সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ব্লগের নতুন ডিজাইন নিয়ে মন্তব্য করার জন্য। আর যারা ইমেইল করে পরামর্শ দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। ব্লগস্পটে রেসিপি ব্লগের নতুন সাজে আরো কিছু নতুন সংযোজন হয়েছে। আপনারা একটু দেখে যদি কেমন হল জানান ভাল লাগবে।
নতুন সাজে কি কি নতুন?
১। ডিজাইন মানে সাইটের টেমপ্লেটটা নতুন
২। ব্লগের একেবারে মাথায় যে ব্যানারটা আছে তা নতুন
৩। ব্লগের লোগো (আইকন বলতে পারেন), পরে লোগোটা আরো ভাল করার ইচ্ছে রইল, ডিজাইনার আশরাফুল সময় করে তা করে দেবেন
৪। লেখার ধরন, একটা বই করার ইচ্ছে আছে - পরামর্শ চাই
৫। এবং ব্লগের কিছু ম্যানেজমেন্ট-এ পরিবর্তন হয়েছে, আরো হবে
৬। আরো কিছু পরিবর্তন আসবে, যেমন - রেসিপি'র ছবিগুলোতে ইমেজের মধ্যে ট্যাগ করা থাকবে নাম এবং ব্লগের ঠিকানা, যাতে শুধু ইমেজ দেখেই কেউ চিনতে পারেন এটা আমার রেসিপি।
৭। ফেইসবুকে ভূলু'স রেসিপি
আপনাদের মতামত আর পরামর্শ এই নতুন সাজে কাজে লাগবে।
ব্লগস্পট সাইটটা দেখুন - http://vulusrecipe.blogspot.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



