আমার প্রিয় পোস্ট

বেঁচে থাকাই জীবন নয়, সত্যকে জানাতেই আছে জীবন!

গল্প: আগে চলে নানা ভাই পেছনে হলদিরাম পর্ব ২ (বহুত স্লো ৫০ করলাম)

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩

শেয়ারঃ
0 0 0

রংগবদলের খেলায় অনেক কিছু বদলে গেলেও স্বভাব বদলায় না। অভিযোজিত প্রকৃতির সাথে পুরাতন স্বভাবের মিল ঠিকই গোপন কুঠুরীতে থেকে যায়। সাময়ীক হাইবারনেশনে ফুরফুরে ভাবটা আবারও জেগে যায়। শুরু হয় নিজেদের মাঝে আত্মবন্চনার কথা। কি করলে কি হত, আর কি করলে ভাল লাগবে- এইসব হাবিজাবি। কিছুই ঠিক করতে না পেরে মেজাজ সপ্তমে চড়ে যায় হলদিরামের। নানা ভায়ের দিকে চাতক পাখির মত তাকিয়ে থাকা ছাড়া আর কোন কাজ নেই। এদিকে মিজান কাকাকে কোন উত্তরও দেয়া হল না। নানা ভাই বোর্ড থেকে ভাই কোন রেজাল্টা না পাওয়াতে যত ঝামেলা। নইলে মিজান কাকার ময়লা নাক ডাস্টবিনে চুবিয়ে রাখা যেত ইচ্ছে মতন। নানা ভায়ের মনের ভেতরও একই অবস্থা। কিছু একটা করতে হবে।

অনেকক্ষন ভেবে গম্ভীরভাবে বলে ওঠে,' হলদি, বহুদিন হল কোন গা গরমের কোন কিছু করি না। চল আজকে রাইতে একটা কাম করি--অপারেশন মিজান কাওয়া" কাকা না বলে কাওয়া বলাতে অসাধারন তৃপ্তি বোধ করে নানা ভাই।

"তাড়াতাড়ি কন, উত্তেজনায় তরপাইতেসি।" তর যেন সয় না হলদিরামের।

"চল কাওয়ার বাড়িতে আইজকা ডাকাতি করি।" নানা ভাই খুব সাধারন ভাবে বলে ওঠে।

"আপনার কি মাথা খারাপ হইসে, শেষকালে কিনা জেলের ঘানি টাইনা জীবনডা পার কইরা দিতে হয়!" একান্তু অনুগত হলদিরামও ভয় পেয়ে যায় অজানা আশন্কায়।

নানা ভাই উত্তর না দিয়ে প্ল্যানের কথা বলতে থাকে,'তোরে আমি টাকা দিমু, তুই বাজারে গিয়া ৬ টা ককটেল বোমা (আসলে চকলেট বোমা), সাথে এক প্যাকেট আগরবাতি কিনবি।"

হলদিরামের বিশাল শরীর ভয়ে কাপতে থাকে," নানা ভাই, চাপাতি কিনুম একটা ?"

ধমকে ওঠে নানা ভাই," তোর শরীরডাই বড় হইসে, মাথায় ঘিলু নাই এক ছটাকও। হুন, আমরা কি আর সত্যি ডাকাতি করুম নাকি, কাওয়ারে ভয় দেখামু যেন হে আর আমগ পিছে লাগানের সাহস না পায়।"

হলদিরাম এতক্ষনে শান্তি হয়। এইজন্যই নানা ভাইকে ও এত পছন্দ করে। সবাই যেটা ভাবে নানা ভাই সেই রকম ভাবে না। প্রশান্তিতে সে ভুলেই যায় যে নানা ভাই তাকে বুদ্ধিহীন বলেছে।

"তুই ঠিক রাত একটার সময় মনিরদের পাটঝাড়ের কাছে চইলা আসবি। আমার আসতে দেরী হইলে মসজিদের বিল্ডিংয়ের তলায় বইসা থাকিস। আমি ঠিক সময়ে চইলা আসার চেস্টা করুম।" নানা ভাই প্ল্যানসমেত সবকিছুই হলদিরামকে বুঝিয়ে আজকের মত আড্ডা সমাপ্ত করে।

