আমার প্রিয় পোস্ট

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক

সমকামীতা বিষয়ক : পাপ বনাম লব্ধজ্ঞান

০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৭:০৩

শেয়ারঃ
0 7 0

সমকামীতা বিষয়টা পুরোনো হলেও ইদানিং এটা আবার সবাইকে নাড়া দিচ্ছে । ইন্ডিয়ার কোর্টে সমকামীতা কে বৈধতা দেয়া হয়েছে । আমরা আচার-আচরন কালচারল দিক দিয়ে ইন্ডিয়া থেকে অতটা দূরে নয় বলে আমাদের ও বৈধতা দেয়াটা সময়ের ব্যাপার মাত্র । আমেরিকাতে যেখানে গে ম্যারেজ বৈধতা দেয়ার জন্য ভোট নেয়া হয় সেখানে আমরা কোথায় পড়ে আছি ।

আমরা আসলে কোথায় পড়ে আছি ? একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করলে কিন্তু আমাদের ডিসিশন নিতে এত দেরি করতে হয় না ।
লজিক আর কমন সেন্সই যথেষ্ঠ । পি এইচ ডি ধারী হতে হয় না এসব নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ।

সমকামীদের প্রতি ছোট বেলা থেকেই বিতৃষ্ণা - ঘৃনা ছিল ।
আমি জানি অনেকেরই এটা আছে এখনো । সমকামিতা আমাদের সমাজে দূর্লভ না । বিশেষ করে ইসলামী / হিন্দু রক্ষনশীল পরিবারে বড় হলে যৌনতা ব্যাপারে সবসময় অবদমন থাকে । সেই গুলো খুব বিচিত্র রুপে প্রকাশ পায় । যারা হোষ্টেলে থেকেছে তারা অনেক কিছু জানে এসব ব্যাপারে । আমার এক বন্ধু পাশের মসজিদের ছোট হুজুর দিয়ে "স্পর্শিত" (!) হয়েছিলো । মেয়েদের সাথে কিছু করার সুযোগ না থাকায় অনেকের কৌতুহলই ভিন্ন পথে ডাইভার্ট হয় । :|

তবে এইসব ছোটবেলার কৌতুহল স্থায়ী হয় না । পরবর্তীতে প্রেমপীরিতি করে/ জওয়ান হয়ে বিয়ে-শাদী করে সবাই এইসব
'ছেলেখেলা' (!?) স্মৃতি ভুলে যায় -- আর ঘৃনা পুষে রাখে । সেটাই স্বাভাবিক ।

আমার ঘৃনার স্মৃতিটুকু একটু বিচিত্র । ইউনিতে পড়ার সময় এ্যাক্সিডেন্টালী গে পর্নো দেখার (আধাটুকু :(( ) অভিজ্ঞতা হয়েছিলো । সেখান থেকে বিবমিষা মিশ্রিত ঘৃনার উৎপত্তি ।
সেটা এখন থেকে ৮-১০ বছর আগের কথা । আমার এখনো মনে পড়ে মানুষ কিভাবে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে "পায়ুকামী" হতে পারে এটা নিয়ে চিন্তিত ছিলাম ? :| :-/

এরপরে আড্ডায় বন্ধুদের "গোয়া মারা খাওয়া" , "হোগা মারা", "বাশ খাওয়া" , "শুলে তোলা" এইসব খিস্তি - কেবলই ফাজলামিই ছিলো ।

এখান পর্যন্ত আমার মনে হয় ৮-১০টা ছেলে থেকে আমার অভিজ্ঞতা ভিন্ন হবে না । আমার এই ঘৃনার অবসান হয় গতবছর গে প্রাইড প্যারেড দেখে । তিন দিনের অনুষ্ঠান হয় । সারা দুনিয়ার গে লেসবো এসে জড়ো হয় এখানে । সারা রাত গান বাজানা চলে । আর স্ফুর্তি । যদিও আমাদের দেশের হিসাবে এদের কে ফাসিতে উঠানো কথা । কিন্তু আমি বুঝতে পারি এরা আমার মতোই মানুষ ।
আমি মূলত বন্ধুদের সাথে সময় কাটানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম । ঘটনা ক্রমে প্রাইডে উপস্থিত হই । বিদেশে থেকেও গে সম্পর্কিত শুচিবাই ছিলো ।
গে সংক্রান্ত যাবতীয় মিথ সেই দিনই আমার কাছে ভুল প্রমানিত হয় । তারচে বেশি- ভিন্ন এক সংস্কৃতি প্রতি যেই ভয় ধরানো গন্ধ-গন্ধ বমির ভাবটা কেটে গেছে । গে দেখলেই আতকে উঠার ভাব টাও নাই । চাটগার কাউয়ার মতো পাছায় একহাত চলে যায় না এখন ।

গে প্রাইডে সিটির মেয়র যোগ দেন। সে এক তুলকালাম অবস্থা । ডাউনটাউনের ব্যস্ত রাস্তা সব বন্ধ করে । ২ ঘন্টার প্যারেড । ফেয়ারী B-) !! পাবলিকের রিএ্যাকশন দেখে ছবি শেয়ার করা যাবে ।

যাক এত কিছু বলার উদ্দেশ্যে হলো - তাদের সাথে মিশলে আপনার শুচিবাই চলে যাবে এবং আপনি বুঝবেন তারাও মানুষ ।

প্রসংগক্রমে বলে রাখা উচিত আমাদের ছেলেদের লেসবিয়ানদের ব্যাপারে কোন আপত্তি নাই :D B-)
আমরা সব ছেলেরা আসলে সিক - হিপোক্রেট :P X( :D
(লেসবিয়ান পর্নো বা লেসবিয়ান বন্ধুদের সব ছেলেরই ভালো লাগে !!)

হাসি ঠাট্টা করলেও গে লেসবিয়ান বলতে খালি সেক্সুয়াল ওরিয়েনটেশন চলে আসে । কিন্তু এর পিছনে ভালোবাসাটাও একটা কারন । নির্ভরতা - আদর । ভরসা । মানসিক শান্তির ব্যাপারও জড়িত ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

এই পর্যন্ত ঠিক আছে -- হোমোসেক্সুয়ালিটি সম্পর্কে পড়াশোনা করিনি তেমন , কৌতুহল ছিলো না । তবে এটা জানতাম হোমোসেক্সুয়াল হওয়া তাদের ডিসিশন না । এটা ইনার আর্জ ।

রিসেন্টলি হোমোসেক্সুয়াল এনিমেলের কথা শুনে একটা ঘাটাঘাটি করলাম । আর যা খুজে পেলাম তাতে পুরাই টাশকি!! -- নেচারের বিরুদ্ধে তো নয়ই বরং ভুরি ভুরি উদাহরন আছে গে এ্যানিমেলের ।
কোর্টশিপ , পেয়ারিং , মেটিং সবকিছুর উদাহরন আছে ।
কি চিরিয়াখানায় কি জংগলে । পেংগুইন , জিরাফ , সিংহ , মাছি , ডলফিন কি নাই উদাহরনে ।

Click This Link
Click This Link

গে এনিমেল সংক্রান্ত গবেষনায় চিড়িয়াখানার বদ্ধ পরিবেশ ছাড়া আর কোন দূর্বলতা পেলাম না । মোটামুটি সব অবজার্ভেশনই ভ্যালিড ।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

হোমোসেক্সুয়ালিটির ব্যাপার নিয়ে যা জানলাম সেটা হলো ।

১। হোমো হওয়ার ক্ষেত্রে বাচ্চাদের বেড়ে উঠা পরিবেশ/সময় একটা বিশাল কারন ।

২। সাইকোলজিক্যাল ব্যাপারের সাথে যোগ হয় বিহেভেরিয়াল অনুসর্গ, বন্ধুদের/কাছের মানুষদের প্রভাব ।

৩। জীন ত্বত্ত্বের কিছু ব্যাপার আছে । পরিসংখ্যান নিয়ে কাজ কারবার আমি পছন্দ করি না । তাই সংক্ষেপে বলছি । কিছু কিছু গে দের নিউরোলজিক্যাল গঠন হেটরোসেক্সুয়ালদের চে ডিফারেন্ট । ( মাইনর ও বিতর্কিত )


এখন একটু বিশদ আলোচনা করি ।

ছোটবেলার মানুষের বেড়ে উঠার সময়টা কম্প্লেক্স । তখন শিশু মনে জেন্ডার আইডেন্টিটি সংক্রান্ত প্রশ্ন আসে। ছেলে কি? , তারা কিভাবে চলে, আমি কি ছেলে?, আমি কি ছেলে হিসাবে গৃহিত হবো ?
বাবারা এই প্রশ্নে জবাব দেন বাচ্চার প্রশংসা করে । তাকে আদর করে (স্পর্শ / খেলা করা) । এটা যদি না করা হয় তবে সে বাবার অভাব অনুভব করে । এখানে লক্ষনীয় যে সবসময় প্রশ্ন উচ্চরিত হয় না ।
সে একই ধরনের কোশ্চেন ফাদার ফিগার বা কাছে মানুষদের কাছে করে । বাবা বা কাছের মানুষদের কাছে ছেলে হিসাবে মেজার আপ হওয়া সব ছেলে শিশুর কাছে গুরুত্বপূর্ন ।
সেটা না হলে এই ইনার আর্জ বড় হয়ে সেক্সুয়াল আর্জের রুপ নেয় ।

গে দের বেলায় এটা প্রমানিত যে বাবা না থাকাটা/ ভালো বাবা না থাকাটা একটা মূল ফ্যাক্টর ।

সেই বাবা হতে হবে যে তার জন্য কেয়ার করে তাকে ভালোবাসে । ২-৩ বয়সী বাচ্চাদের বাবার সাথে দূরত্ব থাকলে বাবা এটা তাদের মানসিক ভাবে এফেক্ট করে । সবধরনের গবেষনায় ভালো বাবা না থাকাটা অন্যতম একটা কারন হিসাবে চিন্হিত হয়েছে ।

লেসবিয়ানদের বেলায় মা একই রকম ফ্যাক্টর।তবে মেয়েদের বেলায় মলেষ্টেশনটা আরেকটা ফ্যাক্টর ।

মা-বাবার অভাব ;তাদের সাথে ভালো সম্পর্কের অভাব তারা হোমোসেক্সুয়াল রিলেশন দিয়ে পূরন করার চেষ্টা করে ।

>
http://www.homosexuality101.com/

এখানে সুন্দর ভাবে আলোচনা করা আছে ।

আরো বিশদ জানতে এখানে পড়ুন
http://psychology.wikia.com/wiki/Homosexual

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

পাপ আর হোমোসেক্সুয়ালিটি নিয়ে বলা যায় যে আগেই উল্লেখ করেছি এটা কোন চয়েস না । অধিকাংশ গে ছোট বেলার এটা নিয়ে লজ্জিত থাকে । তারা ঈশ্বরের কাছে চায় এটা যেনো দুর হয়ে যায় ।
যখন তাকে বলা হয় তোমার এটা পাপ -- তখন সে পুরো ব্যাপারটাই রিজেক্ট করে । কারন সে সারাজীবন দেখে এসেছে এটা তার চয়েস না ।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

শেষে এটুকু বলতে পারি জানলে অনেক ব্যাপারে ভ্রান্ত ধারনা পরিবর্তন হয় ।

ছোট বাচ্চাদের বাবা-মা হলে তাদের সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করুন ।
খুব ছোট বেলায় যেন দূরত্ব তৈরী না হয় ।

