আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য...

অনেক দিন কোন রেসিপি নিয়ে আসা হয়না

০৪ ঠা মার্চ, ২০০৭ রাত ১:৩৫

শেয়ার করুন:                   Facebook

অনেক দিন আপনাদের সামনে কোন রেসিপি নিয়ে আসা হয়না। ফ্যামিলিতে ব্যাস্ততা, মেয়ের ভার্সিটি ভর্তি পরীক্ষা, ঢাকায় অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়া, সব মিলিয়ে এই অবস্থা। তবে এরই মধ্যে অনেক গুলো রেসিপি জোগাড় করা হয়ে গেছে, এবার এক এক করে ব্লগে উঠাবো।

অবশ্য এরই মধ্যে আরো একটি কাজ করা হয়ে গেছে- আমার ছেলে একই রেসিপি গুলো সামহ্যোয়ারইন ব্লগের পর !@@!535553 http://banglarecipe.blogspot.com -এ পাবলিশ করছে। রেসিপি নিয়ে কাজ শুরু করার পর মনে হল এবার যদি একই রেসিপি গুলোর ইংরেজী ভার্সন করা যেত, তাহলে আমাদের এই খাবার গুলোকে অন্যদের মাঝেও ছড়িয়ে দেয়া যেত! ব্লগস্পটে কয়েকজন এই পরামর্শ দিয়েছেন। আরো ইচ্ছে আছে এইসব রেসিপি, সেই সাথে আমার সংগ্রহের রেসিপি এবং গৃহিণী কিংবা আর যারা রান্না করতে পছন্দ করেন তাদের রেসিপি গুলো নিয়ে কাজ করার। ইচ্ছে আছে আমাদের দেশের আঞ্চল ভিত্তিক রেসিপি গুলোকে সবার সামনে তুলে নিয়ে আসার। আমাদের নানী-দাদীরা দুনিয়া থেকে বিদায় নেয়ার পর অনেক রেসিপি, অনেক মজার খাবার আমরা হারিয়ে ফেলছি। সেই স্বাদ, সেই রান্নার হাত এখন আর নেই। আগামী প্রজন্ম হয়ত ফাস্ট ফুডের নামে অনেক নতুন নতুন খাবারের স্বাদ পাবে, কিন্তু সেই দেশী স্বাদ? যা আমাদের জিবে লেগে আছে, যা আমাদের রক্তে মিশে আছে? তা কি আমরা হারিয়ে ফেলব?

এ সবের জন্য আমার ছেলে-মেয়েরা আমাকে সাহায্য করবে, আপনারা দোয়া করবেন।

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

  • ৮ টি মন্তব্য
  • ২৪০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৭:৪৯
comment by: অতিথি বলেছেন: শুধু রেসিপিই নয় ... খাবার ও খেতে চাই
২. ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৮:০২
comment by: বকলম বলেছেন: জেনে খুব ভাল লাগছে তরুনদের পাশাপাশি আমাদের মা'রা, আন্টিরা ইন্টারনেট ব্যবহারে এগিয়ে আসছে।

আমি যদি দেশে থাকতাম তাহলে আমার মা কেও হাতে কলমে এই ব্যপারটা দেখিয়ে দিতাম। এই যেমন ভুলু আন্টি আমাদের জন্য মজার মজার সব রেসিপি দিচ্ছেন সাথে যারা এগুলো অনুসরণ করে রান্না করছেন তাদেরও প্রতিক্রিয়া জানতে পারছেন। ব্যপারটা নিশ্চই তার রান্নার ব্যপারে উৎসাহ ও আনন্দ যোগাবে বলে আশা রাখি।

আমাদের মা-খালা-ফুপুদের অনেকেই হয়তো এক সময় তাদের তরুন বয়সে খুউব
চঞ্চল ছিলেন, সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন অথবা লেখালেখির একটা সুপ্ত বাসনা রাখতেন যা বিয়ের পর সাংসারিক ঝামেলায় আর হয়ে উঠেনি।

তাদের জন্য এই ব্লগ হতে পারে একটি আদর্শ স্থান সেখানে তারা তাদের হাসি-কান্না আনন্দ বেদনার উপাখ্যান লিখতে পারেন। নিজের ভেতরে জমে থাকা কথাগুলো প্রকাশ করতে পারেন।

ভুলু আন্টির জন্য রইল শুভকামনা।

আর তার ছেলে মেয়েদেরকে ধন্যবাদ তাদের মায়ের সেরা ও সুস্বাদু রান্নার রেসিপিগুলো আমাদের সাথে শেয়ার করার সুযোগ তৈরী করে দেয়ার জন্য।
৩. ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৮:০৩

৪. ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৮:৩৮
comment by: অমনিবাস বলেছেন: একটা ওয়েবসাইট খুলেন
৫. ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৯:২৩
comment by: অতিথি বলেছেন: হ্যলো আন্টি চট্টগ্রাম গেলে ইনশাল্ললা আপনার হাতের রান্না খেয়ে আসব
এটা একটা ভালো উদ্যোগ... আপনি যদি চান আপনকে একটা রান্না বান্নার ডোমেইন নাম আর হস্টিং সারভিস সপনসর করতে পারি .. দরেন http://www.somewhereinreceipe.net
http://www.bluesreceipe.net
http://www.desireceipe.net
etc..

তখন রান্না রান্ন ভাবের ডিজাইন পাবেন... যা এটা কে একটা সুন্দর কমিউনিটিতে রুপান্তর করবে ... বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই থাকবে...

ধন্যবাদ আপনার রেসিপির জন্য..
৬. ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৯:৫৪
comment by: মাহবুব সুমন বলেছেন: আপনাকে ও আপনার রেসেপি মিস করেছি অনেক অনেক।
নতুন নতুন রেসিপি চাই।
শাক নিয়ে কিছু রেসিপি দিবেন ?
৭. ০৫ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:১২
comment by: ভূলু বলেছেন: ঝড়ো হাওয়া,
আপনাদের রেধে খাওয়াতে পারলে আমারো খুব ভাল লাগতো।

বকলম,
ওমা! বকলম এত্ত ভাল লেখে কি করে? আপনার লেখা পড়ে খুবই ভাল লাগলো। আপনি খুবই সত্য কথা বলেছেন, আমাদের সবারই আমাদের নিজ নিজ অবস্থান থেকে যা কিছু করা সম্ভব করা উচিত, আপনি অবশ্যই দেশে এসে আপনার মা'কে হাতে কলমে শিখিয়ে দেবেন, একটু সময় নিয়ে আসবেন।

শুভকামনার জন্য রইল ধন্যবাদ, এবং আপনাদের জন্যও শুভকামনা রইল।

টগর,
এই অভিনব উপহারের অফারের জন্য কি করে যে ধন্যবাদ জানাবো। এই বিষয়টা যদি আরো একটু শেয়ার করা যেত, দয়া করে আমারা ইমেইল () কি একটু যোগাযোগ করব?

মাহবুব সুমন,
আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনার উতসাহের জন্য, খুব শীগ্রয়ই কিছু সাদা-মাটা শাকের রেসিপি পাবেন, সেই সাথে মুরগীর কিছু রেসিপি।

দোয়া করবেন সবাই।
৮. ০৫ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৩০
comment by: অতিথি বলেছেন: আপনার রেসিপি অনেকদিন ধরেই মিস করছি....।

ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৯৪২৩