ইচ্ছে হয় আজ উড়ে যাব আকাশে, ছুঁয়ে যাব বাতাস,
বাতাস হয়ে উড়ে বেড়াবো পাখির ডানায়,
পাখি হয়ে ছুঁয়ে যাব গাছের পাতা,
কখনো মাধবী, কখনো বা কৃষ্ণচূড়া,
কৃষ্ণচূড়ার ঘ্রাণ হয়ে উড়তে উড়তে তোমার অলক্ষেই
ঢুকে যাব তোমার ঘরে, কৃষ্ণচূড়ার ঘ্রাণে তুমি শ্বাস নেবে,
আমি শ্বাস হয়ে ঢুকে যাব তোমার বুকের ভিতর,
হৃদয়ের ঠিক মধ্যখানে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


