somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশের কিছু প্রখ্যাত পরিচালক এবং ...........................................

১৩ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের প্রখ্যাত কিছু পরিচালক যারা আমাদের এই বাংলা চলচিত্রকে আলোকিত করে গেছেন, তাদের নিয়ে সামান্য কিছু আলোচনা:

১) জহির রায়হান:[/sb


মোহাম্মদ জহিরুল্লাহ যিনি জহির রায়হান নামে পরিচিত
(জন্ম ফেনী জেলায়, ১৯ আগস্ট, ১৯৩৫)।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স করেন।
তিনি কর্মজীবনে অনেক বিখ্যাত চলচ্চিত্র নির্মান করেছেন। তাদের মধ্যে “কখনও আসেনি, সোনার কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, আনোয়ারা, দুই ভাই, জীবন থেকে নেওয়া।” উল্লেখযোগ্য।
লেখক হিসেবে তিনি ছিলেন অসাধারণ।
“সূর্য গ্রহণ, শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কত দিন, কয়েকটি মৃত্যু” তাঁর অনবদ্য সৃষ্টি।
বর্তমানে তাঁর “হাজার বছর ধরে” উপান্যাসটি ৯ম-১০ম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি ব্যক্তিগত জীবনে শহিদুল্লাহ কায়সারের ভাই, অভিনেত্রী সুচান্দার স্বামী, এবং অভিনেত্রী ববিতা ও চম্পার দুলাভাই। তিনি অভিনেত্রী সুমিতা দেবীরও স্বামী ছিলেন।


এই মহান ব্যক্তি ১৯৭২ সালে ভাই শহিদুল্লাহ কায়সারের মৃত দেহের খোঁজে গিয়ে নিখোঁজ হন।
পরে তিনি আর ফিরে আসেন নি।

২)খান আতাউর রহমান:



খান আতাউর রহমান যিনি খান আতা নামে বহুল পরিচিত । তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার রামকান্তপুর গ্রামে ডিসেম্বর ১১, ১৯২৮ জন্মগ্রহণ করেন। ডিসেম্বর ১, ২০০৪ তিনি ইন্তেকাল করেন।)
১৯৪৬ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। কিন্তু অল্প কিছুদিন পরেই মেডিকেল ছেড়ে চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

তিনি একাধারে সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, প্রযোজক, সংলাপ রচয়িতা, কাহিনীকার। অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে জীবন থেকে নেয়া উল্ল্যেখযোগ্য।

তিনি -“অনেক দিনের চেনা , সিরাজউদ্দৌলা, সাত ভাই চম্পা, অরুণ বরুণ কিরণমালা, আবার তোরা মানুষ হ , সুজন পাখি, দিন যায় কথা থাকে, জোয়ার ভাটা, মনের মত বউ, আরশিনগর, পরশ পাথর, এখনো অনেক রাত” নামের বিখ্যাত বাংলা সিনেমার পরিচালক ছিলেন।


তিনি- “ এ দেশ তোমার আমার, কখনও আসেনি, কাঁচের দেয়াল, সাত ভাই চম্পা, মনের মত বউ, জীবন থেকে নেওয়া, আবার তোরা মানুষ হ, সুজন সুখি্” নামের বাংলা সিনেমায় অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবনে চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতাউর রহমানের দুই স্ত্রী মাহবুবা রহমান ও নীলুফার ইয়াসমীন। খান আতা ও নিলুফারের ঘরে জন্ম নেন বর্তমান প্রজন্মের গায়ক ও অভিনেতা আগুন। অপরদিকে মাহবুবা রহমান ও খান আতার ঘরে জন্ম নেন কণ্ঠশিল্পী রুমানা ইসলাম।

৩)আলমগীর কবির:



তিনি ২৬ ডিসেম্বর ১৯৩৮ সালে রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Physics এ অনার্স করেন। পরে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যান।

তিনি -“ধীরে বহে মেঘনা, সূর্য কন্যা, রুপালী সৈকত, সীমানা পেরিয়ে, মোহনা, মহানায়ক” নামের বিখ্যাত বাংলা সিনেমা নির্মান করেন।
তিনি অনেক শর্ট ফিল্ম নির্মান করেন।
ব্যক্তি জীবনের প্রথমে তিনি মাঞ্জুরা বেগমকে বিয়ে করেন। পরে তাঁরা আলাদা হয়ে যান। পরে তিনি অভিনেত্রী জয়শ্রী কবিরকে বিয়ে করেন।
এই মহান ব্যক্তি ২০জানুয়ারী, ১৯৮৯ সালে এক দুর্ঘটনায় মারা যান।

৪)আব্দুল্লাহ আল-মামুন:


তিনি ১৩ জুলাই ১৯৪২ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি ব্যক্তিজীবনে ফরিদা খাতুনকে বিয়ে করেন।
তিনি একাধারে একজন চলচিত্র নির্মাতা, অভিনেতা। সেই সাথে তিনি অনেক নাটক লিখেছেন।
তিনি- “অঙ্গিকার, সারেং বউ, এখনই সময়, দুই জীবন, সখি তুমি কার, বিহঙ্গ” নামের অনেক সিনেমা নির্মান করেন।
তাছাড়া তিনি সংশপ্তক, জীবন ছবি, বাবা নামের নাটক্ও নির্মান করেছেন।
এই মহান ব্যক্তি আমাদের ছেড়ে ২১ আগস্ট ২০০৮ সালে পরলোক গমন করেন।

৫)তারেক মাসুদ:



তিনি ৬ ডিসেম্বর ১৯৫৬ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
ব্যক্তি জীবনে তিনি ক্যাথেরিন মাসুদের জীবনসঙ্গি ছিলেন।
তিনি-“মুক্তির গান, মুক্তির কথা, সোনার বেড়ী, ভয়েসেস অফ চিল্ড্রেন, মাটির ময়না, A Kind of Childhood রানওয়ে” নামের অনেক চলচিত্র নির্মান করেন।
এই মহান মানুষ ১৩ আগস্ট ২০১১ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।



আমার বলার মাঝে কোন ভুল থাকলে, অবশ্যই জানাবেন এবং তা ক্ষমাযোগ্য দৃষ্টিতে দেখার জন্য অনুরাধ করছি।


সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৪
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×