somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো বর্ষ সেরা বই ১৪১৪।। রেজা ঘটক

১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি আলতাফ হোসেনের জন্ম ১৯৪৯ সালরে ২৭ অক্টোবর । আজ থেকে পঁয়ত্রশি বছর আগে যখন তাঁর প্রথম কবিতার বই ‘সজল ভৈরবী’ বের হয় তখন কবি শামসুর রাহমান অচেনা এই কবিকে স্বতঃপ্রণোদিত হয়ে স্বাগত জানিয়েছিলেন তাঁর একটি কলামের মাধ্যমে । কবি শহীদ কাদরী ও আরো কয়েকজন কবিও তাঁর স্বাতন্ত্র্যকে শনাক্ত করেছিলেন আগে-পরে। এরপর ত্রিশ বছরের ব্যবধানে বের হয়েছে তাঁর আরো পাঁচটি বই । ‘পাখি বলে’ তাঁর সপ্তম কাব্যগ্রন্থ । `পাখি বলে' বের হয়েছে প্রকাশনা জগতে চমক লাগানো নবীন প্রকাশনা পাঠসূত্র থেকে ফেব্রুয়ারি ২০০৮-এ। সে বছর কবি আলতাফ হোসেনের আরো একটি কবিতার বই বের হয়। `কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে'। কবি আলতাফ হোসেনের অন্য বইগুলো হল: ‘লাজুক অক্টোপাস’, ‘ভূমধ্যসাগরে অন্ধ ঘূর্ণি যা বলুক’, ‘সঙ্গে নিয়ে চলে যাই পাহাড়চূড়োয়’, ‘বলি যে তারানা হচ্ছে’, ‘তারপর হঠাৎ একদিন মৌমাছি’।

কবি আলতাফ হোসেনের কবিতায় রয়েছে ভাষা ও ভঙ্গির নতুন আস্বাদ। আলতাফ হোসেনের `পাখি বলে' প্রসঙ্গে শংসাবচনে আরেক তারুণ্যের প্রতীক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি মোহাম্মদ রফিক বলেন, সৃষ্টির সূত্র ধরে তৈরি হতে থাকে কবির ভূবন, বিপুল ঘোরের মধ্যে। প্রলয়ের মধ্যে থেকে উৎপত্তি হতে থাকে শব্দ, উপমা, পঙক্তি, স্তবক- যেন একেক খণ্ড দাহ্যমান শিলা, শূন্যতায় নিক্ষিপ্ত নক্ষত্র। কবিকে যে যোগসূত্র নির্মাণ করতেই হয়- প্রলয়ের সঙ্গে সৃষ্টির, মানুষের সঙ্গে ব্রਜ਼াণ্ডের। তিনি বলেন, কবি আলতাফ হোসেনের দু:সহ, দઓমગর, একাকী বিশੴসৃষ্টি পরিনত কাব্যভাষা ও অভিনবত্ব পরিগઝহণ করেছে পাখি বলে কাব্যগ্রন্থে।

কবি আলতাফ হোসেন নবীনতা অভিসারী। চর্চিত ও বহুল ব্যবহৃত বিষয়গুলো এড়িয়ে চলতে তিনি স্বাচ্ছন্দবোধ করেন। তাঁর কবিতা আস্বাদনের জন্য প্রয়োজন অনুভববেদ্য একটি হৃদয়, যে হৃদয় ক্ষোয়াটে-পাংশুটে প্রতিপার্শ্ব ব্যক্তির আহত স্বরকে যথাযথভাবে উপলব্ধি করতে জানে। জগৎ সংসারের প্রাণের অসুখকে অনুধাবন করে তাকে দু-কথায়, চার কথায় কবিতা করে তোলায় তাঁর যেন তাঁর স্বস্তি । আনন্দ এবং বিষাদ যেখানে মিলেমিশে একাকার হয়ে যায় কবি আলতাফ হোসেন সেখান থেকেই শুরু করেন।

কবি আলতাফ হোসেনের স্ট্যাডিকালেও রয়েছে বৈচিত্র্য। তিনি পড়াশোনা করেছেন প্রাথমিক যথাক্রমে চট্টগ্রাম ও করাচি। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকায়। এবং অনার্স ও মাস্টার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চাকুরিসূত্রে প্রশিক্ষণের সুযোগে ভ্রমণ করেছেন যথাক্রমে থাইল্যান্ড, দ. কোরয়া, ফিলিপাইন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, গণ-প্রজাতন্ত্রী চীন।

কবিতা লেখার পাশাপাশি তিনি গল্প ও প্রবন্ধ লেখেন। এখন লিখছেন উপন্যাস। লেখালেখির পাশাপাশি তিনি বই পড়তে ভালোবাসেন। গান শোনা, ছবি দেখা আর গৃহকর্মে কাটে ব্যস্ত সময়। বাজার করায় তাঁর রয়েছে অসম্ভব বিরক্তি। বিরল সুযোগে ভ্রমণ করতে খুব পছন্দ করেন। এ বছর অক্টোবরে তিনি ৬০ বছরে পা দেবেন।

সৃজনশীল শাখায় প্রথম আলোর বর্ষ সেরা বই পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় কবি আলতাফ হোসেন বলেন- কবিতা তাঁকে অদম্য শক্তি দেয়, মনের দু;খ প্রকাশে সাহায্য করে। নি:সঙ্গতাকে দূর করতেই তিনি কবিতার মতো শক্তিশালী মাধ্যমকে বেছে নেন মানুষের সাথে যোগাযোগ রক্ষার হাতিয়ার হিসাবে। কবি আলতাফ হোসেন এক দুর্লভ বিরল প্রজাতির নি:সঙ্গ সাধক।


সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×