আমার প্রিয় পোস্ট
- আইডিএম(IDM) ডাউনলোড ম্যানেজার ৬.০৫ {ফুল ভার্সন} ডাউনলোড করুন। - মো মাসুদ রানা
- খুজেঁ বের করুন যে কোন সফটওয়্যারের সিরিয়াল কী অথবা ক্র্যাক ফাইল
- না বি ল
- জনপ্রিয় কথা সাহিত্যিক হূমায়ূন আহমেদের ১৬০ টি উপন্যাস ডাউনলোড করুন কোন ঝামেলা ছাড়াই... - জবরুল আলম সুমন
- সেরা ৫টি সিকিউরিটি স্যুট। বেছে নিন আপনারটা। - আদনান_ফিরদাউস
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- গুগল সার্চ ব্যবহার করে খুজে বের করুন যে কোন সফটয়্যার'রে সিরিয়াল কী !!! (টিপস্ এন্ড টিকস্)
- না বি ল
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- ✿ ইন্টারনেটে ফ্রি মুভি, লাইভ টিভি দেখবেন যেভাবে ✿ - হাশেম
- র্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল ইত্যাদির প্রিমিয়াম ইউজার সুবিধা নিন লিচিং করে!!
- রাফি মাহমুদ
- র্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল থেকে সর্বোচ্চ স্পীডে রিজিউম সুবিধা সহ ডাউনলোড করুন + টরেন্ট থেকে ডিরেক্ট ডাউনলোড
- রাফি মাহমুদ
- এবার থেকে বাংলায় লিখতে আর সমস্যা হবে না। এসে গেল শাব্দিক... - অমিত কুমার সরকার
- আমার সেরা ৩৬ ফায়ারফক্স অ্যাড-অন (ডাউনলোড+রিভিউ+আপডেট) - মেটাফর
- গুগল সার্চকে কাজে লাগান নতুনভাবে (৫টা আসাধারন ট্রিক্স সাথে ১টা সাধারন টিপস ফ্রী)
















- শাহেদ_আহমেদ
- Internet Download Manager V5.19.3 ফুল ভার্সন।$29.95 ডলার সাশ্রয় করে ফ্রী’তে ডাউনলোড করুন। - Esshan
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ঘুমরোচক নৈশগীত - সবাক
- ৫০৪ টি ফ্রি বই - রেজা রহমান
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- দেহ চূর্ণ, রান্না ও নিশানা - মুক্তি মণ্ডল
- কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন? কিভাবে পিসিকে নিরাপদ রাখবেন? - কে এম তানভীর আহম্মেদ
- English Songs কালেকশন ()()()()() যারা ইংরেজী গান পছন্দ করেন তাদের জন্য.. - নতুন
- পতন - রেটিং
- অন্তিম এক স্নানের আশায় সারা জীবন নোংরা হলাম - অশোক দেব
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- ইউক্যালিপ্টাসের মুখ - ছন্নছাড়ার পেন্সিল
- স্বপ্নলীন - প্রাকৃত
- দানব - আমি ও আমরা
- অপেক্ষা-১ - নীল নিঃসঙ্গতা
- স্নান, মানুষের পূর্বজন্মের বিরহরীতি - অশোক দেব
- একজন ক্ষুদিরামের আশে - সবাক
- গহীন পথের দৃশ্যাবলী - আসিফ আহমেদ
- স্বপ্নীল...! - উত্তরাধিকার
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- ভূপেনকে খোলা চিঠি - আমি ও আমরা
- নবীনদের জন্য - নাদান
- মাগনা MOVIE ডাউনলোড সাইট (ALL DIRECT AND NON-RAPIDSHARE LINK) - বাউনডুলে
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- আগমনী - নীল নিঃসঙ্গতা
- উদ্বায়ী - উত্তরাধিকার
- মুলোবাদ (মৌলবাদ) - সবাক
- ঘরে আমি একা - রেটিং
