আজ সকাল ১০টা থেকে ছাত্রলীগের শাহিন ও রাসেল গ্রুপের মধ্যে প্রচন্ড মারামারি শুরু হয়েছে। আমার চোখের সামনে দেখলাম শাহিন গ্রুপের একটা ছেলেকে রাসেল গ্রুপের ১০/১২টা ছেলে প্রচন্ড ভাবে মারার পর সে যখন দৌর দিলো তখন পেছন থেকে একজন একটা রামদা তার দিকে ছুড়ে মারলো, আমরা সবাই চোখ বন্ধ করে ফেলেছিলাম।
ভাগ্য ভাল থাকায় তার কোমর ঘেষে চলে যায় রামদাটা। ঘটনাটা একেবারেই হলের সামনে হওয়ায় হা করে দাড়িয়ে থাকা লোকের সংখ্যা ২০০শর কম হবেনা।
আরেকটা ছেলেকে দেখলাম প্রান ভয়ে চারতলা থেকে লাফদিয়ে আমার রুমের সামনেই পরল,সাথে সাথে প্রচন্ড আর্তচিৎকার, আর মাথাফেটে গলগল করে বেরিয়ে এল লাল তাজা রক্ত।
লিখতে খুব কষ্ট হচ্ছে.............
javascript:void(1);
ছবিটা আজকের না.
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


