ব্লগে লেখা হয়না অনেক দিন। কেন? কিছুটা বিরক্ত আর অধৈর্য্য হয়ে। তবু প্রিয় ব্লগের বর্তমান অবস্থা দেখে কেন যেন একটু লিখতে ইচ্ছে হল।
আমার ক্ষুদ্র জ্গানে যতটুকু বুঝি, তাতে সারা বাংলাদেশে কথিত রাজাকারদের সংখ্যা (জামাত-শিবিরের সকল সমর্থক ও যদি রাজাকার হয়, সেটা হওয়াতে অইনত একটু সমস্যা আছে। এ ব্যাপারে ফজলে এলাহী-র আজকের পোষ্ট টা পড়তে পারেন) মোট জন সংখ্যার (ভোটারের) মাত্র ৩-১০%। এই একটি ক্ষুদ্র জনগোষ্ঠি কি ভাবে ৩৬ টি বছর অবশিষ্ট ৯৭-৯০% জনগোষ্ঠির উপর আধিপত্য বিস্তার করে আসল, আমার মাথায় আসেন।
ক্ষমতার অংশিদারিত্বের কথা ও যদি বলা হয়, তবো তাদের অংশিদারিত্ব ওই ৩-১০% ই। অথচ বিগত ৩৬ বছরের সমস্ত অপকর্মের দায় ওই ৩-১০% ক্ষমতার অংশিদারী গোষ্ঠির উপরই চাপানো হয়। একটি দেশের ৯৭-৯০ ভাগ মানুষ যদি ভাল হয়, তাহলে ৩-১০ ভাগ খারাপ মানুষ কি ভাবে দেশটাকে খারাপ করে ফেলতে পারে? আমার গণিতের জ্গান এই হিসাবটা করতে পারে না।
ইদানিংকার পত্রপত্রিকা আর রাজনীতিবিদদের কথাবার্তা শুনলে মনে হয় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল "স্বাধীনতা বিরোধী আর যুদ্ধাপরাধীদের (জামাতের)" বিচার করা (?)। আমি অস্বীকার করব না যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আর যুদ্ধাপরাধীদের বিচারের প্রয়োজন নেই। কিন্তু এটাই কি সব সমস্যার সমাধান? ধরুণ, যদি জামাতকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া না হয়, তাদের কে বিচারের সমোখিন করা হয় (তাতে হয়তো দেখা যাবে দলের খুব নগন্য সংখ্যক কর্মী দোষী সাব্যস্ত হবে), তাতে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তাতে কি সাধারণ মানুষ দুবেলা পেট পুড়ে খাওয়ার নিশ্চয়তা পাবে। মানুষের একদম মৌলিক কিছু অধিকার (খাদ্য, বস্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা) নিশ্চিত হবে।
আমি যতটুকু জানি, বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের কারণ ছিল সাধারণ মানুষদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বন্চিত করা। সেই অধিকার আদায়ের সংগ্রামই একদিন স্বাধীনতার সংগ্রামে রুপ নেয়। তাতে সতস্ফুর্ত ভাবে অংশ নেয় বাংলাদেশের সাধারণ জনগন। যে অধিকারের জন্য স্বাধীনাতার সংগ্রাম হল, সেই অধিকার কি সাধারণ মানুষ পেয়েছে? আমার চেয়ে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোই ভাল বলতে পারবে। আর বলতে পারবে তারা, যাদের কে মধ্যরাতে লাইন দিয়ে উচ্চ মুল্যে চাল, ডাল এবং জীবন বাঁচানোর সামান্য রসদ জোগার করতে হয়।
এই ব্লগে অনেকেই একাত্তুরে জামাতের ভূমিকার সমালোচনা করে একমাত্র তাদেরকেই স্বাধীনতা উত্তর বাংলাদেশের সমস্ত অনাচার আর খারাপ কাজের জন্য দোষারোপ করেন। কিন্তু স্বাধীনতার পরে তাদের কি কি কাজের জন্য বাংলাদেশের সাধারণ মানুষ কি কি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার একটা বিবরণ কি আপনাদের কাছ থেকে পেতে পারি? পেলে হয়তো তাদের ব্যাপারে আমার মত কিছু মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারত। আমার জন্ম স্বাধীনতার পরে। তাই স্বাধীনাতার পরের ব্যাপারগুলোই আমার কাছে বেশী গুরুত্ত্বপূর্ণ।
এরকম একটা বিবরণ বিশেষ করে কানাডার প্রবাসী "এক্সিমো"-এর কাছে থাকতে পারে। অন্যদের কাছে থাকলে তারাও লিখতে পারেন।
(আমার এই লেখা পড়ে এই ব্লগের অনেকেই আমাকে রাজাকার বলে ফেলতে পারেন। আগেও এরকম কিছু হয়েছে। অবশ্য তাদের কথায় আমার কোন যায় আসে না। কারণ, তাদের কে আমার অপ্রকৃতিগ্রস্হ মনে হয়।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



