আমার প্রিয় পোস্ট

Melancholy and Infinite sadness

ব্লগ ঘাইটা মুভি-লিস্ট বানাইলাম ;মুভি কিনবো বহুত দিন পর -

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৯

শেয়ারঃ
0 0 0

সামহোয়ার ইনে আমি ব্লগ পড়ছি বেশ কয়েকমাস থেকে ।অনেকটা সবার চোখের আড়াল থেকে
দেখেছি ব্লগের ঘটে যাওয়া ব্যাপার গুলো ,বাদানুবাদ ,নাস্তিক-আস্তিক যুদ্ধ ,রাজাকার বিতাড়ন
কর্মসূচি ।সারাদিনই কেটেছে এই ব্লগে ,অনেক সময়ও নষ্ট করেছি ।দিনের ব্লগ পড়া হয়ে গেলে
পুরোনো ব্লগ ঘেটেছি ,আগের ভাল লেখা গুলো পড়ার জন্য ।ব্লগের নেশা ভালোভাবেই ধরেছে
বুঝতেই পারছেন।

তো এই ব্লগ পড়তে পড়তেই দেখলাম অনেকেই তাদের প্রিয় মুভি গুলোর কথা লিখেছেন ,কেউ কেউ
মুভির প্রিভিউও লিখেছেন ।মুভি নিয়ে লেখা ব্লগ গুলো ঘাটতে ঘাটতে হঠাত করেই কয়েকদিন
আগে পুরোনো মুভি দেখার নেশাটা চাগিয়ে উঠল ।অনেক দিন মুভি কেনা হয় না ।ঠিক করলাম মুভি দেখতে হবে ।ব্লগ ঘেটে একটা লিস্ট বানালাম ।

আমি আর আমার সিনেমা পাগল বন্ধুরা এই সিনেমা দেখাটা কে একটা পাগলামির পর্যায়ে
নিয়ে যাই মাঝে মাঝে ।ডিভিডির দোকানে গেলে এক একজন একসাথে হয়তো ৭/৮ টা ডিভিডি ভাড়া নেই অথবা কিনতে গেলে ঘন্টার পর ঘন্টা দোকানে ঘুরে,পকেটের টাকা শেষ করে ব্যাগ ভর্তি করে ডিভিডি কিনে আনি।এরপর শুরু হয় টানা মুভি দেখা ,দিন-দুনিয়ার খবর থাকে না। কয়েকটা দিন ঘোরের মধ্যে দিয়ে চলে যায়। এরপর চলে মুভি নিয়ে আলোচোনা ,আশেপাশের পোলাপানের কান ঝালাপালা করে ।তারপর হয়তো আবার অনেকদিন খবর থাকে না ।

এরকমই একটা সময় গেল গত কয়েকমাস ।কোনো সিনেমাই দেখা হয়নি ,এমন একটা অস্থিরতা
গেছে মুভি নিয়ে বসলেও মিনিট পনের পরে বন্ধ করে দিয়েছি ।যাইহোক শেষ পর্যন্ত মুক্ত হলাম।
আপাতত, হলেও । মুক্তি উদযাপন করা যাবে ব্যক্তি গত চলচ্চিত্র উৎসব (!!!) দিয়ে ।তাই
ব্লগ ঘেটে বানালাম একটা লিস্ট ,আর আপনাদের সাথে শেয়ার করলাম । কেনার মতো ২০ টা মুভি বাছাই করেছি সব গুলো থেকে ।

আর অবশ্যই এটা কোনো র‌্যাংকিং না ।শুধুই ব্যক্তিগত নির্বাচন ।

1.EROS

2.APPOCALYPSE NOW এই সিনেমাটা আগেই দেখেছি ।কিন্তু মার্লোন ব্র্যান্ডো তে
আমি এতোই মুগ্ধ, এইটা আমি আবার দেখতে চাই। বিশেষত শেষ আধা ঘন্টা ।এই শেষ আধা
ঘন্টাতেই ব্র্যান্ডো কে দেখা যায় আর এই আধা ঘন্টাই পুরো মুভির মূল আকর্ষন।

3.STALKER ডাবল ডিস্কের মুভি ।কাহিনি শুনেই আমি এই মুভি দেখার জন্য বেচইন আছি।

4.UNBEARABLE LIGHTNESS OF BEING আর কোনো সিনেমার নাম
আমাকে এতোটা ভাবায়নি ।শুধু নামটাই যথেষ্ট আপনাকে ভাবানোর জন্য।

5.2046 ৫,৬,৭ ওংকার ওয়াই এর ট্রিলজি । দেখি নাই । দেখতে খুবই ইচ্ছুক ।

6.DAYS OF BEING WILD

7.IN THE MOOD FOR LOVE.