মিজান কাকার বাসায় এলাকার যেদিকে তার চারপাশে ঘিরে আছে গাছপালা আর শুনশান নিরবতা। ডানদিকে রয়েছে মনিরদের পাট ঝাড় ও অন্যান্য গাছের জংগল, বাঁশ ঝাড়ের পাশেই রয়েছে মসজিদ, যার বেসমেন্টের তলে বসে অনায়াসেই রাত কাটিয়ে দেয়া যায়। পাট ঝাড় আর মসজিদের বেসমেন্টের তল ঘেষে চলে গেছে ময়লা ফেলার জায়গা ও তারপরেই ধান ক্ষেত।

এতরাতে ঘর থেকে বের হওয়া বিশাল ঝামেলার কাজ। হলদিরামের বাবা নেই, মা ও বোনকে নিয়ে তিনজনের সংসার। সবাই না ঘুমানো পর্যন্ত বের হতে পারছে না। মায়ের নাক ডাকার শব্দ পেতেই লুকিয়ে দরজা খুলে টয়লেটের দিকে রাস্তা দিয়ে বের হয়ে অনেক ঘুরপথ দিয়ে আসল জায়গায় এসে দাড়িয়েছে। রাত পোনে বাজে। জায়গাটা এত বেশী নিরব বলেই ভয়ে গায়ে কাটা দিয়ে উঠছে। দূরে দেখা যায় মিজান কাকার বাসার লাইটগুলি জ্বলা। কিন্তু এখানে এত গাঢ় অন্ধকারে দম বন্ধ হয়ে আসতে চায়। এদিকে আবার একদল মশা হলদিরামকে একা পেয়ে ভালই আক্রমন করেছে। লোকে বলে, মসজিদে নাকি রাতের বেলায় জ্বীন নামাজ পড়ে। জ্বীন হোক আর ভুতই হোক হলদিরাম অশরীরির কাল্পনিক উপস্থিতিতে নিজেকে বিপন্ন করে তোলে। মশা মারছে আর ভয়ে ভয়ে নিমগ্ন হয়ে রাম রাম জ্বপছে, এমন সময় পিঠে আলত ছোয়া পেয়ে চমকে ওঠে ও। ভয়ে মুখ দিয়ে কথা বের না হয়ে গো গো আওয়াজ বের হতে থাকে। নানা ভাই ছোট শরীর নিয়ে কখন যে পিছে এসে দাড়িয়েছে টেরই পাই নি হলদিরাম।

"কি রে হলদিরাম, গবেটের মত গো গো করস কেন , গান গাইতাসোস নাকি ?" নানা ভাই বলে ওঠে।

নানা ভায়ের উপস্থিতিতে হলদিরাম ভরসা পায়। কোন কথা না বলে ককটেল বোমার সলতেতে নিপুন কারিগরের মত আগরবাতির গোড়াটা লাগাতে থাকে। আসতে আস্তে সবগুলো বোমের আগায় এমন ভাবে সলতেগুলো লাগানো হয় যেন আগরবাতিগুলো জ্বালানোর পরে মিনিট দশেক জ্বলতে পারে। কল্পনায় দেখে মিজান কাকার রক্তশুন্য মুখ, ভয়ে কান্নাকাটি করছে।

(আর অল্প একটু টাননের খাওশ আছে)

 

সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৫
শফিকুল বলেছেন: চমৎকার , কেমন আছেন ভাই ?
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: শফিক ভাই। অনেকদিন পর আপনাকে দেখএ অনেক ভাল লাগছে। আপনি এত কম আসেন কেন ? আমিও অবশ্য এখন একটু কম আসি। পিচ্চিগুলি কেমন আছে?