গে-লেসবিয়ানদের ব্যাপারে সবরকম শুচিবাই কাটান ।

মজার ব্যাপার হচ্ছে অধিকাংশ গে লেসবিয়ান -- সামাজিক ভাবে সফল । তাদের মিউজিক-আর্টের টেষ্ট খুব ভালো ।

আমাদের কমনসেন্স , লজিক আর লদ্ধজ্ঞান কাজে লাগালে অনেক সামাজিক সমস্যার সমাধান সম্ভব ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
অফটপিক ::
সামু মডারেশন আর কর্তৃপক্ষের কথা আর কি বলবো ।
আমি পুরাই হতাশ - আগে কি সুন্দর দিন কাটাইতাম আর
এই প্রগতিশীল গ্রাম্য মোড়লদের কারনে এখন কি অবস্থা ।
মুক্তবয়ানের লেখাটা পড়ুন -

Click This Link

 

প্রকাশ করা হয়েছে: লেখালেখি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৫১
ইমন জুবায়ের বলেছেন: আপনি লিখেছেন...কিছু কিছু গে দের নিউরোলজির গঠন হেটরোসেক্সুয়ালদের চে ডিফারেন্ট ।
এটি একটি গুরুত্বপূর্ন পয়েন্ট।
কেবল আমি বলব-যদ্দূর জেনেছি; সমকামীতা জীবজগতে অস্বাভাবিক কিছু নয়; এর স্বীকৃতি কিংবা একে সহজভাবে দেখা -মানুষের অধিকারের মধ্যেই পড়ে।
চমৎকার লেখা। ধন্যবাদ।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:০৩

লেখক বলেছেন: Physiological differences in homosexual persons

Several recent studies, including pioneering work by Simon LeVay, a gay rights activist, demonstrate that there are notable differences between the physiology of a heterosexual male and a homosexual male. These differences are primarily noted in the brain, inner ear and olfactory sense. LeVay discovered in his double-blind experiment that approximately 10% of homosexual male brains were physiologically different from their heterosexual counterparts, [5] some people take this as showing that people are born as homosexuals, however in LeVays own words:

"It's important to stress what I didn't find. I did not prove that homosexuality was genetic, or find a genetic cause for being gay. I didn't show that gay men are born that way, the most common mistake people make in interpreting my work. Nor did I locate a gay center in the brain INAH-3 is less likely to be the sole gay nucleus of the brain than a part of a chain of nuclei engaged in men and women's sexual behavior...Since I looked at adult brains we don't know if the differences I found were there at birth, or if they appeared later" (D. Nimmons, "Sex and the brain," Discover [March 1994), 64-71).


তবে এটা বিতর্কিত ।

http://psychology.wikia.com/wiki/Homosexual

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আপনার জানার সাথে সম্পূর্ন ভাবে একমত ।

অনেক ধন্যবাদ ইমনভাই পড়ার জন্য আর মূল্যবান কমেন্তের জন্য ।

২. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:০৪
মুক্ত বয়ান বলেছেন: হায় হায়!!
আপনে তো আরেকটু হইলে থিসিস পেপারই লেইখা ফালাইতেন!!! :)

প‌্যারেডের ফটুক দিতেন একটু দেখতাম। ;) ;)
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: থিসিস লেখার টাইম ধৈর্য কোনটাই নাই ;)

