আমার প্রিয় পোস্ট

http://www.paybox.me/r/rihan

কেন আমি তোমায় থামাইনি সেদিন?

১৬ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫১

শেয়ারঃ
0 0 0

কতো সহজই না ছিলো তোমার কথাগুলো,
অথচ কতো কঠিন ছিলো তাদের নিঃসরণ,
তুমি মাথা নিচু করে বসেছিলে,
তোমার মুখ বেয়ে নেমে আসা কথাগুলোর ভার
কত শত সহস্র মণ ছিলো তা বোঝা যায়নি,
তবে থেকে থেকেই আমার মনে হচ্ছিলো
যেন প্রবল কম্পনে কিছুক্ষন পর পর বিদীর্ণ চিৎকারে
দ্বিখন্ডিত হয়ে যাচ্ছিলো মাটি,
আসলে অলক্ষ্যে দ্বিখন্ডিত হয়ে যাচ্ছিলো
আমার হৃদয়খানিই,
আমি স্পষ্টই শুনতে পাচ্ছিলাম--
তোমার প্রতিটি আহত শ্বাসের শব্দ,
তোমার এক একটা কথা কী অসীম সাহসে
ধেয়ে ধেয়ে এসে টুটি চেপে ধরছিলো
তোমার প্রতিটি নিঃশ্বাসের,
আমি স্পষ্টই দেখতে পেয়েছিলাম তোমার গলার
ফুলে ফুলে ওঠা রগগুলো,
তোমার কথার নীল বিষে
কী অসহ্য নীলাভই না দেখাচ্ছিলো তাদের,
যেন অসহ্য যন্ত্রণায় কাতর তারা থেকে থেকেই
তোমায় মিনতি করছিলো--তুমি এবার ক্ষান্ত দাও,
তোমার কথার উষ্ণতা আজ আগুনসম, তুমি থেমে যাও,
নতুবা কিছুক্ষণ পরেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব আমরা।

হায়, তুমি থামোনি সেদিন, থেমে ছিলো না তোমার
চোখ বেয়ে নেমে আসা কান্নার জলের অনিঃশেষ ঢেউগুলোও,
তোমার কান্নার জলের প্রতিটি ফোঁটার প্রতিটি পদক্ষেপ
শুনেছিলাম আমি সেদিন,
তারপরও কেনো যেন তোমায় আমি থামায়নি সেদিন,
তোমার এক একটা শব্দের উচ্চারণ যেন থেকে থেকেই
আমাদের মাঝে ব্যবধান রচনা করে যাচ্ছিলো
শত শত আলোকবর্ষ দূরের,
তবু আমি তোমায় থামাইনি সেদিন,
কেন থামাইনি তার উত্তর আজও জানা হয়নি আমার,
সেই কাল-দিনের সাক্ষী আমার প্রতিটি নিঃশ্বাসকে
আমি দাঁড়া করিয়েছিলাম আমার প্রেমের কাঠগোড়ায়,
তাদের জবানবন্দী নেব বলে,
হায়! তারা সবাই চুপ করেছিলো মাথা নিচু করে, তোমার মতোই,
আমি তাই আজও বসে থাকি সেই উত্তরের আশায়,
প্রতিনিয়তই আমার কবিতার খাতায় ঝড় ওঠে,
এভাবে ধীরে ধীরে শেষ হয়ে যায় আমার এক একটা কবিতাও,
তবুও উত্তর খুঁজে পাওয়া হয়ে ওঠে না আমার সেই প্রশ্নটার--
কেন আমি তোমায় থামাইনি সেদিন?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাকবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৯
রাগিনী বলেছেন: হুম! বেশ সুন্দর কবিতা!
ভালো লাগলো;
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে যেনে আমারও অনেক ভালো লাগলো।

২. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৪
মুকুল বলেছেন: আরিব্বাবা!! বিশাল কবিতা! আমিতো দু' চার লাইনের বেশি লিখতেই পারি না!

কবিতা ভালো হয়েছে রাতিফ। :)
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: মুকুল ভাই, একটু চেষ্টা করলাম আরকি! তেমন ভালো কিছু তো হয়

না....তবু নিজের আনন্দের জন্য লিখা....আপনার ভালো লেগেছে যেনে

আমারও অনেক ভালো লাগলো।

৩. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৯
মানুষ বলেছেন: ভাবিয়া করিও কাজ, তবে না ভাবিয়া করিলে আরও ভাল, কবিতা লিখিতে পারিবে ...
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: হুমমমমমমমম!

৪. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:১৬
রাশেদ বলেছেন: ভাল্লাগছে। বেশ বড় কবিতা লেখতে পারেন আপনি।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: রাশেদ ভাই, আপনার যে কোনো মন্তব্যই আমার জন্য বিরাট প্রেরণার।


কেমন আছেন?

১৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন: আপনার ভালো লাগায় আমারও ভালো লেগেছে।

১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৮. ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:০৮
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভাল লাগলো। ভেতরটা নাড়া দেবার মতই।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ....আপনার মন্তব্যে প্রবল ভাবে

অণুপ্রাণিত হলাম।

৯. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:১৫
শফিউল আলম ইমন বলেছেন: ভাবনার খোরাক জোগায়।
চমৎকার লিখেছেন।
ভালো থাকুন।
লিখতে থাকুন।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: ইমন ভাই, আপনার মন্তব্য আমাকে প্রবলভাবে অণুপ্রাণিত করলো।

১০. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৯
প্রণব আচার্য্য বলেছেন: চমৎকার;

আমিওতো বলি, ক্যানো থামান নি সেদিন....
১৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন: প্রণব ভাই, এই ধরনের কোন ঘটনাই তো ঘটে নাই আমার জীবনে!

এগুলো কেবলই আমার মনের দৃশ্যলকল্প.......মাঝখানে আপনাদের

ভালো লাগায় আমার কবিতা লিখাটা স্বার্থক হয়..এই যা।

১১. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫১
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো...........
শুভেচ্ছা থাকলো।
১৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: আপু আপনাকে অনেক ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: আমিও কি বলবো বুঝতে পারছি না ভাইয়া.....।

 

মোট সময় লেগেছে ০.৯৬০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