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: থ্যন্কু :)

৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০১
কঁাকন বলেছেন: যাক অবশেষে একজন ধারাবাহিকের পরবর্তী পর্ব লিখলো

ভালো থাকুন
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: পারি না , কি করম কন কাকন আপা :(, আমারে দইয়া হইতো না :(

৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৩
চাঙ্কু বলেছেন: অবশেষে পাইলাম ।

পরে সময় নিয়া পড়ুমনে ।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: নো প্রবলেমিত :)

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৪

লেখক বলেছেন: :)

৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৬
ফারহান দাউদ বলেছেন: তালিয়া,ব্যাট তুলেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১০

লেখক বলেছেন: তুললাম :)

৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১২
আসিফ আহমেদ বলেছেন: ৫০ করেই ফেললি? বেশ বেশ, বেঁচে থাকো বৎস..... ;):)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১৩

লেখক বলেছেন: তোরা পারস আমি পারি না :)

৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৫
দূরন্ত বলেছেন: পঞ্চাশ করার জন্য অভিনন্দন।


কাহিনী ভাল লাগতেছে। পরের পর্ব কবে দিবেন?
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৬

লেখক বলেছেন: এই মাসে আর না। পরের মাসে। কেমন আছেন ?

৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৮
দূরন্ত বলেছেন: আছি ভালোই। কয়দিন একটু ব্যস্ত আরকি।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩১

লেখক বলেছেন: হ, আমিও কম আসি। তাই আপনরেও দেখি না। এখন দেখি আপনেও কম আসেন :(

১০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪
চাঙ্কু বলেছেন: সোহাগ ভাই @ পড়লাম অনেক টাইম নিয়া কিন্তু আপনার গল্পের মেসেজটা ধরতে পারলাম না ।হলদিরামকে দিয়ে কিছু বলতে চাইছিলেন কি ??
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৭

লেখক বলেছেন: আরে আমি কোন মেসেজ দেই নাই। ২ আকাইম্মার শয়তানি নিয়া লেখার চেস্টা করছি। এখন দেখি কেও বুঝে নাই। লিখবার পারি নাই গা :(

১১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩৯
চাঙ্কু বলেছেন: সোহাগ ভাই @ আপনি লিখছেন বহুত ভাল । আমি ভাবছিলাম আপনি আমাদের সমাজের কিছু বলতে চাইছিলেন ।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৩

লেখক বলেছেন: আরে নাহ, আমরা ছোটবেলায় অনেক শয়তানি করি, সমাজের ফাজিল লোকগুলোর পিছনে লাগি, হেইসব শয়তানি নিয়াই আমি লিখতে গেছিলাম :(

১২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৭
তামিম ইরফান বলেছেন: ৫০ তম পোষ্টের অভিনন্দন:)..........হাফ সেন্চুরী উপলক্ষে লাল বোতামে একটা টিপি দিমু কিনা চিন্তাইতাছি:D:P
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: হাহাহাহা...দাও একটা চাপ.।ভাবতাছি আমিও দিমু নাকি একবার ;)

১৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৯
রাতমজুর বলেছেন: তামিম ইরফান এগিয়ে চলেন, আমি আছি আপনের লগে, দ্যান একটা চাপ ;)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: :) শুরু করেন, সাথে আছি

১৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩১
তামিম ইরফান বলেছেন: চাপের কথা শুইনা, বিহারি ক্যাম্পের চাপ খাইতে ইচ্ছা কর্তাছে:D@রামু বভাই
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: এত চাপ খাইতে ইচ্ছা করে কেন ;)

১৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
সাদা মন বলেছেন: এইরকম টেস্ট ব্যাটিং-এ হবে না...টি-২০ শুরু করেন...
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৪

লেখক বলেছেন: উপায় নাই গোলাম হোসেন উপায় নাই। আমি পারি না লিখতে। তখন আমাকে পেপারের কাটপেস্ট মারতে হবে টি২০ এর জন্য। ভাল থাকবেন আপনি:)

১৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫২
তামিম ইরফান বলেছেন: হে হে বয়স হইছে না:P
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: আবার জিগায়, তাই বইলা এট চাপাচাপি...আড় এত রাইতে বেলায় জায়লে কি হইবেক ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: কই যাও ?