- মীরজাফরের বান্ধবী - নীল নিঃসঙ্গতা
- বুদ্ধদেবের কিছু কবিতা... - নীল নিঃসঙ্গতা
- হিসেব নিকেশ - মুকুল
- মনে পড়ে সেই সবদিন - সুলতানা শিরীন সাজি
- অতঃপর, প্রিয়াতা...? - নীল নিঃসঙ্গতা
- উৎসর্গ সবাক কে - সবাক
- Free Bollywood Movie! - নীল নিঃসঙ্গতা
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- ইংলিশ mp3 ডাউনলোডের দারুন একটি সাইট - অনিকেত প্রান্তর
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য্য
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
আমার কবিতারা না হয় ঘুমিয়ে পড়ুক।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৯
তবে তাই হোক প্রিয়তমা,
আমার কবিতারা না হয় ঘুমিয়েই পড়ুক,
আমরা শব্দেরাও না হয় শব্দহীন হয়ে যাক
আমার কবিতার খাতায় অনন্তকাল ঘোরাফেরা করার অসীম ক্লান্তি নিয়ে,
তুমি তো তাই চেয়েছিলে প্রিয়তমা,তবে তাই হোক,
আমিও উদাসীন কবির খোলস ঝেড়ে ফেলে
ছা-পোষা মানুষের খোলস পরে নিলাম আজ,
আর আমার কবিতার খাতায় মুখ গুঁজে পড়ে থাকা নয়,
আর তোমার দৃষ্টি সীমানা জুড়ে আমার উজবুক উদাসীনতার
বিষাদময় নির্বাক ছুটে চলা নয়,
আর আমার কবিতার খাতায় সৃষ্টিসুখের বাঁধভাঙ্গা উল্লাসে কেঁপে উঠে তোমার সুখগুলোকে আমার পংক্তির শৃঙ্খলে আটকে ফেলা নয়,
তবে তাই হোক প্রিয়তমা,
তবে তোমার চোখ পানে চেয়ে থেকেই না হয় প্রেমময়ী উদাসীনতার
নতুন আরেক অদৃশ্য কাব্য রচনা করি আমি,
তোমার অনাবিল অনন্ত রূপ রহস্যের গভীর থেকে গভীরে হারিয়ে গিয়ে,
তোমার নিশ্চুপ পিপাসার্ত আকাঙ্খা আহবানের অতলান্তে তলিয়ে
গিয়েই না হয় নব-জীবন সৃষ্টির জৈবিক উল্লাসে মেতে উঠি আমি এবার,
আমার কবিতার খাতার সৃষ্টিসুখের অবাধ্য ইচ্ছাগুলো না হয় তোমার মাঝে হারিয়ে গিয়েই তাদের তীব্র ক্ষুধা, বুক ফাটা পিপাসা নিবারণ করুক,
কবিতার খাতায় শব্দদের ঝড় তোলার আমার অনিঃশেষ সংগ্রাম না হয়
গতিবিধি পরিবর্তন করে উঠে আসুক জীবন সংগ্রামের পথে,
কি লাভ তোমায় বনলতা, সুরঞ্জনা, প্রিয়াতা নামে ডেকে
বেলা শেষে তোমার চোখে আমার ব্যর্থ পুরুষের অবয়ব প্রত্যক্ষ করায়,
ক্ষেতের বলদের মতো আমিও তাই আজ নেমে গেলাম
জীবন ঘানি টানার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে,
তিন বেলা দু'মুঠো খাবো, আর্থিক প্রাচুর্য্যতায় তোমাকে রাণী বানাবো,
আর দিনভর অনন্ত সংগ্রামের ক্লান্তি গ্লানি গুলো নিয়ে এসে নরম
বিছানায় তোমার উন্মত্ত প্রেমময়তার অতলান্তে হারিয়ে যাব রাত্রির আঁধারে,
তুমি তো তাই চেয়েছিলো প্রিয়তমা, তবে তাই হোক,
আমার কবিতারা না হয় ঘুমিয়ে পড়ুক,
আমার শব্দেরা না হয় আমার কবিতার খাতায়
তাদের বাসস্থান গুটিয়ে ফেলে পরজীবীর মতো গিয়ে বেঁচে উঠুক
অন্য কোন কবির কবিতার আশ্রয়ে,
তবে তাই হোক প্রিয়তমা, তবে তাই হোক।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
.............অনেক ধন্যবাদ কবি।
শুভেচ্ছা থাকলো।
সবাক বলেছেন:
