
আকাশ জীবন
সে কবে চলে গেছে প্রেম বসন্তদিন
স্বপ্ন যা ছিল রঙ্গিন রঙ্গিন।
এখন শুধু ধূসর সন্ধ্যা-
কুয়াশাভেজা গান
নীড়ের মায়া ছেড়ে উড়ছি-
গগনে ফেরার স্বপ্ন ম্লান।
খাঁচা আমার একলা খাঁচা
আকাশ জীবন চলছে আমার
দেখো আমার কেমন বাঁচা।
পথ ভুলেছি সেই যে কবে
আর নেইকো ফেরার আশা
এখন আমার মস্ত আকাশ।
উড়াল স্বপ্ন উড়াল জীবন
উড়াল কবিতা উড়াল গান।
দিগভ্রান্ত কষ্টপাখি কষ্টে কষ্টে নীল
আমার কষ্টে রংমাখা তাই আকাশটা সুনীল।
কিংবা
ঝরা পাতার গান
সেই রাতে আমার হাতে যে তলোয়ার নেচেছিলো তা ছিল রাত্রির মতই অন্ধকার যেমন অন্ধকার আমার প্রাণহীন হৃদয়। যে হৃদয় অনেক রক্তের রঙে রাঙানো কিন্তু তবুও, তবুও কোন অনুশোচনা নেই, পরিতাপ নেই, নেই সমবেদনা।
এ খুনপিয়াসী ছুরি আমি জানিনা কোথায় কখন কার কাছ থেকে পেয়েছি, কোন রাজার দুলালকে দেবো বলে কিন্তু যা করেছি তার জন্য, তার জন্য কোন অনুশোচনা নেই।
আমি যুদ্ধে ছিলাম। আমি যুদ্ধে ছিলাম মরণ আমাকে শেষ বার স্পর্শ করবার আগপর্যন্ত। নিজের শরীর, নিজের হৃদয় ক্ষত বিক্ষত করে দূর্বল আর বৃদ্ধদের বাঁচাতে গিয়েছিলাম।
আমি এখন আমার খুনরাঙা শয্যায় শায়িত, আগুন্তক কয়েকজন আমাকে দেখে করুণার অশ্রু বিসর্জন করছে! শেষ সময় এসে পরেছে। আমাকে যেতে হবে।
কিন্তু আমি কোন করুণা চাইনা, কারো অশ্রু চাইনা। আমি এক ঝরা পাতা, ছেঁড়াকাগজ, এক পথভোলা পথিক।
ডাক এসেছে। যেতে হবে। আমাকে যেতে হবে খুন রাঙা পথে। কোন কান্না নয় আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও।
কোন করুণা নয়, আমার জন্য নয় কোন অশ্রুবির্সজন। আমি জানি আমি এক ঝরাপাতা, ছেঁড়াকাগজ, এক পথভোলা পথিক।
আমি জানি আমি এক ঝরাপাতা, ছেঁড়াকাগজ, এক পথভোলা পথিক। আমি জানি আমি জানি।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