8.WHITE BALOON

9.MIRROR

10.EL POSTINO আমার প্রিয় কবি, পাবলো নেরুদাকে নিয়ে ছবি ।অনেক দিন ধরেই
দেখার ইচ্ছা।

11.WHERE IS MY FRIENDS HOME কিয়ারোস্তমির ছবি ।দেখা হয় নাই এখনো ।

12.REQUIEM FOR A DREAM

13.MARY ANTOINETTE সোফিয়া কপোলা এর সিনেমা । ইনি গডফাদার এর ডিরেক্টর এর মেয়ে। আমার কাছে এতটুকুই জানা যথেষ্ট ছিল ।তার ওপর "ভার্জিন সুইসাইড"
দেখে আমি আগে থেকেই মুগ্ধ ।

14.A SHORT FILM ABOUT LOVE ক্রিস্তফ কিয়েলুস্কির মুভি । ১৪, ১৫ ।
দেখতে চাই অনেক দিন ধরেই ।কিন্তু পাওয়া যায় না ।

15.A SHORT FILM ABOUT KILLING

16.FANTOM OF LIBERTY

17.BELLE DE JOUR

18.DISTINCT CHARM OF THE BOURGEOISIE বুনুয়েল দেখার জন্য ঘুরতেছি অনেক দিন থেকে ।যখন ফিল্ম সোসাইটি গুলোতে দেখায় তখন আমি ব্যস্ত থাকি,
ডিভিডি কিনলে বাসায় এসে দেখি চলে না !!!! এইবার দেখতেই হবে ।

19.SIDDARTH

20.GANDHI

আপনাদের দেখা থাকলে মতামত জানাতে পারেন মুভি গুলো নিয়ে আর না দেখা থাকলে সময়
করে দেখে ফেলতে পারেন ।

 

সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৬
বেতাল বলেছেন: মনে তো হয়, উচা পদের মুভি। তয় আমিও দেখি। আমেরিকান পাই টাইপ ;)
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: হুমমম !!! সবার পছন্দ এক না ।

২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩০
শওকত হোসেন মাসুম বলেছেন: APPOCALYPSE NOW এই সিনেমাটা আগেই দেখেছি ।কিন্তু মার্লোন ব্র্যান্ডো তে
আমি এতোই মুগ্ধ, এইটা আমি আবার দেখতে চাই। বিশেষত শেষ আধা ঘন্টা ।এই শেষ আধা ঘন্টার জন্যই ব্র্যান্ডো অস্কার পেয়েছিলেন ।
-------এই তথ্যটা ঠিক না বোধ হয়।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: আচ্ছা এডিট করে দিলাম । আমিও কনফিউসড। ভাল মত জেনে লিখব আবার । বলার জন্য ধন্যবাদ

৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩০
ধূমকেতু বলেছেন: বেশ কয়েকটাই আমার দেখা। আর বাকি গুলা দেশের কয়েক যায়গায় খুঁজেছি, পাইনি। পেলে জানাবেন, আপনার থেকে নিয়ে দেখবো।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: হ্যা ,পাওয়া যায়না ,বহুত খুজে বের করতে হয় ।তারপর পাওয়া গেলেও ডিভিডি চলে না অনেক সময় ।

৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩২
বিডি আইডল বলেছেন: ৯, ১২ বোগাস...