আর হেট রিসোর্সই বেশী আজিব ব্যাপার ।

~~~~~~~~~~~~~~~~~~~~~

পাবলিকের মনোভাব বুঝে প্যারেডের ফটো আপলোড দিমুনে ;)

প্যারেডের ছবি দিলে না আবার আবাল মডুরা কোপ মারে :)

৩. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:০৮
ভাবারূ বলেছেন: অসাধারণ..! এই ধরণের লেখা বাংলা ভাষায় এই প্রথম পড়লাম মনে হয়।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫০

লেখক বলেছেন: থ্যাংকস । কিন্তু ব্লগে এইসব নিয়ে লেখা লেখি হয়েছে অনেক আগে থেকেই ।

তবে ব্যাপারটা কি আর গে আ্যানিমেল সংক্রান্ত লেখা পড়িনি মনে হয় আগে।

কমেন্তের জন্য ধন্যবাদ ।

৪. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:০৯
ফিরোজ-২ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।চমৎকার লেখা।

ভালো লাগলো।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫০

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:১২
ফিরোজ-২ বলেছেন: ভুল করে কেমনে জানি ৩ বার কমেন্ট আসছে ১ টা রেখে বাকি গুলা মুছে দিয়েন।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫১

লেখক বলেছেন: দিলাম মুছে । তবে আপনার ভুল না ।

সামু বাগ আর স্লো কানেকশনের কারনে এমন হয় ।

৬. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:১৮
ইমন জুবায়ের বলেছেন: @শূন্য আরণ্যক ...আপনি লিখলেন না-গে-লেসবিয়ানদের ব্যাপারে সবরকম শুচিবাই কাটান ।

আসলে শুচিবাই এর পেছনে কাজ করে এক ধরনের অজ্ঞতা। আর অজ্ঞতা দূর করতে পারে জ্ঞান।
আপনার এই লেখাটাকে আমি মাইলস্টোন বিবেচনা করছি।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫৪

লেখক বলেছেন: মাইলষ্টোন? :)

হাহাহাহ
এটা তো এমনিতেই লেখা ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~

আসলেই শুচিবাই কাটাতে জ্ঞানের বিকল্প নেই । আমার শুচিবাই সংক্রান্ত অনেক প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~

আপনার কমেন্ত পেলে খুব ভালো লাগে ।

০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য ।

৮. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫৭
অমিত০৯৭ বলেছেন: ভালো লিখেছেন। হোমোফোবিয়াকদের কিছু ভ্রান্ত ধারণা দূর হবে আশা করি।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: থ্যাংকস ।

আমিও তাই আশা করি ।

৯. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৯:১২
অদৃশ্য বলেছেন: শূন্য.................যা লিখেছেন শুধু পড়ে গেলাম, তেমন কিছু বলবার নেই। আর এটাকে সমর্তন ও করিনা।

তারপরেও........ আমি এদেশেই ওই জাতিয় আচরণ করতে দেখেছি ছোট বাচ্চাদের, এটা চোখের দেখা তাই প্রমান দেওয়া সম্ভবনা।
তাই বলা প্রয়োজন, অভিভাবকদের সাবধান থাকা দরকার।

লেখা ভালো লাগলো।

শুভকামনা........
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: অদৃশ্য সমর্থন করার প্রশ্নই উঠে না ।

লেখার উদ্দেশ্য হলো এটা সম্পর্কে জ্ঞান অর্জন করা ।
আর ঘৃনাটুকু কাটানো । কারন এটা কেউ পরিবর্তন করতে পারবে ।

এটা কোন অসুখ না ।

১০. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪৭
বিপ্লব কান্তি বলেছেন:
সমকামী যৌনতা নিয়ে দুইটি লেখা, ব্লগে একবার যখন শুরু হয়েছে আশা রাখি আরো লেখা আসবে এই অদ্ভুতুড়ে যৌনতা নিয়ে

ঘৃন্য সমকামী যৌনতা ও ভারতীয় দর্শন

সমকামী যৌনতা ও সমকামিদের করুন গল্প
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: আনন্দবাজারে দেখলাম

দুজন লেসবিয়ান আগুনে নিজেদের আলিংগন বদ্ধ হয়ে পুরিয়ে দিয়েছে ।

কি ভয়ংকর । বিনা দোষে তাদের মরতে হলো ।

আপনার লেখা আগেই দেখেছি ।

১১. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪৯
হাসান মাহবুব বলেছেন: যায়যায়দিনে একবার পর্সিলাম, একজন বাঙালির অভিজ্ঞতা, সে একটা গে ট্যাক্সি ড্রাইভারের ক্যাবে উঠসিলো। ঐ ড্রাইভারটা ছিলো বর্ন গে। অর্থাৎ, মেয়েদের প্রতি কোন আকর্ষণ কখনই ছিলোনা তার। তবে এরকম মানুষের সংখ্যা কম। সমকামীতা বেশিরভাগ ক্ষেত্রেই একটা বিকৃতি, অথবা বাজে বিকল্প।আজকে সমাকামিতা লিগালাইজড করা হচ্ছে, কালকে ইনসেস্টকে করা হবে। ভালো!
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০৯

লেখক বলেছেন: দুস্ত পোষ্টে তো তাই বললাম । লিংক গুলো একটু ঘেটে দেখে ।
এটা বিকৃতি হলে নেচারে কেন থাকবে ।

আর মানলাম পশুদের কাছে থেকে উদাহরন নেয়ার কিছু নাই ।

একটা বাচ্চা তার বাবা র অভাব পূরন করতে যেয়ে যদি হোমো হয় -- সেটা তো তার দোষ না ? নাকি ?

তার প্যারেন্টস দের দোষ হতে পারে ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আর ইনচেষ্ট বিষয়ক -- ধর্ম মানলে তো আমরা সবাই ইনচেষ্টের ফল (আদম হাওয়ার - ছেলে মেয়ে ) :|

আমেরিকার কাজিন বিয়ে করা ইনচেষ্ট -- আমাদের দেশে/ ইসলামে এটা স্বাভাবিক ব্যাপার।

দুনিয়া বড়ই বিচিত্র দুস্ত :(

ধর্মের মানার দরকার মনে হয় এই কারনেই যে ইনচেষ্টের মতো বিষয় যেন -- বিবর্তনবাদী প্রগতিশীল দ্বারা লিগালাইজড না হয় ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ইনচেষ্ট আর সমকামিতা কে গুলাইয়া ফেলের কোনো দরকার নাই ।
সবদেশেই ইনচেষ্ট অনৈতিক ।

০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৩

লেখক বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে অনেক ভালো লাগছে ।

মাঝে ব্যস্ত ছিলেন নাকি ??

অনেকভালো থাকুন । নিয়মিত আপনার লেখা পড়তে চাই ।

১৪. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৫
আ হক বলেছেন: "সমকামীদের প্রতি ছোট বেলা থেকেই বিতৃষ্ণা - ঘৃনা ছিল"-কেন? কারণ সমাজ আপনাকে এরকমই শিখিয়েছিল-এটা পাপ, ঘৃনিত আচরণ। আবার আপনার এই ঘৃনার অবসান হয় গে প্রাইড প্যারেড দেখে- অর্থাৎ আরেকটি সমাজ আপনাকে শেখাচ্ছে এটাতো স্বাভাবিক আচরণ, ঘৃনা করার কি আছে? কোন মাপকাঠি দিয়ে যাচাই করবেন, কোনটা ঠিক?
০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: প্রথমটা সমাজ থেকে শিক্ষা হতে পারে ।
দ্বিতীয়টা লব্ধজ্ঞান ।

সমাজ যা শেখাবে সেটাই ঠিক এটা এত দিনে নিশ্চয় বুঝেছেন পুরোই ভুল একটা ব্যাপার।

প্যারেড দেখাটা মূল ব্যাপার না । গেদের আচার আচরন দেখা তাদের প্রতি শুচিবাই দূর হয়েছে ।

যেমন আপনার চীনাদের প্রতি শুচিবাই থাকলে -- কয়েকদিন চীনে গিয়ে থাকলে যেমন দূর হবে ।

আমার একাউন্টটেন্ট একজন গে । আপনি যদি মানুষের সাথে মিশেন তখন মাপকাঠি দিয়ে যাচাই করা লাগে না ।

তাছাড়া যুক্তির কিছু ব্যাপার আছে । সেসব নিয়ে একটু চিন্তা করুন ।

১৫. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৯
হাসান মাহবুব বলেছেন: "আর ইনসেষ্ট বিষয়ক -- ধর্ম মানলে তো আমরা সবাই ইনসেষ্টের ফল (আদম হাওয়ার - ছেলে মেয়ে )"- এই কথাটা কৈতে যায়া কৈ নাই, সংকোচ হৈতাসিলো!

"ধর্মের মানার দরকার মনে হয় এই কারনেই যে ইনসেষ্টের মতো বিষয় যেন -- বিবর্তনবাদী প্রগতিশীল দ্বারা লিগালাইজড না হয় ।"

তাইলে গে- লেসবিয়ানদের প্রতি এত দরদ কেন? আমাদের ধর্মে সমকামিতার শাস্তি কি?

দুনিয়াটা বড়ই বিচিত্র কথাটা ঠিক। , কালকে ইনসেস্ট গুষ্ঠি দাবী আদায়ের জন্যে মাঠে নামলে অবাক হমুনা আমি। আমরা দিনকেদিন বিকৃতির পথে আগাইতাসি।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: গে লেসবিয়ানদের প্রতি দরদ তোরে কে কইলো ??

তাদের কি তোর মানুষ মনে হয় না নাকি ? ইনচেষ্টের সাথে সমকামিতার সম্পর্ক কোথায় ?

সমকামিতার শাস্তির ব্যাপারটাই ভুয়া । তোরে যদি কেউ কয়
মেয়ে দেখলে তোমার সেক্সুয়াল ফিলিংস হলে সেটা পাপ তবে কেমন হবে ? যে ব্যাটার ছেলেদের প্রতি তেমন ফিলিংস হয় তারে যদি বলা হয় এটা পাপ তাইলে কেমন হবে ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমরা দিনকে দিন বিকৃতির পথে হাটছি এটা ঠিক ।

তবে ইনচেষ্ট গুষ্ঠির নামই শুনলাম না কোনদিন । ইনসেষ্ট গুষ্ঠি দাবি আদায় করতে নামবে এই কষ্ট কল্পনা করার কোন দরকার আছে কি ?

১৬. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৩৫
ভন্ডপির বলেছেন: লেখাটা চমৎকার হয়েছে। ++++
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: থ্যাংকস ।

০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৮. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: লেখাটি ভালো হয়েছে। কিন্তু তারপরেও কিছু কথা থাকে।
সমকামীদের প্রতি বিষমকামীদের দৃষ্টিভঙ্গিকে আমি যথেষ্ট পরিমাণে রেসিস্ট বলে দাবি করি। আমি যেমন সাদা চামড়ার হলে একজন কালোর কষ্ট বুঝবো না, এবং ৯৯ভাগ ক্ষেত্রেই তাকে চামড়ার রং দিয়ে বিচার করবো। তেমনিভাবেই সমকামীদের বিচার করা হয়। একটা সময়ে কালোবিদ্বেষও "স্বাভাবিক" ও "প্রাকৃতিক" ব্যাপার ছিল, সেটা এখনও কেটে গেছে বলে আমি মনে করি না। সেই থেকে আবার আমার কাছে আমেরিকা অনেক বেশি গোঁড়া ও পশ্চাদপদ রাষ্ট্র (তার গড়পড়তা নাগরিকসহ) বলে মনে হয়।
সমকাম নিয়ে আমাদের সামাজিক শিক্ষাও তাই প্রমাণ করে যে এই ট্যাবু ও ঘৃণার অচলায়তন কাটতে আরো বহু বহু বছর লাগবে। ছোট উদাহরণ দেই, বাবা-মা-এর সংস্পর্শ কম পেলে, সামাজিকভাবেই শিশু সমকামী হয়ে ওঠে, এই বিষয়টিকে আপনি কিন্তু বদলাতে চাইছেন এই বলে যে নিজের শিশুকে বেশি সময় দিন। তার মানে কিছুটা হলেও আপনি চাইছেন এই বিষয়ের কারণে কেউ যেন সমকামী না হয়ে পড়ে। এখানে আমি আপত্তি করি। শুধুমাত্র আমাদের ব্যক্তিগত অভিরুচি দিয়ে কেনই-বা একজনের সেক্সুয়্যাল ওরিয়েন্টেশন প্রভাবিত করতে হবে। বাবা-মা'র সংস্পর্শ কম পেয়ে যদি কেউ সমকামী হয়ও তাতে কারো কিছুই যায় আসে না। সমকামী হয়ে কেউ কিছু মিস করে না বা গেইন করে না, যেভাবে একজন বিষমকামীও নিজের স্বভাবের কারণে কিছু গেইন বা মিস করে না।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: রেসিষ্ট ব্যাপারটা উল্টো দিকেও সত্য । কালোরা সাদাদের ঘৃনা করে । আর জাতি হিসাবে আমরা যথেষ্ঠ রেসিষ্ট । তবে আমাদের দেশে দাস খাটানোর উদাহরন নেই মনে হয় ।
আমরা রেসিষ্ট শুধু চামড়ার সৌন্দর্যের কারনে ।
আমেরিকা সম্পর্কে আমার দৃষ্টিভংগি বেশ উন্নত না । তবে যারা একটা কালোকে প্রেসিডেন্ট বানাতে পারে তাদের বাহবা দিতেই হয় ।

আমার কথাটার একটু মিসইন্টারপ্রিটেশন হয়ে গেল । বাবা মা র সংস্পর্শ কম পেলে গে হয়েই উঠবে এমন কোন কারন নাই । ষ্টাডিতে দেখে গেছে এটা অন্যতম কারন । তবে একমাত্র কারন না ।
এভাবে দেখতে পারেন যে বাবা মা থাকার পরও একটা বাচ্চা যদি কষ্ট পায় সেটা দূর হলে খারাপ কি ?

তবে আপনার মেসেজটা স্পষ্ট আর দ্বিমত করার সুযোগ নেই

অনেক ধন্যবাদ ।

১৯. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৫
অদ্রোহ বলেছেন: একটা মজার ব্যাপার কি জানেন,আগে আমাদের দেশে দুটি ছেলে কাঁধে কাঁধ বা হাতে হাত রেখে হাঁটাকে খুবই নৈমিত্তিক ব্যাপার হিসেবে দেখা হত।আর এখন এটাকে অনেকে বক্র চোখেই দেখে ,এমনকি অবলীলায় সমকামী বলতেও দ্বিধা করেনা।সবচেয়ে বড় কথা হল,যুগের হাওয়া বদলানোর সাথে সাথে সমকামীতা নিয়ে চিন্তাভাবনা ধীরে ধিরে পালটে যাচ্ছে।এটাকে সরাসরি প্রত্যাখান বা গ্রহণ করাটা মনে হয় অতি সরলীকরণ হয়ে যায়,সময়ই বলে দেবে সামনে কি হবে।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: বাইরে থাকার কারনে এইসবের হ্যাপা আগেই দেখতে হয়েছে । বন্ধুর হাত ধরলেও মুশকিল ।
এখন দেশেও এই অবস্থা :(


২০. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৭
হাসান মাহবুব বলেছেন: সমকাম এর সাথে অযাচার কেন টানতেসি এইডা পরে কমু। অহন মুড নাই। বিশাল ক্যাচাল এর জন্যে প্রস্তুত হ!
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: শিওর

আমি রেডি !

হাহাহাহাহাহাহহাাহহ

২১. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১২
আ হক বলেছেন: আপনার যুক্তিগুলো বোঝার চেষ্টা করছি।

১।"ভুরি ভুরি উদাহরন আছে গে এ্যানিমেলের..."-অনেক এ্যানিমেল মল-মূত্র খায়। তবে কি আমরাও....

২।"গে দের নিউরোলজিক্যাল গঠন হেটরোসেক্সুয়ালদের চে ডিফারেন্ট "- জাতি হিসেবে আমরা দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত। আমাদের নিউরোলজিক্যাল গঠনও কি অন্যদের চে ডিফারেন্ট?

৩।"গে দের বেলায় এটা প্রমানিত যে বাবা না থাকাটা/ ভালো বাবা না থাকাটা একটা মূল ফ্যাক্টর "...হুমম, এটা ঠিক।

৪।"মজার ব্যাপার হচ্ছে অধিকাংশ গে লেসবিয়ান -- সামাজিক ভাবে সফল "....সফলতা বা ব্যর্থতার কথা কেন আসল, বুঝলাম না। একজন মানুষ সামাজিকভাবে সফল হলে তার সব আচরণ গ্রহণযোগ্য হবে, এমন কোন কথা নেই।

ধন্যবাদ
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: শুনুন ব্রাদার । নিজের জানার ক্ষেত্রটা একটু বড় করার চেষ্টা করুন ।
আর ভন্ডামিটা একটু ছাড়ুন ।

মলমুত্র খাবার উদাহরন দিয়ে খুব উন্নত হয়ে গেলেন তাই না ?

মৃতমানুষের সাথে সেক্স, নর মাংস খাওয়া , লক্ষলক্ষ নিজের জাতি এ নিমিষে হত্যা করা এই সব কিন্তু আপনার অতি উন্নত মানুষেরই অবদান !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`

গে এ্যানিমেল টানার প্রথম কারন হচ্ছে গে দের ঘৃনা করার ১নং কারন হচ্ছে ইটস এ্যাগেইনষ্ট নেচার ।
সেটা যে ঠিক না দেখাই যাচ্ছে ।


২নং কারনটা মাইনর - সেটা আগেই বলা হয়েছে । এবং আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি মনস্থির করে এসেছেন ঝগড়া করবেন ।
আপনাকে বিনোদিত করা আমার উদ্দেশ্য না ।
জ্ঞান বিনিময় যদি করতে চান ইউ আর ওয়েলকাম ।
না হলে ক্ষান্ত দিলাম ।

৪ নং কারন টা সত্য আর মজার । এটার সাথে কোন কিছু মিলানোর কথা বলি নাই ।

২২. ০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
অলস ছেলে বলেছেন: এইটাই সময়ের নিয়ম। সভ্যতার উৎকর্ষ হৈতে হৈতে একসময় বিকৃতির দিকে যাইতেই হৈবো। আমার ধারণা, আগামী দুই আড়াইশ বছরে সমকামীতা মহামারীর মত ছড়ায়া যাইবো। তখন বাইচা থাকলে মাইয়া পছন্দ করো এইটা কৈতেই লজ্জা লাগবো। আর পশ্চিমের বিবেকহীন অন্ধ অনুকরণ করতে গেলে সমকামীতা দারুণ পছন্দনীয় বিষয় হওয়ারই কথা। কিন্তু কথা হৈলো, যেই মানুষ এইটা চরম সমর্থন করে, তার বাপ গে অথবা মা লেস হৈলেই কামের কাম হৈতো। এইটা চিরন্তন বিকৃতি, চিরকাল এইটা বিকৃতিই থাকবো।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: আমরা বিবর্তনের উল্টা রাস্তা হাটতাসি । সেটা তো জানিই অলস ।

তবে ভায়া পশ্চিমের অনুকরনের কারনটা বুঝলাম । সবদেশেই গে লেসবো আছে । তারা হয়তো জীবনে পশ্চিমের নামই শুনে নাই ।

একটা কথা বার বার কইতাসি এই ব্যাটাদের চয়েস না এটা ।
যেমন তুমি সোমালিয়া বা নেদারল্যান্ডে কেন জন্মাইলানা এটা তোমার চয়েস না । :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

তোমারে নিয়মিত দেইখা ভালো লাগতাসে ।
চাপ্পুতে আইসো । আড্ডা হবে নে ।

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: প্রো পি দেইখা ডরাইসি .......।

২৪. ০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
আমি মনির বলেছেন: মানুষের রুচি কত নিচে নামলে কতটা বিকৃত হলে এইধরনের বিষয় পছন্দ করে!!! পশ্চিমের ঐ সব অসুস্থ কুরুচি সম্পন্ন জানোয়ার গুলোরে আমাদের অনুসরন করতে হবে?

- মাইনাস
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: মাইনাসের জন্য থ্যাংকস ।

আমাদের দেশে কত পরিমান গে আছে সে সম্পর্কে আপনার কোন আইডিয়া আছে ??

১% ও যদি হয় আপনার মতো মানুষের কারনে তারা কতো দু:সহ জীবন যাপন করে বলতে পারবেন ?

"জয়ন্তী ও রুক্সনী স্কুলজীবন থেকে পরস্পরের প্রতি আসক্ত । বাড়ীর লোকেরা মেনে নেয়নি । বিয়ে দেয়া হয় দুজনকেই। তাতে দুজনের সম্পর্কে ছেদ পড়েনি। শ্বশুরবাড়ীতে জানাজানির পর তুমুল গোলমাল।
গত মে মাসে দুজনে পুড়ে মরলেন। চেন্নাই এ রুক্সনীর বাড়ী থেকে যখন দুটো পোড়া দেহ উদ্ধার করা হয় তখনো তারা আলিংগনবদ্ধ

এমন অনেক হৃদয়বিদারক কাহিনী আছে । যাদের পরিনতি একই রকম।
কারন সমাজের চোখে আইনের চোখে তারা অপরাধী, সমকামী"

Click This Link

আপনার মতো মানুষের উন্নত রুচির কারনে একটা মানুষ যদি মরে তার দায়ভার এড়াতে আপনার বিবেককে ঘুম পাড়িয়ে রেখেন ।

২৫. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫২
তায়েফ আহমাদ বলেছেন: ব্যক্তিগতভাবে সমকামিতাকে আমার একধরণের অসুস্থতা বলে মনে হয়।
এদের চিকিৎসা হওয়া প্রয়োজন!
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:০৬

লেখক বলেছেন: সমকামিতা কোন অসুস্হতা না । ধরেন আপনার মেয়েদের ভালো লাগে - এটাকে যদি অসুস্থতা বলা তেমন কেস আরকি ।

পোষ্টটা আবার একটু পড়েন -- প্লাস একটু পড়াশোনা করলে আপনার ধারনা চেন্জ হবে ।

২৬. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: সমকামিতা জেনেটিক। তবে বিয়ের পর যাদের কেটে যায় তারা অবদমন করতে না পেরে, এবং সহকাম না পেয়ে সমকামী হয়। যেমন মাদরাসার হুজুর।
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন: সমকামিতা জেনেটিক নয় । যে ব্যাটা এটা নিয়ে গবেষনা করছে সে নিজেই বলেছে তার বক্তব্য মিসইন্টাপ্রেট করা হচ্ছে ।

বিয়ের পর কেটে যাওয়ার অংশটা বুঝিনি ।

আমাদের দেশে অবদমনের কারনে ছেলে -ছেলে ছেলেখেলা চলে তবে এটা হোমোসেক্সুয়াল বিহেভিয়র হলেও ঠিক হোমোসেক্সুয়ালিটি না ।
এদের বেশীর ভাগই নেহাত কৌতুহলের কারনে এমন আচরন করে।

যেমনটা প্রিজন সেক্স।

২৭. ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:০০
নাজিম উদদীন বলেছেন: এখনকার সুন্দরী , ব্যক্তিত্বশীল মেয়েদের বেশিরভাগ লেসবিয়ান।

বাংলাদেশে চিটাগাং, ক্যাডেট কলেজ, এতিমখানা মাদ্রাসায় হোমোসেক্সুয়ালিটির প্রকোপ বেশি।

আমার পরিচিত একজন চিটাগাং বাড়ি, ক্যাডেটে পড়ছে এখন যাচ্ছা সান ফ্রান্সিসকোতে, আমি ওরে সাবধান থাকতে বললাম।:)
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: চিটাগাং বাড়ী

ক্যাডেট পড়ছে

আর সানফ্রান্সিকো যাচ্ছে

হাহাহহাহাহাহাহ

হাসতে হাসতে শেষ :)

২৮. ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:১৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
মানে বিয়ের পর আর ছেলেখেলাটা থাকে। প্রাগৈতিহাসিক যুগেও সমকামিতা ছিলো। কুরানে বর্ণিত ইসরায়েল বংশ অভিশাপগ্রস্থ এবং ধ্বংস হয় সমকামিতার জন্যে। আমি জিনের কথা নামে একটা বইতে পড়েছিলাম সমকামিতা জেনেটিক।
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৫৪

লেখক বলেছেন: প্রাগৈতিহাসিক যুগেও সমকামিতা ছিলো। কুরানে বর্ণিত ইসরায়েল বংশ অভিশাপগ্রস্থ এবং ধ্বংস হয় সমকামিতার জন্যে

