somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে একদিন

১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এখনো কি রিনিঝিনি বেজে চলে প্রানচঞ্চলা তরুনীর পায়ের নূপুর? একদল নবীন-নবীনার হাসির রেশ কি ছড়িয়ে আছে কলাভবনের সামনের সবুজ মাঠে? ফুচকা মামুর গাড়ির সামনে কি আগের মতই ভিড়? সিড়িতে বসে অকিঞ্চিত যত বিষয়ে অফুরান আড্ডা আর হাল-ফ্যাসনের জামা পরিহিতাদের রুচির গতি-প্রকৃতি নিয়ে বিতর্কের ধুম কি এখনো মাতিয়ে রাখে আজকের ছাত্র-ছাত্রীদের? নিলক্ষেত পার হয়ে আমাদের গাড়ি বিশ্ববিদ্যালয়ে, আমার প্রাণের বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় এসব প্রশ্ন আমার মনে দোলা দিচ্ছিল। কতদিন পর পা রাখলাম এখানে। একদিন যেখানে সদর্পে, অনেক অধিকারের সাথে হেঁটে বেড়িয়েছি, আজ বিনীত ত্রস্ত পায়ে অতিথির বেশে ফিরে কেমন যেন লাগছিল- সে অনুভুতি ভাষায় প্রকাশ প্রায় অসম্ভব আমার পক্ষে।

আমাদের কাজের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছিল তার বাস ভবনে। আসা-যাওয়ার পথে কত যে ঊঁকি দিয়েছি এই ধবল প্রাসাদোপম বাড়ির গেটের ফাঁক দিয়ে। আজ সেখানে ঢোকার বিরল সৌভাগ্যে নিজেই হতবাক আমি। ভিসি স্যার আমাদের ঘুরে দেখালেন একতলার অফিস আর বাগান। শোনালেন এই ভবনের ইতিহাস। সেই ১৯২১ সালের প্রথম ভিসি ডক্টর স্যার ফিলিপ জোসেপ হারটোগ থেকে আজ অবধি সকল ভিসির ছবি টাঙ্গানো আছে একটি ঘরে। কৃতিমান বিদ্যান এই ৪৩ জন পুরুষ আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখেছেন তার পরিমাপ করার মত কোন যন্ত্র আজও উদ্ভাবিত হয়নি।






সোকেসে রাখা অনেক মেডেল, ট্রফি ঢাবির সাফল্যের ইতিহাস বহন করে চলেছে—যেন বুক ফুলিয়ে বলছে ৯০ বছরের গর্বগাঁথা-গাইছে গৌরবের জয়কাব্য। আমি কতখানি আপ্লুত হয়েছিলাম সেই বিকালে সে ইতিহাস অলিখিত থাকুক, আপনাদের আজ শুধু কিছু ছবি দেখাতে চাই—আমার ভাললাগার কিছু মূহুর্ত থমকে আছে এই ছবিগুলোতে। আমি ছবি-শিল্পী নই, অদক্ষ হাতে তোলা ছবি গুলোতে কোন কারুকাজ নেই সত্যি, কিন্তু মনের অন্তঃস্থল থেকে ভাললাগার আবীরে রাঙান ওরা। আশাকরি ভাল লাগবে আপনাদের।

ভিসির বাসভবনের সামনের দিকের আর বাগানের একাংশ।









বাসভবনের অফিসের সামনে প্রশস্ত বারান্দা এবং রাজকীয় লাল গালিচা পাতা সিড়ি। আগের দিনের জমিদার বাড়ির মত। সত্যজিতের ঘরে-বাইরের কিম্বা চারুলতা বৌ-ঝিরা এমনি বারান্দায় বসে কুটনা কুটত! আর এই বারান্দায় কত দেশের কত বিজ্ঞ বিদ্যান হেঁটেছেন। কত তেজস্বী ছাত্রনেতা এখানে প্রতীক্ষা করেছেন উপাচার্যের সাথে দেখা করার জন্য। দেশের কত গুরুত্বপূর্ণ ঘটনার প্রারম্ভ এখানে থেকে। ইতিহাস ফিসফিসিয়ে সে সবকথা বলে বেড়ায়।





বিভিন্ন প্রতিযোগীতায় ঢাবির জয়মাল্যের একাংশ।




বাড়ির পিছনের দিক আর বাগানের কই পন্ড। মাছ কিলবিল করছিল শাপলার পাতার ছায়ায়।




(ছবিগুলো অনুমতি নিয়ে তোলা। দয়াকরে অন্যত্র ব্যবহার করবেন না।)
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৫২
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×