আমার প্রিয় পোস্ট

বেঁচে থাকাই জীবন নয়, সত্যকে জানাতেই আছে জীবন!

খুঁজি

৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৪

শেয়ারঃ
0 0 0

দিন যায় রাত আসে ঘুম আসে সকাল হয়
এভাবেই চলছিল গল্পের স্রোতটি,
একঘেয়ে হয়ে উঠার আগে জেগে ওঠে ক্ষুদ্র ভাবনা
পথ হারালেও পথে চুমু দিয়ে জেনে নেব পথটি আমার কিনা!

চিনচিন একটি ব্যথা, অনবরত, ঝিরঝিরে বর্ষার মতন
মাথায় বহন করে চলেছি, অবিরত, বুকে আগলে স্বপ্নকে সাথে করে
টান টান করে দেখি, অপলক চোখের পাতা, গন্তব্য দৃষ্টিসীমার বাইরে
চেনা চেনা পথটা আজও অচেনা!

নিস্ফল আক্রোশে অন্ধকারে হাতড়ে হাতড়ে শক্ত করে ধরি
একটু একটু করে এগুই, পিচ্ছিল পথে উল্টে পড়ি
ভাংগা কোমড়ে আবার দাড়াই, আবারও টানটান করে তাকাই
মৃত্যুর আগ পর্যন্ত খুজে যাব, পথ অথবা আমাকে!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৯
বৃত্তবন্দী বলেছেন: বহুদিন পর লিখা পেয়ে ভাল লাগল...
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: আপনাকে দেখেও ভাল লাগল বিচ্ছিরী ভাই। কেমন আছেন ?

২. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৪
আমি ও আমরা বলেছেন: ভালো লাগছে। শেষের টোনটা দারুন।
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ভাল লাগছেনা, তাই ব্লগিং করছি। কোন কিছুতেই মজা পাচ্ছি না!

৩. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৪
চাঙ্কু বলেছেন: সোহাগ ভাই @ কয় দিন পর পর কই ডুব দেন ?? আছেন কিরাম ভালানি?

কোবতে ভালা হইছে।
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: ভাল লাগে না রে ভাই। আছো কিরাম ? তোমারেও দেখি না আর!

৪. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৫
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো। এভাবেই চলা হোক.......
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: জানি না চলতে চলতে এক সময় থেমে যাব কিনা!

৫. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪১
চাঙ্কু বলেছেন: আমারো এখন আর ব্লগ ভাল লাগে না । লগ ইন করে বসে থাকি । মন্তব্য করতেও ইচ্ছা করে না :(
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আগে দিনে ঘুমানোর ৫ ঘন্টা বাদে বাকি সময়টা পুরাই ব্লগ চেক করতাম, কামের মাঝে মাঝে আইসা পিসি তে দেখতাম কি হইতাসে। এখন আর ভালা লাগে না। নতুন অনক গ্রুপ হইসে দেখলাম। হয়ত এইরকমই হয়! নতুন নতুন মানুষ নতুন চিন্তা দিয়া যায়গা নিয়া নেয়। আইলে এখন অনেক অচেনা মনে হয়! ভালা লাগে না। আগের সেই ঝাঁজ খুইজা পাই না!

৬. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৩
বৃত্তবন্দী বলেছেন: আমি আছি কোনো রকম...
আসিফ কি দেশে ফিরা আসছে?
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: হ্যা, আসিফ এখন খুলনায়। দেশের মাটিতে বইসা মনের সুখে দিনপাত করিতেছে!

৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: মেলাদিন বাদে ভালা আছি :)

৮. ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১২
নুশেরা বলেছেন: সোহাগভাই অনেকদিন পর লিখলেন।
কবিতা বুঝিনাতো, গদ্য লিখেন না ক্যান! :(
০২ রা এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: আসলেই অনেকদিন পর। লেখালেখি আসলে আমার কর্ম নয়। অনেক মেধা লাগে। আপনার মত গদ্য লেখার ট্রাই করেছিলাম কয়েকবার, কিন্তু পারি নাই। এত বিভৎস হয় যে নিজেরই দেখতে কুৎসিত লাগে।তাই বাধ্য হয়ে ছাড়ান দিয়েছি। কেমন আছেন নুশেরা আপা ?

