আমার প্রিয় পোস্ট
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে (হুমায়ুন আজাদ) - নিরীহ মানুষ
- পুরানো ঢাকার বিরিয়ানি বাজার - জুল ভার্ন
- আমার ভ্রমণ-কাহিনী ও ছবি ব্লগ গুলোর কালেকশন - পয়গম্বর
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- ‘বিডি আইপিও’ থেকে আইপিও ফরম পূরণ করা - এস. এম. মেহেদী আকরাম
- মুভি ডাউনলোড... - আহাসান
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- প্রিয় কিছু থ্রিলার মুভি - বর্ণিল আধার
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- ~ উবুন্টু ১০.০৪ লুসিড Lynx রিভিউ- সবকিছুকে ছাড়িয়ে ~ - পাপী
- ২০০৯ সালের সেরা দশ মুভি - দারাশিকো
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
- শিশুকে কীভাবে বর্ণ শেখাবেন? - গৌতম রায়
- নির্মল হালদার'র কবিতা ( রহমান হেনরীর পাঠের টেবিল) - পোয়েট ট্রি
- আজকের ইফতারিতেই, চিকেন স্যুপ একটা আইটেম হতে পারে না? - জয়ন্তী
- আমার নিজেকে ন্যাংটো মনে হবে যখন হাইকোর্টের সামনে অস্ত্র ঠেকিয়ে কেউ আমার যৌনকেশ ছিড়ে নিয়ে যাবে - আলঝেইমার ক্রিস্টোসান
- আমার দেখা ভালোলাগা কিছু চলচিত্র - মে ঘ দূ ত
- জীবনানন্দ দাশ: হাওয়ার রাত - নির্ঝর নৈঃশব্দ্য-২
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ডাউনলোড করুন ফ্রি বাংলা স্পেল চেকার - ইমন জুবায়ের
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- ফ্রি ই-বুক ভাণ্ডারের জগতে ঘুরে আসুন : যেকোনো বই ফ্রি পাবেন এখানে... - কোডার
সঠিক কি-ওয়ার্ড নির্বাচনঃ অনলাইন আয়ের সর্বপ্রথম পদক্ষেপ
১১ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৫
অনলাইনে আয় করার সবচেয়ে নিশ্চিত উপায় হচ্ছে কোন বিষয়ের উপর একটি ওয়েবসাইট তৈরী করা, সেটিকে সার্চ-ইঞ্জিন অপটিমাইজ করে গুগল সার্চ-রেজাল্টের উপরের দিকে নিয়ে আসা - যাতে অনলাইনে যারা এই বিষয়ের উপর তথ্য খুঁজছে তারা সহজেই সাইটটি খুঁজে পায় এবং ভিজিট করে, এবং সাইটটিতে "এ্যাডসেন্স" ব্যবহার করা।
এ্যাডসেন্স হচ্ছে গুগলের একটি বিজ্ঞাপন প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে গুগল আপনার সাইটের বিষয়ের উপর বিজ্ঞাপন প্রদর্শণ করবে। সাইটের ভিজিটররা এইসব বিজ্ঞাপনে ক্লিক করলে গুগল আপনাকে সেই বিজ্ঞাপনটির মূল্য অনুযায়ী পয়সা দেবে। মূল্যটি নির্ধারিত হয় গুগলের একজন বিজ্ঞাপনদাতা সেই বিজ্ঞাপনটির জন্য কি পরিমান টাকা খরচ করতে ইচ্ছুক তার উপর। একটি ক্লিকের জন্য আপনি এক সেন্ট থেকে শুরু করে ৫০ ডলারও পেতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন, যত বেশি ভিজিটির - তত বেশি ক্লিক - এবং তত বেশি রোজগার! এ্যাডসেন্সের মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ ডলার আয় করে এমন মানুষের সংখ্যা পৃথিবীতে অসংখ্য। এমনকি বাংলাদেশেও অনেকেই আছেন যারা এর মাধ্যমে প্রতি মাসে ঘরে বসে ১০০-৩০০ ডলার রোজগার করছেন।
আপনি যদি এ্যাডসেন্সের মাধ্যমে অনলাইনে আয় করতে চান, তাহলে সবার আগে সিগ্ধান্ত নিতে হবে কোন বিষয়ের উপরে আপনার সাইট তৈরী করবেন। এজন্য আপনাকে একটি কি-ওয়ার্ড নির্বাচন করতে হবে। গুগলের বিজ্ঞাপনদাতারা এই কি-ওয়ার্ডের উপর নির্ভর করেই তাদের বিজ্ঞাপন দেয়। যখন সার্চ-ইঞ্জিনে কেউ এই কি-ওয়ার্ডগুলো লিখে সার্চ করে, গুগল এর সাথে সম্পর্কযুক্ত বিজ্ঞাপনগুলো সার্চইঞ্জিনে প্রদর্শিত ওয়েবসাইটের লিঙ্কগুলোর ডানদিকে প্রদর্শণ করে। যে বিজ্ঞাপনদাতা সবচেয়ে বেশি পয়সা দেয় তার বিজ্ঞাপনটি সবার আগে প্রদর্শিত হয়। একেকটি কি-ওয়ার্ডের উপর নির্ভর করে প্রদর্শিত বিজ্ঞাপনের মূল্য একেক রকম হয়।
