আমার প্রিয় পোস্ট

বেঁচে থাকাই জীবন নয়, সত্যকে জানাতেই আছে জীবন!

বাংলাদেশের স্টক মার্কেট কি অনলাইন ভিত্তিক করা যায় না ?

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬

শেয়ারঃ
0 0 0

আমার ধারনা খুব কম স্টক মার্কেট সম্পর্কে। অনেককেই দেখি প্রাইমারী শেয়ার কেনার জন্য আবেদন করে। কিন্তু ঐজন্য যে প্রসেসিং তাতে তো দেখি মাথা খারাপ হবার জোগাড়। দেশে আরেকজন কে নমিনি করতে হয়। আজব ব্যাপার স্যাপার। এইটাকে কি অনলাইনে করা যায় না ? এতে অনেক লোকই ইনভেস্ট করত। দরপত্রের সময়ও বেশ ভাল অংকের একটা টাকাও পেত সরকার। বিদেশী বাংগালীরা বাইরে থেকে অনলাইনের মাধ্যমে সব হিসাব রাখতে পারত, ইনভেস্টও করতে পারত সহজেই।
বাইরে যারা থাকেন, তাদের অনেকেই অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন। তাই নমিনি দিয়ে ব্যবসা করার সাহস তাদের হয় না। অনেক সময় উপযুক্ত লোকও পাওয়া যায় না নমিনি করার। ইচ্ছা থাকলেও ইনভেস্ট করার উপায় থাকে না।
নমিনি ছাড়া কি অন্য কোনভাবে শেয়ারবাজারে টাকা ইনভেস্ট করা যায় কিনা কেও জানলে প্লিজ শেয়ার করেন।

 

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২০
ক্যামেরাম্যান বলেছেন: এটা কিন্তু অনলাইন ভিত্তিক ই। আগের মতো একজায়গায় জড়ো হয়ে হাউকাউ করে বেচাকেনা হয় না। ব্রোকাররা তাদের নিজ নিজ অফিস থেকেই অনলাইনে বেচাকেনা করেন।

অফটপিক - আপনার আম্মা এখন কেমন আছেন ?
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: আমি গতকালকে জানলাম প্রবাসীরা নাকি প্ড়াইমারী শেয়ার কেনার সময় এখটু সুবিধা পায়। কিন্তু আবেদন করার সময় দেশে একজনকে নমিনি করে রাখতে হয়। বাইরে বসেই মনে হয় কেও ইনভেস্ট করতে পারে না। আমার ২ সিনিয়র বন্ধু আবেদন করেছিল ১০ টার স্লটের জনয়। কিন্তু পায়নি ওরা।

আম্মা ভাল আছে। দিনকে সুস্থ হচ্ছেন। কিন্তু এখন হেপাটাইটিসটা বেশ জ্বালাচ্ছে। সাথে ডায়াবেটিসটা। অপারেশনের ক্ষত শুকালেই অন্য গুলোর ট্রিটমেন্ট করতে হবে। দোয়া করবেন।

২. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৪
ক্যামেরাম্যান বলেছেন: আসল কথাটাই বলি নাই, ব্রোকার ছাড়া এখানে লেনদেন করতে পারবেন না। অনলাইনে ওরাই একমাত্র ট্রেড করতে পারে। ব্যক্তি পর্যায়ে এটা সম্ভব না।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: হ্যা, এটাই আসল সমস্যা। আমার যে সিনিয়র ভাই আপ্লাই করেছেন, তার ইদানিং টাকার বেশ সমস্যা যাচ্ছে। তাই উনি চাচ্ছিলেন একটা বাড়তি ইনকাম হলে একটু ভালভাবে থাকা যেত। কিন্তু উনি পান নি।

৩. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৫
চাঙ্কু বলেছেন: হুম । কইতে পারি না :(
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: আমিও জানি না। কেমনে কি হয়:(

৪. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৭
মুকুল বলেছেন: এত জটিল জিনিস বুঝি না। এত টাকা পয়সাও নাই যে বিনিয়োগ করমু। :(
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: আমারও নাই মুকুল ভাই। মাঝে মাঝে একটা আইসক্রিম কিইন্না খাইলেও মনেহয় বেশী টাকা খরচ কইরা ফেলছি। সাড়ে তিন বছর থেইকা এই কন্ডিশনে, আর ভালা লাগে না। তাই খোজ করতেছি।

