সূর্যের মালিক স্পেনের এক নারী!(আনহেলেস দুরান)
৩০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সূর্যের নতুন মালিক পাওয়া গেছে। না, প্রাচীন কালের কোনো অবতারের পুনর্জন্মা হয়নি। এই সময়েরই ৪৯ বছর বয়সী একজন নারী সূর্যের মালিকানা পেয়েছেন। তার নাম আনহেলেস দুরান। মিস দুরান জানান, পৃথিবীর জীবনের প্রধান উৎস সূর্যের মালিকানা নিতে তিনি আইনের ফাঁকফোকরের সুবিধা নিয়েছেন। তিনি বলেন, ‘একটি আন্তর্জাতিক চুক্তিতে বলা হচ্ছে যে, পৃথিবীর কোনো দেশই গ্রহ বা তারকার মালিকানা দাবি করতে পারবে না। এতে কোনো একজন ব্যক্তি বিষয়ে কিছু বলা হয়নি। আর এই সুযোগে আমি আইনগতভাবে আমার দাবি উত্থাপন করলাম। এতে কোনো বিপত্তি হয়নি। আমি বোকা নই, আইন-কানুন সম্পর্কে জানি। যে কেউ এটা করতে পারত। এরকম ঘটনা এই প্রথম।’ নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে নোটারি পাবলিকের জারি করা একটি নথিতে দুরানকে সূর্যের মালিক ঘোষণা করা হয়েছে। নথিতে বলা হয়েছে, ‘তারকাটি সৌরজগতের মাঝখানে অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব ১৪,৯৬,০০০০০ কিলোমিটার।’ আনহেলেস দুরান স্পেনের সালবাতেরা দো মিনো শহরে বসবাস করেন। যারা সূর্য ব্যবহার করেন এখন তিনি তাদের কাছ থেকে ফি নেবেন। এই অর্থের অর্ধেক তিনি স্পেনের সরকারকে দেবেন। এছাড়া ২০ শতাংশ দেশের অবসরভাতার জন্য, ১০ শতাংশ গবেষণা ও ১০ শতাংশ পৃথিবী থেকে ক্ষুধা দূরীকরণে কাজে লাগাবেন। অবশিষ্ট ১০ শতাংশ তিনি নিজের জন্য রেখে দেবেন। এএফপি
সূত্র :
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন