তাই এ মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণের সময় চোখের জন্য সতর্কতাঃ
যা করা যাবে নাঃ
কোনভাবেই খালি চোখে সরাসরি সূর্যগ্রহন পর্ব দেখা যাবেনা। সাধারন সানগ্লাস পরেও তাকানো যাবেনা। ব্যবহৃত বা অব্যবহৃত কোনপ্রকার এক্স-রে ফিল্ম বা ক্যামেরার ফিল্ম ব্যবহার করে সূর্যগ্রহণ দেখা যাবেনা।
যা করা যেতে পারেঃ
বড় গামলা বা পাত্রে পানি নিয়ে তাতে কিছুটা হলুদগুড়ো মিশিয়ে ঘোলা করে নিয়ে সুর্যের ছায়া প্রতিফলন করে সহজেই সুর্যগ্রহণ দেখা যাবে। সায়েন্টিফিক সানগ্লাস পরে দেখা যাবে। ১২ নম্বরের ওয়েল্ডিং গ্লাস দিয়ে সরাসরি সুর্যের দিকে তাকিয়ে সুর্যগ্রহণ, তবে একনাগাড়ে ১০ সেকেন্ডের বেশি নয়। কাগজ ফুটো করে তার ভিতর দিয়ে সূর্যগ্রহণের প্রতিবিম্ব দেয়ালে ফেলে দেখা যাবে। দুরবিনে আইপিসের সামনে একটি সাদা কাগজ রেখে সুর্যালোকের প্রতিফলন করে নিরাপদে সুর্যগ্রহণ দেখা যায়।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



