আমার প্রিয় পোস্ট

http://www.paybox.me/r/rihan

তবে চলো যাই..।

২৩ শে মার্চ, ২০০৮ রাত ৯:০৩

শেয়ারঃ
0 0 0

তবে তুমি চলে যাও তোমারই পথে,
আমি চলে যাই আমার,
কোনদিন যদি দেখা হয় আবার,
জীবন-পথের কোন মোড়ে,
স্মৃতির ডালাখানি না হয়
খুলে বসা যাবে আবার,
আবার না হয় মুখোমুখি হওয়া যাবে--
ফেলে যাওয়া দিনগুলির,
অশ্রু-সজল চোখে,
আবার না হয় ছুঁয়ে ছুঁয়ে যাবো ক্ষণিকের লাগি,
ফেলে যাওয়া ছোট ছোট--
হাসি,গান, মায়া,
আহ্লাদী অভিমান,
ভালোবাসার নীল-জল ,ছায়া,
আবার না হয় পরখ করে দেখা যাবে--
সময়ের নাওখানি,
ভিড়েছে কি আমাদের তীরে:
যে সময় আজ তুলে দিলো তোমারে আর আমারে,
বেঁকে বেঁকে চলে যাওয়া
দুটি ভিন ভিন পথে,
চলে গেছে সে সময়,
চলে গেছে দূরে,
চলো তবে চলে যাই দুজনার পথে,
নিয়া যাই চলো তবে, সাথে করে--
আমাদের প্রেমাকাশখানি,
চোখেরই মাঝে,
যদি কখনো ফেলে যাওয়া স্মৃতির আঘাতে--
বেদম বেদনা জাগে মনে,
তবে না হয় চেয়ে রবো সেই আকাশের পানে,
যে আকাশের প্রতি অলিখিত ভাঁজে,
চেয়ে দেখো মিশে রবে আমাদের প্রেম,
মিশে রবে নীল নীল সাজে,
চলো তবে নিয়ে যাই মুঠো মুঠো করে,
নিয়ে চলো-- আমাদের প্রেম-পথেরই ধূলো--
নিয়ে চলো তবে আজ এই বিদায়ক্ষণে,
মিশায়ে দিবো সে ধূলো
আমাদের নিজ নিজ পথে,
আমদের প্রেম তবে আর নাহি যাবে কেঁদে,
আমাদের ফেলে যাওয়া এই পোড়া স্বর্ণালী পথে,
ধুলো হয়ে মিশে রবে
দেখো সে আমাদেরই সাথে,
মিশে রবে সে প্রেম,
মিশে রবে আমাদের আঙিনার বাতায়নে:

চলো তবে চলে যাও তোমারই পথে,
যাই তবে চলো যাই আমারই পথে।









 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাকবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: ইরতেজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে উৎসাহিত করবার

জন্য.........।

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: মুকুল ভাই, আছেন কেমন?

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: কোন কাহিনী নাই...লিখতে ইচ্ছা করলো, তাই লিখলাম......

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: আপু অনেক ধন্যবাদ আপনাকে.....।

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন: রাশেদ ভাই, দেখছেন অবস্থা.......আমার সব পোস্টে মাইনাস

দিসে....আপনার পোস্টেও দিছে....কুত্তার লেজ এতো তাড়াতাড়ি

সোজা হবেনা........।

৬. ২৪ শে মার্চ, ২০০৮ রাত ৮:২২
প্রণব আচার্য্য বলেছেন: চলো তবে চলে যাও তোমারই পথে,
যাই তবে চলো যাই আমারই পথে।..

দারুণ লিখছো;
পুরো কবিতাজুড়ে জীবনানন্দের ছায়ায় ছিলাম
২৪ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩১

লেখক বলেছেন: মাগো! প্রণব ভাই এইটা কি কইলেন........?

ভয় পাইছি........।

৭. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৮
মানব মানিক বলেছেন: প্রিয় রাতিফ

ভালো কোন জিনিসই আমার সহ্য হয় না ! এই যেমন , সেদিন এই কবিতার কমেন্ট করতে গিয়ে আমি পারিনি। নেটএ প্রবলেম। মেজাজটা এত খারাপ হয়ে গেল......

এমনই একটা কবিতা লিখতে চেয়েছিলাম গত তিনটা বছর ধরে , পারিনি ! আপনি সেটা করে দিলেন ....... তাই আপনার অনুমতি না নিয়ে প্রিয় পোস্টে রাখলাম।

২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: ভাইয়া, আপনি আমার মতো একজন অধমের একটা কবিতা আপনার

প্রিয়তে রাখলেন, এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কীইবা হতে

পারে........।

আর একটা কথা, আমি আপনার চেয়ে অনেক ছোট...কাজেই আমাকে

"আপনি" বলে আর লজ্জা দিবেন না......ভালো থাকবেন।

৮. ২৮ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫৭
মানব মানিক বলেছেন: বন্ধু রাতিফ

আগেই ক্ষমা চাচ্ছি দেরীতে উত্তর দেবার জন্যে।
খুব বেশী বড় না হলেও হয়তো কাছাকাছি বয়সের হবো আমরা । না হলেও ক্ষতি নেই। বন্ধুত্বের আবার বয়স !!!

একটা কথা বলি , এই কবিতাটি তুমি ভালো করে বুঝেছ ? কি বলতে চেয়েছ অথবা এর মর্মার্থ কত ব্যাপক ? না -কি শুধু মাথায় এলো আর অমনি লিখে ফেললে !

অনেক সাধারণ কথা থাকে যার নিজের কাছে কোন মানে হয় না কিন্তু সে কথা গুলিই কারো কারো চলার পথে দামী পাথেয় হয়ে যায়......

এই কবিতাটি আমার কাছে সেরকম কিছু । অনেক মূল্যবান।

ভালো থেকো
ভালোবাসা নিয়ে।
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন: ভাইয়া, আমি জানি আমার কাছে এই কবিতার মূল্য কতো।কারণ এই

কবিতাখানি আমার জীবনের এক অতি বিশাল অধ্যায়ের

ধারক.....কবিতাটা লিখার সময় আমি নিজেও অনেক আবেগপ্রবণ হয়ে

পড়েছিলাম..।

ভালো থাকবেন....।আমার জন্য দোয়া করবেন।

১০. ০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৫
রাতিফ বলেছেন: ধন্যবাদ আপনাকে........।

তবে রাশেদ ভাই আর এস্কিমো ভাইয়ের ব্যানের ব্যাপারে আপনার সাথে একমত নই.........

উনাদের ব্যান হওয়া ছিলো ন্যাক্কারজনক ঘটনা।

 

মোট সময় লেগেছে ০.৯৭৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