৫. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৮
নীল মানব বলেছেন: আসল কথাটাই বলি নাই, ব্রোকার ছাড়া এখানে লেনদেন করতে পারবেন না। অনলাইনে ওরাই একমাত্র ট্রেড করতে পারে। ব্যক্তি পর্যায়ে এটা সম্ভব না। - এটা আসলে পুরোপুরি অনলাইন বলা যায় না।

ব্যক্তিপর্যায়ে অনলাইন এমন করা যায় - একজন ব্রোকারের অধীনে এখানে একাউন্ট রেখে ব্যবসা করার সুযোগ দেয়া যেতে পারে, যাতে একজন বিনিয়োগকারী যেকোন জায়গা থেকে অনলাইন ফ্যাসিলিটি থাকলেই ব্রোকার হাউসের নিয়মনীতির মধ্যে থেকে নিজেই ট্রেড করতে পারে। এক্ষেত্রে এটা হতে পারে ব্রোকার হাউজের লিমিটের বাইরে একজন বিনিয়োগকারী ক্রয়-বিক্রয় করতে পারবে না। এমনকী অনলাইনে ট্রেডের সাথে সাথে ব্রোকার হাউজের কমিশন ট্রান্সফার হয়ে যাবে। এতে ব্রোকার হাউজও তেমন ক্ষতিগ্রস্থ হবে না, আবার বিনিয়োগকারী একটু বাড়তি সুবিধা পেতে পারে।

কিন্তু আমাদের দেশে যে ট্রেডিং সিস্টেম আছে তাতে অনেকটাই ব্রোকার হাউসের কাছেই যেতে হয়। সেটা অনেক সময় সম্ভবপর ও নয় ; আবার অনেকসময় স্বাধীন ট্রেডিংএর অন্তরায়।

আরো আলোচনায় হয়ত আরো অধিকতর ভাল প্রস্তাবনা আসতে পারে।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: আপনের চমৎকার মন্তব্যে অনেক কিছু জানতে পারলাম। আপনার প্রস্তাবটায় আমার কাছে ভাল লেগেছে। ব্রকারও টাকা পাক, বিনিয়োগকারীও লাভবান হোক। নইলে বিনিয়োগকারীর রিস্ক বেশী হয়ে যায়। এত দূর থেকে এসে সব দেখভাল করা সম্ভব না। অনলাইনে আপসডাউন দেখা যায়, কিন্তু আপনার এই প্রস্তাবের মত কিছু অনেক প্রবাশী বেশ ভাল এমাউন্টের টাকায় ইনভেস্ট করবে। ধন্যবাদ আপনাকে আপনার সৃজনশীল মন্তব্যের জন্য।

৬. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৩
গুরু ভাই বলেছেন: গাছে ব্যাল পাকলি আমার কী? :(
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: ঠিক বলেছেন :(

৭. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৫
প্রগতিশীল বলেছেন: ধন্যবাদ। একটি ভাল প্রসঙ্গ উত্থাপন করার জন্য।

এখানে প্রাসঙ্গিক আরেকটি বিষয়ে ভাবনা শেয়ার করতে চাই।

সরকারের উচিত শেয়ার মার্কেটকে আরো শক্তিশালী করা। আরো অনেক কিছুকে শেয়ার মার্কেটের আওতায় আনা।
যেমনঃ পদ্মা সেতু, বিদু্্যৎ উৎপাদন বা আরো নানা পুরাতন ও নতুন শিল্প প্রতিষ্ঠান।