~~~~~~~~~~~~~~~~~~~~~~

ঠিক তাই পশ্চিম বা আমেরিকারে দোষ দিয়া লাভ নাই ।

২৯. ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: *মানে বিয়ের পর আর ছেলেখেলাটা থাকে naa.
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৫৪

লেখক বলেছেন: বুঝতে পারছি ।

আমারো "না" দিতে খেয়াল থাকে না ।

০৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৩১. ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৯
আ হক বলেছেন: আপনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমন করেছেন। এটা শোভন নয়, কারো জন্যই। আমি আপনার সাথে আর conversation এ আগ্রহী নই।
০৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন: ব্যক্তিগত আক্রমনের জন্য দু:খিত ।
আপনার কথা বার্তা যদি আলাপ চালানোর মতো হতো তাহলে এসবের দরকার পড়তো না ।
~~~~~~~~~~~~~~~~~~~~

অতি উত্তম প্রস্তাব । আপনাকে গে দের নিয়ে একটা পোষ্ট দেন । সেখানে আলাপ করা যাবে :)

৩২. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: রেসিজম নিয়ে কথা বলাটা যদিও অপ্রাসঙ্গিক মনে হবে তবুও এখানে সেটা আসলে প্রাসঙ্গিক। একজন সাদা চামড়ার মানুষের কালোবিদ্বেষ আর একজন কালোচামড়ার মানুষের সাদা বিদ্বেষকে কি রেসিজমের উদাহরণ হিসেবে টানা যায়? দু'টি ঘটনার উৎস কিন্তু আলাদা। কালোবিদ্বেষের কারণ আর্থিক, রাজনৈতিক ক্ষমতাভিত্তিক এবং ঐতিহাসিকভাবে পুরনো হলেও দাস-প্রভুমনোবৃত্তিক। কিন্তু সাদাবিদ্বেষের পেছনে দায়ী একজন ভিক্টিমের দাবি আদায় বা আত্মসচেতনতার বোধ।

একই ধরনের উদাহরণে একজন ইহুদীর জার্মান-বিদ্বেষ বা বাঙালির পাকি-বিদ্বেষকে ধরা যেতে পারে।

এখানে সরাসরি যুদ্ধ, হত্যা বা দাসপ্রথার মত তীব্র ঘটনা না ঘটলেও একজন সমকামীর প্রতি আপাত-কারণবিহীন ঘৃণা ছুঁড়ে দেয়া হয় (শুধুমাত্র তার সেক্সুয়্যাল পরিচয়কে কেন্দ্র করে)। একজন বিষমকামীকে যদি সেটার কারণে কোন সমকামী ঘৃণা করেন, তাকে আমি রেসিজমের কাতারে ফেলতে অনিচ্ছুক।
০৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: আসলে ব্যাপারটা পুরোপুরি আপেক্ষিক এখনাকার ক্ষেত্রে ।
যেমন কালোরা দাস বৃত্তি থেকে মুক্ত হয়েছে ১৫০ বছর আগে । তাদের এখন সব কিছুতে সমান অধিকার ।
এখনো যদি সবকিছুতে রেসিজমের ইস্যু খুজে বেড়ায় তাহলে সেটা উল্টো রেসিজম মনে হয় ।

সাদাদের অন্যায়ের সীমা নাই -- তবে দুদিকেই সবকিছু বিচার করা উচিত ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

গে দের প্রতি ঘৃনা টা আসলেই অজ্ঞতাপ্রসূত ।
আর নিজের মতো না হলে মানুষের এমনিতেই কিছু ছুতমার্গ ব্যাপার চলে আসে ।

তবে আমি আপনার কমেন্তে কনফিউজড --
আগের কমেন্ত এর সাথে এই কমেন্তের মিল পাচ্ছি না ।

০৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৩৪. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমার মন্তব্যের কোন অংশে অস্পষ্টতা আছে কি? বিভ্রান্তি থাকলে বলেন, পরিষ্কার করি।
=====
বর্তমানের অবস্থা কাগজে কলমের চেয়ে বাস্তবে কেমন সে-বিষয়ে আমি পুরোই অজ্ঞ। পৃথিবীর অপরপ্রান্তের এলাকার বাস্তবতা সম্বন্ধে বড়োজোর অনুমান করা যায়, সিদ্ধান্ত দেয়া যায় না বলেই সেখানে আমি চুপই থাকি। আমি বলছিলাম, সার্বজনীন বর্ণবাদ নিয়ে (কালের পরিমাপটা বাদ দিয়ে, অতীত বা বর্তমান মিলিয়ে)।
=====
আবার এটাও ঠিক, যে কোন বিষয়েই জেনারাইলেজশন একটা বিপজ্জনক প্রক্রিয়া। সকল কালো/সাদা'র উপরে চাপিয়ে দেয়ার মতই, সকল সম/বিষমকামীর ওপরেও যাতে কোন সিদ্ধান্ত না চেপে যায়, সেটাও দেখার বিষয়।
০৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: এখানে সরাসরি যুদ্ধ, হত্যা বা দাসপ্রথার মত তীব্র ঘটনা না ঘটলেও একজন সমকামীর প্রতি আপাত-কারণবিহীন ঘৃণা ছুঁড়ে দেয়া হয় (শুধুমাত্র তার সেক্সুয়্যাল পরিচয়কে কেন্দ্র করে)। একজন বিষমকামীকে যদি সেটার কারণে কোন সমকামী ঘৃণা করেন, তাকে আমি রেসিজমের কাতারে ফেলতে অনিচ্ছুক।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

এই অংশ টা প্রথম কমেন্তের সাথে কন্ট্রাডিক্ট করে ।


অথবা আমি একটা টিউবলাইট :)

আসলে রেসিজম শব্দটা আসলে অনেককিছু তালগোল পাকিয়ে যায় ।
সাথে আবার সাইকোলজি । পুরোই জগাখিচুরী অবস্থা ।

রেসিজম নিয়ে অন্য পোষ্ট আলাপ করি কি বলেন ?

দিবেন নাকি একটা পোষ্ট ?

৩৫. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এখন তো মনে হচ্ছে আসলেই তালগোল পাকিয়ে গেল! টেক্সটভিত্তিক মিডিয়াতে আমি হয়তো গুছিয়ে বুঝাতে পারিনি। সামনা সামনি থাকলে আরো সহজে আপনাকে বুঝাইতে পারতাম। :)

রেসিজমের আলোচনা ধীরে ধীরে অন্যদিকে চলে যাবে। সেটা বরং এখানে মুলতুবিই থাকুক (এজন্য আমি নিজেও কম কথা বলতে চেয়েছি, হয়ত সে'কারণে এই অস্পষ্টতা)।

এখানে পোস্ট দেয়ার মত ইস্যুতে আমি কিছুটা আড়ষ্ট থাকি। মূলত আমার কাছে ততক্ষণ পর্যন্তই বাতচিতের মূল্য থাকে যতক্ষণ সেটা নির্দিষ্ট বিষয়েই থাকে। এই কম্যুনিটি ব্লগে সেই চেষ্টা শুধু অসম্ভবই নয়, রীতিমত অন্যায়! কী দরকার?
===
আমি গত কয়েক বছরে যে নিগূঢ় সত্য শিখেছি, সেটা হলো কোন ইস্যুতেই আপনি কোন মানুষের নিজস্ব মতামত/দৃষ্টি বদলাতে পারবেন না। যুক্তি-অবোধ্য একটা অবস্থান থেকে আমরা মেনে নিই, বা তার ভান করি মাত্র।
০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: শেষে যেটা বললেন ঘোরতর ভাবে দ্বিমত ।

আমি যেমন ইন্টারেষ্টিং কিছু পেলে শেয়ার করি তেমন মানুষের কাছে কিছু জানার চেষ্টা করি । সবজান্তা জ্ঞানপাপীদের মনে প্রানে দেখতে পারি না । দৃষ্টি বদলানোটা হয়তো সম্ভব না ।
ধরেন ঢালুতে একটা নুড়ি গড়িয়ে দেয়া ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

দেখুন দৃষ্টি আকর্ষন করাটা মূল ব্যাপার না । সমমনা কয়েকজনের সাথে যে আলাপ হচ্ছে এই ভালো লাগাটাই বড় ।
ব্লগে এত সিরিয়াস কি আছে যে ন্যায় অন্যায়ের প্রশ্ন চলে আসবে ? জীবনটাকেই এত সিরিয়াস নেয়ার কি আছে ;)
কেন চুপ থাকতে চান বুঝতে পারি । তবে এটাও মনে রেখেন আপনার ১০ ভাগের এক ভাগ জানলেওয়ালাও লাফিয়ে লাফিয়ে ঠিক আপনার বলার জায়গাটা নিয়ে নিবে । সেটাকি ঠিক ?
যতটুকু জানি সেটাই সমমনাদের সাথে আলাপ করতে চাই ।

৩৬. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৫
একজন সুখীমানুষ বলেছেন: অসাধারন লিখেছেন।+++++
এই পোষ্টে বেশকিছু লোক লেখার মূল স্পিরিটটাই ধরতে পারে নি। অপ্রাসংগিক ভাবে পোষ্টটির বিরোধিতা করছে।এদের জন্য এই লাইনটাই প্রযোজ্য
আসলেই শুচিবাই কাটাতে জ্ঞানের বিকল্প নেই ।
০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সাপোর্ট দেয়ার জন্য ।

আপনি ঠিক ব্যাপারটা ধরতে পেরেছেন ।