৯. ০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৩
আউলা বলেছেন: কি খবর ভাইয়া? অনেকদিন দেখি না যে :( আপনি কি পলাতক হইলেন নাকি! /:)
০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: ভাল লাগে না আর। বুড়া হইয়া যাইতেছি রাশেদের মতন ;)

১০. ০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:১০
জেরী বলেছেন: আমি নিজেরে কোনদিন খুঁজে নিজের মনমত পাই না........খালি খুঁজতেই থাকি:(
০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: একেবারে ঠিক কইসে জেরী, নিজেরে খুইজা যা পাওন যায় তাতে নিজেরে দেইখাই ভয় লাগে :(

১১. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৩
আলী আরাফাত শান্ত বলেছেন: বহুদিন পর তোমার কবিতা পড়তেছি
তোমার কবিতা পড়তে সবসময়ই ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগতো তোমার সাথে আলাপ করতে!!
হায় এখন কোথায় সে দিন.........................
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৯

লেখক বলেছেন: হয়রে, আমি নিজেও জানি না

১২. ০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৭
আশরাফ মাহমুদ বলেছেন: মৃত্যুর আগ পর্যন্ত খুজে যাব, পথ অথবা আমাকে!
মৃত্যুর আগ পর্যন্ত খুজে যাব, পথ অথবা আমাকে!
মৃত্যুর আগ পর্যন্ত খুজে যাব, পথ অথবা আমাকে!
মৃত্যুর আগ পর্যন্ত খুজে যাব, পথ অথবা আমাকে!
মৃত্যুর আগ পর্যন্ত খুজে যাব, পথ অথবা আমাকে!
মৃত্যুর আগ পর্যন্ত খুজে যাব, পথ অথবা আমাকে!
মৃত্যুর আগ পর্যন্ত খুজে যাব, পথ অথবা আমাকে!
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫০

লেখক বলেছেন: বাহ! আছ কেমন ? কোথায় ?

১৩. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৯:২০
আবু সালেহ বলেছেন:
এভাবেই চলা হোক........
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: :)

১৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৭
নুশেরা বলেছেন: কিছুদিন আগে (ফেব্রুয়ারিতে) ব্লগে একটা তোলপাড়-করা ঘটনায় অন্য কারও একটা পোস্টের কমেন্টে আপনার কথাগুলো আমাকে প্রচণ্ডভাবে স্পর্শ করেছিল। আমি ঠিক এই কথাগুলোই ভাবছিলাম, গুছিয়ে প্রকাশ করতে পারিনি। সেই থেকে আমি আপনার কাছ থেকে গদ্যের আশা করি, সোহাগভাই। যে কোন বিষয়েই হোক।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: গদ্য লেখার মত ধৈর্য হয় না আমার আপা! আসলে পারি না। মাঝে মাঝে নিজের মনে যা আসে তা ডায়েরী আকারে লিখে রাখি। আমার পুরান পোস্টে পাবেন। আসলে গদ্য লেখতে গেলে নলেজের অনেক ডেপ্‌থ লাগে, যেটা আমি খুজে পাই না আমার ভেতর, আমি লেখি আবেগ দিয়ে!
ব্লগে আর ঢুকা হয় না তেমন আর! ভাল লাগে না! ভাল থাকবেন আপা। আপনাদেরকে অনেক মিস করি!

২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: হ

১৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩০
আউলা বলেছেন: বুড়া হইতাছেন নানা ডাকা শুরু করবো নাকি!
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: নান আব্বা ডাক!

১৭. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:২০
আশরাফ মাহমুদ বলেছেন: ভাল আছি। বাসায় আছি।

আপনার কি খবর? একটু নিয়মিত হতে সমস্যা কী!
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: নিয়মিত আর হওয়া হবে না :(

২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: পুরান খবর!

১৯. ২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৭
অন্তিম বলেছেন: এত কষ্ট কেন কবিতায়?

ভাল আছেন ভাইয়া?
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: এটাই ত জীবন!

 

মোট সময় লেগেছে ১.১০০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দূরে ......বহুদূরে....অথচ.............!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