যদি খুঁজে পাও কোনদিন সীমা রেখা আকাশের ,
যদি ইচ্ছে মত থামিয়ে দিতে পারো কোনদিন--
গতিবিধি বাতাসের
যদি কোনদিন চাইলেই পারো লুকিয়ে নিতে
হাতের তালুতে একটা ফোটা জোছনা
যদি বৃষ্টির জলের মতো কান্নার জলে ভাসাতে
পারো কোনদিন কোন সূর্য-দীঘল সীমানা,
যদি হাত বাড়ালেই কোনদিন আনতে পারো
হাতের মুঠোয় একটা টুকরা মেঘ,
যদি ইচ্ছে হলেই সুরের কোন ছিন্ন বীণায়
তুলতে পারো অমর প্রেমের আবেগ,
যদি কোন দিন শরৎ ভেজা নীল আকাশে
আঁকতে পারো রংধনু,
যদি কোনদিন অস্তাচলে দাঁড়িয়ে থেকে
সূর্যরে দাও মৌন কিছু,
যদি কোন দিন শুভ্র কোন শান্ত ভোরে
থোকায় থোকায় কোলায় ভরে
কুড়িয়ে নিয়ে এই পৃথিবীর সকল গোলাপ
নাড়লে কড়া আমার দ্বারায়--
সেদিনই না হয় আলতো করে মিষ্টি হেসে
আমায় তুমি প্রশ্ন করো--
কতখানি ভালোবাসি তোমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

