আমার প্রিয় পোস্ট
- রাসূল (সাঃ) এর সাথে বিয়ের সময় আয়শা (রাঃ) র বয়স ৬ বছর ছিল এটা এক বিরাট ঐতিহাসিক ভ্রান্তি। - গুপী গায়েন
- Top 10 কম্পিউটার বা ইন্টারনেটের ছোটখাটো সমস্যা এবং তার সমাধান - robot_eee
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- সর্বকালে সর্বশ্রেষ্ঠ ১০০ মুভি। মৃত্যুর পূর্বে অব্যর্শই এই মুভিগুলো দেখা উচিত।#আধুনিক ক্লাসিক লিষ্ট# - টনি
- বান্দরবনে কুমির চাষ - আবু শরীফ মাহমুদ খান
- অনলাইনে জিডি (আইনি সেবা যেন হিতে বিপরীত না হয়) - আবু শরীফ মাহমুদ খান
- কাজলা দিদি। উৎসর্গ: সোমহেপি - নীল-দর্পণ
- পিডিএফ ফাইল তৈরির সফটওয়্যার ডুপিডিএফ (DoPDF) - বিপ্র
- Self-Realization Fellowship -লেক শ্রাইন বা লেক ধর্মস্থান .........যা ছিলো শান্তি, আর শান্তি। - চিটি (হামিদা রহমান)
- সৌদি মরুভূমিতে অত্যাধুনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় KAUST - মেহেদী_হাসান
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- Internet Download Manager 5.17 ফুল ভার্সন
- দি ফ্লাইং ডাচম্যান
- আই.ডি.এম. ফুল ভার্সন(ক্র্যাক ও সিরিয়াল সহ)। ডাউনলোড করুন ফ্রি। ণিয়মিত আপডেটের কোন ঝামেলা নেই। - নিশ্চুপ নিরবতা
- মৃত্যুর পরে পুনর্মূল্যায়ন - এটা ঈশ্বরের রীতি না; মানুষেরই রীতি। - সুমন প্রবাহন স্মরণ প্রয়াস
- । দেখুন তো, চিনতে পারেন কিনা ? - রণদীপম বসু
- অস্থিরতায় পার করা দিন রাত্রী - আলী আরাফাত শান্ত
- মান্দার, সুমন প্রবাহন, আর সব নিখোঁজ মুখেরা - সুমন রহমান
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- পাঁচটি মনিপুরি কবিতা - মাইবম সাধন
- কিছু PC টিপস এন্ড ট্রিকস - নাফিস ইফতেখার
- কেউ নই শূন্য মাতাল - রেটিং
- পতন - রেটিং
- সদ্যপ্রয়াত সুমন প্রবাহনের কিছু কবিতা - মুয়ীয মাহফুজ
- একাকিত্ব থেকে আরও একা - রেটিং
- সুমন প্রবাহনের কবিতা (কাব্যগ্রন্হ : পতন ও প্রার্থনা) ও স্বার্থপর আমরা ! - রেটিং
- সুমন প্রবাহনের আরো দুটি কবিতা - মুয়ীয মাহফুজ
- অসমতল। - রাতিফ
- এই ঘরে এসেছেন নতুন অতিথী। ''আমাদের স্বপ্ন, ছোট্র একটি ঘর'র কবি রেটিং বহুত খুশী আজ
- আবুল বাহার
- জীবন মু্দ্রা। - রাতিফ
- প্রতিধ্বনি শুনি, আমি পদধ্বনি শুনি.....!!! - মানবী
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- ঢাকা সিটি কর্পোরেশন ও সরকারী ফর্মের ওয়েবে জন্ম নিবন্ধনের দুই ধরণের ফর্ম - কৌশিক
- উইনএক্সপি তে করাপটেড ফাইল যেভাবে ঠিক করবেন। - আহমদ কায়েস
কিছু নস্টালজিক মূহুর্ত, কিছু ফিরে দেখা!