দেশের অনেক মানুষের হাতেই টাকা আছে। কিন্তু তারা বিনিয়োগের ক্ষেত্র পাচ্ছে না। বা তাদের কাছে যে টাকা আছে তা দিয়ে এককভাবে কোন শিল্প কারখানা প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু শেয়ার কিনতে পারবে। সরকার যদি নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে শেয়ার মার্কেটে এনে জনগণের মাঝে শেয়ার ছাড়ে তাহলে বিদেশী ঋণের প্রতি নির্ভরতা কমবে।
তাছাড়া বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানী গুলোকে শেয়ার মার্কেটে আনা প্রয়োজন। যেমন ইউনিলিভার, গ্রামীন ফোন। ইনডিয়াতে ইউনিলিভার বাজারে শেয়ার ছাড়তে বাধ্য হয়েছে। অর্থাৎ ইনডিয়ান ইউনিলিভারের একটা অংশের মালিক ইনডিয়ান জনগণ। অথচ বাংলাদেশের জনগণ প্রতিবছর ইউনিলিভারের কোটি কোটি টাকার প্রডাক্ট কিনলেও পুরো মালিকানা বিদেশী।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: বিদেশে থাকে এমন একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা জানে না দেশে এসে কি করবে, কিন্তু তাদের হাতে টাকা আছে। আমি থাকি কোরিয়াতে, যেখানে অনেক মানুষ আছেন যারা অবৈধভাবে আছেন। এখানে কাজ করলে মাসিক ৮০ থেকে ১ লাখের মত টাকা পান তারা। এমনও শুনেছি কারো কারও কাছে ক্যাশ ৮০ লাখ থেকে ১ কোটি আছে, কিন্তু তারা জানে না কি করবে তারা ঐ টাকা দিয়ে। তাদের অধিকাংশ কোরিয়াতে আছে ১৫ -২০ বছর থেকে, বিয়ে করেনি, শুধু টাকাই ইনকাম করে যাচ্ছে। দেশে যাবার সাহস হচ্ছে না, দেশে গিয়ে কি করবে তারা জানে না। তাই তারা পুলিশকে লুকিয়ে মানবেতর জীবন যাপন করছে। সরকার যদি তাদেরকে তাদের টাকা বিনিয়গ করার সুযোগ করে দেয়, তাহলে তারা দেশে আসার সুযোগ পান। নতুবা এই বিশাল অংকের টাকা দেশের কোন কাজেই আসবে না। তাই যত বেশী সেক্টরকে পারা যায় শেয়ারের আওতায় এনে বেশী সংখ্যক মানুষকে দেশের সেবা ও নিজের সেবা করার সুযোগ করে দেওয়া উচিত।

ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

৮. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫১
নিদ্রালু বলেছেন: এখন কিছু কিছু ব্রকার হাউস অনলাইন ট্রেডিং টাইপের মত একধরনের সার্ভিস চালু করেছেন। ব্যাপারটা এমন যে আপনি অনলাইনে অর্ডার দেবেন বাই/ সেলের কিন্তু সেটা ব্রোকার হাউসের সফটওয়ারে পরে ওরা ম্যানুয়্যালি ওই অর্ডারটা এক্সিকিউট করবে। অনেকটা হাইব্রিড জাতীয় ব্যাপার।

আবার আপনি যদি প্রবাসী হন এবং প্রাইমারী শেয়ার কেনা বেচা করতে চান তবে আপনি এইচ এস বি সি ব্যাংকের একটা সেবা আছে তবে আপনার একটা এন আর বি একাউন্ট থাকতে হবে ওদের সাথে। ইমেইলের মাধ্যমে আপনি প্রাইমারী শেয়ারের ডিলিংস করতে পারবেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: আপনি কি এই সম্পর্কে একটু বিশদ তথ্য দিতে পারবেন ? তাহলে সবার উপকার হয়। আমি নবিশ, কিছুই জানি না শেয়ার সম্পর্কে, কিন্তু আরও জানা দরকার। আপনের ভাল ধরনা আছে মনে হচ্ছে। আপনি যদি আরও ডিটেইলস জানান তাহলে অন্যরাও জানতে পারে।

৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫২
আলী আরাফাত শান্ত বলেছেন: শেয়ার কিনা লাভ-টাভ করলে আমারে কিছু টেকা পাঠায়ো!
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: আমার শেয়ার কেনার টাকা নাই। কিন্তু সুযোগ পেলে কষ্ট করে কিছু টাকা জমিয়ে নামা যায়। বাট এটা এখন সম্ভব না।

১০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৪
রাশেদ বলেছেন: আদার ব্যাপারি আমি, জাহাজের খবর রাখি না। :(
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: হমমম

১১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৪
নরাধম বলেছেন: রাশেদ বলেছেন: আদার ব্যাপারি আমি, জাহাজের খবর রাখি না।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: হমমম

১২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৫
নিদ্রালু বলেছেন: যদি শেয়ার সম্পর্কে জানতে চান তবে বলব আমিও তেমন বেশীকিছু জানিনা। আমার মতে বাংলাদেশের শেয়ার বাজারে ইনভেস্ট করতে গেলে খুববেশি না জানলেই ভাল। আমাদের বাজারের গভীরতা ওত বেশীনা তবে জানলে আপনার যেটা হবে সেটা হল, আপনি কোনদিনো তেমন লস করবেননা।