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: ঠিক আচে

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: বাবারে সালাম দিও

২০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৬
চাঙ্কু বলেছেন: ৫০ তম পোষ্টের অভিনন্দন ।

আপনি যে চেন ছুরি কৈরা ফালাইছেন , এইডা তো খিয়াল করি নাই ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২১

লেখক বলেছেন: খহুব কম জনই খিয়াল করছে :(
তয় আপনারে অভিনন্দন আমারে অভিনন্দন দেওনের লাইগা :)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২২

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:০৯
কঁাকন বলেছেন: কি খবর
দিন কাল কেমন যায়
নতুন ব্লগ লিখতেসেন নাকি?
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২২

লেখক বলেছেন: দিনখাল ভালা যায়। আপনার ?

২৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২৯
কঁাকন বলেছেন: আমারো ভালো যায়
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: আজকে ঘুম থেইকা দেরী উঠছি। ল্যাবে দেরীতেও আইসি :(

২৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৪
মুহিব বলেছেন: আমি ভাল ৫টিও পোস্ট দেই নাই। আপনি ৫০ টি ভাল পোস্ট লিখেছেন। অভিনন্দন।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৮

লেখক বলেছেন: বলেন কি ? আমি ৫০ টি ভাল পোস্ট লেখার মত ক্ষমতা রাখি না। আর লেখালিখি শুরুই হল সাইনে এসে। মনের ভেতর যা হয় আমি তা ফোনেটিকে দিয়ে দেয়। বলা যায় নিজের একটা ডায়েরী। হাতের লেখা ভাল নয় বলে ডায়েরী লেখা হয় নি, কিন্ত ফোনেটিকে আমার হাতের লেখা বেশ ঝকঝকে দেখায়।

ভাল থাকবনে মুহিব ভাই। আবারও ধন্যবাদ।

২৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
আউলা বলেছেন: এইটা মিস করছিলাম :(

ভালা লাগজে তয় বানানের প্রতি হালকা নজর দিন। মাজে মাজে বানানের জন্য এত ভাল লেকাটা পবলেম হচ্চে পরতে।

ভাল থাকুন ;)
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫২

লেখক বলেছেন: বানান আমার ঠিক হইতে চায় না, কি করুম কও । দেখি ঠিক করতে পারি কিনা :)
কেমন আছ ?

২৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১০
আউলা বলেছেন: আছি ভালই :)

অভিনন্দন জানাইতে ভুলে গেছিলাম, ষ্যরি :P

আপনের খবর কি?
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: ষ্যরি কওনের দরকার নাইগা। তুমি কি চশমা পড় নাকি ? আমি ভাল আছি, খাই দাই ল্যাব করি, বাড়িত যাই। তওমার খবর কি ?

২৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: দুইটা পোষ্টের শিরোনাম বোধকরি এক.......
খেয়াল করি নাই।
অনেক অনেক অভিনন্দন সোহাগ............
লিখতে থাকো.......তোমার সময় ও সুযোগ মত.....।
অনেক অনেক ভালো থেকো।
শুভকামনা ।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ সাজি আপা। দোয়া করবেন। ঘুমাতে যাই সেহেরী করলাম।
ভাল থাকবেন।
শুভেচ্ছা রইল।

২৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৭
আসিফ আহমেদ বলেছেন: নিজের ছবিটা এতদিন পরে ঝুলাইলি?;)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: হেহেহেহে.....আমার ছবি তুলনের কেও আচিল আর, তাই কি করুম ক ? তুলার লগে লগেই ছবি দিয়া দিসি। কেমন হইছে ছবিটা ? ;)

২৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: পঞ্চাশে অভিনন্দন!! শত ছাড়িয়ে হাজারো পৌঁছুক।
কেমন আছেন?
ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।
৩০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৬
রেটিং বলেছেন: অত হবে না চিটি আপা। আমার লেখার নেক তেমন নাই। এক বছরের উপর থেকে এখানে আছি। আর মাত্র ৫০ টা লিখলাম, তার মাঝে আবার কতগুলো রিপোস্ট। ফাকিবাজি করেছি;)
আমি ভাল আছি, আসলেই ভাল। আপনি কেমন আছেন?
অনেক ব্যস্ত সময় যাচ্ছে আপনার বুঝতে পারছি। গত দুইদিন আমি মোটামুটি ব্লগে ছিলাম আপনাকে অনেক কম দেখেছি :)

