আমার প্রিয় পোস্ট

এই পথ যদি না শেষ হয় . . .

বাংলা ব্লগিং টিউটোরিয়াল: বাস্তবায়ন পর্যায়

১৭ ই মে, ২০০৯ রাত ১০:৪৩

শেয়ারঃ
0 0 0

আপনি অনেক দিন ধরে ভাবছেন কিভাবে একটি পূর্নাঙ্গ বাংলা ব্লগ করা যায়। নিজের ডোমেইন সহ বাংলা ব্লগিং এর প্রথম পর্যায় থেকে একটি পূর্নাঙ্গ ব্লগ তৈরী করার প্রক্রিয়া টিউটোরিয়াল আকারে আমার ব্লগ বাংলায় প্রকাশ করছি। আপনি যদি সম্পূর্ন বিনাপয়সায় আপনার নিজের ব্লগ করতে চান তবে এখনই শুরু করুন বাংলা ব্লগিং এর প্রথম ধাপ পরিকল্পনা থেকে। টিউটোরিয়ালগুলো হলো পর্যায়ক্রমে:
১) বাংলা ব্লগিং এর প্রথম ধাপ-পরিকল্পনা
২) কোন ব্লগ প্লাটফর্মটি আপনার জন্য উপযুক্ত?
৩) ব্লগিং করতে গেলে যেসব সফ্টওয়ার আপনার লাগবে
৪) আমাদের স্বপ্নের বাস্তবায়ন:co.cc এ ডোমেইন রেজিস্টেশন
৫) ফ্রি ওয়েব সার্ভারে রেজিস্টেশন
৬) ডোমেইন সেটআপ

আমি এর আগের পোস্টে বলেছিলাম আমি আমার টিউটোরিয়ালকে তিনটি পর্যায়ে ভাগ করেছি।
১) পরিকল্পনা
২) বাস্তবায়ন
৩) উন্নয়ন।

আমার টিউটোরিয়ালের প্রথম পর্যায় শেষ হয়েছে। এখন আমার টিউটোরিয়ালের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন চলছে। কিভাবে আপনি আপনার ফ্রি ডোমেইন রেজিস্টার করবেন এবং ফ্রি ওয়েব সার্ভারে রেজিস্টার সহ ডোমেইনটিকে কিভাবে কনফিগার করবেন এ বিষয়ে টিউটোরিয়ালগুলো শেষ করেছি।

co.cc ডোমেইন নিয়ে সমস্যা:
অনেকে ফ্রি co.cc ডোমেইন রেজিস্টার করেন কিন্তু তা ঠিকমত কনফিগার করতে পারেন না বলে তাদের ওয়েব পেজের কোন একটি পেজের ঠিকানা http://www.yourdomain.co.cc/120 বা Click This Link এর মত দেখায় না। কারন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কোন সাবডোমেইন এ co.cc ডোমেইন কে ফরওয়ার্ড করি। ফলে পেজ লোড হবার পর আমাদের সাব-ডোমেইনটি দেখায়। http://www.yourdomain.co.cc দেখায় না।
তাহলে কিভাবে আপনার co.cc ডোমেইনটি কনফিগার করবেন? পড়ুন ডোমেইন সেটআপ

কেন আমি টিউটোরিয়াল লিখছি:
আপনারা জানেন এবং আমি আগেও বলেছি বাংলা ওয়েব সাইটে গুগোল এ্যাড দেওয়া যায় না(দেওয়া যায় না বললে ভুল হবে, তবে সরাসরি এ্যাড দেওয়া যায় না)। আর আমরা টাকা ছাড়া কিছু করতে চাই না। কারন আমাদের সময়ের মূল্য অনেক বেশি। আসলেই আমাদের সময়ের মূল্য অনেকবেশি।
আমি কি তাহলে এই ওয়েবসাইট করার জন্য টাকা পাচ্ছি?
আমার সহজ উত্তর, না। তবে আমার ওয়েবসাইটে আপনারা গুগোল থেকে একটি মাত্র এ্যাড দেখতে পাবেন। এটা পরিক্ষামূলক।
তাহলে কেন?
আমি বাংলা ভাষাকে খুব ভালোবাসি (আপনারা ভালোবাসেন না একথা অবশ্য আমি বলছি না) । আর বাংলা ভাষাকে আর পাঁচটা ভাষার মত পৃথিবীর বুকে রাজত্ব করতে স্বপ্ন দেখি(কারন আমি স্বপ্ন দেখতে ভালোবাসি)। তবে শুধু স্বপ্ন দেখে বসে থাকতে চাচ্ছি না। আমি যতটুকু পারি ততটুকু দিয়ে সবাইকে সাহায্য করতে চাচ্ছি। আর মূলত সেই কারনেই আমার এই সিদ্ধান্ত নেওয়া।
আমি প্রফেশনাল না:
আপনাদেরকে যে কথাটি সবার আগে বলা দরকার ছিল বলে আমি মনে করি তা হল আমি কোন প্রফেশনাল ওয়েবসাইট ডেভলোপার নই। আমি একজন ছাত্র যার কম্পিউটিং এর উপর প্রচন্ড নেশা আছে। তবে সবগুলো বিষয়কে আমি অনেকগুলো ভাগে বিভক্ত করে প্রতিটি বিষয়কে সহজকরে উপস্থাপনের চেষ্টা করেছি।