আর বেশীর ভাগই পুরস্কার পাওয়া ছবি...সব একসাথে দেখলে হজমে সমস্যা হবে
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৭

লেখক বলেছেন: ৯ ,১২ বোগাস ,বলে দিলেন ???? যদিও দেখা হয় নাই এখনো ,মিরর ,জাফর পানাহি এর নাম করা ছবি বলেই জানি ।আর রিকুয়েম ফর এ ড্রিম ,একটু কঠিন ,তাই বলে বোগাস বলা ঠিক না।

সব একসাথে দেখলে ,যদি আপনি বিদেশী ভাষার ছবির সমঝদার হয়ে থাকেন ,একটা ঘোরের
মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্য ।কিন্তু আমার মনে হয় সেটা আরো ভাল হবে ।
চারপাশের সব ঝামেলা থেকে পালানোর জন্য ,এটাও একটা ভালো উপায় ।

৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৬
মুনতাসীর মারুফ বলেছেন: বহুত উঁচা পদের ছবি। একটারও নাম-ই শুনি নাই জীবনে। হায়!! আমি শিল্প-সংস্কৃতি হইতে কতই না বিচ্ছিন্ন!!!!!
৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২২
আগলিআগলি বলেছেন: সবাই মজাক উড়াইতেছে মনে হয় !!!!
৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৪
লিপিকার বলেছেন: এর মধ্যে কয়েকটা দেখা হয়েছে। বেশিরভাগ ছবিই খুঁজে পাইনি....:(
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: ১-৫,১০,১২, ১৬,১৭,১৮,১৯,২০.............রাইফেলস স্কয়ার এ খুজলে পাবেন। গত কয়েকদিনের মধ্যে আমি দেখেছি ।তবে একটু ভালো মত খুজতে হবে আর আপনার নিজেকেই
খুজে বের করতে হবে ।দোকানের লোকজন প্রায়ই ঠিক মত বলতে পারে না ।

৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৬
আসিফ বলেছেন: আপনার লিস্টে আমি শুধু Requiem for a dream আর Gandhi দেখেছি।

কয়েকদিন আগে একটা অদ্ভুত ফিল্ম দেখলাম - Perfume । এমন আজব টাইপ মুভি অনেকদিন দেখিনি। এইটা একটা কাল্পনিক সিরিয়াল কিলার এর কাহিনী। যারা দেখেননি তারা ট্রাই করতে পারেন।
১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০০
তামিম ইরফান বলেছেন: 'এ ষ্ট্রীট কার নেমইড ডিসায়ার' মুভিটা দেইখেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৯

লেখক বলেছেন: স্ট্রীট কার ব্র্যান্ডোর অন্য রকম ছবি ।মানে যারা গডফাদার আর এপোক্যালিপ্স নাও ,দেখে ভক্ত
তাদের জন্য এটা নতুন অভিজ্ঞতার সিনেমা ।

১১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মেরি আঁতোয়ানেত দেখতে বসে বিরক্ত লাগলো। (যদি এটা কার্স্টেন ডান্সট-এর অভিনীতটির কথা বলেন তাহলে। রিকুয়েম আর অয়াপো- দেখেছি, দারুন লাগছে। বাকিগুলো আমারও অদেখা। আজকাল এরকম মুভি টানেনা কেন জানি! :|
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২২

লেখক বলেছেন: হুমমম ।মাঝে মাঝে অনেক ভালো ছবিও আর টানেনা ।দেখতে বসে আবার বন্ধ করে দিতে হয়।
আমার কিছু সময় গেছে এমন। ইদানিং দেখতে ইচ্ছে করছে ।তাই আয়োজন করে লিস্ট বানানো।
দেখা যাক কি হয়।

১২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫
নীরর বলেছেন: এরস এ আন্‌তোনিওনির অংশটুকু ভালো লাগে নি।তাই পুরোটা দেখি নি।পরে শুনলাম বাকি দুটো পার্‌ট নাকি ভালো।
২০৪৬ আর ডেজ,,,,,,,,,,, দেখা।আমি পরিচালকের কাজের ভক্ত।এক ধরনের কাব্‌বোময়তা আছে তার চলচ্চিত্রে।
রিকুয়েম,,,,,, আসাধারন একটা ছবি।এই ছবি বোগাস লাগা অস্বাভাবিক।
কাইসোলস্কি রাইফেলসে পাবেন।এগুলা ডেকালগ এর দুটো পারট এর পরিবর্‌ধন।
বুনুয়েল এর কাজ অন্‌নো আমেজের।
এখানকার কিসু ছবি মাথার তারর ছিড়ে দিতে পারে
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: এতো অস্বাভাবিক সময়ে ,মানুষের সুস্থতা আমাকে হতাশ করে ।তার ছিড়ে যাক ,মানুষ ক্রমশ
অসুস্থ হয়ে পড়ুক ... ... ...

