আমার প্রিয় পোস্ট

পুকুরে ইলিশ মাছ!!!!!!

২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬

শেয়ারঃ
0 0 0

আজ আমার বাসায় এক ফ্রেন্ড এসেছিল । ওর বাড়ী বরগুনাতে। ও বাসায় আসার পর যে কথা নিয়ে তুমুল বিতর্ক হলো তা হচ্ছে পুকুর এ ইলিশ মাছ পাওয়া নিয়ে। ও নাকি নিজের চোখে দেখেছে যে একটি পুকুর এর মাছ ধরার পর সেখানে কয়েকটা ছোট সাইজের ইলিশ মাছ পাওয়া গেছে। এর পক্ষে ওর যুক্তি হচ্ছে যে সিডরের সময় নদী ছাপিয়ে পানি পুকুরে এসে পড়েছে এবং তখন ইলিশ এর রেনু পোনা পুকুর এ এসেছে। সেই পোনাই বড় হয়েছে। আমি তো মাছ বিশেষজ্ঞ নই তবুও তুমুল বিরোধীতা করলাম। আপনাদের কার কি মত জানান।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২১
বিবর্তনবাদী বলেছেন: হা হা পুকুরে ইলিশ। এটা কখনই সম্ভব না।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: আমারও তাই ধারণা.......আপনার মতো প্রতিভাবান এবং বিখ্যাত ব্লগারের পদধুলি পড়িল......আমি তো ধইন্য হইলাম...

২. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২১
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আপনার বন্ধুর নাম কী? বরগুনার কোথায় বাসা?
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: নাম লিটন...বাসা কোথায় তা তো মনে নাই। কেন ধইরা মাইর টাইর দিবেন নাকি :)

৩. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩
নকীবুল বারী বলেছেন: হইতেও পারে.................সমুদ্রে যদি বোয়াল মাছ পাওন যায় তাইলে পুকুরে ইলশা মাছ পাইতে দুষ কি???
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: (চিন্তা করতেছি).......................

২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: ধইন্যবাদ

৫. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
ওমর হাসান আল জাহিদ বলেছেন: ভয় নাই, মাইর দিমু নাইক্কা! তয় কৌতুহল জন্মাইছে, কারণ, মোগো বাড়িও তো বরগুনা!
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: ও আচ্ছা.......মুই নিজে অবশ্য ঝালোকইড্ডা

৬. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০২
অরণ্য আনাম বলেছেন: নারে ভাই সেটা সম্ভব না। পানিতে স্রোত না থাকলে ইলিশ মাছ বাঁচতে পারে না। আপনি কী জানেন ডিম পারার জন্য সমুদ্র থেকে ইলিশ মাছ ঘন্টায় ৯০০ কি.মি. গতিতে নদীতে প্রবেশ করে!!!
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: জানতাম না.... :(

৭. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২৬
বেয়াকুফ বলেছেন: কতা হাচা নি? @অরন্য আনাম। এইটা কিন্তু সুপারসনিক জেটে পেলেনের কাচাকাচি স্পীড। চিন্তা করতেসি ইলিশ মাছরে সাঁতরানোর পাখনাগুলা মিনিটে কয় মিলিয়নবার সামনে পিছে নেওয়া লাগে।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৯

লেখক বলেছেন: হু...ম

৮. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৪৫
নিঃসঙ্গ বলেছেন: হা হা হা পুকুরে ইলিশ দারুন কইছেতো।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:৫০

লেখক বলেছেন: হুমমমমমমমমম

১০. ২৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩০
বিবেক সত্যি বলেছেন: ছোট সাইজের ইলিশ মাছ = চাপিলা মাছ হতে পারে । আপনার বন্ধু চাপিলাকেই ইলিশ ভাবছে : ))
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: সেইটা আমিও বলছি। কিন্তু তার জবাব....."আমি দক্ষিন অন্ঞল এর মানুষ..আমারে মাছ চিনাইস না"

 

মোট সময় লেগেছে ০.৯২৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তেমন কিছুই বলার নেই। একজন নিঃসঙ্গ মানুষ। যে মাঝে মাঝে নিজেকে বুঝতে পারে না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