ভাল থাকবেন আপা।
৩১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৮
আসিফ আহমেদ বলেছেন: আমার একটা এমুন ছবি তুইলা দিস, হেববি হইছে :)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৪

লেখক বলেছেন: আবার জিগায়। তয় ছবিটা আমি তুলি নাই, তুলছে আমার বাঘ মামায়। রাইতে বাঘ মামার কাছে গেছিলাম হে ধইরা কইল তোার একটা ছবি তুলুম। হের পর এইটা পাইয়া আমার মনডা খারাপ হইয়া গেছেগা। আমার দাত দেখা যাই নাই বইলা :( মামায় রাগ করব বইলা ছবিটা এখনও রাখছি :)

৩২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬
চাঙ্কু বলেছেন: খেক খেক , কি চমেটকার দেখা গেল ;)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: চমৎকারে কি পাইলা তুমি X(X(( তোমার খবর আছে আমারে গল্প থেইকা বাদ দেছ। তোমারে মাইর খাওয়াবানি X(X((

৩৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০২
চিটি (হামিদা রহমান) বলেছেন: শুধু ব্যস্ত না ভাই.........মহা ব্যস্ত!!:(

কত দিন হলো একটা লেখাও পোষ্ট করার সময় নেই।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন: আপনার ব্লগে কয়বার গেছিলাম, সেই একই পোস্ট। তারমানেই বুঝতে পারছি যে আপনি ব্যস্ত। বাট এখন দেখি আপনি মহাব্যস্ত:(
ব্যস্ততায় ভাল থাকুন এই আশা করি। তবে ফ্রি হলে পোস্ট দেবেন অবশ্যই:)

৩৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: পোষ্টের চেয়ে অনেক লেখা পড়া বাকি আছে।
কত দিন ভালো মত ব্লগ পড়তে পারছিনা।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন: আমি মাঝে ১৫-২০ পড়তে পারি নাই। কিন্তু এট পোস্ট াসে যে পেছনের গুলো আর পড়া হয়ে ওঠে না। দেখা যায় ঐগুলো না পড়াই রয়ে গেছে। তাই মাঝে মাঝে একজনকে নিয়ে বসি, তার সব পোস্ট পড়ি, তাও প্রায়ই ভুলে যাই অনেক কিছু।
বয়স হচ্ছে তো :(

৩৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: হা হা হা
বয়সের বাড়ে নুয়ে পড়েছেন মনে হয়। মাত্র তো ৫০ হাকাইলেন!! এত তাড়াতাড়ি নুয়ে পড়লে হবে??
আমরা শত শত দেখতে চায়।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন: পোস্টের সং খ্যা ৫০ হইলে কি হইবে, দেহটার বয়স বেড়েই চলেছে। আসলে কেমন জানি হয়ে যায়, আমি আগে থেকেই সব ভুলি, এটা একটা রোগ :(, আমি না সবাই বলে আর কি :(

৩৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩২
চিটি (হামিদা রহমান) বলেছেন: বয়সের সাথে সাথে অভিঙ্গতার ঝুলি বাড়তে থাকে
কাজেই না ভুললে মনে রাখবেন কি করে!!