১৩. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৫
রাস্তার ছেলে বলেছেন: আপনার লিস্টটা কমপ্লিট করার চেষ্টা করা যেতে পারে। Click দেখেছেন?
১৪. ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫০
সাংবাদিক বলেছেন: নতুন গ্রুপ ‌'সাংবাদিক' - মুক্ত মনের প্রতিচ্ছবি

হাটি হাটি পা করে পথ চলতে শুরু করেছে নতুন গ্রুপ 'সাংবাদিক' এর। সুচিন্তিত মতামত প্রকাশকারী ব্লগারদের এই গ্রুপে স্বাগতম জানাই। আমাদের ডাকে সাড়া দিয়ে যরা ঐকবদ্ধ্য হয়েছে, তাদের জানাই অভিনন্দন ও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা যা দেখি তাই লেখি কারণ আমাদের চোখ সবসময় প্রস্তুত সত্য উদঘাটনে আর আমাদের হাত সব সময় প্রস্তুত সত্য প্রকাশে। তো আর দেরী কেন? যদি হোন সাহসী সাংবাদিক, লেখক কিংবা সমমনা ব্যক্তি, তবে এক্ষুণিই ঐক্যবদ্ধ হোন আমাদের সাথে। সদস্যপদ গ্রহণ করুন আমরা তো আছিই আপনার সাথে। আর হ্যাঁ, আরেকটি শুভ সংবাদ হচ্ছে শীঘ্রই আত্মপ্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক মানের নিউজ পোভাইডার সার্ভিস ইউকে বিডি নিউজ। ইতিমধ্যে এই কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশী সাংবাদিকরা। এ ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য ও পরামশ আমাদের কাম্য। আমাদের কাছে মেইল করুন :
শুভ হোক আপনাদের প্রতিটি ক্ষণ।
সাংবাদিক গ্রুপের জন্য ক্লিক করুন : http://www.somewhereinblog.net/group/Sangbadik
১৫. ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৮
রিজভী বলেছেন: প্রিয় পোস্টে এ্যাড করলাম।
১৬. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৩
ফাহমিম বলেছেন: দ্যা ইংলিশম্যান হু ওয়েন্ট আপ আ হিল বাট কেইম ডাউন আ মাউন্টেইন দেখতে পারেন।আমার ভালো লেগেছে।
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন: আমিও ওটা খুজছি।

ধন্যবাদ।

১৭. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৬
বৃহস্পতি বলেছেন: আপনার থেকে এইরকম কিছুই আশা করতেছিলাম।

যতগুলি মুভির নাম দেখলাম তার মাঝে ৩টা দেখা হইছে বাকিগুলা সম্পর্কে কেবল শুইনাই গেলাম।সমস্যা নাইক্ক্যা আপনার বাসায় আমি হানা দিমু মুভি নেওনের লাইগা :D
১৮. ১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৮
ঋফায রহমান বলেছেন: একটাও দেখি নাই আমি।। :(
১৯. ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৪
আগলিআগলি বলেছেন: তিন বছরের কিছু বেশী সময়ের ব্যবধানে মুভি/ডিভিডি কেনা -ভাড়া নেয়ার চলটাই উঠে গেছে - ভাবতে অবাক লাগে । একসাথে ৫/৬টা করে ডিভিডি নেয়া হতো সেসময় আর এখন শেষ কবে ডিভিডি কেনা হয়েছে মনে করতে পারি না ।

সময় কি অনেকটা পার হয়ে গেল ? নাকি আমারি ভ্রম !

 

মোট সময় লেগেছে ১.০৬৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সব কিছু ক্লিশে হয়ে যায় ..............................
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই