অনেক দিন নেটে বসি না। পড়াশুনা (অনার্স) শেষ পর্যার্য়ে থাকায় সময় হয়নি। ফাইনাল পরীক্ষা দিয়েছি। রেজাল্ট হয়নি। এ মাসেই হবে হয়তো। পরীক্ষা শেষ করেছি গত মাসের ৭ তারিখে আর একটা অল্প বেতনে চাকরীও পেয়ে গেলাম, চাকরীরেত যোগ দিয়েছি গত মাসের ১৬ তারিখে। আজ বেতন পেলাম। চাকরীর প্রথম বেতন। অর্ধমাসের তাতে কি, নিজ উপার্জন। বাসায় বলে দিয়েছি আর টাকা দিতে হবে না। বেতনের টাকা হাতে পেয়ে ভালো লাগছে। আমার সাথে আব্বা-মা থাকলে হয়তো মিষ্টি কিনে নিয়ে যেতাম তাদের জন্য। কিন্তু তারা এখন আমার গ্রামের বাড়িতে আছে। পারছি না। অনেক চিন্তা করলাম কি করা যায়, শেষে একটা বুদ্ধি বের করলাম, আমার এক ঘনিষ্ঠ বন্ধু আমাদের বাড়ীর পাশে থাকে। বিভিন্ন ছুটিতে বাড়িতে গেলে ঐবন্ধুটির সাথেই বেশিভাগ সময় কাটানো হয়। তাকে এসএ পরিবহনে টিটি করে ৩শ টাকা পাঠিয়ে দিলাম। তাকে ফোন করে জানালাম, দুই কেজি মিষ্টি আমাদের বাসায় আর এক কেজি মিষ্টি তাদের বাসায় যেন নিয়ে যায়। মিষ্টির উপলক্ষ্যও তাকে বললাম। সে আমার কথামত অল্প কিছুক্ষণ আগে আমাদের বাসায় মিষ্টি পৌছে দিয়ে এসেছে। আমি আমার মা’র সাথে কথা বলে তাকেও সংবাদটা দিলাম। আর কথা বাড়াবো না, এসব বোরিং কথা বেশি না বলাই ভালো।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।