শেষকথা :
আমার ওয়েবসাইট সংক্রান্ত যে কোন মন্তব্যকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ

 

সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৯ রাত ১০:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই মে, ২০০৯ রাত ১০:৫১
ক্যামেরাম্যান বলেছেন: লেখাগুলো এখানে দিয়ে পরে লিংকগুলো দিতে পারতেন।
১৭ ই মে, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: আপনার কথায় অবশ্যই দম আছে। তবে যারা নতুন ওয়েবসাইট বা ব্লগ করতে চাচ্ছেন তারা অবশ্যই একটি উদাহরন দেখলে খুব সহজে ধরতে পারবে বলে আমি আমার নিজের ওয়েবলগে টিউটোরিয়ালগুলো দিচ্ছি।

ইশপের একটা গল্প বলি, একদিন এক কাঁকড়া সন্তানকে মা কাঁকড়া বোঝাচ্ছেন, শোন কখনও পাশ ফিরে হাটবি না। সবসময় সামনের দিকে নজর দিয়ে হাটবি। তখন সন্তান কাঁকড়াটা বলল,"মা তুমি একবার হেঁটে দেখাও না কেন?"

আমি মনে করেছি শুধু টিউটোরিয়াল দিলে দায়মুক্ত হওয়া যায় না। যারা ব্লগিং এর দুনিয়ায় নতুন তারা হয়ত আমার ব্লগটি দেখে ব্লগ করার জন্য আগ্রহী হতে পারে।

আমার লেখাটি যদি পড়ে থাকেন তবে দেখবেন আমার উদ্দেশ্য বাংলা ব্লগিংএ মানুষকে আগ্রহী করা।

আপনাকে ধন্যবাদ

১৭ ই মে, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: দুঃখিত আপনার কথার অর্থ বুঝতে পারলাম না। আমার সাইট নাই !!! আপনি যদি একটু কষ্ট করে যেকোন একটি লিংকে ক্লিক করেন তাহলে আমার সাইটে যেতে পারেন।

৩. ১৭ ই মে, ২০০৯ রাত ১১:১৮
বিডি আইডল বলেছেন: আপনার ব্লগটি ওয়ার্ড প্রেসের মনে হলো..তাদের শর্ত অনুসারে ফ্রি একাউন্টে গুগুল আ্যড ব্যবহার করা যায় না...
১৭ ই মে, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: ওয়ার্ডপ্রেসে আপনি দুভাবে ব্লগ করতে পারেন:
১) wordpress.com এ হোস্ট করে
২) এবং নিজে হোস্ট করে
প্রথম ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি wordpress.com এ হোস্ট করে আপনাদর ব্লগটি করেন(যেমন: yourdomain.wordpress.com) তাহলে আপনি কোন এ্যাড দিতে পারবেন না। (তবে বিশেষ ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে পারবেন)
কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস সফ্টওয়ার(http://www.wordpress.org থেকে ফ্রি ডাউনলোড করা যায়) টি ডাউনলোড করে নিয়ে নিজে কোন সার্ভারে ইন্সটল করে ব্লগ করেন তাহলে আপনার ওয়েবসাইটটে আপনি অবশ্যই বিজ্ঞাপন দিতে পারবেন।
কারন আপনি ব্লগ করার জন্য শুধুমাত্র তাদের মুক্ত সোর্স সফ্টওয়ারটি ব্যবহার করছেন।
আপনার অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে আপনি ওয়ার্ডপ্রেসের
GNU General Public License এখান থেকে পড়ে নিতে পারেন।

আপনাকে ধন্যবাদ

৪. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৩
শুভ রহমান বলেছেন: আপনার টিউটোরিয়াল পড়ে একটি ওয়ার্ডপ্রেস দিয়ে একটি সাইট বানালাম। মোটামুটি হাতেখড়ি আপনার কাছ হতেই হলো। অবশ্য আরো কিছু রিসোর্স ব্যবহার করেছি। আপনাকে ধন্যবাদ। হোস্টিং স্পেসে ওয়ার্ডপ্রেস ওয়ান ক্লিক ইন্সটল করেছি, সেটাই সোজা মনে হলো। সাইটটির ঠিকানা দিলাম না, কারণ শেখার জন্য তো, আহামরি কিছু না। তবে ব্লগের ঠিকানা দিলাম: http://www.khobordar.blogspot.com

 

মোট সময় লেগেছে ০.৯১০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনেক কিছুই ছিল , এখন হারিয়ে ফেলেছি . . .
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