আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

কাঁচকলার টিকিয়া
০৩ রা আগস্ট, ২০১০ সকাল ১০:২৬
আজকে কাঁচকলার মজার এই রেসিপিটি নিয়ে এসেছি, আপনাদের ভাল লাগবে। একে কাঁচকলার কাবাবও বলতে পারেন, আমি টিকিয়া বলতেই পছন্দ করি। সবাই তাই বলে।
কাচঁকলার স্যুপ রেসিপিটা অনেকেই পছন্দ করেননি, যারা কাঁচকলার স্যুপের রেসিপিটি পছন্দ করেননি তারা টিকিয়ার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। কাবাবের মতই স্বাদ তাই খেতে ভাল লাগবে...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৩বার পঠিত
কাঁচকলা স্যুপ
২৬ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৪
কাঁচকলা স্যুপ, স্বাস্থ্যকর প্রতিটি চুমুক। কি অদ্ভূত লাগছে, অনেকেই হয়ত কাঁচকলা পছন্দ করবেন না, কিন্তু এটি স্বাস্থ্যকর একটি নীরোগ সবজি। অনেকেরই প্রিয়, বিশেষ করে ইলিশ মাছের সাথে ঝোল করে অথবা কাচঁকলার ভর্তা। এই খাবারগুলো আসলেই মজার। আমাদের সময়ে কবিরাজ একে পথ্য হিসেবে দিতেন। এখনো কাচঁকলার সেই গুণ অক্ষুন্ন আছে।
কাচঁকলার এই...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৫বার পঠিত
মিক্সড সালাদের সাদামাটা রেসিপি
২৪ শে জুলাই, ২০১০ রাত ১:২৬
সালাদের কদর আমাদের খাবার টেবিলে সেই অনেক দিন থেকেই। একটু ভাল রান্না হলে বাঙ্গালীর খাবার টেবিলে সালাদ হবেই, এমনটিই দেখেছি ছোটবেলা থেকে। সালাদের কিছু রেসিপি আগে দিয়েছি, এখানে খুব সাদামাটা একটা সালাদের রেসিপি দিলাম আপনাদের জন্য। ঝটপট করে ফেলতে পারবেন এই সালাদ, বিদেশে ব্যাচেলররাও খুব সহজে হাতের কাছে যেসব উপকরণ...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৪বার পঠিত
তেলে ভাজা করলা
১৭ ই জুন, ২০১০ রাত ১১:৪৫
করলা নিয়ে আগের রেসিপিতে আলু দিয়েছিলাম, তাই সেটি ছিল আলু-করলা ভাজি, আর এই রেসিপিতে শুধু করলা, পোড়া পোড়া করে ভাজা হয়েছে। করলা ছাড়া আর কোন সবজি দেয়া হয়নি। তবে পোড়া পোড়া করে ভাজা হলেও করলা পুড়ে ফেলা হয়নি, খেয়াল রাখতে হবে করলা পুড়ে গেলে পোড়া স্বাদটা ভাল লাগবেনা। ছবিতে দেখলেই...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০৬বার পঠিত
আলু-করলা ভাজি - পছন্দের সবজি
১৭ ই জুন, ২০১০ রাত ২:০৭
করলা সবজি হিসেবে অসাধারণ। আমার ঘরে খুবই প্রিয়, বিশেষ করে শুধু করলা একটূ পোড়া-পোড়া করে ভাজি করলে রীতিমত ছেলে-মেয়েদের মধ্যে কাড়া-কাড়ি লেগে যায়। ও মনে রাখবেন - করলা ভাজি খেতে হয় গরম গরম, গরম ভাতের সাথে। একবেলায় করলা রেধে রেখে আরেকবেলায় খাবেন না, বরং কম করে রান্না করুন আর তাজা...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪১১বার পঠিত
সবজির ঝাল পাকোড়া
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১:৪২
উপকরণ
আলু কুচি - ১ বাটি
টমেটো কুচি - ১ টি
সিম কুচি - ১ কাপ
গাজর কুচি - আধা কাপ
ফুলকপি কুচি - আধা কাপ
পালং শাক কুচি - ১ কাপ...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮২৭বার পঠিত
টমেটোর চাটনী
২৬ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫০
![]()
শীতের মওসুমে সেই ফসলের ক্ষেত, বাজার, রান্নাঘর হয়ে খাবার টেবিল পর্যন্ত টমেটো আর এর ছোঁয়ায় মুখরিত সময়টা খুব মনে পড়ে। আমাদের ছেলেবেলা'র কথা বলছি। টমেটোর মান, খাদ্যগুণ আর ভেজাল নিয়ে এতএত সন্দেহতো ছিলই না, আর দাম! তা নিয়ে কথা বলতে সত্যিই কষ্ট হয়। টমেটোর কত রকম ব্যাবহার করেছি, এখন শীতের...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৭১বার পঠিত
রুই-পালং এর ঝোল
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৪
উপরকরণঃ
পালং শাক – ১ কেজি (চার ইঞ্চি করে কাটা, ছবি দেখুন)
রুই মাছ – ৭/৮ টুকরা কিউব করে কাটা
সীম (ছোট ফালি করে কাটা) – ১ কাপ
আলু (দেড় ইঞ্চি ফালি করে কাটা) – ২টা (মাঝারী সাইজের)...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৭৩বার পঠিত
বৈশাখের রান্না - ১ [বেগুন ভাজা (চাকার মতো করে)]
১২ ই এপ্রিল, ২০০৭ ভোর ৫:০১
![]()
পহেলা বৈশাখের সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বাঙ্গালীর ঘরে ঘরে মুখরোচক দেশী সব খাবারের আয়োজন হয়, তারই কিছু খাবারের রেসিপি নিয়ে আগামী কয়েকদিন আপনাদের সামনে আসব। আপনাদের কোন পছন্দের রেসিপি'র কথা মনে পড়লে বলতে পারেন, আমি চেষ্টা করব সংগ্রহ করে দিতে।
উপকরণঃ[/sb
গোল বেগুন ১/২ কেজি
(বেগুন গুলো একটু পেটুক টাইপের হলে......
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৮৫বার পঠিত
কুচো আদায় মুরগী
২৭ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৪
!@@!590531 নারী দিবসে একটা ফাটানো রেসিপি চেয়েছে, এতে আমি সত্যি বিপদে পড়ে যাই। যে ব্যাপক ক্যানভাসে আমরা নারী দিবসটিকে দেখার চেষ্টা করছি, তাতে কি হতে পারে নারী দিবসের ফাটানো রেসিপি? চোর আগা-গোড়াই রেসিপি ব্লগের একজন ভাল পাঠক। ভাবতে বসে মনে হল, এমন একটি রেসিপি যা কোন নারীর জন্য স্বীকৃতি -...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭১৪বার পঠিত




