somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন গিয়েছিল , যাচ্ছে এবং যাবে ।

০৫ ই মে, ২০১০ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল আমার জন্মদিন ছিল । হুম জন্মদিন । এই দিনে ধরণীতে এসেছিলাম একেবারে নিঃস্ব হাতে । গায়ে এক টুকরো কাপড় ও ছিলো না । শুনেছি জন্মের পর নাকি আমার কান্না পায়নি , ফলে ডাক্তাররা বেশ ঘাবড়ে গেসিলো । কিছক্ষন পর নাকি ঠিক হয়ে যায় । তারপর আমাকে আব্বুর কোলে দেয়া হয় । আব্বু বলেছে সে দাদীর বানানো একটা কাথা হাতে নিয়ে বাইরে অপেক্ষমাণ ছিল । নিশ্চয়ই আব্বু পরম মমতায় আমাকে জড়িয়ে ধরেছিল । যেটার ১০%ও অনুভব করা হয়ত আমার পক্ষে সম্ভব না । আমি হয়তো চোখ পিটপিট করে তাকে দেখার চেষ্টা করেছি , হয়তো ঘুমিয়েই ছিলাম । কিছুই মনে নেই । কখনও মনে পড়বে না ।

ওদিকে আম্মুর তখনও জ্ঞান ফেরেনি । ডাক্তাররা খুব টেনশনে পড়ে গেছিল। আম্মু নাকি পুরো ৭ দিন কোমায় ছিলো । ডাক্তাররা শেষ পর্যন্ত আশা ছেড়ে দিচ্ছিল । কিন্তু হয়তো আমাকে ঈশ্বর কষ্ট দিতে চাননি বলেই ফিরিয়ে দিয়েছিলেন আমার আম্মুকে । না হলে আজ কি হত? থাক অলুক্ষণে কথা না হয় মনে নাই করলাম । আমার মনে নেই আম্মুর জ্ঞান ফেরার পর কখন আমাকে আম্মুর কোলে দেয়া হয় । এমনকি এই ৭ দিন আমি আম্মুকে ছাড়া কিভাবে ছিলাম তাও মনে করতে পারি না । এখন অনুভব করতে পারি না যখন আমাকে আম্মু কোলে জড়িয়ে নিল তখন আমি কি পরিমাণ শান্তি পেয়েছিলাম । আম্মু কি পরিমাণ মমতায় আমাকে তার বুকে আশ্রয় দিয়েছিল আজ তা অনুভব করতে পারি না । আমি অনুভব করতে পারি না যখন ৬ মাস বয়েসে প্রচন্ড জ্বরে প্রায় মরতে বসেছিলাম তখন আমার মা আমাকে কি পরিমাণ যত্ন করত , ঈশ্বরের কাছে কি পরিমাণ প্রার্থনা করত আমার জন্য । আমি অনুভব করতে পারি না যখন ২ বছর বয়সে আমার হাতে গরম দুধের ছ্যাকা লেগেছিল আমি সারাদিন কেঁদেছিলাম , আমাকে শান্ত করার জন্য আমার আম্মু কতই না চেষ্টা করেছিল । রাত দুটোর সময় আমি বলেছিলাম আব্বু যদি আমাকে সাইকেলে করে ঘুরায় তাহলে ব্যাথা সারবে । কি হাস্যকর বায়নাই না করেছি । কিন্তু আমার আব্বু বায়না রেখেছিল । সে আমাকে সাইকেলে করে ঘুরিয়েছিল । আমি সাইকেলেই ঘুমিয়ে পড়লে আমাকে বাসায় এনে বিছানায় শুইয়ে দেয় । এ রকম কত না অজানা স্মৃতি আছে যা আমি মনে রাখিনি । হয়তো মনে করাও সম্ভব না ।

অনেক কিছুই বলতে ইচ্ছা করতেছে কিন্তু সব কিছু মনে আসছে না । পাশের রুমে আব্বু আম্মু ঘুমিয়ে আছে আমার ছোট্ট বোনটা মাঝে শুয়ে আছে । ওকে দেখে মাঝে মাঝে বোঝার চেষ্টা করি আমাকে ............

আমি ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ যে তিনি জন্মের পর আমাকে একা করেন নি । তিনি এরকম মমতা মাখা একটা ঘরে আমাকে পাঠিয়েছেন ।

এভাবে ২২টি বছর পার করে এলাম এবং আরও অনেক দিন হয়তো যাবে,হয়তো না । কিন্তু যে কটা দিনই যাক না কেন আমি আশা করি অবশ্যই আমি একজন ভালো মানুষ হিসেবে থাকব এবং আমার আব্বু আম্মুকে কখনও কষ্ট দেব না আমি বিশ্বাস করি ।

আমি আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক ।

সুপ্রিয় ব্লগারগণ , আমি রীতিমত মুগ্ধ আপনাদের এত স্বতস্ফুর্ততায়। সত্যি আমি ভাবতে পারি নি আমি এইভাবে জন্মদিনের উইশ পাব । এটা অবশ্যই আমার স্মরণকালের সেরা একটা জন্মদিন গেল। এখন আমার নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে । আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের প্রতি বিনীত প্রকাশ করছি ।

আসলে অনেক কিছুই বলার ছিল কিন্তু যত সাজানোর চেষ্টা করছি তত এলোমেলো হয়ে যাচ্ছে .........
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৩
১০৫টি মন্তব্য ১০৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×