somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য: কিছু কথা

৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ আড়াইশ বছরে কত নতুন জাতির উত্থান হলো, কত পুরাতন জাতির পতন হলো, কত দেশ জন্ম নিল, পৃথিবীর কত বিবর্তন হলো, কত নতুন প্রযুক্তি সংযোজিত হলো- এক কথায় বলা যেতে পারে সারা দুনিয়ার কি আমূল পরিবর্তন হলো; কিন্তু সবচাইতে আশ্চার্যের বিষয় বাঙালির চারিত্রিক দোষ বা গুণাবলীর কোন পরিবর্তন হলো না। আপনারাই বলুন এটা কি এক অবিশ্বাস্য বিষয় নয়? সবকিছুরই পরিবর্তন, বিবর্তন হলো, শুধু হলো না আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের। কেন যে হলো না- এই কেন’র উত্তর কে দেবে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির দেশের মানুষ আমরা। আমাদের জন্য, আমাদের দেশের জন্য অন্য দেশের লোকেরা গর্ব করে এবং মনে করে যে এদেশের মানুষ হয়ে আমরা ধন্য ও আমাদের দেশ পুণ্য। কিন্তু বাস্তবে কি দেখছি আমরা?

আমরা যদি ব্রিটিশ শাসনামলের যুগের দিকে একটু ফিরে তাকাই, তা হলে আমরা দেখতে পাবো যে ১৮০১ সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেশলি বাংলার বিভিন্ন জেলার জজ ও ম্যাজিস্ট্রেটদের কাছে নতুন রাজস্ব ও বিচার ব্যবস্থার ফলাফল জানতে চেয়ে এক প্রশ্নাবলী প্রেরণ করেন। প্রশ্নাবলীর একটি অংশে প্রত্যেক জেলার অধিবাসীদের নৈতিক চরিত্র ও স্থানীয় অপরাধ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছিল। তারা যে জবাব পাঠিয়েছিলেন তা একত্রে সংকলিত করে তৎকালীন ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর পরিচালক চার্লস গ্রান্ট একটি পুস্তিকাকারে প্রতিবেদন তৈরি করেছিলেন। চার্লস গ্রান্ট এককালে লর্ড কর্নওয়ালিসের একান্ত সচিব ছিলেন। গ্রান্টের প্রতিবেদনে তৎকালীন অবিভক্ত বাংলার বিভিন্ন জেলার অধিবাসীদের চারিত্রিক বৈশিষ্ট্যও তুলে ধরা হয়েছিল। যাহোক ঐ অবিভক্ত বাংলার যে অংশটি এখন বাংলাদেশ বলে পরিচিত সে অংশেরই অধিবাসীদের সেই আড়াইশ বছর আগের চারিত্রিক বৈশিষ্ট্যের দু’চারটি বিস্তারিত লিখতে গেলে সংকুলান হবে না।

চার্লস গ্রান্ট ১৮২৩ সালে মারা যান কিন্তু তিনি রেখে গেছেন এক কালজয়ী বিবরণ ইতিহাসের পাতায় যার সাক্ষ্য পাওয়া যায়। চার্লস গ্রান্টের সেই ঐতিহাসিক সংকলিত প্রতিবেদনে দেখা যায় যে, আড়াইশ বছর পূর্বে বাঙালি চরিত্রের বৈশিষ্ট্য ছিল যে তারা ছিল অসৎ, ফাঁকিবাজ, প্রতিহিংসা পরায়ণ, অকৃতজ্ঞ, লোভী, ঠকবাজ, হঠকারী, জাল-জালিয়াতি, হত্যা, ডাকাতি, হীনচেতা, মিথ্যাবাদী, স্বার্থপর এমন কোন দোষ নেই যে তাদের মধ্যে ছিল না। এছাড়া ঘুষ দেয়া, আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়া, নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করা, অন্যের বিপদে আনন্দ উপভোগ করা, পরশ্রীকাতরতা, ছলে বলে, কলে-কৌশলে বিষয় সম্পত্তি সঞ্চয় করাই ছিল জীবনের একমাত্র লক্ষ্য। তাছাড়া মুখে কথার তুবড়ি ছড়ানো এবং কাজে ফাঁকি দেয়া নিত্যকার অভ্যাস ছিল। প্রতিপক্ষকে ঘায়েল করতে নানা প্রতারণার আশ্রয় নেয়া, কথার হুল ফোটানো, শ্লেষাত্মক কথাবার্তা এমনকি প্রয়োজনে হত্যা করা, লুণ্ঠন, স্ত্রীর প্রতি অবিচার এসব যেন যুবা থেকে বৃদ্ধ সবাইর মধ্যেই লক্ষ্য করা যেত। চার্লস গ্রান্ট বলেছেন, বাঙালিদের দেশপ্রেম নেই। তাই বলে কি বাঙালিদের মধ্যে ইংরেজ শাসকেরা কোন ভাল গুণ খুঁজে পায়নি? এ ধরনের সমাজে রাজা রামমোহন রায়ের আবির্ভাবকে তারা অলৌকিক বলে মনে করতো।

একাত্ম হয়ে আমরা আমাদের গ্লানিকে ধুয়ে-মুছে নতুনভাবে জন্ম নিতে পারি না? বাঙালির কলংকের অবসান ঘটিয়ে সত্যিকার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ‘কথায় না বড় হয়ে কাজে বড়’ হতে হবে। কবির একশ’ বছর পুরানো কবিতার আদর্শ বাস্তবায়িত করতে হবে। তাই বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার দু’টি লাইনের উদ্ধৃতি-

‘ডুবিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ’।

বর্তমানের ডাকে সাড়া দিয়ে বাঙালি ভবিষ্যতে মানুষ হবে। সোনার বাংলা গড়ে তুলে সবাই সোনার মানুষ হোক এটাই কামনা ও বাসনা।

(লেখাটি ইত্তেফাকে পেলাম, ভালো লাগলো তাই শেয়ার করলাম)
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×