সৃজনশীল গ্রন্থজগতের প্রচ্ছদ শিল্পের নেপথ্যের এই মানুষটির আকস্মিক প্রয়াণ আমাদের প্রকাশনা শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। ধ্রুব এষের বাসায় গিয়ে তাঁর চোখে চোখ রাখতেই স্পষ্ট হয়ে উঠছিল মানবেন্দ্র সুরের অনুপস্থিতি। শাঁখারীবাজার বারোয়ারি পুজা মিন্দর থেকে প্রতি বছর শারদীয়া দুর্গোৎবে প্রকাশিত দৃষ্টিনন্দন সাহিত্য সাময়িকী `অকাল বোধন' এর সম্পাদক ছিলেন মানবেন্দ্র সুর। অকাল বোধনে দেশের প্রতিষ্ঠিত সব লেখকই গল্প কবিতা উপন্যাস লিখতেন প্রধানত মানবেন্দ্র সুরের সাথে তাদের ব্যক্তিগত সম্পর্কের কারণেই। আর মানবেন্দ্র সুরের সম্পাদকীয় রুচি ও প্রকাশনার আভিজাত্যবোধ দেশের প্রধান লেখক কবি সাহিত্যিকদের জানাই ছিল। কারণ তাদের অধিকাংশ বইয়ের প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ এবং সেই প্রচ্ছদের গ্রফিক্স-প্রসেস বা ফিল্ম পজিটিভ হয়েছে অকাল প্রায়াত এই সজ্জন মানুষটির মেধায়, পরিশ্রম, পেশাজীবিতায়।
মানবেন্দ্র সুরের অনুপস্থিতিতে সর্বোচ্চ ক্ষতি ও শোকগ্রস্থ তাঁর শিশু কন্যা স্ত্রী পরিবার-পরিজন- সবার সঙ্ঙ্গে আমরা এই শোক ভাগ করে নিতে চাই।
বিশেষ একটি তথ্য, আমাদের প্রথম ডিজিটাল ছবি `ব্ল্যাকআউট'-এর প্রিমিয়ার প্রদশর্নির সময় প্রায় অর্ধ লক্ষ টাকা বিনিয়োগে ধ্রুব এষের সঙ্গে `ব্ল্যাকআউট প্লেইয়িং কার্ডস' বা `মনে নেই তাসগুলো'-র মুদ্রণ সমন্বয়ক ছিলেন গ্রাফিক ডিজাইনার মানবেন্দ্র সুর। আমাদের প্রিয় মানু-দা। এবং ব্ল্যাকআউট শ্যুটিংয়ের সময় এই ছবিতে অভিনয় করা থেকে রেহাই পাবার জন্য লাজুক ধ্রুব এষ পালিয়ে থাকলেও মানু-দা ছবির পরিচালক টোকন ঠাকুরকে ধ্রুব এষকে ধরতে প্রত্যক্ষ সহযোগিতা করেন।
১৩ সেপ্টম্বর ২০০৬ রাশিয়ান কালচারাল সেন্টার অডিটরিয়ামে যখন ব্ল্যাকআউট প্রিমিয়ার প্রদশর্নী হয়, মানু-দা তখন স্বপরিবারে উপস্থিত ছিলেন। হয়তো উদ্দেশ্য ছিল ধ্রুব এষ ব্ল্যাকআউট ছবিতে কি অভিনয় করেছেন তা দেখা, কিংম্বা আমাদের মানু-দা থেকে যাবেন আমাদের সেঙ্গই। এই তো....
আজ সবই স্মৃতি। কিছু স্মৃতি মনে থাকবে, কিছু স্মৃতি ভুলে যাবো। কিছু স্মৃতি কোনোদিন ভোলা হবে না। মানু-দা তারই অংশ।
মানবেন্দ্র সুর অমর রহে...
ব্ল্যাকআউট টিম
২৪ ডিসেম্বর ২০০৯, বিষ্যুদবার, ঢাকা
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


