২৫ তারিখের হৃদয় বিদারক ঘটনায় কারা লাভবান হল?

০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:১৬

শেয়ারঃ
0 1 0

সংগ্রামী এই দেশ এর পুর্বেও একটি ২৫ তারিখ (২৫-০৩-১৯৭১) কালো রাত্রি পার করে এসেছি যে রাতের কালো অধ্যায়ের পর আমদের এই জাতী একটি মুক্তি সংগ্রামের মাধ্যমে একটি বিজয় ছিনিয়ে এনে ছিল। আমরা আজ আরও একটি কালো অধ্যায় পার করতে যাচ্ছি। আমি মনে করি আমদের দেশের এখনও সংকট কাটেনি, কারন আমরা এখনও এই ঘটনার রহস্য উদঘাটন করতে পারিনি। তবে আমরা জানি এই ঘটনা একটি সাজানো এবং পুর্বপরিকল্পিত। যার বর্ণনা আমরা ইতিমধ্যে পেয়েছি। আমাদের কে এই ঘটনার কারণ সম্পর্কে জানার পাশাপাশি খুজে বের করতে হবে কারা এর সাথে জড়িত এবং কারা এই ঘটনা থেকে ফায়দা লূটবে বা লাভবান হবে, অর্থাৎ এই ঘটনার দ্বারা দেশ- জাতী, সেনাবাহিনী ও বি ডি আর এর ক্ষতি হলে কারা বেশি লাভবান হবে? কারা চায় সেনাবহিনী এবং বি ডি আর এর মত দেশ রক্ষার সৈনিকদেরকে মুখোমুখি করে দেশকে অচল করতে? কারা বি ডি আর দেরকে এই ঘটনার জন্য উৎসাহ দিয়েছিল এবং তাদেরকে সাহায্যের আস্বাস দিয়েছিল? এই ঘটনার মাধ্যমে বি ডি আর জোয়ানরা যদি সকল স্থানে বিশেষ করে সিমান্ত এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করত তাহলে বাংলাদেশর সিমান্ত অরক্ষিত হলে কারা লাভবান হত? এই শহীদ সেনা কর্মকর্তাগন কাদের জন্য হুমকি ছিলেন?

 

সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৩৩
ফালতু মিয়া বলেছেন: ৩২ বছর পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে সীমান্ত পাহারায় অবর্ণনীয় কষ্ট স্বীকার করে আমার ভাই আজ পুরস্কার স্বরূপ পিলখানায় বন্ধী জীবন উপহার পেয়েছেন। আমার গোটা পরিবার তার জন্য কাঁদছেন। ৬ মাস পর তার অবসরে আসার কথা ছিল। তিনি কোন ফায়ার করেন নাই, অস্ত্র হাতে নেন নাই, তার কমান্ডিং অফিসারকে বাচাতে সাহায্য করেছেন। আশা করি দাবি করি তার মতো যারা আছেন তাদের জন্য যেন আল্লাহ ন্যায় বিচার ফয়সালা করেন। আমি আর কিছুই চাই না।
০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: এই ঘটনায় পুরো জাতী ক্ষতিগ্রস্থ। আমরা সকল ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানাই।

২. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১:০৫
শীরফুল কবীর রািকব বলেছেন: সারা দেশের ক্ষতি হয়েছে এই ক্ষতি কখন কখন ও পুরুন হবে না ।
৩. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১:০৬
বিবর্তনবাদী বলেছেন: আমরা কিছুই জানব না!!! শুধু এতটুকুই বলতে পারি।
৫. ০২ রা মার্চ, ২০০৯ ভোর ৫:২৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: অন্য কোন শক্তি খুঁজছেন কেন?

আমাদের সেনাবাহিনীই তো এদেশে ৩৭ বছর যাবৎ অপকর্ম করে আসছেন।

দুই রাষ্ট্রপতি হত্যা,ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত থাকা বারবার, আনসার আর ছাত্রদের উপর নির্যাতন। আরও লাগবে কিছু?
০২ রা মার্চ, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: তাহেল কি আপনি সেনাবাহিনীকে এই অপকর্মের জন্য দায়ী করছেন? আপনি কি বলতে চাচ্ছেন এদেশের রাজনীতি বিদরা একেবারে ফেরেস্তা? আপনি কি এদেশে পাকিস্তান, ভারত ও আমেরিকার চামচা রাজনীতিবিদ দের সম্পর্কে জানেন না? তারা কি এই দেশে সুকর্ম করছেন না বসে বসে আঙ্গুল চুসছেন?

৬. ০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৩
এমআ০০৭ বলেছেন: ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য
বিডিয়ার বলেন আর সেনাবাহিনী বলেন কিছুই দরকার নাই এদেশে কারন আমাগো দাদারা আছেনা তারাই আমাদের দেশকে পাহারা দেবে :)

 

মোট সময় লেগেছে ০.৯৩৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই