somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিতীয় মুক্তিযুদ্ধের যোদ্ধারা

২০ শে মে, ২০১৩ ভোর ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সম্প্রতি সাভারের ঘটনাকে পুজি করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এবং উদ্যোক্তা কিছু ব্লগার(প্রীতম, নিঝুম মজুমদার, হাসান সহ আরও ...অনেকে) ব্যাপক চাদাবাজি করছেন এরকম একটি scandal নিয়ে বাংলা ব্লগ জগতে ব্যাপক কানাঘুষা চলছিল। বিষয়টির ব্যাপকতা এত বেশি ছিল যে একপর্যায়ে ইমরান ফেইসবুকে নিচের status টি দিয়েছিলেন..

"Gonojagoron Mancha or BOAN didn't ask anybody for raising funds. We are running our team only by receiving spontaneous funds directly at Shahbag from our organizers and supporters. We have no bank account no other alternative ways for receiving funds. Thanks!" (ইমরানের fb account এ গেলে আপনারা status টি দেখতে পারবেন, আমার কাছেও status টির screen shot আছে)

ইমরানের বক্তব্যে পরিষ্কার হয় তিনটি জিনিষ
১/ গনজাগরনমঞ্চ বা বোয়ান কাউকে চাদাবাজি করতে বলেনি
২/ অর্গানাইজার এবং ডাইরেকট সাপোর্টারদের স্পনটেনিয়াস ডোনেশন এ কাজ চলছে
৩/ গনজাগরনমঞ্চের নামে কোন ব্যাংক একাউন্ট নেই

ইমরানের এই বক্তব্যের পরপরই সেলিব্রেটি ব্লগার আইজুদ্দিন "আমারব্লগ" এ একটি পোস্ট দেন। পোস্ট এর লিংক http://www.amarblog.com/doctor/posts/165969 । এই পোস্ট গণজাগরন মঞ্চের উদ্যোক্তারা যে চাদাবাজি করেছিলেন সেই ধারনাটির শক্ত ভিত তৈরি করেছে।

পোস্ট পড়ে জানা যায় মঞ্চের উদ্যোক্তা মারুফ রসুলও তার fb account এ ইমরানের মত একই বক্তব্য দেন। ইমরান ও মারুফ যখন fb তে status দেন তখন প্রীতম আমেরিকাতে অবস্থান করছিলেন। আইজুদ্দিন তার পোস্টে প্রীতমের fb status এর একটি screen shot দিয়েছেন। যা পড়লে পরিস্কার বুঝা যায় যে নিউইয়র্কে বোয়ান এবং গনজাগরন মঞ্চের নামে প্রীতম আহমেদ চাদা তুলেছেন এবং তুলছেন।
আইজুদ্দিন প্রশ্ন তলেছেন তাহলে কে সত্য বলছেন=মারূফ, ইমরান নাকি প্রীতম আহমেদ? আর প্রীতম যদি গনজাগরন মঞ্চের অনুমতি ছাড়া টাকা তুলে থাকে তাহলে তাকে বহিষ্কার কেন করা হবেনা?

নিঝুম মজুমদারের ২ টি fb status এর screen shot থেকে জানা যায় যে তিনি ইউকে তে রীতিমত ইভেন্ট খুলে গণজাগরন মঞ্চের নামে চাদাবাজি করেছেন এবং করছেন। নিঝুমের বক্তব্যে পরিষ্কার বুঝা যায় যে ইমরান জানতো চাদা আদায় হচ্ছে এবং সে তার থেকে এক লাখ টাকার ফান্ড পেয়েছে এবং যেহেতু বিদেশ থেকে এসেছে অতএব ইমরান সেই টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে !

হাসান মোরশেদের ওয়ালের একটি ছবিতে পরিষ্কার দেখা যায় গনজাগরন মঞ্চ সিলেটে চাদা তুলছে এবং সে টাকা চাদা হিসাবেই গ্রহন করা হচ্ছে সাধারন মানুষের কাছ থেকে। আইজুদ্দিন হাসানকে এই বিযয়ে প্রশ্ন করলে তিনি জানান সেখানে অর্গানাইজার আর সাপোর্টারদের টাকা নয়, সবার কাছ থেকেই চাদা উঠানো হচ্ছে, চাদার টাকাই মুখ্য! হাসান মোরশেদ আরো জানান টাকা ঢাকায় যাবে এবং সে টাকা ইমরানের কাছেই যাবে!

আইজু তার পোস্টে দাবি করেছেন যে "উপরের প্রতিটি স্ক্রিন শট থেকে প্রমানিত হয় গনজাগরন মঞ্চের নামে চাদাবাজি হয়েছে- এবং সে চাদাবাজি আমেরিকা ইওরোপ থেকে সিলেট পর্যন্ত হয়েছে এবং সে টাকা ইমরান গ্রহন করেছে এবং কিছু সময় আগে তার দেয়া প্রেস রিলিজটি মিথ্যা"। তিনি ইমরানের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন এবং বলেছেন "ইমরান যদি এ বিষয়ে কিছু নাই জানে তাহলে সে কিভাবে নিঝুমের কাছ থেকে টাকা বুঝে নিলো-হাসান মোরশেদ কেন তার কাছেই টাকা পাঠাবেন?"

আমার এই লেখার প্রথমে ইমরানের বক্তব্যের তিনটি পয়েন্ট বলেছিলাম। আইজুদ্দিনের ব্লগ পোস্টের screen shot থেকে দেখা যায় ইমরানের বক্তব্য আর বাস্তবতা ভিন্ন।

১/ গনজাগরন মঞ্চের নামে এবং ইমরানের নলেজে চাদাবাজি হয়েছে
২/ ইমরান সেই টাকা নিয়েছে
৩/ যেহেতু টাকা এসেছে এবং সেটা ব্যাংক একাউন্টের মাধ্যমে এসেছে

আইজুদ্দিনের পোস্টে যে screen shot গুলো দেওয়া হয়েছে প্রমান হিসেবে তার জন্য অভিযুক্তরা কোন প্রশ্ন তুলেননি। অতএব ইমরান চাদাবাজির বিষয়টি গোপন করতে মিথ্যা বলেছেন।

এই লেখায় যেসকল ব্লগারদের নাম বলা হয়েছে তারা সবাই গণজাগরন মঞ্চের বড় বড় নেতা আর মিডিয়ার কল্যানে ইমরান তো এই মঞ্চের সুপার হিরো। মানবিক দুর্যোগের নামে অর্থ সংগ্রহ করতে গিয়ে ইনাদের যদি এই হযবরল অবস্থা হয় তবে ইনাদের নেতৃত্ব কি গনজাগরন মঞ্চকে সঠিক পথে পরিচালিত করতে পারবে? অর্থ বিষয়টা স্পর্শকাতর। আর আর্তদের সেবার নামে অর্থ সংগ্রহ করা খুবই স্পর্শকাতর একটি বিষয়। এই নেতারা যে তা বুঝেন না এমন কিন্তু নয়। ইচ্ছাকৃতভাবেই নেতারা অর্থ সংগ্রহের পদ্ধতিটা অগোছাল রাখতেছিলেন যাতে করে নয়ছয় করা যায়। হায়রে গনজাগরনমঞ্চ...শেষ পর্যন্ত চেতনা বিকিয়ে দিল !!
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×