আমার কবিতারা না হয় ঘুমিয়ে পড়ুক,
আমার শব্দেরা না হয় আমার কবিতার খাতায়
তাদের বাসস্থান গুটিয়ে ফেলে পরজীবীর মতো গিয়ে বেঁচে উঠুক
অন্য কোন কবির কবিতার আশ্রয়ে,
এই অংশটা খুব লেগেছে
**তাসনোভায় কি কবিতা লিখতে বারণ করেছে?
তুই শালাতো আবার বৌয়ের কথামতো চলস
লেখক বলেছেন:
.......নারে দোস্ত ঐ ধরনের কিছু না............এইটা জেনারেল ভিউ থেকে লেখা একটা কবিতা..........এই ধরনের কিছু ব্যাপার মাঝে সাঝে ঘটতে দেখেছি, সেই অভিজ্ঞতা থেকেই লিখলাম.....আর বেশী চাম লইয়ো না, বিয়া তুমিও করবা ![]()
লেখক বলেছেন: : হুম! মুকুল ভাই, েমন ঘটনা আসলেই কাম্য নয়।
ভালো থাকেন।
ইমরান মামা বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ মামা।
চাঙ্কু বলেছেন:
কি কমু বুঝতেছি না রাতিফ ভাই । মুগ্ধ । কবিতা সেই রকম হইছে ।সুন্দর কবিতার জন্য ঠাঙ্কু ।
লেখক বলেছেন: আপনারেও সুন্দর একখান থ্যাংকু চাঙ্কু ভাই![]()
ভালো থাকেন।
েক আিম বলেছেন:
তুমি তো তাই চেয়েছিলে প্রিয়তমা,তবে তাই হোক,আমিও উদাসীন কবির খোলস ঝেড়ে ফেলে
ছা-পোষা মানুষের খোলস পরে নিলাম আজ,
কি কয় : কবির জীবন থেকে ভালো জীবন আর কিছূ আছে???!!!
++++++++++++
লেখক বলেছেন: হুম! আসলেই তো নাই, কিন্তু জীবন মাঝে মাঝে এই বোধের গলায় লাগাম পরায়![]()
ভালো থাকুন........শুভেচ্ছা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফয়সাল ভাই উৎসাহিত করার জন্য![]()
ভালো থাকুন........শুভেচ্ছা থাকলো।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ভালো লাগলো রাতিফ..........।১০০ টম পোষ্টে অভিনন্দন..........।
ভালো থেকো।লিখতে থাকো.........।
অনেক শুভকামনা আর শুভেচ্ছা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু আপনাকে, স্পেশাল ধন্যবাদ এই জন্য যে আপনি নিজ থেকেই ব্যাপারটা খেয়াল করে আমাকে ১০০ তম পোস্টের অভিবাদন জানালেন......সত্যিই এটা আমার পরম পাওয়া।
ভালো থাকুন আপু.......শুভেচ্ছা নিরন্তর।
ভালো হইছে লিখাটা।
লেখক বলেছেন:
..........বাপ্পী ভাই, কবিতা কেন বাস্তুহারাদের দলে নাম লিখাবে, লেখাবে তো কবি
.......এক কবি না লিখলে অন্য কবি লিখবে....কিন্তু কবিতার ধারা পৃথিবীতে বহমান থাকবে অনন্তকাল।
ভালো থাকেন।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
কবিতা লেখা বন্ধ করেন না। তাহলে খুব খুব ক্ষতি হবে ছন্নছাড়া আবেগের!
লেখক বলেছেন: হুম! জীবনের চোখ রাঙানোতে মাঝে মাঝে আবেগরা ছন্নছাড়ার দলে মিশে যায়।
ভালো থাকুন।
ফাহমিম বলেছেন:
বেশ কিছুদিন পর লগিন করলাম।আপনার কবিতা দেখে মনে হলো এটা প্রিয় তে নেয়া টা জরুরী!