২৪ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৪
সময় হয় না বলে আসা হয় না বলা হলে তা হবে মিথ্যারই নামান্তর মাত্র! বলা উচিত আবেগ কমে গেছে, আগের মত আর তীব্রতা খুঁজে পাই না! এক অথবা দু'দিন পর যখন সামুর পেজটা খুলে দেখি, তখন ঠিকই বুঝতে পারি, ব্লগটি এখনও সচল আছে! আমাদের অনেকেই হয়ত নাই, আসলে আমাদের হয়ত আর থাকারও দরকার নাই! আমরা আমাদের সময় পার করে এসেছি, আবেগের ঝুলি সব শেষ করে ফেলেছি, তাইত এখন নতুন মুখের সমাগম ব্লগে! তাদের একের পর এক কমেন্টে মিনিটের মধ্যে সাম্প্রতীক মন্তব্যের ঘরে পরিবর্তন আসছে, পুরাতন পোস্টকে সরিয়ে দিয়ে আসছে নতুন পোস্ট! অনেক জ্ঞানী-গুনি ব্লগারকে আর দেখতে পাই না, তবুও নতুন ব্লগারের আগমনে জ্ঞানের, সাহিত্যের, মানবতার যে কমতি হচ্ছে তা বলা ঠিক হবে না। আসলে এরকমই হয় একজন আসে, আরেকজন চলে যায়, তবুও অভ্যাস ঠিকই রয়ে যায়! ভুলে করে হলে সামুর সাইটটা ভেসে ওঠে চোখের সামনে! সবই ঠিক আছে, শুধু নিজের নামটা আর দেখতে পাই না!
মনে আছে, যেদিন আমার এক জুনিয়র এসে বলল, সোহাগ ভাইয়া ব্লগ জিনিষটা হেব্বী মজার, দারুন দারুন জিনিষ পড়া যায়, দারুন দারুন দারুন জিনিষ জানা যায়, আর সাথে একজনের সাথে আরেকজনের অম্লমধুর ইন্টারেকশতো আছেই! যথারীতি নাক শিটকে বলেছিলাম, ঐসব আলতু ফালতু জিনিষে সময় দেবার সময় আমার নেই! মুখটা কাচুমাচু করে জুনিয়র চলে গেল, অথচ আমার মস্তিষ্ক সামহোয়ারইনব্লগ নামটা মাথার মাঝে রেখে দিল! বেশ কিছুদিন পর গুগল বাবাজিকে বল্লাম বের করত সামহোয়ারইনব্লগকে, কি এটা একবার দেখে আসি! পেজটা খুলার পরই রাগিব, উদাসী, জ্বীনের বাদশা, আরিফ জেবতীক ও আরও কয়েকজনের অনেকগুলো পোস্ট পড়ে নিজেই চমকে উঠলাম। মানুষ এত ভাল লেখে, আর আমরা কিনা না জেনেই নাক শিটকায়! নিজের আগেকার কথা মনে করে নিজেই লজ্জা পেলাম! এত এত রথী মহারথীদের মাঝে নিজে রেজিস্টার করার আর সাহস হয় না! পড়ে যেতে থাকলাম ব্লগ মাসের পর মাস! হঠাৎ দেখি ব্লগের টিউব লাইটের (নুরা) জ্বলে উঠা আলোকে, তার সাপোর্টেই ফার্স্ট কমেন্ট করলাম এবং ঐটাই ছিল আমার প্রথম ভুল! জামাতীকে চিনতে এত কম সময় আসলেই পর্যাপ্ত ছিল না। এইরকম ভুল আরও করলেও লিখিত আকারে আর করি নাই। ফারজানা মাহবুবাও খুব ভাল লিখত, দারুন টাচী সব লেখা। কিন্তু কেন জানি মন সায় দিত না! তার একটা সাতার কাটার পোস্ট অনেক নামী দামী লোকের লুল ফেলা দেখে আর থাকতে পারলাম না, বলে ফেললাম, লুলে লুলে সয়লাব হয়ে গেছে পোস্টটা। তার প্রতিক্রিয়াস্বরূপ বিশাল একটা রিপ্লাই ফেলাম এবং তার ব্লগের ব্লক ক্যাটাগরীতে পদোন্নতি পেলাম! আরেকটা নিকের লেখা না বললেই নয়, চতুরভূজ! তার লেখাও বেশ টাচী লাগত, কিন্তু তার কবিতাগুলো ভাল লাগত না! তারপরেও তার পোস্টে প্লাসের বন্যা বয়ে যেত! বুঝতাম না কিভাবে তার এত সাপোর্টার হয়! কি আর করা, দেখে গেলাম জামাল ভায়ের কেরামতী!
