আমার প্রিয় পোস্ট
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- কে কে মনিটর কিনতে চান? - জর্জিস
- পেন ড্রাইভ থেকে ইন্সটল করুন উইন্ডোজ এক্সপি/ ভিস্তা/ সেভেন... - জর্জিস
- শুভ জন্মদিন, প্রিয় কবি নির্মলেন্দু গুন (প্রিয় কবিতা সংকলন) - আশরাফুল ইসলাম দূর্জয়
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- গুগল সার্চ ব্যবহার করে খুজে বের করুন যে কোন সফটয়্যার'রে সিরিয়াল কী !!! (টিপস্ এন্ড টিকস্)
- না বি ল
- কমেডি মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- পৃথীবির সর্বশ্রেষ্ঠ লুল কাহিনী। এখনো মুঞ্চায়। - রেনেসা
- নারীদের পোষাক: বাংলাদেশ পাকিস্থান তুলনামূলক বিচার ও একটি ষড়যন্ত্র। - রেনেসা
- রিভার্স নিক, ছাইয়া নিক, আসল নিক, মাল্টিনিক - রেনেসা
- উলুধ্বনি: পানি ও জল, আমাদের বাঙালীয়ানা - রেনেসা
- কুরআনের সবগুলো সূরার নামের বাংলা অর্থ জানতে ইচ্ছা হয় না ? আসুন..জেনে নিই...
- রংধনুর সাত রঙ
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- জেনে নিন আপনার পাঠানো মেইলটা প্রাপক পড়েছে কিনা - আলোকিত পৃথিবী
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- অফেন্ডিং শেখ মুজিব-১ : ২৫ মার্চ , ১৯৭১ , টাইম ম্যাগাজিনের অদ্ভুত তথ্য - দাসত্ব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
আমি কে? কেউ কী জানেন এ প্রশ্নের উত্তর?
২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১১
সকাল বেলা ঘুম থেকে ছান্নুর রুমের সামনে একটি সাইনবোর্ড:
খোদার কসম দিয়ে বলছি আমাকে খুজে^ঁ পাচ্ছি না। দয়া করে যদি কেউ পারেন তো আমার সন্ধান দিন।
রুমে ঢুকে দেখি ছান্নু দিব্বি বসে আছে। নীহার চন্দ্রের বই পড়ছে।
কিরে ছান্নু তুই নাকি নিজেকে খুজে পাচ্ছিস না। মন উড়ু উড়ু? নাকি অন্য কেউ নিয়ে গেছে। প্রেম ট্রেম হলে বলিস। রোজায় চায়নিজের দাম অনেক কম।
ভাই এটা রসিকতার বিষয় নয়। সিরিয়াস বিষয়। পারলে বল। না পারলে বিদায়। ডিস্টার্ব করেন না।
আমি ছান্নুকে চিনি। তাই সত্যি সিরিয়াস হই। বলি সমস্যাটা কি, এবার বল।
সমস্যা লেখা আছে। সমাধান থাকলে বল।
কেন এই যে, তুই দিব্যি বসে আছিস বই পড়ছিস। এই তো তুই। তোকে না পাওয়ার কোন কারণ নেই।
ছান্নু বলে। আমি যে এই তার প্রমান কি? তোমার কাছে কোন প্রমান আছে?
ছান্নু নিজেই শুরু করে। তার হাতটা দেখিয়ে। এই হাতটা কার?
আমি উত্তর দেই, ছান্নুর।
গুড। তা হলে ছান্নুর হাত। মানে এই হাতটার মালিক ছান্নু। যেমন সম্পদের মালিক। মালিক এক সম্পদ আর এক। তা হলে ছান্নুর মালিকানায় তার হাত।
তেমনি, ছান্নুর পা। মাথা। নাক। চোখ। মন। হৃদয়। সব কিছু। সব কিছুই ছান্নুর অধিকারে। ছান্নু মালিক। তা হলে ছান্নুটা কে?
আমি উত্তর দেই। এই সব কিছু মিলিয়ে ছান্নু। তোমার এই দেহটাই হলো ছান্নু।
না। আসলে চিন্তুা ভাবনা না করে এরকম উত্তর বোকারাই দেয়। ছান্নুর উত্তর।
আমি একটু অপ্রস্তুত হই। বলি তা হলে তোর এই সমস্ত শরিরটা কী।
আমি যখন মারা যাব তখন খাটিয়ায় শোয়ানো লাশ দেখে তুমিই বলবে এটা ছান্নুর লাশ। কি বলবে না? আমি জানি বলবে। তা হলে দেহটা ছান্নু না। আবার যে প্রাণ/জীবনটা বের হয়ে গেল তাও বলবে ছান্নুর প্রাণ বের হয়ে গেছে। ছান্নুর জীবনাবসান হয়েছে।
আমার প্রশ্ন তা হলে ছান্নুটা কে?
এবার আমি সত্যিই চিন্তিত হই। সত্যি কথা। এভাবে তো চিন্তা করিনি কখনো। আসলেই তা হলে এই যে আমি, রেনেসা, এই রেনেসাটা কে। না হাত, পা, মাথা না আমার দেহ না আমার জীবন। তা হলে? তোর কি মত? আমি প্রশ্ন করি।
জানি না। জানি না দেখেই তো জানতে চেয়েছি। পারলে দাও না পারলে অফিসে যাও। কুলুর বলদ হয়ে পরের গোলামী কর।
আমি দেখলাম ও খুব সিরিয়াস। তাই কথা না বলেই বের হয়ে আসছিলাম। ও আবার বলে দাড়াও আরও কিছু জেনে যাও।
ও বলে, নাস্তিকরা বলে, দেহর মধ্যে থাকে এক ‘সুপার পাওয়ার’। ওটা চলে গেলেই শরীর মৃত হয়।
আস্তিকরা বলে, এটা সৃষ্টিকর্তার কুদরত। (এই কুদরত কি জিনিস আমি বুঝি নাই)।
আর ফকির লালন শাহ বলেছে ‘‘বাড়ির কাছে আরশি নগর এক ‘পড়শি’ বসত করে’’।
যদি সুপার পাওয়ার হয়, যদি কুদরত হয়, যদি সে পড়শি হয় তা হলে আমি টা কে?
(প্রথম প্রকাশের দিন প্রথম আলো, বিড়াল কাহিনী নিয়ে এত হইচই হলো আমি নিজেই অন্য বিষয়ের ব্লগ ঠিকমত পড়তে পারিনি। -- সেই কারনে লেখাটি দ্বিতীয় বার পোষ্ট্ ৎকরলাম )
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ম. ন. আলম ফরিদ বলেছেন:
যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভিতর লুকাইছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















আমাদের কাশেম বিন আবু বক্কর ভাই এইটা নিয়া ভাল জমাইছিলেন।