আমারই একই দশা।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: তা ঠিক বলেছেন, যত দিন যাচ্ছে, ততই বুদ্ধিহীন হচ্ছি। জানতে গেলেই খআরাপ লাগে, নিজেরে তত বোকা মনে হয়। এইজন্য ইচ্ছে করেই ভুলে যাই আর কি, মানে কত বোকা ছিলাম এইটা ভুলে যাই।

আপনের অভিজ্ঞতা নব্বই(বছর) পেড়িয়ে যাক এই আশাতে আছি :)

৩৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪
চাঙ্কু বলেছেন: আমারে মাইর খাওয়াইবেন ??:( :( :(
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: নেক্সট গপ্পে যদি না ঢুকাইছো তো তাইলে তওমার খপর আচে কইলাম X(X((

৩৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪০
চিটি (হামিদা রহমান) বলেছেন: নারে ভাই এত দিন লাঠতে ভর দিয়ে বাঁচুনের ইচ্ছা নাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: আমার দাদা বেচেছিল ৩৩ বছর, বাবা ৫১, তা যেভাবে পরবর্তী বংশধরদের জীবনায়ু বাড়ছে তাতে আমি ৬০ ক্রস করব। বাট আমি তা চাই না। আমার বাবা যেই বয়সে মারা গিয়েছিল আমার কাছে ঐ বয়সটাই সবচেয়ে পারফেক্ট। কোনদিন বুড়া হওয়া লাগবে না। আজকে উনি বেচে থাকলে ৭৬ বছর বয়স হত। সো ৭৬ এর চেয়ে ৫১ ই অনেক ভাল :) আমিও লাঠিতে ভর দিয়ে বাচতে চাই না ।

৩৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৯
আবু সালেহ বলেছেন: ৫০ পর্বের জন্য শুভেচ্ছা.....

আরেকটু টানেন সমস্যা নাই...মজা পাইতাছি...
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ সালেহ ভাই। কেমন আছেন ?

৪০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৫
তামিম ইরফান বলেছেন: ফটুকটা তো দারুন:D কে তুইলা দিছে:D
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৮

লেখক বলেছেন: বাঘমামা জোর কইরা তুইলা দিছে, কইছে বান্দরজাতির খোমা না দেখাইলে পাপ হইব, তাই ভয়ে সারাক্ষন ছবি ঝুলাইয়া রাখছি। :)

৪১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩১
একরামুল হক শামীম বলেছেন: অর্ধশতক অর্থাৎ ৫০ তম গোলের অভিনন্দন। :)

ছবিটা আসলেই জোশ.....কে তুলাই দিলো? ;)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৮

লেখক বলেছেন: থ্যন্কু শামীম। তোমারে ধন্যবাদ। বাঘমামা জোর কইরা তুইলা দিছে, কইছে বান্দরজাতির খোমা না দেখাইলে পাপ হইব, তাই ভয়ে সারাক্ষন ছবি ঝুলাইয়া রাখছি। :)

৪২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০০
রাশেদ বলেছেন: অভিনন্দন তোমারে।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৯

লেখক বলেছেন: থ্যন্কু :)
তোমার কারনেই আজকে ৫০ হইল, নইলে ৫ ও হইতো না, মাইনাস দিতে দিতে দিন যেত আমার :)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০২

লেখক বলেছেন: :((

৪৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৩
রাতিফ বলেছেন: ৫০ এর অভিনন্দন সোহাগ ভাই, একটু দেরীতে দিলাম, ক্ষমা দেন:)


গল্প তো বেশ ভালোই আগাইতেছে, আরো আগানোর খায়েশ আছে শুইনা খুশি লাগতেছে।

আছেন ক্যামন?
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৮

লেখক বলেছেন: আমি কত বড় মেসেজ দিলাম। এখন দেখি ব্লন্ক আসচে। তোমার খবর কি ? কেমন আচ ? আমি আচি ভালই, তবে অনেক বিযি :( ভাল থাইক :)

৪৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
চাঙ্কু বলেছেন: নক !!! নক !!! ভালানি ??
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৮

লেখক বলেছেন: ক্লাস থেইকা আসলাম। আচুইন কেমন ?

৪৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৩
চানাচুর বলেছেন: ভালো আছেন ভাইয়া?


লেখাটা এতদিন পর পড়লাম। চমৎকার।:)
০১ লা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: থ্যন্কু।
ঈদ মোবারক। আজকে আমাদএর এখানে, কালকে তোমাদের ওখানে। ভালমত থেকো কিন্তু !

