
এসো আড়াল থেকে আলোতে
আলতো ছোঁয়ার অমানিশায় নয়,
ভেঙে তোমার দ্বিধার দরজা
এসো শূণ্য চোখের নীল রাত্রিতে।
একটা ভাড়াটে শহরে-
জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে,
তোমার ঠোঁটে আঁকবো বিষাক্ত পাপ।
এসো রাস্তার শেষ মাথায়
একটার পর একটা গলি পেরিয়ে,
বৃষ্টিতে নরম পা ভিজিয়ে
এসো তুমি ভেজা শালিকের বেশে।
একটা ভাড়াটে শহরে-
জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে,
তোমার ঠোঁটে আঁকবো বিষাক্ত পাপ।
এসো জানালার কার্নিশ ভেঙে
অবেলা রোদ্দুরের ফুটপাথ ধরে
এইসব নিসর্গ দিনের শেষে
এসো তুমি সন্ধ্যার মিনতি সুর হয়ে।
একটা ভাড়াটে শহরে-
জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে,
তোমার ঠোঁটে আঁকবো বিষাক্ত পাপ।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



