ঢাকার যানজট নিরসনে ভিআইপি চলাচল কতোটা যৌক্তিক? মন্ত্রীদের জরিমানার কথা বলা হল। কে করবে জরিমানা তা স্পষ্ট করে বলা হয়নি। চলুন সবাই মিলে ঢাকার রাস্তায় ভিভিআইপিদের যানজটের মধ্যে আটকে রাখি। তারপর খবর পাঠাই উপর মহলকে। তারা এসে জরিমানা করুক। যদি জরিমানার ব্যাপারটা স্রেফ লোক দেখানো হয়, তাহলে ওই ভিআইপিদের গাড়ি ভাঙ্গার রাইটস জনগণকে দিতে হবে। কতোটা যানজট সৃষ্টি করার জন্য কতো জরিমানা করা যায় আসুন তা নিয়ে আমরা একটা অংক ধার্য করি। পাঁচ মিনিটের জন্য কতো, দশ মিনিটের জন্য কতো বা এক ঘণ্টার জন্য কতো জরিমানা ধার্য করা যায় আপনারা ঠিক করুন। আর এই জরিমানার টাকা কোথায় কিভাবে ব্যয় করা হবে তা ঠিক করা দরকার।
আদায় হওয়া জরিমানার টাকা দিয়ে ঢাকায় উড়াল রাস্তা বানানো যায় কিনা সে বিষয়ে আমরা একটা প্রাগ-জরীপ চালাতে পারি। তবে সাবধান, এই প্রক্রিয়ায় যেন কোনভাবেই সরকারি বা বিরোধীদলের কোন লোক ঢুকতে না পারে তা যাছাই বাছাই করে নিতে হবে।
অন্তত ৩০টা রসন্ত্রণালয়কে ঢাকার বাইরে ট্রান্সফার করতে হবে। মৎস্য মন্ত্রণালয়কে কুয়াকাটায়, পাট মন্ত্রণালয়কে ময়মনসিংহে, বস্র মন্ত্রণালয়কে বরিশাল, নৌ-মন্ত্রণালয়কে চট্টগ্রাম, ভূমি মন্ত্রণালয়কে কুস্টিয়ায়, খনিজ সম্পদ মন্ত্রণালয়কে ফেনীতে ট্রান্সফার করা যায় কিনা আপনারা বলুন। বাকী মন্ত্রনালয়কে দেশের কোথায় কোথায় ট্রান্সফার করা যায় প্রত্যেকটির অধিদপ্তর, পরিদপ্তরসহ তা আপনারা বসে ঠিক করুন।
রাস্তায় ইট সুরকি, বালু রাখলে কতো জরিমানা করা যায় ? কতো সময়ের জন্য কতো হবে জরিমানার পরিমাণ তা আপনারা বলুন। দিনের বেলায় পার্কিং এলাকা ছাড়া রাস্তার যেখানে গাড়ি পাওয়া যাবে তার জন্য জরিমানা কতো হওয়া দরকার, ঠিক করুন। এইসব গাড়িকে পরবর্তী ৩ মাসের জন্য রাস্তায় চলাচল নিষেধাজ্ঞা দেওয়া যায় কিনা আপনারা ঠিক করুন।
মোদ্দাকথা, ঢাকার যানজট নিরসনে আপনার বক্তব্য এখানে বলুন। আমরা প্রধানমন্ত্রীকে এই সকল সুপারিশমালা পাঠাবো। উনি যদি সত্যিকারভাবে ঢাকাকে বাঁচাতে চান তাহলে এই সব সুপারিশ উনি শুনবেন। নইলে আমরা ঢাকা ছাড়ো আন্দোলনে যাবো। যারা আমার এই প্রস্তাবে রাজী আছেন তারা ভাবুন এবং আপনার মূল্যবান মতামত পাঠান।
আমরা ঢাকাকে আগামী এক দশক পর পরিত্যক্ত নগরী রূপে দেখতে চাই না। আমরা যানজট মুক্ত ঢাকা চাই। শুধু স্কুল কলেজ, অফিসের সময় সূচী পরিবর্তনে ঢাকার যানজট মুক্ত করার কৌশল একটা ধোকাবাজী ছাড়া আর কিছু নয়। ঢাকাকে বাঁচাতে এখনই আমাদের উদ্যোগ নিত হবে। চলুন যানজটমুক্ত ঢাকা আন্দোলনে আমরা সবাই শরিক হই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



