টমেটোর চাটনী
২৬ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫০
![]()
শীতের মওসুমে সেই ফসলের ক্ষেত, বাজার, রান্নাঘর হয়ে খাবার টেবিল পর্যন্ত টমেটো আর এর ছোঁয়ায় মুখরিত সময়টা খুব মনে পড়ে। আমাদের ছেলেবেলা'র কথা বলছি। টমেটোর মান, খাদ্যগুণ আর ভেজাল নিয়ে এতএত সন্দেহতো ছিলই না, আর দাম! তা নিয়ে কথা বলতে সত্যিই কষ্ট হয়। টমেটোর কত রকম ব্যাবহার করেছি, এখন শীতের মওসুমে কোন তরকারীতে টমেটো দিতে ভাবতে হয়। কষ্ট লাগে। মওসুমের টমেটো দিয়ে করা সস থাকত আমার ঘরে বোতল ভরে, এই আমার রান্নাঘরেই করা।
যাই হোক আজ খুব অল্পে করতে পারবেন এমন একটা টমেটোর রেসিপি নিয়ে এসেছি, অনেকেই এর স্বাদ জানেন, নিজে করেছেনও। নতুন কিছু নয়। আমার ঘরে খুব প্রিয় একটা চাটনী আজকের এই রেসিপিটি - টমেটোর চাটনী।
উপকরণ কি কি লাগবেঃ
টমেটো - ৫ টা (মাঝারী সাইজের)
পেয়াঁজ কুচি - ১ টেবিল চামচ (যত কুচি করা যায় ভাল লাগবে দেখতে-খেতে)
শুকনা মরিচ - ৩ টা (ভেঙ্গে বা চটকে নিতে হবে)
ধনেপাতা কুচি - ১ চা চামচ (চাইলে আরো বেশি দিতে পারেন, যেমন আপনার পছন্দ)
লবণ পরিমাণমতো
সরিষার তেল - আধা চা চামচ (স্বাদ বাড়িয়ে দিবে নিঃসন্দেহে)
কিভাবে করবেনঃ
ধোয়া টমেটোগুলো প্রথমে টেলে (ভেজে) নিন গরম-শুকনো তাওয়া'র উপর দিয়ে, খেয়াল রাখবেন তাওয়া যেন খুব গরম হয়ে না ওঠে। টালা টমেটোর খোসা ছাড়িয়ে টমেটোগুলো চটকে নিন। একটি বাটিতে পেয়াঁজ কুচি , শুকনা মরিচ , ধনেপাতা কুচি ও লবণ ভাল করে মেখে রাখুন। এবার বাটিতে মাখানো উপকরণেগুলোর সাথে চটকানো টমেটো মেশান, সরিষার তেল দিয়ে আরেকটু মেখে নিন, ভাল করে মিশে যাবে।
হয়ে গেলো টমেটোর চাটনী। কেমন লাগলো জানাবেন।
১৮/১২/২০০৮, চট্টগ্রাম
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চাটনী ;
প্রকাশ করা হয়েছে: ঝটপট কিছু, সবজি'র রেসিপি বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বলাক০৪ বলেছেন:
আপনিও ব্রুটাস!
জয়িতা বলেছেন:
মজা লাগে।খেয়েছি অনেক।
হাসিব বলেছেন:
কিছু শব্দ বুঝি নাই ।
- "টেলে নিন" মানে কি ?
- "ছটকে নিন" মানে কি ? "চটকে নিন" হবে নাকি ?
মাহবুব সুমন বলেছেন:
এখানে টমাটোর অনেক দাম, তার পরো চাটনি বানানো হবে আজ।
ভূলু বলেছেন:
টমেটো'র সালাদটাও মজার, চিকন করে ফালি করে কাটা, সাথে একই রকম করে পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাচামরিচ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














