আমার প্রিয় পোস্ট

বেঁচে থাকাই জীবন নয়, সত্যকে জানাতেই আছে জীবন!

জানি না কি লিখছি ৩

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫১

শেয়ারঃ
0 0 0

কেমন জানি লাগছে, ভাষায় প্রকাশ করার মত কোন ভাষা আমার জানা নেই। খুব ছোটবেলায় আমার একবার অপারেশন হয়েছিল, আম্মা আমার সাথে ছিল সারাক্ষন। খুব কষ্ট হয়েছিল, যতটা না আমার তার চেয়ে বেশী হত আম্মার। যখন আমাকে পেনিসিলিন ইনজেকশানগুলো দিত আমি ব্যথায় কাতরে উঠতাম, চিৎকার করে আম্মাকে আরও বিপর্যস্ত করে তুলতাম। অস্পস্ট হলেও মনে আছে জ্ঞান ফেরার পর যখন রক্ত বমি করছিলাম তখনও আম্মা আমাকে কি করে আগলে রেখেছিল। ছোটবেলা থেকে জ্বর উঠলে ১০৫ এর নীচে কখনোই থাকত না। খুব অত্যাচার করতাম ঘরের সবাইকে। বিশেষ করে আম্মাকে। আম্মা আমাকে হাত মুখ মুছিয়ে দিয়ে, মাথায় পানি ঢেলে বা কতই ভাবেই না জ্বর কমাতে চেষ্টা করত। সবার ছোট ছিলাম বলেই হয়ত জেদও ছিল বেশী আমার। বাবার উপর সেই জেদ দেখানোর সুযো পাই নি বলে আম্মা আর ভাইদের প্রতি তা দেখিয়ে ষোলআনা উশুল করে নিতাম। আমার যেন কোন কষ্ট না হয়, বাবার অভাব যেন কোনদিন বুঝতে না পারি তার জন্য আমাদের বাসার সবারই ছিল আপ্রান চেষ্টা। সারাক্ষনই আম্মার পেছন পেছন থাকতাম। আম্মা অনেক বই পড়ত। ভাল কোন কিছু পড়লে আমাকে বলত এটাতে কি আছে , কেন এটা ভাল, কি ঠিক বলেছে এই লেখাতে। আমিও বড় হয়ে আম্মার সাথে সব শেয়ার করতাম। এমনকি কোন মেয়ের পেছনে ছুটলেও আম্মাকে এসে বলতাম, আম্মা, আজকে না একটা মেয়েকে দেখেছি, অনেক লম্বা চুল, আমি শুধু পেছনটাই দেখেছি, ১০ মিনিট পেছন পেছন ঘুরার পর যখন ও পেছন ফিরল আমার সব ঘুরার সাধ মিলে গেল।" আম্মা হেসে বলেন, কারও চেহারা দিয়ে কাওকে বিচার করতে হয় না, বিচার করতে হয় মানুষের ভেতর জিনিষটা দিয়ে। কোন কবিতা পড়ে ভাল লেগেছে আম্মার সাথে শেয়ার করেছি।

বাবা মারা যাবার পর কোনদিন বুঝতে পারি নি বাবার অভাব। সে শুধু আম্মার জন্য। অনেকেই বলে আমেরিকা, ইংল্যান্ডে জন্মালে আম্মা নাকি মার্গারেট থ্যাচার, অথবা গোল্ডমায়ারের মত প্রধানমন্ত্রী হতে পারত। সবাই যখন এসব কথা বলে গর্বে আমার বুকটা ফুলে উঠে। মনে পড়ে আব্বা মারা যাবার পর আমাদের সেই কঠিন সময়ের কথা। ছোট ছোট সব ছেলেমেয়ে এবং আমি সারে চার বছরের, সবার ছোট। বড় ভাই ক্লাস নাইনে পড়ে, ঢাকা শহড়ে বাড়িটা ছাড়া আমাদের কোন বড় আত্মীয় নেই। সেই সময় থেকে আজকে আমাদের এখনকার অবস্থা। আমি আজ তিরিশ বছরের এক যুবক।

মনটা ভাল নেই। আজকে আম্মার অপারেশন হল, কিন্তু আমি কাছে থাকারও সুযোগ পেলাম না। বেশ কিছু কম্পিলকেশন থাকার কারনে অপরেশনটিও জটিল হয়ে গেছে। আমি জানি না, আম্মা ঘুম থেকে জেগে উঠলে আমাকে খুজবে কি না, অথবা বলবে কি না সোহাগ ফোন করেছিল কিনা ? ইচ্ছে হচ্ছে ছুটে যাই দেশে, একবার দেখি আম্মাকে। কিন্তু কত না হিসেব নিকেশ। মনে হয় লাথি মারি সব হিসেব নিকেশের বুকে, ছুটে যাই হাসাপাতালে।

ভাল লাগে না।

 

