আমার প্রিয় পোস্ট

http://www.paybox.me/r/rihan

অসমতল।

২২ শে জুলাই, ২০০৮ রাত ১:২০

শেয়ারঃ
0 0 0

ঐতো, ঐখান থেকে ক্ষুধার্ত কণ্ঠের চিৎকার
বড় ব্যাথাতুর সুরে ভেসে আসে,
এইতো, এইখানে পূর্ণিমার চাঁদ থেকে থেকে
রাতভর কেবলই মুচকি হাসে,
ঐখানে অর্থের যোগান মানব জন্মের মতো
বাঁধহীন উল্লাসের ধ্বনি তোলে,
এইখানে অর্থের যোগান লোভের পেয়ালায়
কেবলই নতুন সুয়ার ঢেউ তোলে,
ঐখানে মানব শিশুর জন্ম ক্ষুধার পালে
অদম্য হাওয়ার ভয়াল হুংকার,
এইখানে মানব শিশুর আগমন চির ধন্য,
আহ্লাদী একাকিত্বের প্রতিকার,
ঐখানে শরীরের আদান প্রদান হয়
অনন্ত ক্ষুধার জ্বালায়,
এইখানে শরীরের আদান প্রদান হয়
নগ্ন লালসার ছায়ায়,
ঐখানে লাশেদের কাকুতি শোনা যায়
মৃত্যর খানিক পরেও,
এইখানে হেলায় ভুলে যাওয়া যায় কেমনে জানি
মৃত্যুর মত অবধারিত নিয়তিও।

তোমরা জান ঐখানে কাদের বাস?
মানুষ হয়েও যাদের নেওয়া হয় না মানুষের শ্বাস,
তোমরা জান এইখানে কাদের বাস?
মানুষ হয়েও যাদের কন্ঠে শোনা যায়
অধম পশুর উল্লাস।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত ভাই।


ভালো থাকুন।

২. ২২ শে জুলাই, ২০০৮ রাত ১:২৫
সবাক বলেছেন:
আমি ডরাচ্ছি....

সূর্যাস্তের অপেক্ষায়..

সবাককে নির্বাক করায় মাইনাস !!!!:):)
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: দোস্ত শুনো, তুমি যেই সূর্যটার অস্ত যাওয়ার কথা বলতেছো, ঐ সূর্যটা মাত্র সকালের পূর্বাকাশে দেখা দিয়েছে, সবে তো বিকিরণ শুরু, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি মধ্য দুপুরের তীব্রতম বিকিরণের---যার তীব্রতায় ঝলসে যাবে সমস্ত অনিয়মেরা।


ভালো থাক্ ।

৩. ২২ শে জুলাই, ২০০৮ রাত ১:৩১
একরামুল হক শামীম বলেছেন: কবিতা ভালো লেগেছে রাতিফ ভাই।
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।


ভালো থাকুন।

৪. ২২ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৩
প্রাকৃত বলেছেন: দুর্দান্ত! দুর্দান্ত!

কি বলবো বুঝতে পারছিনা!


প্রিয় পোস্ট!!!!
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: আবারও কৃতজ্ঞ করলা প্রাকৃত।


শুভেচ্ছা নাও।

৫. ২২ শে জুলাই, ২০০৮ রাত ২:৪৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: অসাধারণ!!! লিখেছো।

খুব ভালো লাগলো।

শুভেচ্ছা
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু........ভালো থাকুন।


শুভেচ্ছা নিরন্তর।

৬. ২২ শে জুলাই, ২০০৮ রাত ৩:৪৫
দেবদারু বলেছেন: চমৎকার............... ++............ কবিতার কনসেপ্টটা দারুন লেগেছে.......
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: আপনাকে স্বাগতম আমার ব্লগে:)


শুভেচ্ছা থাকলো।

২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: থ্যাংকু রাশেদ ভাই।:)


অনেক দিন পোস্টাইতেছেন না, আইসা একটা দুইটা পোস্ট দিয়া যান।

৮. ২২ শে জুলাই, ২০০৮ ভোর ৫:০২
রেটিং বলেছেন:
তোমরা জান ঐখানে কাদের বাস?
মানুষ হয়েও যাদের নেওয়া হয় না মানুষের শ্বাস,
তোমরা জান এইখানে কাদের বাস?
মানুষ হয়েও যাদের কন্ঠে শোনা যায়
অধম পশুর উল্লাস।