০১ লা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: আপনাকে ঈদ মোবারক।
ভাল থাকবেন ভাইয়া।
ভাল মত কাটুক আপনার দিনটি :)

০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৩

লেখক বলেছেন: বাসি ঈদ মোবারক। ভাই আচেন কেমন ?

৫০. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: রেটিং-রেএএএএএ






































































































































বিবর্তনের ধারায় তোর এই কি অবস্থা হইলো রেএএএএএএ।।।।।। :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৩

লেখক বলেছেন: এত বড় বিবর্তন। এত কান্না :(

৫১. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৯:৪১
মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক !!
ভালো থেকেন ভাইয়া ।
০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৪

লেখক বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন :)

৫২. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯
পাপী বলেছেন: ডাউনলোডের লিঙ্ক চেয়েছিলেন-
Click This Link
০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৫

লেখক বলেছেন: অনেকদিন পরে রিপ্লাই দিলাম। মাইন্ড খাইয়েন না ভাই। লগিন করি নাই। আপনারে অনেক থ্যন্কু :)

০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৭

লেখক বলেছেন: আপনাকেও ঈদ মোবারক । ভাল ছিলেন তো ঈদে ?

০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৮

লেখক বলেছেন: আপা ঈদ কেমন কাটলো ? অনেক মজা করেছেন ? বাড়ির সবার কথা খুব মনে পড়েছএ নিশ্চয় ? ভাল থাকবেন আপা।

৫৫. ০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৭
চাঙ্কু বলেছেন: ঈদ মোবারক ।

থাকেন কুনাই ?? দেখি না কেন ?
০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৮

লেখক বলেছেন: আমি ঘুইরা বেড়াইছি। অনেক মজা করছিলাম ঈদে। আপনে কেমন কাটাইলেন ঈদে ?

৫৬. ০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:১০
চাঙ্কু বলেছেন: মেলা মঝায় আছেন দেখি । ঈদ ভালই কাটছে ।
০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৪

লেখক বলেছেন: কি কি করলেন ঈদে ? আমি, আসিফ , বাপ্পী, আরো অনেক বাংগালী মিলে দারুন মজা করেছি। এক সাথে খাওয়া দাওয়া করলাম , সবাই রান্না করে নিয়ে গিয়েছিলাম। তার পরে এর ওর বাসায় যাওয়া। রাত ১২ টাই বাসায় ফিরছিলাম। ওহ সকাল বেলায় নামাজ পড়তে গিয়ে অনেক মানুষের সাথে দেখা হইছিল, খুব ভাল লাগছে। অনেক দইন পর এমন একটা ঈদ কাটাইলাম।

০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন: ঘুমাইতে যাইতেচি :(

৫৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এইটা সোজা বিবর্তন না, উল্টা বিবর্তন। এই বিবর্তন উল্টা হওয়ায়..... (বুঝোইতো, কি কইবার চাই।) তুমার কষ্ট দেইখা আমারও কষ্ট লাগে।।। :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: ওক

৫৯. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:১২
চিটি (হামিদা রহমান) বলেছেন: ঈদ কাটছে মোটামুটি। আপনার কেমন কাটলো? বাড়ীর জন্য মনটা খারাপ লাগছিলো। আপনার কেমন কাটলো ঈদ?

৫০তম পোষ্ট দিয়ে ঘাপটি মারলেন, দেখাও যায়না..........? ব্যস্ত ম্যালা।
একটা পোষ্ট দেন..............৫১ তে পা দেন।

অনেক ভালো থাকুন।
৬০. ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৮
রেটিং বলেছেন: আপা সময় করতে পারছিনা। কিছু অকাঝে খুব বিজি হয়ে গেছি। কয়দইন ধরে কেন জানি ব্লগের প্রতি বিতৃষঞা জন্মেছে। খালি মারামারি ভাল লাগে না :(

কেমন আছেন আপনি আপা ?

 

মোট সময় লেগেছে ১.০৭৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দূরে ......বহুদূরে....অথচ.............!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