~~~~~~~~~~~~~~~~~~~

শুচিবাই কাটাতে জ্ঞানের বিকল্প নাই ।

৩৭. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:১২
আকাশ অম্বর বলেছেন:

চমৎকার পোষ্ট আরণ্যক ভাই।

যদিও আমার আগের কিছু কৌতুহল ছিলো, তবে খুব বেশী কথা বলতে চাই না, কারণ পুরো ব্যাপারটাই হয়তো মনস্তত্ত্ব ও নিউরোলজীর ক্ষেত্র যেগুলো নিয়ে কাজ এখনও হচ্ছে। তাই আবারও বলতে চাই, 'একেবারে সুনির্দিষ্ট জ্ঞান' বোধহয় এখানেও এখনও আসেনি মানবজাতির।

দুটো দিক/প্রশ্ন আছে এখানে, পোষ্ট আর কমেন্টগুলোয় চোখ বুলিয়ে নেয়ার পর তাই মনে হচ্ছে। আমার জ্ঞান সুনির্দিষ্ট না হলেও অন্তত সুনির্দিষ্ট কিছু কথা বলার প্রয়াস থাকবে।
_________________________________________

সমকামিতা কেন? এবং যেহেতু প্রকৃতিতে আছে সেহেতু এখন কি করা?
_________________________________________

চমৎকার ভাবে একমত বেড়ে উঠার পরিবেশের ব্যাপারে। একটু যোগ করতে চাই যে, ফ্রয়েডের ধারণা (একেবারে শিশুকালের যৌন-দৃষ্টিভঙ্গি বাবা-মায়ের প্রতি), এটা এখন বোধহয় ততটা গ্রহনযোগ্য নয় কারণ এটাই নাকি দেখা গেছে যে এই আচরণের উন্নতি সাধন আসলে ৫ থেকে ১০ বছর বয়সে এবং বাবা-মার প্রতি দৃষ্টিভঙ্গির উপর ততটা নির্ভর করে নয়, যতটা তার সমকক্ষের কারও প্রতি। সমকামিতার সংজ্ঞা বদলে গেছে উনবিংশ এবং বিংশ শতাব্দীর ধারণা থেকে (কার্ল জাং, ফ্রয়েড প্রমুখ)। [উইকিপিডিয়া, তাই নির্ভরযোগ্য তথ্য নাও হতে পারে]

এবার মস্তিষ্কের গঠনপ্রণালী। হোমো আর হেটারোসেক্সুয়াল ব্রেইন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, 'কিছু কিছু গে দের নিউরোলজিক্যাল গঠন হেটরোসেক্সুয়ালদের চে ডিফারেন্ট । ( মাইনর ও বিতর্কিত )'। আমি আবারও কিছু যোগ করতে চাই।

একটা স্টাডিতে এটাই দেখা গেছে যে, হোমোসেক্সুয়াল ছেলেদের মস্তিষ্কের কার্যপ্রণালী নাকি হেটারোসেক্সুয়াল মেয়েদের মস্তিষ্কের মতন। আবার লেসবিয়ান মেয়েদের মস্তিষ্কের কার্যপ্রণালী নাকি স্ট্রেইট ছেলেদের মত। টেম্পোরাল লোবের amygdala গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে। brain hemisphere ছোট-বড় হওয়ার ব্যাপারও আছে।
Click This Link


এই পেপারটা পাইনি, শুধু abstract টা থেকে কিছু পেয়েছিলাম। আবারও hypothalamus এর একটি অংশের (INAH 3) ছোট বড় নিয়ে কথা হচ্ছে।
Click This Link

আবার হোমোসেক্সুয়াল ছেলে যে কখনই মেয়েদের প্রতি একেবারেই আকৃষ্ট হবে তা না, বরং তাদের মস্তিষ্কের গঠনপ্রণালী তাদেরকে সমগোত্রীয় কারও প্রতিই ধাবিত হতে বাধ্য করছে। দুই প্রকারের মস্তিষ্কের Activation ও এখানে আলাদা।
Click This Link

হ্যাঁ, আবারও বলতে হয়, এসব যে একেবারেই built-in, সেটা নাও হতে পারে। বেড়ে উঠা পরিবেশ কি তাদের মস্তিষ্কের ঐ অংশগুলোকে পরিবর্তিত করতে পারে? আমার জানা নেই।

আমি অন্তরে রাধা
বহিরাঙ্গে কৃষ্ণ। ঠিক আছে।

কিন্তু আমি মস্তিষ্কে রাধা হলেই যত বিপত্তি !!?? এ কেমন বিচার !! :|
________________________________________

মেয়েরা কর্মের ক্ষেত্রে কর্মঠ, অনুগত, আন্তরিক। হোমোসেক্সুয়াল ছেলেদের মস্তিষ্ক হেটারোসেক্সুয়াল মেয়েদের মস্তিষ্কের মতন ইত্যাদি ইত্যাদি। স্ব-বৈপরীত্যে ডুবে থাকা এইসব মানুষ সামাজিকভাবে সফল কি এই জন্যই? জানি না। তবে ভালো পয়েন্ট তুলেছেন।
________________________________________

এবার কি করা যায় তাহলে?

ইমন জুবায়ের বলেছেন: @শূন্য আরণ্যক ...আপনি লিখলেন না-গে-লেসবিয়ানদের ব্যাপারে সবরকম শুচিবাই কাটান ।

আসলে শুচিবাই এর পেছনে কাজ করে এক ধরনের অজ্ঞতা। আর অজ্ঞতা দূর করতে পারে জ্ঞান।
_________________________________________

অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: সুনির্দিষ্ট কোন জ্ঞান আসে নাই মানবজাতির । ঠিক -- মানব জাতির জ্ঞানের ভান্ডারটাই পুরা এলোমেলো । এরমধ্যে যতটুকু জানা যায় ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~

সমকক্ষ বা খেলার সাথির ব্যাপারটাও আছে । অনেক গুলো ব্যাপারের মধ্যে একটা । বেশি প্যাচাতে চাইনি বলে লিখিনি ।

আমাদের মতো অন্ধের জন্য তো উইকিই অ আ ক খ - রশ্মি। এটলিষ্ট কিছু ষ্টার্ট আপ তথ্য পাওয়া যায় ।

আর ফ্রয়েডিয় জাতীয় জিনিষের উপর আমার বেজায় এ্যালার্জি। উনি একটা ফুল দেখলেও বাবা -মা ভাই বোন টেনে নিয়ে আসেন । তাই উনার ব্যাপারে আমার আগ্রহ কম ।পারত পক্ষে দুরে থাকার চেষ্টা করি ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

চমৎকার ! চমৎকার !! চমৎকার !!!

হোমোসেক্সুয়াল আর হেটারোসেক্সুয়াল ব্রেনের উপর তোমার কমেন্ত খানা নিয়ে পুরো একটা পোষ্ট দেয়া যায় । বেশ ইন্টারেষ্টিং জিনিষ জানলাম । অনেক ধন্যবাদ ।


আর দেহে কৃষ্ণ অন্তরে-মস্তিকে রাধা :-&

হাসতে ই আছি তোমার কমেন্ত পড়ে !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

প্রকৃতির ব্যাপারটা নিয়েই আমার মাথা ব্যাথা বেশি । আমি বেশ অবাক হয়েছি বলা যায় ।
ছোট বেলা থেকে যা জেনে আসছি একদম বিপরীত ।
ধাক্কা খেয়েছি বলা যায় ।
এই ব্যাপারে কিছু জানা থাকলে জানাইয়ো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ভালো থেকো আর ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করছি না । তুমি এমনিতেই আমার ছোট হাহাহাহাহা !!!

