আমার প্রিয় পোস্ট

ফটোগ্রাফি, ভ্রমন, সিনেমা, ওয়ার্ডপ্রেস, এবং সব এলোমেলো ভাবনা

তপন সিনহার -

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯

শেয়ারঃ
0 0 0



পুরী যাওয়ার ট্রেনে চার বিধবা এবং এক তরুনীর একটা দলের সাথে পরিচয় হয় তরুন এক লেখকের। পুরীতে সেই পরিচয় পরিনত হয় বন্ধুত্বে। চার বিধবা আপন করে নেয় লেখককে। সে পরিনত হয় ঘরের মানুষে।

পুরীর বিশাল সৈকত আর মন্দিরের সংস্পর্শে এসে এবং লেখকের অনুপ্রেরণায় বিধবারা নিজেদের নতুন করে ফিরে পায়। জীবন সম্পর্কে পাল্টে যায় তাদের দৃষ্টিভঙ্গি। সারা জীবন রান্নাঘরের সংকীর্ণতায় কাটানো বিধবারা সাগরে এসে যেনো ছুড়ে ফেলে দেয় তাদের সব সংকীর্ণতা। জীবনকে উপভোগ করতে শুরু করে নতুন ভাবে। দলের তরুনীটি ভালোবেসে সদ্য পাওয়া কষ্ট ভুলে গিয়ে নতুন জীবন গড়ার অনুপ্রেবণা পায়।

সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে নির্মিত তপন সিনহার এই সিনেমাটি জাতীয় পুরস্কার পায় ১৯৬৩ সালে। চার বিধবার চরিত্রে অভিনয়কারী চার মহিলা-শিল্পী সম্মিলিত ভাবে পায় শ্রেষ্ঠ অভিনেত্রির মর্যাদা।

নির্জন সৈকতে সিনেমাটি অনলাইনে দেখা যাবে আমার বাংলা সিনেমা সাইটে






---------------------------------------------------------------------------------
Bangladesh Travel Assistance - Free travel info on Bangladesh

 

প্রকাশ করা হয়েছে: প্রিয় সিনেমা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০২
বাবুনি সুপ্তি বলেছেন: দেখিছি। মনে করিয়ে দিলেন। আবার দেখব ।
৩. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৯
আকাশ অম্বর বলেছেন: হুম। সুন্দর। ধন্যবাদ।
৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৪
র হাসান বলেছেন: সিনেমাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
৫. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৪
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ ....ধন্যবাদ .... অনেক অনেক ধন্যবাদ! :)

খুব ভাল লাগছে! এটা দিলেন......অনেকে দেখবে, কি সুন্দর সিনেমা!
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: সত্যি বলতে কি, এই সিনেমাটা আমার তেমন ভালো লাগেনি। তবে চার বিধবার অভিনয় দারুন হয়েছে।

৬. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৬
দীপান্বিতা বলেছেন: কেন ভাল লাগলো না, জানাবেন!
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: ১. এই সিনেমার নায়ক পছন্দ হয়নি।

২. সিনেমাটার তেমন কোন কাহিনী নেই।

৩. শর্মীলা ঠাকুরের অভিনয় আমার ভালো লাগে না। এক মাত্র ভালো লেগেছিল অপুর সংসারে।

ছায়াসূর্যের কথা ধরেন। এই সিনেমাটাতে বাচ্চাটার অভিনয় চমৎকার হয়েছে। কাহিনীর চরিত্র অনুযায়ী পারফেক্ট। যেমন ডানপিটে চরিত্র, ঠিক সেটাই ফুটে উঠেছে।

কিন্তু একই চরিত্রে শর্মীলা ঠাকুরের অভিনয়টা আমার কাছে কিছুই মনে হয়নি। ডানপিটে মেয়ে চরিত্রের ধারে কাছেও সেটা যায়নি। ওর সারাক্ষণ স্মিত হাসিটাই সব শেষ করে দিয়েছে। আমার মনে হয়, সব সিনেমাতেই ওর এক্সপ্রেশনটা একই রকম থাকে। তাই শর্মীলাকে আমার মোটেও ভালো লাগে না।

নায়ক-নায়িকা দুটোই পছন্দ না হওয়াটাও এই সিনেমাটা পছন্দ না হওয়ার পেছনে বিরাট একটা কারন।

৪. পাহাড়ী সান্যালের চরিত্রটাও মনে হয়েছে জোর করে এনে বসিয়ে দেয়া হয়েছে।


তবে এই সিনেমার মহিলাগুলোর চরিত্র আমার চমৎকার লেগেছে। সেই সাথে রবি ঘোষের চরিত্রও।




সিনেমা সংক্রান্ত আপনার মতামতগুলো আমার সিনেমা সাইটটিতে মন্তবে পেলে খুব খুশী হব। :)

৭. ১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪২
দীপান্বিতা বলেছেন: হুম্…তার মানে আপনার সিনেমাটা ভাল না লাগার কারণ নায়ক–নায়িকা অপছন্দ……কিন্তু গল্পটা সুন্দর বলতেই হবে!


'ছায়াসূর্য' আমার ও খুব একটা ভাল লাগেনি………



ঠিক আছে ওখানেও মন্তব্য করবো……আসলে প্রতিদিন এই সাইটেই কেবল আসি…:)
৮. ২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৯
দীপান্বিতা বলেছেন: কি খবর! ......... কাজের চাপ, নাকি খুব সিনেমা দেখছেন!
২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৫৪

লেখক বলেছেন: কাজের চাপ। ল্যাপটপ নষ্ট। সব সমানে পড়েছে। X(

৯. ২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
দীপান্বিতা বলেছেন: হাঃ...হাঃ! ......কোন ব্যাপার না! আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে… :#) :P
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: ল্যপাটপ ঠিক হয়েছে। ঈদ উপলক্ষে এক দিনের অবসর। ঘুমাবো না সিনেমা দেখব ঠিক করতে পারছি না। কেমন আছেন?

 

মোট সময় লেগেছে ০.৯৫৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গুগল প্লাস আইডিঃ rasedulhasan এ্যাট জিমেইল ডটকম।

ঘুরে বেড়াবো ইচ্ছে মত যখন যেখানে যেখানে মন চায়।

ঘৃনা করি শরীর দেখাতে রাস্তায় বের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