত কয়েকজন ভিজিট করলেই co.cc টাকা চায়। সুতরাং ফ্রি-র উপর ভরসা না করে ডোমেইন কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে।
লেখক বলেছেন: ডোমেইন কেনাটা সবচেয়ে ভালো হয় ঠিকই। তবে যারা ডোমেইন কিনে ওয়েবসাইট তৈরী করার আগে দেখে নিতে চান কেমন পারি বা পরীক্ষামূলকভাবে ওয়েবসাইট তৈরী করতে চান তাদের জন্য co.cc কিন্তু একটি মুক্ত মঞ্চ বলা যায়।
শেখার জন্য co.cc ফ্রি ডোমেইন যে অতুলনীয় তা যে কেউই বোধহয় একবাক্যে মেনে নিবেন।
গৌতম রায় বলেছেন:
সেটা ঠিক। পরীক্ষা করার জন্য এটা বেশ ভালো। কিন্তু অনেকে আবার এটাকেই মূল সাইট বানিয়ে ফেলেন। দেখা যায়, অনেক কষ্ট করে একজন একটা ডিজাইন দাড় করিয়েছেন, অমনি ডোমেইন কর্তৃপক্ষ বলে টাকা দাও।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














