
নিজের সাথে নিজে যেন হেরে যাচ্ছি , বাক যুদ্ধে বাক বিতর্কে বারংবার , আমার আমিত্ব একাত্ব কেড়ে নেয়ার নামই কি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি ? যাকে বলে স্বাধীনতা !
অনেক বেশি ঘৃণা হচ্ছে , আফসোস হচ্ছে !
যদি অসমীচিন না হয় , তবে দুটো রঙের সংমিশ্রনকেই তো স্বাধীনতা বলে - আমার তো তাইই মনে হয় .
আমার চারপাশে আজ দেখছি হাজার রঙের-হাজার ভাষায় স্বাধীনতা , হননের নাম স্বাধীনতা , গোপন করার নাম স্বাধীনতা , বেহায়াপনার নাম স্বাধীনতা , একটা একটা করে ডানা থেকে পালক ছিঁড়ে নেয়ার নাম স্বাধীনতা .
আসলে স্বাধীনতা কি , কেন স্বাধীনতা , কোথায় স্বাধীনতা কতদূরে ?
আর কতটা বিনিদ্র রজনীর পর দেখা পাব সত্যিকার স্বাধীনতার ?আমি যে আর জাগতে পারছি না , ক্লান্ত বড় বেশি ক্লান্ত !
হায়েনার মতো লোলুপ দৃষ্টিতে কে বা করা যেন কেড়ে নিচ্ছে আমার একান্ত আমি কে ! প্রতি পদে পদে কেড়ে নিচ্ছে আমার ঘুমের স্বাধীনতা , চলার স্বাধীনতা , বলার স্বাধীনতা !
সেই চোখ থেকে চোখ , হাজার চোখ এক হয়ে ধাওয়া আমাকে , শতলোকে ছেড়ে সীমাহীন কোন এক উর্ধালোকে , প্রায় শ্বাসরুদ্ধ আমি !
এখন কিছুই ভয় লাগে না - ভয় পাই না ,
শুধু চোখ দেখলেই ভয় পাই .....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