০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২২

লেখক বলেছেন: ভালো আছি :)

আপনি কেমন ?

চুপি বিলাই রে মিস্করি ;)

৩৯. ০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০৭
মমমম১২ বলেছেন: এ ব্যপারে কোন শুচিবায়ু ছিল না কখনোই।সব সময় মনে হয় ওরা অসুস্থ,ভালমত চিকিৎসা দরকার।


এখানকার বাবা মাদের অবস্থা বলি,আগে বলতো ছেলে বা মেয়ে বাংলাদেশী বিয়ে করলেই খুশী,অনেকে বলত মুসলিম হলেই খুশী যে দেশেরই হোক,আর আজকাল দাড়িয়েছে ,বিপরীত লিঙ্গের হলেই বাঁচি ।
০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৬

লেখক বলেছেন: ওরা ঠিক অসুস্থ না । ওদের বেড়ে উঠা মানসিক পরিবেশ অন্যরকম ।

~~~~~~~~~~~~~~~~~~

হাহাহাহাহহাহ

তাই বলে নাকি ???? !!!

মজা পাইলাম । বাংলাদেশে কবে এই চিন্তা শুরু হবে সেটাই চিন্তা করছি :|

৪০. ০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০০
আকাশ অম্বর বলেছেন:

আমি ছোট, আমাকে মারবেন না !!! :D

'প্রকৃতির ব্যাপারটা নিয়েই আমার মাথা ব্যাথা বেশি । আমি বেশ অবাক হয়েছি বলা যায়।' - আমিও। তার আগে কিছু কথা বলতে চাচ্ছি। কথা নয়, আসলে কিছু প্রশ্ন।

আমরা যখন জন্মাই, আমরা সত্যিকার অর্থেই শূন্য মস্তিষ্কে (blank slate) জন্মাই না। প্রকৃতির নিয়ম-নিতি সম্পর্কে কিছু একেবারে প্রাথমিক ধারণা আমাদের মধ্যে প্রোথিত থাকে। (গুরুত্বপূর্ণ প্রশ্ন, ‘কেন’? তবে এই প্রশ্নটা এখন আর করতে চাচ্ছি না। আপাতদৃষ্টিতে মনে হয় এটা initial survival এর জন্য জরুরী।)। অন্য প্রাণীদের ক্ষেত্রেও কি এটা হতে পারে? যত ক্ষুদ্র স্কেলেই হোক।

ছাঁচ, আইডিয়া, shape ইত্যাদির কিছু ধারণা আমাদের মনোজগতে বিদ্যমান/বিরাজমান, সেটা আদর্শ কিছু থেকে যত দূরেই থাকুক না কেন (আর আমি যতই এটা অস্বীকার করতে চাই না কেন)। সুন্দর/অসুন্দর কিছু তাই আমরা চেতন/অবচেতনভাবে ছাঁচ বা shape এর উপর নির্ভর করে সংজ্ঞায়িত করি অনেক সময়। না দেখেও শুধু স্পর্শের মাধ্যমেও বস্তুজগতকে চেনা যায়। আবার আমরা কোন কিছু কখনই না দেখে থাকলে সেটা মনোজগতে থাকতে পারে না, এটা নিয়েও বিতর্ক আছে। আমরা কোন কিছু কখনও না দেখে থাকলে সেটা নিয়েও স্বপ্ন দেখা সম্ভব।

প্লেটোনিক প্রেম-ভালোবাসা (!) বাদ দিলে ‘নারীর’ প্রতি আকর্ষণকে আমি আসলে ‘নারী-ছাঁচ’ বা ‘নারী-দেহ-shape’ এর প্রতি আকর্ষণ বলে মনে করি। কিন্তু কেন এবং কি কারণে এই shape দেখলেই মস্তিষ্কে যৌনানুভূতির রেজোনেন্স হয়, এটা নিয়ে অনেক কথা হতে পারে।

মস্তিষ্কে এই visual processing, visual memory, shape recognition ইত্যাদি নিয়ে কাজ করার জায়গাগুলো সুনির্দিষ্ট এবং ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এইসব জায়গার মধ্যে connectivity টা আরও বেশী গুরুত্বপূর্ণ। তাই হোমোসেক্সুয়াল ছেলেদের মস্তিষ্কের কার্যপ্রণালী যদি হেটারোসেক্সুয়াল মেয়েদের মস্তিষ্কের মতন হয়ে থাকে অথবা লেসবিয়ান মেয়েদের মস্তিষ্কের কার্যপ্রণালী যদি স্ট্রেইট ছেলেদের মত হয়ে থাকে, সেটাও এক অর্থে বিপরীত কিছুর প্রতিই আকর্ষণ দাড়াচ্ছে (ছেলে shape এর ভেতর মেয়ে মস্তিষ্কের আরেকটি ছেলে shape এর প্রতি আকর্ষণ)। আগের লিংকে দেয়া থ্যালামাসের কিছু অংশ আর amygdala’র connectivity’র সাদৃশ্য গুরুত্বপূর্ণ। যদিও পুরো ব্যাপারটা এতটা সোজা নয় বলে মনে করি। বাইসেক্সুয়ালদের ব্যাপারে কি তাহলে? যারা হয়তো দুটো shape এর প্রতিই আকর্ষণ বোধ করে। কিছু সুনির্দিষ্ট experiment করলেই ব্যাপারগুলো পরিস্কার হয়। কেন যে নিউরোলজি পড়লাম না!! :(( =p~

এবার প্রশ্ন আসবে হয়তো, প্রকৃতিতে কি দরকার এই আচরণের? আপনার দেয়া লিংটা পড়ে দেখলাম এমন কোন প্রজাতির প্রানী নাকি পাওয়া যায় নাই যারা হোমোসেক্সুয়াল নয় (অযৌন প্রজনন বাদে)। তবে এই হোমোসেক্সুয়াল প্রানীদের বেশীরভাগ বাইসেক্সুয়াল বলা হচ্ছে। ঠিক আছে, কারণ বংশবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় এটা দরকার (তারপরও হোমো তাদের হতেই হবে!!) তবে অবাক লাগলো তখনই যখন দেখলাম কিছু কিছু প্রানী নাকি আছে, যারা শুধুমাত্রই এই হোমোসেক্সুয়াল আচরণে নিমগ্ন। বিবর্তন কেন মেনে নিয়েছে প্রজননে অক্ষম হোমোসেক্সুয়াল এই আচরণ? আবারও কি ঐ কামুক আনন্দ-স্ফুর্তি, মস্তিষ্কের উচ্চ-পর্যায়ের তুষ্টির (reward centre) এই সমকামী যৌনাচরণ ? এই মনোজগতের ছাঁচ, আইডিয়া, shape কি ওদের ভেতরেও থাকতে পারে না? ছোট আকারে? ওরাও কিন্তু স্বপ্ন দেখে !

আপাততঃ এতটুকুই।
ভালো থাকুন।
০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১১:০৯

লেখক বলেছেন: মায়ের দুধ খাওয়া ছাড়া তেমন ইনিশিয়াল তথ্য আর কই ?
আমার কাছে তো উল্টো মনে হয় -- যেমন কিছু কিছু প্রানী জন্মের পড়ই দৌড়াতে পারে । মানুষের সাতার শিখতে হয় । অন্যরা তো সাতার এমনিতেই পারে।
মানুষের গড়ে উঠার সময়টা আসলেই বিচিত্র -- আর মানুষ মনে হয় পরস্পরের কাছ থেকে শিখে অনেক বেশী।
বই বা মিডিয়া মানুষের জ্ঞানের সবচে ভালো হাতিয়ার । কেন বলছি --
ধরো টারজান, মৌগলি বা রাশিয়া যে মেয়েটা কুকুরের সাথে পাওয়া গেলো এরা কি পূর্ন বয়স্ক অবস্থায় বেশী জানতে পারবে ? অনেক জ্ঞানের ডিফারেন্স ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ছাচ আর সেপের আইডিয়াটা চমৎকার ।

পশুদের ব্যাপারটা আসলেই রহস্য -- হতে পারে প্রকৃতি খেয়াল -- হতে পারে টোটাল রেন্ডমনেস থেকেই আমাদের উৎপত্তি । কোন কিছুরই কোন মানে নেই । সবই র‌্যান্ডম কোয়েনসিডেন্স ।

শোষক্তটা নেহাত নিরাশাবাদী চিন্তা ভাবনা । আমি খুব আশাবাদি লোক --তাই গলা চেপে ধরলেও সেটা বিশ্বাস করবো না ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

শেষে -- জানার কোন শেষ নাই
জানার চেষ্টা মজার তাই । ;)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

একঘেয়েমীর যন্ত্রনা থেকে বাচার জন্যই মনে প্রকৃতি এত বিচিত্র জিনিষ তৈরী করেছে

৪১. ০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০১
টোনা বলেছেন: বিয়াফক গ্যানি পুস্ট ...... :) ;)

ভাই মোবাইলে সফটওয়ারের জন্য খুব ভালো একটা আইডিয়া দেন তো ...

http://code.google.com/android/adc/
০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: আগের অনেক গুলো প্রোগাম দেখো ।

আসলে আমি এটা নিয়ে অনেক উৎসাহী ছিলাম ।
এ্যান্ডরয়েড কেনার পর দেখলাম হেন কোন বিষয় না যা নিয়ে সফটওয়্যার বানানো নাই । সবই ফ্রী।

মনের দু:খে বাদ দিলাম প্রজেক্ট ।

তুমি আর্টে ফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো প্রগ্রাম করতে পারো কিনা দেখো ।


স্কাইপের মতো ভিও আই পি প্রভাইডার কিছু করলে ব্যাপক মার্কেট পাবে ।

০৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

৪৩. ০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৪
আকাশ অম্বর বলেছেন:

‘মানুষের গড়ে উঠার সময়টা আসলেই বিচিত্র’ – অবশ্যই। পরস্পরের কাছ থেকে আমরা শিখে নেই অনেক কিছু সেটাও ভয়ংকর রকম ঠিক। চেতন/অবচেতনভাবেই ব্যাপারগুলো চলে আসে আমাদের মধ্যে (cultural meme?)। বেড়ে উঠার পরিবেশের গুরুত্ব অপরিসীম। আর এর ভেতর দিয়েই জ্ঞান বৃদ্ধি। আপনার সাথে একমত। তবে আপনি যে দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছেন, সেটা বোধহয় অনেকটা Tabula rasa দৃষ্টিভঙ্গির মধ্যে পরে।

তবে আমি শুধু বলতে চেয়েছিলাম Blank Slate এর ব্যাপারে। হ্যাঁ, প্রকৃতির অন্য প্রাণীদের তুলনায় মানব-শিশু অনেক privileged (সেরেনগেটিতে প্রসব হওয়ার তিন মিনিটের মধ্যে এক ওয়াইল্ড-বিস্টকে শক্ত পায়ে দাড়াতে হয়/দৌড়ানো শুরু করতে হয়। নাহলে ....) তবে একেবারে ছোট মানবশিশুরাও কিন্তু প্রকৃতির অসংগতি ধরতে পারে (একটা গবেষণায় এটাই পাওয়া গেছে। উচ্চতায় লম্বা কোন পুতুল যদি তার থেকে উচ্চতায় খাটো দেয়ালের আড়ালে চলে যায়, শিশুরা সেটা নিয়ে অবাক হয়। মানতে পারে না যেন। ব্যাপারটা ইন্টারেস্টিং। এই ইনফরমেশন কোথায় পেলো তারা? আরো আছে এইরকম ব্যাপার। আলাদা করে লিখতে পারি পরে) আর সদ্যজাত শিশুরা কিন্তু পানিতে ভেসে থাকার কায়দা জানে ভাইয়া, হাত-পা নাড়াচাড়া করে এগিয়ে যেতে পারে (ঠিক সাঁতারের কায়দা অনুযায়ী না হলেও)। মজার ব্যাপার, পরে কিন্তু ভুলে যায়। যেমন আমি এখন সাঁতার জানি না। তবে ভাবতে ভালো লাগে, একসময় জানতাম !! :) এটারও ব্যাখ্যা আছে।

Blank Slate এর ব্যাপারটা এনেছিলাম ঐ ছাঁচ/সেপের প্রসঙ্গে। আলাদাভাবে এটা নিয়ে আলাপ হতে পারে। হোমোসেক্সুয়ালিটির সাথে আপাততঃ এটা আর যাচ্ছে না।
________________________

প্রকৃতির হোমোসেক্সুয়াল আচরণের পিছে টোটাল রেন্ডমনেস, কোন কিছুরই কোন মানে নেই, সবই র‌্যান্ডম কোয়েনসিডেন্স ইত্যাদি বলে কেউ চ্যাপ্টার ক্লোজ করে দিতে চাইলে, গলা চেপে ধরলেও আপনার মত আমিও সেটা বিশ্বাস করবো না।
________________________

শেষে -- জানার কোন শেষ নাই
জানার চেষ্টা মজার তাই । ;) -- ঠিক ঠিক :)

ভালো থাকুন ভ্রাতা।
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: Tabula rasa সম্পর্কে জানতাম না । কিন্তু নিজেই ভেবেছিলাম এমন একটা কিছু । ধরো আমার জ্ঞান আর প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স । :P

ব্লান্ক স্লেট নিয়ে একটা পোষ্ট দেয়া যেতে পারে কি বলো ?

অনেক ভালো থাকো ।

আলাপে অনেক কিছু উঠে এলো । নতুন পোষ্টে আরো বাত চিত চলুক এমন । এই জন্যই ব্লগ এত ভালো লাগে ।

৪৪. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৪
টোনা বলেছেন: ভাই অ্যান্ড্রয়েডে কোনে চেস অথবা পোকার গেইম বানানো আছে কিনা .. নেটওয়ার্কড সফটওয়্যার এইখানে বানাইয়া টেষ্ট করা সম্ভব না .. কিছু বানাইলে ফুল্লি মোবাইলবেজড ই বানাইতে হইবো .. আপনে একটু দেইখা জানান তো ভাই ...
০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: পোকার তো থাকবেই
আমেরিকার জাতীয় খেলা ।

আর চেস আমি নিজের খেলি... বেশ ভালো প্রোগ্রাম ।

নেটওয়ার্ক সফটওয়ার টেষ্ট করা যাবে না কি কও তুমি ?? !!
ওদের এস ডি কে তে সব রকম সাপোর্ট আছে ।

তুমি দুই দিন ওয়েট করো আর আমারে মেইল দাও ।

আমি তোমারে ভালো আইডিয়া দিতাসি ।

প্লাস আমার মোবাইলে যা যা আছে সেগুলোর ডিস ক্রিপশন দিমু নে ।

০৯ ই জুলাই, ২০০৯ সকাল ৭:২৮

লেখক বলেছেন: নট মেনশন ;)

০৯ ই জুলাই, ২০০৯ সকাল ৭:২৮

লেখক বলেছেন: থ্যাংকু । :)

৪৭. ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩১
শূন্য আরণ্যক বলেছেন: যেজন দিবসে