আরেকটা জিনিষ আমার খুব ভাল লাগত এটিমের রাজাকার বিরোধী কার্যকলাপ। রাজাকারের গন্ধ পেলেই কিভাবে যেন হামলে পড়ত! অনেক নামী দামী লোকই ছিল সেখানে! আমি কখনও তাদের দলে ছিলাম না, তবুও তাদের এই কার্যক্রমগুলোকে ঠিকই সাপোর্ট করতাম। ভাল লাগত মানুষের নৈতিক সচেতনা দেখে! আসলে এটিম আর সামহোয়াইনব্লগ দুইটা দুইটার সাথে জড়িয়ে আছে নিবিড় আবেশে! যতই মডারেশন আসুক, যতই নতুন নিয়ম আসুক তা থাকবেই! তারপরেও এটিমের ছাতার নীছে কিছু পরগাছা ছিল যাদের অযথা ধর্মকে খোচা মারা, অথবা নতুনন কাউকে রাজাকার বলা একদম সহ্য করতে পারতাম না। আমিও কেপিটেস্ট পজিটিভ হয়েছিলাম একজনের দ্বারা! সে যাই হোক, কে আমাকে কি বললো না বললো তাতে আমার বিন্দুমাত্র যেত আসত না, এখনও যায় না! আমার সম্পৃক্ততা চেতনার সাথে, কোন দলের সাথে ছিল না! নৌকার পাল আমাকে কখনো সঠিক দিক নির্দেশনা দেয় নি, ধানের শীষও মনের কাছে ক্লেদগুলোকে না কমিয়ে শুধু বাড়িয়েছে, কমায়নি! যখন নিজের কাছে যা ভাল লেগেছে ব্লগে তা করেছি, যা ভাল লাগেনি তার বিদ্রোহ করেছি সেটা যেভাবেই হোক না কেন! পথ চলেছি শুধু নিজের সাথে , কারও সংগী হবার যোগ্যতা আমার কখনোই হয় নি! হবেও না হয়ত!
সকাল বেলা ল্যাবে এসে ল্যাব নোট না খুলে ব্লগটাই খুলতাম। তারপর টুকটাক কাজ করে যেটুকু ফাকা টাইম পেতাম তাতেই কমেন্ট করে যেতাম একের পর এক! অনেকের সাথে ইন্টারেকশনটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে খুব আপন লাগত ওদেরকে! রাশেদ, আসিফ, দূরন্ত, চিটি, আউলা, চানাচুর, রন্টি, রাতিফ, সুলতানা শিরিন সাজি, শান্ত, সাইফুর, প্রনব, বৃত্তবন্দী, শামীম, মুকুল, আশরাফ , উত্তরাধিকার, অন্তীম, শফিক ভাই, আরও অনেক নিক----কতনা সময় পার করেছিলাম উনাদের সাথে। পরবর্তী সময়ে আরও একজনের লেখা আমাকে খুব টানত , কিন্তু তার সিরিয়াস পোস্টে আমি কমেন্ট করতে অনেক ভয় পেতাম। মাঝে মাঝে কমেন্ট করলেও চুপচাপ দেখতাম রিপ্লাইটা, সেই নিকটার নাম নুশেরা! তার লেখাতেও আমি চেতনার স্বাদ পেতাম! যখন আড্ডা মারতাম সব ব্লগারের সাথে, পেজ রিফ্রেশ দিতে দিতে কিভাবে যে সময় পার হয়ে যেত টেরই পেতাম না। এমনও সময় গেছে সারাদিন সারারাত ব্লগিং করেছি একটানা , তাতেও যেন নেশা কাটত না! ছটফট করতাম ব্লগিংয়ের জন্য!
