
ঈদের ছুটিতে ইনস্টল করে নিলাম উইন্ডোজ এক্সপির একেবারে অরিজিনাল ভার্সন (সার্ভিস প্যক ৩ সহ)। এটাতে সাধারন সিরিয়াল কাজ করেনা। একটা বিশেষ সিরিয়াল দিয়ে ইনস্টল করতে হয়। তাও খুজে বের করতে হয় keyfinder দিয়ে। আবার এক্টিভেট করতে হয় বিশেষ উপায়ে।
যাই হোক এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে।
ইন্সটল শেষ হওয়ার পর ত আমার আক্কেলগুড়ুম।
gpedit আসে না। এটা ছাড়া ত আমি অসহায়। দিলাম গুগল মামারে ডাক।
বেশ কয়েকটা ফোরাম ঘেটে বুঝলাম windows xp home edition এ gpedit থাকে না। না থাকারই কথা ।
এখন কি করি?
টরেন্ট থেকে জোগাড় করা জিনিস। এখন আবার professional edition নামানো কষ্টকর।
দিলাম গুগল মামারে আবার ডাক। মামায় এবারও হতাশ করে নাই। ঈদের সালামি ভালু দিছে!
পাবলিক xp home edition এও gpedit ব্যবহারের সিস্টেম বাইর কইরা ফালাইছে।
জিনিসটা পেয়েছি এখানে
এই সেই জিনিস...ডাউনলোড লিংক
একটা বিকল্পও আছে...তবে সুবিধার না...টেস্ট করে দেখতে পারেন।
বিকল্পটার ডাউনলোড লিংক
তবে হতাশার কথা এটাই যে home ed এ gpedit ব্যবহার করলেও home ed এ professional ed এর মত সব ফাংশান পাবেন না। home ed যে সকল ফাংশন আছে শুধু সেগুলোই কাজ করবে। সুবিধা শুধু একটা - ইন্টারফেস পাচ্ছেন। আসলে home ed এ gpedit ব্যবহার না করে রেজিস্ট্রি এডিট করাটাই সঠিক হবে। যদিও কাজটা অনেকের জন্য একটু জটিল হতে পারে।
রেজিস্ট্রি এডিট গুলো জানার জন্য এইখানে ক্লিকান
এখান থেকে পছন্দমত রেজিস্ট্রি এডিট গুলো নিয়ে একটি নিজস্ব রেজিস্ট্রি এডিটিং ফাইল তৈরি করে রাখতে পারেন।
যারা অরিজিনাল ভার্সন ইনস্টল করে কী খুজতেছেন....
keyfinder ইন্সট্রাকশন
এই যে keyfinder
এক্টিভেট ইনস্ট্রাকশন
এক্টিভেশন এর জন্য লাগবে
সবশেষে দুইটা কথা...
১. যেহেতু সব ব্যবহারকারীদেরই gpedit দরকার হয়...তাহলে বাদ দিল কেন? বাদ না দিলে কি হইত?
২. যাদের মনে প্রশ্ন জাগছে এই ব্যটা এতদিন পর এক্সপি নিয়া মাতল কেন? তারা কাইন্ডলি বুঝতে চেষ্টা করেন...ঈদে কোন কাম কাইয নাই। যারা লিনাক্স ব্যবহার করেন তারাও রাগ কইরেন না। আমিও উবুন্টু ইউজ করি...তবে বেশি না। আর যারা উইন্ডোজ ৭ ইউজ করেন তারাও মাইন্ড খাইয়েন না। আমি একটু ধীরে ধীরে আপগ্রেড করি!
কারও যদি কাজে লাগে তাই শেয়ার করলাম।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