ব্যাখা ছাড়ায়
জ্বালায় মাইনাস বাতি
আশু গৃহে তার,
দেখিবে না আর
আমার প্লাসের বাতি !!!!!!!!!!!!!!!!!!!!

;) ;) ;)
০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: টং ......

মডারেশন পোষ্টারের আড়ালে চুপি বিলাইয়ের চেহারাটা মিস করি ।
কমেন্ত কইরা বিলাই এর চেহারাটা দিয়া যান দেখি ।

৪৯. ১০ ই জুলাই, ২০০৯ রাত ২:০৪
দীপান্বিতা বলেছেন: এখানে অনেক রাত হয়েগেছে...তবু আপনার লেখার মন্তব্য না করে যেতে পারলাম না......খুব ভাল লাগল পরে...আমার বন্ধু তাপসী-মৌসুমীর কথা মনে পড়ল ...ব্যাচারীরা খুব কষ্ট পেত...তখন আমিও ওদের প্রতি বিরক্ত ছিলাম......কিন্তু তাপসীটা এত কষ্ট পেত...এত সবাই ওকে অপমান করত...দেখে যেমন খারাপ লাগত, তেমনি ওর উপরেই ওর আচরণে রাগ হত......সেই আক্ষেপ এখনও দুর হয় নি...আপনি অন্তত ওদের চিনলেন...ভাল লাগল......শুভ রাত্রি।
১০ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: তাপসী কি এখন নাই নাকি ?

ধন্যবাদ আপনার মন্তব্যে জন্যে ।

আসলে এরা তো মানুষ ।

৫১. ১০ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩১
আকাশ_পাগলা বলেছেন: লেখাটা সুন্দর। কিন্তু, কিছু কথা থেকে যায়।

প্রথমে বলি, আপনি অনেক বিস্তারিত আর সব গুছিয়ে একটা লেখা দিছেন। এরপরও কিছু কথা গলায় আটকে থাকে।


মানে, ধরেন, ধর্ষণকারী সেও ত একজন মানুষ। তারও ত পরিবার আছে। ত?
এখন কথা আসে, ধর্ষণকারীদের মত ত আর সমকামী ধর্ষণ করল না। তাই, আমি এদেরকে এক কাতারে ফেলছিও না। আমি বুঝাতে চাচ্ছি, " সেও মানুষ ", শুধু এটা মনে করেই ব্যাপারটা সাপোর্ট করা যায় না।


আর, প্রকৃতিতে ব্যাপারটা বলি।সমকামীতাই যদি প্রকৃতির রুলস হয়, তাহলে সেই জাতের প্রাণী টিকে কীভাবে? ওদের সন্ততি হয় কীভাবে?

বেশিরভাগ গে আসলে বাই-সেক্সুয়াল। সব সময় তারা গে থাকেনা।একটা গে এর যদি সন্তান হয়, মানে, তার ঔরসে অন্য নারীর গর্ভে, তাহলে তার এই বহুগামীতার দায়িত্ব কে নেবে?

এভাবে কী সমাজ টিকবে? একটা সমকামী যতক্ষণ পর্যন্ত মনের মত সঙ্গী না পায়, অতক্ষণ কিশোরদের উপর লেগে থাকবে। তাহলে, সমকামীতা বোইধ করতে হবে, যেন এরা বাইরে বেরিয়ে আসে, একে অপরকে খুঁজে পায়। কিন্তু, তা আসলে সম্ভব না। কারণ--


যতই বন্ধু বন্ধু খাতির হোক, একটা মেয়ে কখনও ৫ টা ছেলের সাথে ঢাকার বাইরে পিকনিকে যায় না। যদিও সে সেইফ, তাও তার মনে ভয় থাকেই(সবার বেলায় না, কেউ খুশি হয়)! আচ্ছা, সমকামী যখন, বৈধ হবে, একটা ছেলেও কী অন্য ৫ টা ছেলের সাথে ঢাকার বাইরে যেতে ভয় পাবে না?


ছেলেদের আর মেয়েদের হোস্টেল আলাদা। ছেলে আর মেয়েদের একই রুমে দিলেই কী ছেলেরা সেই রাতে মেয়েদের উপর ঝাপিয়ে পড়বে? সবাই নিশ্চয়ই না। তবুও এমনটা কিন্তু করা হয় না। ছেলে আর মেয়েদের হোস্টেল আলাদা। আচ্ছা, সমকামীতা বোইধ হলে, একটা ছেলেও কি আরেকটা ছেলের সাথে থাকতে পারবে নিশ্চিন্তে?



সন্তানের ব্যাপারটা কী হবে? মানে, একটা ছেলের ছোট থেকেই ২ টা বাবা। মেয়েদের কী সে রিসপেক্ট করতে শিখবে? বাবা, মা থাকলেই ছেলেরা মেয়েদের সম্মান করবে তা না, কিন্তু, ছেলেটা কী হবে তা আগে বলা যায় না। কিন্তু, সেই ২ বাবার ছেলে, সে যে মেয়ে বিদ্বেষী হবে সেটা খুব সম্ভাবনা থাকে।



লেসবিয়ানদের বেলায় ছেলেরা কিছু বলে না, কারণ, প্রথময় ব্যাপারটা তাদের কাছে ফ্যান্টাসী। দ্বিতীয়ত, দুইজনের প্রতিই এরা এট্রাকশন ফিল করে। লেসবো রাও বেশির ভাগ বাই সেক্সুয়াল।

আমার হিসাবে, অবাধ যৌনাচারণ যে কারণে সাপোর্টেড না, বিকৃত যৌনাচরণও একই কারণে সাপোর্টেড না।

একবার এক মহিলা সমস্যা হিসেবে বলছিল, " আমার স্বামীর সাথে যে পুরুষটি শোয়, আমি একটা নারী হয়ে এমন শক্ত সমর্থ পুরুষের সাথে কী করে প্রতিযোগীতায় টিকব? "

বাই বর্ন অনেকে অসুস্থ থাকে। সেটা কী আমরা মেনে নেই? চিকিৎসা করাই না? এটাও তেমন। চিকিৎসা করানো হোক।

আমি বলতেছি না, " মারেন, কাটেন। "আমি বলি, " সঠিক চিকিৎসা দেয়া হোক। "
১০ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: লম্বা কমেন্টের জন্য ধইন্যা।

ধর্ষনকারী মানুষ । সমকামীও মানুষ । যুক্তিতে একটু গলদ আছে । সমকামী অপরাধ করছে না ।
বরং আসো আলোচনা করি সমকামীতা কি অপরাধ নাকি ।
এ পিছনে যুক্তি গুলো কি কি ?

কেউ রে কেউ ভালো লাগা কি অপরাধ । তাইলে তো দুনিয়ার সব মানুষ এই অপরাধে অপরাধী ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

সমকামীতা প্রকৃতির ভিতরে আছে । আগেই কইছি আমি মোটামুটি একটা বড় ধাক্কা খাইছি ।
তবে এর মানে প্রকৃতির সব কিছু সমকামী না ।

প্রকৃতি ভিত্রে কেন আছে সেটা আমাগো খুজতে হবে ।
আরেক আকাশের সাথে এই পোষ্টের বাত চিত লক্ষ্য করো ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

বেশীর ভাগ গে আসলে আসলে বাইসেক্সুয়াল এটাও আন্দাজের কথা ।
বলতে পারো বেশীর ভাগ বিষমকামী (হ্যা আমরা) আসলে বাই সেক্সুয়াল !!!!!!!!!!!!!!

পোষ্ট দিলে মার মার কাট কাট লাগবে বলে দেই নাই
। একটু ঘাটাঘাটি করলে দেখবে ;) /

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

বিষমকামীর বহুগামীতার ফল যা সমকামীর ও তা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

সমকামীরা নিজেরা নিজেরা থাকে না এটা তুমি কেমনে জানলা । বাংলাদেশে দুইটা পোলা একসাথে থাকলে কার বাপে ঠেকাইবো । পোলা মাইয়া শুইয়া থাকলেই তো কিছু করতে পারে না।


বাংলাদেশে সব চলে ভিত্রে ভিত্রে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

বাকীটা তুমি নিজেই আমার হাফ জবাব দিয়া দিসো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ধরো যৌনাচরনটাই নোংরা ব্যাপার । মূত্রনালীর কাছাকাছি ভালোবাসা আমাদের !! :|


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

তবে এই পোষ্টটা পইরা এটা বোঝার চেষ্টা করো গে রা মানসিক রোগী না ।

তুমি কোন মেয়ে প্রতি এ্যাটাক্ট্রেড হলে যদি তোমারে মানসিক রোগী বলে তখন কেমন হবে ।

নেট আছে --- একটু পড়া শোনা করো ।
জানালে অনেক জিনিসে ভুল ভাংগে ।

আর তুমি তো সাহিত্যিক লোক তোমার এইসবে প্রেজুডিস কাটানো দরকার সবার আগে । নাইলে মানুষরে জানাইবো কে ।


৫২. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৮
দীপান্বিতা বলেছেন: আরে না...না...আমার সাথে আর যোগাযোগ নেই.....:).....যেখানেই থাকুক ওরা ভাল থাকুক এই প্রার্থনা করি...
১১ ই জুলাই, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন: আমিও প্রার্থনা করি ।

৫৩. ১১ ই জুলাই, ২০০৯ রাত ২:০৩
অন্যরকম বলেছেন: +

অনেক অজানা বিষয় জানতে পারলাম! আগে বিষয়টা এত ক্লিয়ার ছিল না! আমার ঐ পোস্টটা কিন্তু হোমোসেক্সুয়ালিটি নিয়ে অন্য একটি পোস্টের স্যাটায়ার ছিল! মানে ভবিষ্যতে এরকম বিষয় ঘটতে পারে!

প্রিয়তে নিলাম!
১১ ই জুলাই, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: আপনার রম্যটা রম্য হিসাবেই ভালো লেগেছে।

পশুগমন - ইনসেস্ট এই সবের একটা সীমারেখা টানা উচিত ।

ধরেন সমকামীরা কারো ক্ষতি করছে না ।

তাদের বৈধতা দিলে অন্যরাও বৈধতা চাবে ।

সেখানেই আমাদের লিমিট ।

স্বাধীনতা মানে যা ইচ্ছা তা করা না ।
স্বাধীনতা মানে দায়িত্ব।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
লিমিট ক্রস করলে প্রকৃতিই আমাদের শাস্তি দিবে ।

অনেক ধন্যবাদ ।

৫৪. ১১ ই জুলাই, ২০০৯ রাত ২:২০
অন্যরকম বলেছেন: স্বাধীনতা মানে যা ইচ্ছা তা করা না ।
স্বাধীনতা মানে দায়িত্ব।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
লিমিট ক্রস করলে প্রকৃতিই আমাদের শাস্তি দিবে ।

সহমত!
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৫

লেখক বলেছেন: গুড !

১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৫

লেখক বলেছেন: ধোয়াশা ~

৫৬. ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৩৩
আকাশ_পাগলা বলেছেন: হা হা হা হা, ঐ মিয়া আমি সাহিত্যিক হইলাম কবে??

আমি খোঁজ খবর নিতেছি। তয়, ঐ কথাটা আমার পছন্দ হইহে, বাংলাদেশে সবই হয়।


বস, আপনাকে আরেকটা খবর দেই। আপনি কি জানেন, এই জিনিস আমাদের দেশেও বৈধ ছিল ইংরেজ আমলে ??????

শক খাইয়েন না। কাজী নজরুল ইসলাম লেটো দলের জন্য গান লিখত, সুর করত। খেয়াল আছে?? লেটো গান যে কী সেইটা খোঁজ নিলেই জানতে পারবেন। বিস্তারিত পরে কমু।

আর,বস, ছবি দেখতে মুঞ্চায়। এইখানে দেন, নইলে আমারে একটা মেইল দেন । প্লিজ।
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৬

লেখক বলেছেন: ইংরেজী আমলে বৈধ ছিলো এটা জানতাম না তো ।


কি ছবি দেখতে মন চায় ??

১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: থ্যাংকস ।

৫৮. ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩২
টোনা বলেছেন: ডিং .....

খবর কি ভাই .. কিছু হইলো ???
১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: ডং -- মেইল তো করালা না

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: হম?

৬০. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:৪৮
আট আনা বলেছেন: বিরাট পোষ্ট, পুরাটা পড়ে পড়ব।

গে শব্দটা কিন্তু কমন জেন্ডার, পোষ্টে যেভাবে ব্যবহার করেছেন মনে হলো যে শুধু ছেলেদেরকেই বুঝিয়েছেন।

সমকামীদের এত ঘৃনা করার কারন সম্ভবত ওটার সাথে আমরা ওরকমভাবে পরিচিত নই। আমার অফিসে ২ জন ছেলে গে আছে, একজনের সাথে আমার পরিচয় আছে। সে খুব সামাজিক আর হেল্পফুল। ডিসগাস্টিং হয় সিংগেল গে গুলা, ওরা যখন পার্টনার খোজে এবং সেটা স্ট্রেইটদের মধ্যে। আমার নিজেরই ৩ বার এরকম হয়েছে /:) । যাহোক, এখন ডোরাকাটা দাগ দেখলেই বাঘ চিনে ফেলি।

হোমোসেক্সুয়ালিটি ন্যাচারাল কি না সেটার তর্কে যাবনা। আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা আসে সেটা হলো যে, আল্লাহ বা প্রকৃতি (যে যেটা মানে ) আমাদের মধ্যে যা যা দিয়েছে সব কিছুরই একটা উদ্দেশ্য আছে। সেক্স জিনিসটা এত আকর্ষনীয় করার পেছনের কারন হলো বংশবৃদ্ধি, যেটা জীবের অন্যতম বেসিক বৈশিষ্ট। হোমোসেক্সুয়ালিটি থেকে আমরা যেটা পাচ্ছিনা। এখন আপনিই বলেন হোমোসেক্স তাহলে কি? আমি তো স্বমেহনের থেকে হোমোসেক্সকে আলাদা করতে পারিনা। নিছক আনন্দ লাভ মাত্র।

তবে ব্যক্তিগতভাবে আমি ওদেরকে খারাপ চোখে দেখিনা যতক্ষন না সেটা কারো ক্ষতি করছে।
২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: গে শব্দটা হয়ত কমন জেন্ডারে ব্যবহার করা হয়েছে।

সেটা আমি ছেলে বলেই (প্লাস নারীবাদী কোন তর্কে পড়তে চাই না ;) )