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৪
এরশাদ বাদশা বলেছেন: সব জটিলতা কেটে যাক...আসুক নতুন ভোর। আম্মুর জন্য দোয়া করছি...
২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫
আউলা বলেছেন: ভাইয়া আল্লাহর উপর ভরসা রাখেন খালাম্মা সুস্থ হয়ে উঠবেন।
৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০০
রন্টি চৌধুরী বলেছেন: প্লীজ, শান্ত হোন।
বুঝি কতটা কষ্ট হয়।
দুরে থাকার যন্ত্রনা প্রতিনিয়ত অনুভব করতে হয়।

সবকিছু ভাল হবে। আল্লাহ সবার সহায়।
৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০০
বৃত্তবন্দী বলেছেন: আম্মুর জন্য শুভকামনা...
৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০১
বিষাক্ত মানুষ বলেছেন: বেশি চিন্তা করবেন না । এই সময়টা আমিও পার করছি গত বছর । মা'র অপারেশন হলো ... এখন সুস্থ্য আছে । ইনশাল্লাহ খালাম্মাও সুস্থ্য হয়ে উঠবেন .. চিন্তার কিছু নাই ।
৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৬
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আপনার আম্মা সুস্থ হয়ে উঠবেন এ দোয়া করি।
৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৯
তানজু রাহমান বলেছেন: দোয়া করি আন্টি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
আপনি ও দোয়া করতে থাকেন ভাইয়া।
৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩২
ক্যামেরাম্যান বলেছেন: একেবারেই চিন্তা বরবেন না। সব ঠিক হয়ে যাবে। আসলে বুড়ো বাবা-মাকে নিয়ে টেনশন সবারই হয়, তার উপর আপনি আবার প্রবাসী। তাই হয়তো চিন্তাটা একটু বেশী হচ্ছে। আর আপনাদের বাড়ীতে আমার জানামতে দু'জন ডাক্তার আছেন। তারা নিশ্চয়ই টেক কেয়ার করছেন ঠিক মতোই।
৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আহারে...ভালোবাসা এমনই হয়!
১০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
রেটিং বলেছেন: ধন্যবাদ সবাইকে। ডাক্তাররা কেয়ার নিচ্ছে, এখনও পোস্ট অপারেটিভে আছে, কালকে হয়ত কেবিনে আনা হবে।
১১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: মনকে শক্ত করুন। আপনার আম্মার সুস্থতা কামনা করছি।
১২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪১
~স্বপ্নজয়~ বলেছেন: মা'র জন্য দোয়া করছি ... উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন
১৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭
জেরী বলেছেন: মা এখন কেমন আছে???
১৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১১
জটিল বলেছেন: আন্টির জন্যে অনেক অনেক শুভকামনা রইল , ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ।
১৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭
রেটিং বলেছেন: একেত ডায়াবেটিকস, হেপাটাইটিস, প্রেসারের ঝামেলা অন্যদিকে তার এই অপারেশন ৬৮ সালের সময় আরেকবার হয়েছিল। এখন আর ল্যাপরোস্কপির সাহায্যে দ্রুত ও সহজে অপারেশন করা গেল না। ম্যানুয়ালি করতে হয়েছে। এখন জ্ঞান ফিরেছে, আরও কিছুক্ষন পরে বুঝা যাবে কি অবস্থা।
১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৩
চিকনমিয়া বলেছেন: একডু খোজ খবর দিয়েন, :(
আন্টি ভালা হইয়া যাইবো,
১৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৪
রেটিং বলেছেন: বয়সটা খুব খারাপ চিকনামিয়া!
২০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:০০
টুশকি বলেছেন: আন্টি কেমন আছে এখন? আম্মুর কিছু হলে আমারো খুব খারাপ লাগে। দোয়া করছি আন্টি যেন সুস্থ্য থাকেন
২১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১৮
হাসান মাহবুব বলেছেন: শুভ কামনা আন্টির জন্যে।ভাল হয়ে যাবেন ইনশাল্লাহ।
২২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৯
রেটিং বলেছেন: এখন আগের চেয়ে ভাল।পুরাপুরি সুস্থ হতে আরও ১০-১৫ দিন লাগবে। তবে উন্নতি হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ।
২৩. ১৬ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪৮
দোলাহাসান বলেছেন: দেরি হয়ে গেল পড়তে:(

আপনার আম্মা এখন কেমন আছেন? আশাকরি এতদিনে নিশ্চয়ই সুস্হ হয়ে উঠেছেন। দোয়া রইল।

আপনি কেমন আছেন? পড়াশোনা কেমন চলছে?

ভাল থাকুন:)
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৭

লেখক বলেছেন: সরি আপা। আসলে অনেক দিন চেক করা হয় নি ব্লগ। আম্মা ভাল হয়ে উঠেছেন। এখন আর হেপাটাইটিসের ট্রিটমেন্ট করলে অনেক ভাল হয়ে যাবেন ইনসাল্লাহ। আপনি কেমন আছেন ? অনেক দইন আপনাদের সাথে টাইম কাটান হয় না!

 

মোট সময় লেগেছে ০.৯১৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দূরে ......বহুদূরে....অথচ.............!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