লাস্টে ফাটাইয়া ফেলছি। প্রিয়তে সোজা।
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞ হলাম সোহাগ ভাই।


ভালো থাকেন।

২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।



শুভেচ্ছা ।

১০. ২২ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৪০
শফিউল আলম ইমন বলেছেন: তোমরা জান ঐখানে কাদের বাস?
মানুষ হয়েও যাদের নেওয়া হয় না মানুষের শ্বাস,
তোমরা জান এইখানে কাদের বাস?
মানুষ হয়েও যাদের কন্ঠে শোনা যায়
অধম পশুর উল্লাস.............অসাধারন।

আপনার কবিতা পড়ে মুগ্ধ হলাম রাতিফ ভাই।
কেমন আছেন??
ভালো থাকুন সবসময়।
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: ম্যালা ধন্যবাদ শফিক ভাই......আপনার মুগ্ধতা আমাকেও ছুঁয়ে গেলো।


আমি ভালো আছি, আপনিও ভালো থাকুন।


শুভেচ্ছা নিরন্তর।


১১. ২২ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫০
চাঁদের বুড়ি বলেছেন: চমৎকার হয়েছে। মুগ্ধতা রেখে গেলাম।
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।


শুভেচ্ছা থাকলো।

১২. ২২ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৫
রুখসানা তাজীন বলেছেন: কীভাবে যে লেখান আপনারা এইসব, বুঝিনা!
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: :)

১৩. ২২ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪৫
আশরাফ মাহমুদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ আপনাকে।


ভালো থাকুন।

২২ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: :) আপনার ভালো লাগায় ম্যালা আনন্দিত হলাম কবি।

১৫. ২২ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৯
আসিফ আহমেদ বলেছেন: রাতিফ, এই কবিতা নিয়ে কিছুই বলার নেই। এক কথায় অসাধারন।
অনেক শুভেচ্ছা।
২২ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আসিফ ভাই.........আপনার এতো ভালো লাগায় আমারও অনেক ভালো লাগলো।


শুভেচ্ছা নিন।

১৬. ২২ শে জুলাই, ২০০৮ রাত ১১:১২
উত্তরাধিকার বলেছেন:
হুম্‌ম আরেকবার পড়লাম।

বনে বাঘ সব উধাও
সব এসে জড় হয়েছে এখানে !
;)

কোন অসুবিধা নাই রাতিফ।
কিন্তু পুরোটা মন্তব্য মনে করতে পারলাম না- যতটুকু পড়লো - না হয় আরকেবার জুড়ে দিই-

ঐখানে রাতিফ
এইখানে আমরা
ঐখানে গভীর ভাবনা
এইখানে ভাল লাগা অনুভূতি
ঐখানে ঝকঝকে চেতনা
এই খানে শুধুই মুগ্ধতা...!
:)
ভাল থেকো অনেক।
২২ শে জুলাই, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: এই ব্লগের সবচেয়ে চমৎকার মন্তব্যগুলো জনক আপনি, আপনাকে সালাম ভাইয়া।


ভালো থাকুন।

১৭. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৯
নীল নিঃসঙ্গতা বলেছেন: আমি বলেছিলাম যে মাঝে মাঝে লেখা বন্ধ হলে ভালো কবিতা বের হয়......কথা মিলছেতো?
১৮. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫১
রাতিফ বলেছেন: :) জি ভাইয়া, মনে হচ্ছে তো মিলে গেলো।
১৯. ২৩ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০০
আমি ও আমরা বলেছেন: এই প্রথম তোমার কবিতার মধ্যে বিদ্রোহের একটা ছোয়া পেলাম।
সাধুবাদ.।।
২৩ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া.........ভালো থাকেন।

২৪ শে জুলাই, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: ওকে রাশে ভাই।

২১. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫২
আশিকুর রহমান বলেছেন: ঐখানে অতৃপ্ত এক কবি- তার চেতনার কথা
লিখে যায় নির্মমভাবে
এইখানে ভুঞা কাব্য প্রেমিক- প্রশংসা করে
উল্লসিত রবে।

তাতে কি কোন দূরত্ব ঘোচে?....
+
২৪ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: বাহ! এই মন্তব্যটাও জোশ হইছে।


ভালো থাকেন।

 

মোট সময় লেগেছে ০.৯৩৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