তাই সাইট তৈরীর আগে আপনাকে জানতে হবে আপনি যেই কিওয়ার্ডটির উপর নির্ভর করে সাইট তৈরী করছেন, সেটির যথেষ্ট পরিমান বিজ্ঞাপন-মূল্য আছে কি না। আপনি হয়ত প্রচণ্ড পরিশ্রম করে একটি বিষয়ের উপর সাইট তৈরী করলেন, সেটাকে মাসের পর মাস পরিশ্রম করে অপটিমাইজ করে সার্চ-রেজাল্টের উপরের দিকে নিয়ে আসলেন যার ফলে প্রচুর ভিজিটর আপনার সাইটে আসতে থাকলো এবং আপনার সাইটে প্রদর্শিত গুগলের বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলো। কিন্তু দেখা যাবে সেই বিজ্ঞাপনগুলোর তেমন একটা দাম না থাকায় সেগুলোতে ক্লিক করা থেকে আপনার রোজগার হবে নগন্য। অথচ প্রথমেই যদি ভালো দামের একটা কি-ওয়ার্ডের উপর নির্ভর করে সাইটটি তৈরী করতেন, তাহলে আপনার রোজগার হতো হাজার হাজার ডলার। তাই পরে পস্তাতে না চাইলে শুরু করার আগেই ভেবে দেখতে হবে কোন বিষয়ের উপর শুরু করবেন।
আবার হয়ত দেখা গেলো আপনি এমন একটি বিষয় নির্বাচন করেছেন যার উপর বিজ্ঞাপনদাতারা প্রচুর খরচ করতে রাজি আছে, অর্থাৎ কি-ওয়ার্ডটির বাজার-মূল্য যথেষ্ট ভালো, কিন্তু সেই বিষয়ে প্রচুর পরিমান লোকের আগ্রহ নেই। তাহলেও লাভ হবে না কোন। সাইটে যদি ভিজিটরই না আসে তাহলে ক্লিক করবে কে? তাই কিওয়ার্ড হতে হবে এমন, যার বিজ্ঞাপন মূল্য ভালো এবং এর উপর প্রচুর মানুষের আগ্রহ আছে।
একেকটি কিওয়ার্ডের জন্য প্রদর্শিত বিজ্ঞাপনের বিজ্ঞাপন-মূল্য কত এবং প্রতি মাসে আনুমানিক কি পরিমান মানুষ সার্চইঞ্জিনে সেই বিষয়টার উপর তথ্য খোঁজে, সেটা জানার জন্য গুগলের একটা ফ্রি কি-ওয়ার্ড টুলস আছে। যে যে বিষয়ের উপর আপনার আগ্রহ আছে এবং যার উপর নির্ভর করে আপনি আপনার সাইট বা ব্লগ তৈরী করতে পারেন, সে সে বিষয়ের নাম এখানে লিখলে সেই বিষয় এবং এর সাথে সম্পর্কযুক্ত অন্যান্য বিষয়ের কি-ওয়ার্ডগুলোর বিজ্ঞাপন-মূল্য, মাসিক ভিজিটর সংখ্যা সহ আরো অনেক তথ্য এখান থেকে পাবেন।
তাই যদি সিগ্ধান্ত নেন এ্যাড-সেন্সের মাধ্যমে ঘরে বসে অনলাইনে রোজগার করার, তাহলে আগে এই টুলসটির সাহায্য নিয়ে উপরের বর্নিত বিষয়গুলো মাথায় রেখে যথেষ্ট সময় ব্যয় করুন আপনার জন্য সঠিক কিওয়ার্ডটি ঠিক করার জন্য। শক্ত ভিত্তির উপর নির্ভর করে শুরু করুন আপনার যাত্রা। ইনশাআল্লাহ্ সফলতা আসবেই।
-------------------------------------------------------------------
Bangladesh Travel Assistance - Free travel info on Bangladesh
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনলাইনে আয়, ঘরে বসে আয়, গুগল এ্যাডসেন্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনলাইনে আয়, ঘরে বসে আয়, গুগল এ্যাডসেন্স ;
প্রকাশ করা হয়েছে: ব্লগিং বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ভীষণ ব্যস্ত। ঘুমানোর সময়ই পাচ্ছি না, ফোরামে আর আসব কি! আপনি আছেন কেমন?
পান্থ বিহোস বলেছেন:
আছি ভালো। হাসান ভাই তো আজ সকালে দেশে আসলেন। হাসান ভাই যেহেতু সময় দিচ্ছেন, আমরা একদিন নিশ্চয়ই আড্ডাতে বসবো। আপনাকে মিস করবো অনেক। ভালো থাকবেন...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















plz mail me.waiting for ur mail