অথচ এখন সামুর পেজটা দৈনিক খোলা হয় না। যখন তখন ব্যান, আর কিছু রেসিডেন্ট ভাড়ের কলকাকলীতে অনেক বিষ জমে গেছে ব্লগে! আমরা হয়ত পারব না, আশা করি নতুন ব্লগাররা এই বিষগাছগুলোকে মুলোৎপাটন করে সেই আগেকার স্নিগ্ধ, শান্ত অথচ প্রাণচান্চল্যে ভরপুর ব্লগটাকে ফিরিয়ে আনবে। আমার বিশ্বাস সময় কখনই অন্ধকারে ঢাকা পড়ে না, আলোকে ফিরিয়েই আনে। আশা করি আরও কয়েকদিন পর সামুতে সেই ভালবাসার খোজ পাব যেখানে ব্লগাররা হিসেবের চিন্তা না করে কমেন্টের পর কমেন্ট করছে, ফান পোস্ট, সাহিত্য পোস্টের ছড়াছড়িতে ঝলমল করে উঠছে ব্লগটা! আর টেকি ভাইরা গোপনে গোপনে আমাদেরকে দিয়ে যাচ্ছেন তাদের নিজেদের জ্ঞানের ভান্ডারগুলোকে!
জানি না, কিভাবে যেন নিজের প্যাচালগুলোকে পোস্ট হিসেবে লিখে ফেললাম, কাওকে আঘাত দেবার জন্য নয়, নিজের কাছেই যেন এই পোস্টটা লেখা হল। যদি কোনদিন ভুলে যায়, তাই হয়ত রোজনামচাটা একটু আপডেট করা হল আরেকবার!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বৃত্তবন্দী বলেছেন:
এখনও ঝুলে আছিরে ভাই। ভালোবাইসা ফেলছি এই সাইট টারে লেখক বলেছেন: হরে ভাই, ভাল না বাসলে কি আর এত অপমানের পর আবার পোস্ট লেখি! শাষন, শাষক খারাপ হইতে পারে, রাজ্যত সেই আগেরটাই!
লেখক বলেছেন: আফনেও মনে হয় নয়া নিক নিসেন, চিনবার পারতাসি না, তয় আমি আছি, লগইন কম করি এই আর কি!
বৃত্তবন্দী বলেছেন:
"বিনা যুদ্ধে নাহি দিবো সুচাগ্র মেদীনি" এই নীতিতে চলতেছি।
লেখক বলেছেন: পারতাসি নারে ভাই, জীবনযুদ্ধ বড্ড ক্লান্ত কইরা দিতাসে ইদানিং। তয় আপনেগ লগে আসি সবসময়!
চাচামিঞা বলেছেন:
আরে......আপনি কইত্থিকা উদয় হইলেন, আছেলেন কৈ? কি যে ভালো লাগতাসে আপনারে দেইখা....বুঝাইয়া কইতে পারমু না। আপনারে দেইখা লগিন করলামলেখক বলেছেন: আরিজ কেমন আছে? অনেক বড় হয়ে গেছে নিশ্চয়। কথা বলতে আর কতদিন বাকি? আপনাকে দেখেও অনেক ভাল লাগছে! আমি থাকি, তবে লগইন কম করি, নিজের কিছু ঝামেলা, আজাইরা ব্যান,--এইসব কারনেই আর আসা হইয়া উঠে না ! আরিজের জন্য অনেক শুভকামনা রইল! অনেক ভাল মানুষ হোক ও !