লেখক বলেছেন: কৃতজ্ঞ হলাম খুব ফাহমিম ভাই।
ভালো থাকুন...........শুভেচ্ছা।
ক্ষেতের বলদের মতো আমিও তাই আজ নেমে গেলাম
জীবন ঘানি টানার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে"--
পারলে ভালই হইত,ছন্নছাড়াই সই,প্রিয়তমা না।
লেখক বলেছেন: ![]()
শফিউল আলম ইমন বলেছেন:
রাতিফ ভাই আপনার চমৎকার লেখনিতে মুগ্ধ করলেন।অনেক ভালো লাগল।
প্রিয়তে রাখতে হবে।
আরো লিখতে থাকুন।
ভালো থাকুন।
লেখক বলেছেন: ইমন ভাই, ম্যালা কৃতজ্ঞ করলেন..............।
ভালো থাকেন........শুভেচ্ছা।
উত্তরাধিকার বলেছেন:
যে একবার কবি
সে নীরব হলেও কবি।
কবিতারা খুঁজে নেয়
সেই বিদগ্ধ প্রানকে।
কিছুদিন শব্দরা ঘুমিয়ে থাকে
তখন চলে স্বপ্নের খেলা।
এরপর ওরা জেগে ওঠে-
সুদে আসলে হিসাব হয় ত্খন
তারপরে মুক্তি মেলে কবির।।
লেখক বলেছেন: উরিব্বাস! আমি কবিতা কি পড়বো, আপনার কমেন্ট পড়লেই মাথা খারাপ হয়ে যায় ভাইয়া........আপনার কমেন্টগুলো নিয়েও কিছু পোস্ট দেয়া যেতে পারে
.......সত্যিই আমি তা মন থেকে বিশ্বাস করি।
"যে একবার কবি
সে নীরব হলেও কবি।
কবিতারা খুঁজে নেয়
সেই বিদগ্ধ প্রানকে। "........দারুন বলেছেন ভাইয়া।
ভালো থাকুন......শুভেচ্ছা নিরন্তর।
উত্তরাধিকার বলেছেন:
প্রিয় রাতিফ,
তুমিও ভাল থেকো ভাইয়া।
আর আমাদের অবাক করা সবাক ছেলেটা কই ?
ও ভাল আছে তো ?
শুভেচ্ছা সবাই কে।
লেখক বলেছেন: ভাইয়া একটু মেন্টাল স্ট্রেস এর মধ্য দিয়ে যাচ্ছে.......ওর জন্য দোয়া করবেন।
উত্তরাধিকার বলেছেন:
হুম্ম। কাল ওর ব্লগে লেখাটা দেখেছিলাম।
দোওয়া করছি- সব ভাল হোক।
ওর পাশে থেকো।
এ সময় বন্ধুর বড় প্রয়োজন।
অনেক শুভ কামনায়...
লেখক বলেছেন: অবশ্যই ভাইয়া........আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো।
রাহামনি বৃষ্টি বলেছেন:
ভেবেছিলাম ,মাইনাস দেবো কিন্তু দিলাম না।
কবিতাকে ঘুম পাড়িয়ে কোন ষড়যন্ত্রে মেতে থাকতে চান??
ওসব কথায় তেল গরম হবে না, কবিতা বন্ধ করলে মামলা হবে, মামলা।
ভালো থাকুন ভাইয়া
লেখক বলেছেন:
কেমন আছেন আপু?
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অনেক দেরি হয়ে গেলো। তোমার দেখি অনেক লেখা। সময় করে পড়ে যাব। চমৎকার লিখেছো।
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু.........ভালো থাকুন।
প্রাকৃত বলেছেন:
তুমি তো তাই চেয়েছিলে প্রিয়তমা,তবে তাই হোক,আমিও উদাসীন কবির খোলস ঝেড়ে ফেলে
ছা-পোষা মানুষের খোলস পরে নিলাম আজ,
=বেশি ভাল লাগছে।
অসাধারন,জাস্ট অসাধারন এক কবিতা।
প্রিয় পোস্ট।
লেখক বলেছেন: বিরাট কৃতজ্ঞ হলাম প্রাকৃত।
ভালো থাকো।
অন্তিম বলেছেন:
কবিতাটি এত ভাললেগেছে বলার ভাষা হারিয়ে ফেলেছি। শুধু এতটুকুই বলব," প্রিয়তে রেখে দিলাম"।ভাল থেকো সবসময়।
লেখক বলেছেন: ম্যালা থ্যাংকস্ অন্তিম আপনাকে।
প্রিয় তে রেখেছেন জেনে খুবই কৃতজ্ঞ হলাম।
ভালো থাকেন।
আইসিস বলেছেন:
হুম,তবে তাই হোক । বেশ লাগলো । ভালো থাকুন ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















সুন্দর হয়েছে কবিতা।