আমার যে অভিজ্ঞতা তাতে আমি বলবঃ

১। চোখবুজে প্রাইমারী শেয়ারের জন্য আবেদন করতে পারেন। লস হবার সম্বভনা তেমন নেই বললেই চলে।
২। বিদেশে থাকলে এইচ এস বি সি ব্যাংকের মাধ্যমে প্রাইমারী শেয়ারের আবেদন করতে পারেন। ওদের সার্ভস বেশভাল।
৩। শেয়ার ব্যাবসা সম্পর্কে যদি নেগেটিভ ধারণা থাকে তবে সেটা ঝেড়ে ফেলুন।
৪। যদি শিখতে চান তবে নিজে শুরু করেদিন অল্প অল্প করে। প্রতিদিন ডি এস সি এর সাইটে একবার করে ঢু মারুন। http://www.dsebd.org
৫। একটু আধটু লস খেলেও ক্ষ্যান্ত না দিয়ে চালিয়ে যান দেখবেন আখেরে লাভই হবে।
৬। বাংলাদেশের শেয়ার বাজার অনেক বেশি গুজব নির্ভর তাই তাতে কান না দিয়ে ভাল মৌল ভিত্তির শেয়ার লং টার্মের জন্য কিনে রাখতে পারেন।
৭। যে খবর আপনার কানে পৌঁছে গেছে মনে করবেন আপনার আগে আরো অনেকের কালে গেছে তাই সেই খবরের উপর ভিত্তি করে কোন শেয়ার না কেনা বুদ্ধিমানের কাজ হবে।


যারা আদার ব্যাপারি জাহাজের খবর রাখেন না তারাও ট্রাই করতে পারেন ব্যাপারটা মোটেই সেরকম কিছুনা। আমাদের দেশে শেয়ার সম্পর্কে একটা খারাপ ধারণা আছে যেটার আশু পরিবর্তন দরকার বলে আমি মনে করি।

আপনার জন্য শুভকামনা থাকল।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: আপনার কথা মনে থাকবে সবসময়! অনেক ভাল থাকুন ভাইজান!

১৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৮
ভালো-মানুষ বলেছেন: কিরকম অনলাইন চান? ট্রেডিং নাকি পোর্টফোলিও ম্যানেজমেন্ট? সিএসই তে আপনি পরিপূর্ণরকম অনলাইন সার্ভিস পাচ্ছেন।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: আগে জানতাম না!

১৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৯
রেটিং বলেছেন: বিজি আছি পরে আসব, আপনেদের থেকে অনেক কিছু জানার আচে!
১৫. ০৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৫
চানাচুর বলেছেন: শেয়ার ব্যবসা করবেন ভাইয়া! রিস্কি! অবশ্য আপনি বড়লোক মানুষ লস হলেও গায়ে লাগবে না:(
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: তাই নাকি!

১৬. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৫
আউলা বলেছেন: যেখানে শাকিব খানের মত ফালতু একটা নায়ক ৩৫ লাখ টাকা পায় একটা সিনেমার পারিশ্রমিক সেখানে কেন শাবনূরের মত হিট নায়িকা মাত্র ৮ লাখ টাকা পায়!

কেন এ দেশের নারীরা আজও বৈষম্যের স্বীকার! কেন! কেন! কেন!X(X(X(X(
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: কেন কেন?

১৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫১
টুশকি বলেছেন: পোস্টের কঠিন বিষয়বস্তু মাথায় ঢুকে নাই দেখে কমেন্ট করতে বাধ্য হলাম!
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: হায় হায় বল কি ?

১৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৩
রোবোট বলেছেন: টুশকি বলেছেন: পোস্টের কঠিন বিষয়বস্তু মাথায় ঢুকে নাই দেখে কমেন্ট করতে বাধ্য হলাম!

আমিও।



২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: :(

১৯. ২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৩
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
আউলা বলেছেন:
যেখানে শাকিব খানের মত ফালতু একটা নায়ক ৩৫ লাখ টাকা পায় একটা সিনেমার পারিশ্রমিক সেখানে কেন শাবনূরের মত হিট নায়িকা মাত্র ৮ লাখ টাকা পায়!

কেন এ দেশের নারীরা আজও বৈষম্যের স্বীকার! কেন! কেন! কেন!X(X(X(X(

টুশকি বলেছেন:
পোস্টের কঠিন বিষয়বস্তু মাথায় ঢুকে নাই দেখে কমেন্ট করতে বাধ্য হলাম!

আমিও।
২৫ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: :(

 

মোট সময় লেগেছে ০.৯২৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দূরে ......বহুদূরে....অথচ.............!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