চাচামিঞা বলেছেন:
ধন্যবাদ....আরিজের নাম আপনার মনেও আছে দেখিলেখক বলেছেন: কেন জানি ভাল সংবাদগুলো আমার খুব বেশী মনে থাকে, আর খারাপ সংবাদ খুব তাড়াতাড়ি ভুলে যাই! আড়িজ হবার পর আপনার পোস্টের কথা ঠিকই মনে আছে। খুবই চন্চল মানে অনেক ব্রিলিয়ান্ট হবে নির্ঘাৎ! আড়িজের নতুন ছবি দিয়েন! ![]()
চাঙ্কু বলেছেন:
ক্যাকু @ এইডা কারে দেখি ?? শহীদ ভাই কই থাইক্কা বের হইছেন ?? তয় কথাডি আমার কথা কইলেন দেখি , আমারও এখন আপনার মত ব্লগে অনেক কম আসা হয় র ভালুও লাগে না । আফসুস
লেখক বলেছেন: হরে ভাইডি! এখন ব্লগ খুললে আফনারও কমেন্টের পর কমেন্ট আর দেখি না, রাশেদের দেখি না, আরও অনেকে নাই! সবাই কেমন জানি হারাইয়া যাইতেছে! তয় নতুন অনেক ব্লগার আইসে যারা নতুন ভাবে মজা করতাসে! আছেন কেমুন ?
লেখক বলেছেন: হায় হায়, আপনার দেখি পোস্ট সব সরাইয়া ফেলছেন? মাত্র তিনডা পোস্ট ?
চাঙ্কু বলেছেন:
আছি ভালই। আমি ব্লগে আসি কিন্তু লগ-ইন করে বসে থাকি । ব্লগ পড়তে বা কমেন্ট করতেও ইচ্ছা করে না হা, নতুন অনেকেই এসেছে , অনেক ভাল লেখে & মজা করে। এইটাই দুনিয়ার নিয়মরে ভাই ।নতুনরা পুরানদের জায়গায় আসবে ।
লেখক বলেছেন: ইরামই হয়। আমিও একেবারে প্রথম দিকের ব্লগার না! কয়েক নিক ঘুরে অবশেষে এই নিকটাই একটু বেশীদিন স্থায়ী হইসে! আমাদের আগেও অনেক মজা হইসে, আমাদের পরেও হইবে, তাই বইলা কি আমরা মইরা যামু নাকি! সুযোগ পাইলে ঠিকই আমরাও কাতারে দাড়াইয়া যামু! যদি দেখি ডাক পড়ছে, তাইলে রক্তে টান ঠিকই জাইগা উঠব! ![]()
লেখক বলেছেন: আসলেও একেবারে কেও যেতে পারে না, তবে আসা কমিয়ে দেয় অনেকেই! ![]()
লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ! অনেক অনেক সুন্দর হয়েছে আরিজ! খুব করে ইচ্ছে করছে একটু কোলে নিয়ে দেখি। ছোট বাবুদেরকে খুবই ভাল লাগে আমার! আল্লাহর রহ মতে ভাল থাকুক আড়িজ!
নূর-ই-হাফসা বলেছেন:
ব্লগের প্রতি মায়া পড়ে গেছে তাই তো ৩ বছর ধরে এখোনও আছি। আপনার পোষ্টের সহজ সরল বক্তব্যগুলো পড়ে বেশ ভাল লাগলো।
লেখক বলেছেন: এি মায়াটা কাটানো খুব কঠিন নুর-ই-হাফসা আপা....জানি না পারব কিনা....ডেইলি না পারলে সপ্তাহে একবার..তা না পারলে মাসে হলেও একবার ঠিকই আসব এখানে!
চাচামিঞা বলেছেন:
আমার আগের কমেন্ট টা মুছে দেন...লিংক আসে নাই। হুম.....আজাইরা ব্যানা ব্যানি ভালো লাগে না....এজন্য একদিন চেইত্তা সব গায়েব কইরা দিসি
লেখক বলেছেন: মুছলাম না থাকুক না হয়! হাসিবের ব্যান নিয়ে আমার খুব বেশী খারাপ লেগেছে! আরও কিছু পুরান ব্লগাররা যেভাবে মডুদের পিছন ধরেছে সেটাও অনেক বাজে লেগেছিল। জানি কিছু হবে না, তাই দূরে সরে গেছি, আপনার মতনই!