~~~~~~~~~~~~~~~~~~~~~~

আপনার ঘটনাটা ইন্টারেষ্টিং । ;)


আমি পোষ্টে যেটা বলতে চায়েছি আপনি এখানে বলে দিলেন ।

অজানা জিনিসের প্রতি এমনিতেই আমাদের ঘৃনা কাজ করে ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

জীবের অন্যতম বৈশিষ্ট্য মনে হয় রিফাইনড হওয়া । মানে নিজেরে আরো উন্নত করা ।

হোমোসেক্স সম্পর্কে আমিও বিশেষজ্ঞ না ।

পোষ্ট আর আকাশ অম্বরের কমেন্ত গুলো পড়েন ।

কিছু কিছু আইডিয়া পাবেন ।

৬১. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৭
আট আনা বলেছেন: ভাইরাসকে জীব ধরা হয় শুধুমাত্র বংশবৃদ্ধি করতে পারে বলে।

কিছু কিছু উভয়লিংগ প্রাণী আছে, যেমন কেচো। এরা তো হোমোসেক্সুয়াল। তবে একটা কেচোর পুং জনন আরেকটার স্ত্রী জননাংগের মিলন হয়। আবার ভাইস-ভারসা।
২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪১

লেখক বলেছেন: ভুল হইসে আগের কথাটা

জীবের উদ্দশ্য

জীবের অন্যতম উদ্দেশ্য মনে হয় রিফাইনড হওয়া । মানে নিজেরে আরো উন্নত করা ।

এটা ফিলোসফিক্যালী বল্লাম

কালকে একটা নিউজ দেখতেসিলাম --- কিছু কিছু জীব নিজের বাচ্চা খেয়ে ফেলে ??
আজীব ব্যাপার এটা তো বিবর্তন বিরোধী কাজ ।

শেষে তারা উপসংহার দিলো -- ঐ গুলো নিজেদের বাচ্চা এই জন্য খায় যেনো প্যারেন্টাল কেয়ার ছাড়া আর স্বল্প সময়ে স্বনির্ভর যেনো হতে পারে ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

দুনিয়াটা বড়োই আজীব ।

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৩

লেখক বলেছেন: কেচো এসেক্সূয়াল প্রানী


Click This Link

৬২. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৮
আট আনা বলেছেন: অত দূর যাওন লাগব কেন? আমগো খুলনা-সাতক্ষীরার বাঘ মামারাও তো বাচ্চারে খাইয়া ফেলতে চায়।

তারপর মাছের মায়ের পু্ত্রশোক তো আছেই।

আসলে কর্ডাটা ছাড়া অন্য প্রজাতির মধ্যে অত দয়ামায়া নাই।
২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩৩

লেখক বলেছেন: Click This Link

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩১

লেখক বলেছেন: হমমমম

কিছু কিছু ওয়ার্ম এসেক্সুয়াল ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~`
আজব কেচো তাইলে বৃহন্নলা ?!

জানতাম না ।

৬৪. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৪
হাল্ক বলেছেন: ইউনি থাকতে গে বিষয়ে বিরাট গবেষনা করেছি সবাই মিলে। একটিভ প্যাসিভ- ছাড়াও পুড়ুষদের সেক্সুয়াল প্লেজার পয়েন্ট নিয়া অনেক গবেষনা হইছে। কিত্নু এই জ্ঞান আমরা বিতরন করি নাই। ;)
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: খাইসে আমারে ;)

প্রো পিক টা যথার্থ হইসে ।

৬৫. ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪১
লড়াকু বলেছেন: পরে পড়ব। প্রিয়তে রাখলাম।
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

৬৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: পোস্ট খুব সুন্দর হয়েছে। শিরোনামও। যদিও আপনার সিম্প্যাথির পাল্লা সমকামীদের দিকেই।



৬৮. ০১ লা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২০
তীব্র রঙিন বলেছেন: এটা দেখুন। লেখকের এবিষয়ে একটা বইও আছে এই বইমেলায়। প্রকাশক: শুদ্ধস্বর।
৭০. ১২ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩১
রাষ্ট্রপ্রধান বলেছেন: অবাধ যৌনাচারণ যে কারণে সাপোর্টেড না, বিকৃত যৌনাচরণও একই কারণে সাপোর্টেড না।


সঠিক চিকিৎসা দেয়া হোক। "

 

মোট সময় লেগেছে ১.১২০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হারিয়ে গিয়েছি এইতো জরূরী খবর ...
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক ;; পায়ে পায়ে হারাবার জায়গা খুজ়ে মরি -
----
কোথাও নেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