ঘাসফুল বলেছেন:
চাচামিঞার বাবলুডারে আদর কর্তে মন চাইতাছে...
লেখক বলেছেন: একেবারে মনের কথা কইসেন ![]()
ইউনুস খান বলেছেন:
অনেকদিন পর দেখলাম। আশা করি ভালো আছেন। আপনার লিখাটা বেশ বাস্তবতা নিরিখে হয়েছে।
ভালো থাকুন।
লেখক বলেছেন: ভাল থাকার অবিরাম চেস্টায় রত আছি, তবে আমি সবসময় ভাল থাকতে টেরাই করি ও থাকি
। কেমন আছেন , আপনার ভুট প্রজেক্ট কি এখনও আছে ? বহুদিন আর পড়া হয় নাই।
চাচামিঞা বলেছেন:
@রেটিং - "ইফ ইউ কুইট....দে উইল উইন" সুতরাং সবসময় সাথে থাকুন....আমাদের মতো আমরা আড্ডা মারি.....এখন যেমন মারছি।@ঘাসফুল - আপনারে আদর নাকর্তে কে কইসে
লেখক বলেছেন: কুইট করি নাই ভাই, নিজের কাজে বিজি, আর ব্যান ফ্যান নিয়ে মহা বিরক্ত। মুকুল, রাশেদ, জেবতীকের মত ব্লগার আসে না, আর আমিত কোন ছাড়। তাওতো আমি থাকি মাঝে মাঝে!
আরিজ যে কি চমৎকার হইসে দেখতে বইলা বুঝাইতে পারুম না। আপনি অনেক লাকি আমগ এইরকম একটা ভাতিজা দিবার লাইগা ![]()
চাচামিঞা বলেছেন:
২ নম্বর ছবিডা কিন্তু ঘাসফুলের আম্মু......মাশাল্লা।
লেখক বলেছেন: কন কি??? সব গোলাপ ফুলের রঙ যে লাল, এি কারনে ভুল কইরা ফেলাইসি। দারুন সুন্দর দুইটা ফুল দেখলাম!
দূর্ভাষী বলেছেন:
সোহাগ বাই কেমন আছেন, অনেকদিন পরে আপনাকে পেয়ে ভাল লাগছে।
লেখক বলেছেন: এইত ভাল আছি
, তোমার জব কেমন চলছে ?
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
বৃত্তবন্দী বলেছেন: "বিনা যুদ্ধে নাহি দিবো সুচাগ্র মেদীনি" এই নীতিতে চলতেছি।
লেখক বলেছেন: হক কথা!
লেখক বলেছেন: হমম
দূর্ভাষী বলেছেন:
আর ভাইয়া, জীবন বাচে না। সারামাস ঢাকার বাইরে ট্যুর। আমি যে প্রজেক্টে রিক্রুটেড সেটার ফিল্ড জুন ১০ এ শেষ, এখন আবার নতুন এক প্রজেক্টে ২ মাসের ডেপুটেশন, সারা বাংলাদেশ ঘুরতে হবে।
লেখক বলেছেন: এইত জীবন! খুব একটা সোজা না কোন কাজই!
লেখক বলেছেন: ঠিক কইসেন!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কেমন আছো সোহাগ?
খুব মিস করি তোমাদেরকে।
ব্লগে কম আসা হতো মাঝে। কয়েকদিন থেকে চেস্টা করছি নিয়মিত আসার।
সহিষ্ণুতার বড় প্রয়োজন।
আমাদের জীবন যাপনে......
তাহলে অনেক প্রিয় জিনিস হারাতে হয় না।
আমরা কেউ আসলে পারফেক্ট নই।
এই কথাটা আমরা মনে রাখি না...........।
তোমার মাছের জোল আর গরম ভাত খাওয়া কেমন চলছে?
আশাকরি বেশ আছো।
পুরাতন দিন সবসময়ই কাছে টানে..........
যে যেখানে আছে জানি ঘুরে যায়। সবার জন্যই শুভকামনা।
সবাই যেনো সুস্হ থাকে ,ভালো থাকে।
সুস্হতার সমার্থক নেই।
ভালো থেকো।
মাঝে মাঝে লিখো।
ব্লগের জানালায় চোখ রেখো।
শুভেচ্ছা সবসময়কার।
লেখক বলেছেন: আমি আপনার কমেন্টটা অনেক আগেই দেখেছি, কিন্তু এত পছন্দের মানুষের কমেন্টের রিপ্লাই যদি তাড়াহুড়া করে দেয় তাহলে তো হয় না! কিন্তু সময়ই পাচ্ছি না যে কমেন্টটার উত্তর দেব! আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করার কোন ইচ্ছাই আমার নাই! আমার যেটুকু ভাল সময় কেটেছে তার মাঝএ যেমন আপনি আছেন, ঠিক তেমনি যখন খুব মন খারাপ ছিল কারও না থাকা নিয়ে তখনও আপনি সাথে ছিলেন! শুধু আমিই স্বার্থপরের মত দূরে সরে গেছি! আগে যেমন কোন অজুহাতই নিজেকে ব্লগ থেকে দূরে রাখতে পারত না, এখন অজুহাত ছাড়াই দূরে থাকি! হয়ত আবার আসব আগের মতন, কিন্তু সেই সময় ফিরে আসবে কিনা আমি জানি না! আমার জন্য একটু দোয়া কইরেন আপা!
লেখক বলেছেন: অনেক কিছু মিস করেছেন আরও অনেক কিছু পাবেন বলেই, সময় আপনাকে দিয়েই যাবে !
রাশেদ বলেছেন:
হু। আছো কেমন?
লেখক বলেছেন: ভাল আছি, তুমি কেমন আছ ?
কঁাকন বলেছেন:
বয়স বেড়ে গেছে
লেখক বলেছেন: আসলেই!
আশরাফ মাহমুদ বলেছেন:
স্মৃতিকাতুরে হওয়া ভাল না। স্মৃতিকাতুরে হতে নেই!
লেখক বলেছেন: তাই নাকি, জানতাম না ত !
আলী আরাফাত শান্ত বলেছেন:
সোহাগ সাহেব কেমন আছেন?আপনার কথা বড়ই মনে পড়ে
মিস ও করি
কিন্তু কাউরে জানাই না!!
খোজ রাইখেন কারন সম্পর্ক একটা বড় ব্যাপার।
লেখক বলেছেন: আমার তোমগ কথা ভালাই মনে পড়ে! তুমি মিয়া কতজনরে উৎসর্গ কইরা পোস্ট করলা আর আমারে কর নাই বইলা আসতে মুন চায় না ![]()
লেখক বলেছেন: ফারহান ভাই, বয়স তো আর কম হইল না, ৩১ চলে....আর কতদিন কন.।ব্লগে আছি সব নিক মিলাইয়া ২ বছরের উপর! একটু বয়স ত হইসেই ![]()
েজবীন বলেছেন:
নস্টালজিয়ায় আক্রান্ত হলাম..... লেখাটা অনেক গুছানো, ভালোলাগছে পড়তে... আছো কেমন?..
চাচামিয়া আর ঘাসফুলের পুতুলদু'টা তো মাশাল্লাহ
লেখক বলেছেন: কেমন আছ ? লেখাটা মোটেও গুছানো নয়। আমি কোনদিন গুছিয়ে লিখি না। কিবোর্ডে যা মনে আসে তাই লিখি! ![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কেমন আছেন? ভাবীর খবরটা জানাইয়েন।
লেখক বলেছেন: এইত আছি! আপনি কেমন আছেন!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















